Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 18, 2026
নকশা ‘চুরির’ বিতর্কের জেরে ৯৩০ ডলারের ‘মেড ইন ইন্ডিয়া’ কোলাপুরি চপ্পল আনছে প্রাডা

আন্তর্জাতিক

বিবিসি
13 December, 2025, 03:05 pm
Last modified: 13 December, 2025, 03:37 pm

Related News

  • শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল
  • হরমুজে মার্কিন অবরোধ, রুশ তেলে ছাড়ের মেয়াদ শেষ; ভারতের জ্বালানি নিরাপত্তা নয়া সংকটে
  • কূটনৈতিক টানাপোড়েন কাটিয়ে ইতিবাচক ধারায় আখাউড়া স্থলবন্দরের রপ্তানি বাণিজ্য
  • কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে আর নেই
  • সোশ্যাল মিডিয়ায় খবর ও রাজনৈতিক পোস্ট নিয়ন্ত্রণে ভারতের নতুন নিয়ম প্রস্তাব

নকশা ‘চুরির’ বিতর্কের জেরে ৯৩০ ডলারের ‘মেড ইন ইন্ডিয়া’ কোলাপুরি চপ্পল আনছে প্রাডা

ভারতের মহারাষ্ট্র ও কর্ণাটকের দুটি সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে মিলে সীমিত পরিসরে এই চপ্পল তৈরি করবে প্রাডা।
বিবিসি
13 December, 2025, 03:05 pm
Last modified: 13 December, 2025, 03:37 pm
প্রাডার বিরুদ্ধে নকশা নকলের অভিযোগের পর আলোচনায় আসে ঐতিহ্যবাহী ‘কোলাপুরি চপ্পল’। ছবি: এএনআই

ভারতের ঐতিহ্যবাহী কোলাপুরি চপ্পলের নকশা 'চুরির' অভিযোগে মাস কয়েক আগেই বিতর্কের মুখে পড়েছিল বিখ্যাত ইতালীয় ফ্যাশন ব্র্যান্ড 'প্রাডা'। সেই বিতর্কের জেরে এবার ভারতের স্থানীয় কারিগরদের সঙ্গে নিয়েই কোলাপুরি চপ্পল তৈরির ঘোষণা দিয়েছে বিলাসবহুল ব্র্যান্ডটি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের মহারাষ্ট্র ও কর্ণাটকের দুটি সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে মিলে সীমিত পরিসরে এই চপ্পল তৈরি করবে প্রাডা। সব মিলিয়ে ২ হাজার জোড়া চপ্পল তৈরি করা হবে।

গত বৃহস্পতিবার 'ইতালি-ইন্ডিয়া বিজনেস ফোরাম ২০২৫'-এ এ-সংক্রান্ত একটি চুক্তি সই হয়। আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাস থেকে এই চপ্পল বাজারে পাওয়া যাবে। অনলাইনে এবং বিশ্বজুড়ে প্রাডার ৪০টি শোরুমে এগুলো বিক্রি হবে। প্রতি জোড়া চপ্পলের দাম ধরা হয়েছে ৯৩৯ ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ১০ হাজার টাকার বেশি। 

উল্লেখ্য, চলতি বছরের জুনে প্রাডা এমন এক স্যান্ডাল প্রদর্শন করে, যার নকশা হুবহু কোলাপুরি চপ্পলের সাথে মিলে যায়। প্রাডা সেটিকে 'লেদার ফুটওয়্যার' বা চামড়ার জুতো বলে পরিচয় দিলেও এর ভারতীয় উৎসের কথা উল্লেখ করেনি। 

বিষয়টি নিয়ে ভারতে ব্যাপক বিতর্ক শুরু হয়। সমালোচনার মুখে পরে প্রাডা স্বীকার করে নেয় যে নকশাটি ভারতীয় ঐতিহ্য থেকে অনুপ্রাণিত।

শুক্রবার মহারাষ্ট্রের সমাজকল্যাণমন্ত্রী সঞ্জয় শিরসাত জানান, নতুন এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে 'প্রাডা মেড ইন ইন্ডিয়া—ইনস্পায়ার্ড বাই কোলাপুরি চপ্পল'। তিনি আরও জানান, প্রাডার চাহিদা ও মান বজায় রাখতে স্থানীয় কারিগরদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। 

এ ছাড়া প্রায় ২০০ জন কোলাপুরি চপ্পল কারিগরকে ইতালিতে নিয়ে তিন বছর ধরে প্রশিক্ষণ দেওয়া হবে। আপাতত পাঁচ বছরের জন্য এই চুক্তি হলেও এর মেয়াদ আরও বাড়বে বলে আশাবাদী তিনি।

মহারাষ্ট্রের কোলাপুর জেলার নামানুসারে এই চপ্পলের নামকরণ। দ্বাদশ শতাব্দী থেকে এই চপ্পলের প্রচলন। চামড়ার তৈরি ও প্রাকৃতিকভাবে রং করা হাতে বানানো এই চপ্পল বেশ টেকসই এবং গরম আবহাওয়ার জন্য উপযোগী।

Related Topics

টপ নিউজ

কোলাপুরি চপ্পল / ভারত / প্রাডা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
    রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র
  • নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
    ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা
  • রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
    অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    ১.০৯ লাখ টন ডিজেল, ২৭ হাজার টন অকটেন নিয়ে আজ বন্দরে পৌঁছাবে চার জাহাজ
  • ছবি: মিডল ইস্ট মনিটর
    নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে
  • এমভি বাংলার জয়যাত্রা। প্রতীকী ছবি/সংগৃহীত
    হরমুজ খুলে দেওয়ার পর বাংলাদেশি জাহাজকে নোঙর তুলতে নির্দেশ, ইরানের অনুমতির অপেক্ষা

Related News

  • শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল
  • হরমুজে মার্কিন অবরোধ, রুশ তেলে ছাড়ের মেয়াদ শেষ; ভারতের জ্বালানি নিরাপত্তা নয়া সংকটে
  • কূটনৈতিক টানাপোড়েন কাটিয়ে ইতিবাচক ধারায় আখাউড়া স্থলবন্দরের রপ্তানি বাণিজ্য
  • কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে আর নেই
  • সোশ্যাল মিডিয়ায় খবর ও রাজনৈতিক পোস্ট নিয়ন্ত্রণে ভারতের নতুন নিয়ম প্রস্তাব

Most Read

1
পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

2
নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

3
রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
বাংলাদেশ

অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

4
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
বাংলাদেশ

১.০৯ লাখ টন ডিজেল, ২৭ হাজার টন অকটেন নিয়ে আজ বন্দরে পৌঁছাবে চার জাহাজ

5
ছবি: মিডল ইস্ট মনিটর
আন্তর্জাতিক

নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে

6
এমভি বাংলার জয়যাত্রা। প্রতীকী ছবি/সংগৃহীত
বাংলাদেশ

হরমুজ খুলে দেওয়ার পর বাংলাদেশি জাহাজকে নোঙর তুলতে নির্দেশ, ইরানের অনুমতির অপেক্ষা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net