Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 28, 2026
অ-ইউরোপীয় ১৯ দেশের অভিবাসন আবেদন স্থগিত করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক

রয়টার্স
04 December, 2025, 09:45 am
Last modified: 04 December, 2025, 09:45 am

Related News

  • প্রথম হামলায় আহত মোজতবা খামেনি হাসপাতালে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের ফের হামলা, উদ্ধার হন ধ্বংসস্তূপ থেকে
  • ট্রাম্পের ‘এয়ার ফোর্স ওয়ান’ বিমানে নিষিদ্ধ সিএনএন
  • ইরান খুব বাজেভাবে হারছে, তাই হরমুজ খুলে দিতে চুক্তির প্রস্তাব দিয়েছিল, আমি রাজি হইনি: ট্রাম্প
  • ওয়াশিংটনে শি-ট্রাম্পের সমীকরণ: থুসিডাইডিস ফাঁদ এড়িয়ে যুক্তরাষ্ট্র-চীনের সহাবস্থান কি সম্ভব?
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই

অ-ইউরোপীয় ১৯ দেশের অভিবাসন আবেদন স্থগিত করল যুক্তরাষ্ট্র

এর আগে গত জুন মাসে দেশগুলোর ওপর আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। এবার অভিবাসনের ওপর আরও কঠোর বিধিনিষেধ জারি হলো।
রয়টার্স
04 December, 2025, 09:45 am
Last modified: 04 December, 2025, 09:45 am
ছবি: রয়টার্স

জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তার কারণ দেখিয়ে ইউরোপের বাইরের ১৯টি দেশের নাগরিকদের অভিবাসনসংক্রান্ত সব ধরনের আবেদন প্রক্রিয়া স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

এই স্থগিতাদেশের ফলে ওই ১৯টি দেশের নাগরিকদের গ্রিন কার্ড ও যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়াও সাময়িকভাবে বন্ধ থাকবে।

এর আগে গত জুন মাসে দেশগুলোর ওপর আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। এবার অভিবাসনের ওপর আরও কঠোর বিধিনিষেধ জারি হলো। মূলত, অভিবাসন নীতিতে কড়াকড়ি আরোপ করা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক ইশতেহারের অন্যতম প্রধান বৈশিষ্ট্য।

প্রশাসন জানিয়েছে, নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলোর তালিকায় আফগানিস্তান ও সোমালিয়ার নামও আছে।

নতুন নীতিমালার বিষয়ে জারি করা সরকারি স্মারকলিপিতে বলা হয়েছে, গত সপ্তাহে ওয়াশিংটনে মার্কিন ন্যাশনাল গার্ড সদস্যদের ওপর হামলার ঘটনাই এ সিদ্ধান্তের অন্যতম কারণ। ওই হামলায় জড়িত সন্দেহে এক আফগান নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। গুলিবর্ষণের ঘটনায় ন্যাশনাল গার্ডের একজন সদস্য নিহত এবং আরেকজন গুরুতর আহত হন।

এদিকে সাম্প্রতিক সময়ে সোমালি নাগরিকদের বিরুদ্ধেও ট্রাম্প তার বিদ্বেষমূলক বক্তব্য আরও জোরদার করেছেন। তিনি তাদের 'আবর্জনা' আখ্যা দিয়ে সাফ জানিয়ে দিয়েছেন, 'আমরা তাদের আমাদের দেশে চাই না।'

গত জানুয়ারিতে আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে ট্রাম্প অভিবাসন আইন প্রয়োগে অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছেন। যুক্তরাষ্ট্রের বড় শহরগুলোতে তিনি কেন্দ্রীয় এজেন্ট পাঠিয়েছেন এবং মেক্সিকো সীমান্তে আশ্রয়প্রার্থীদের ফিরিয়ে দিচ্ছেন।

তার প্রশাসন এতদিন মূলত অবৈধ অভিবাসীদের নির্বাসনের বিষয়টি ফলাওভাবে প্রচার করলেও, বৈধ অভিবাসন প্রক্রিয়া পুনর্গঠনের ক্ষেত্রে তেমন পদক্ষেপ নেয়নি। তবে, ন্যাশনাল গার্ড সদস্যদের ওপর হামলার পর থেকে জাতীয় নিরাপত্তার যুক্তি দেখিয়ে বৈধ অভিবাসনেও একের পর এক কড়াকড়ি আরোপ করা হচ্ছে। একই সঙ্গে এই পরিস্থিতির জন্য সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের নীতিমালাকেও দায়ী করা হচ্ছে।

বুধবার প্রকাশিত সরকারি স্মারকলিপিতে যে দেশগুলোর ওপর নতুন কড়াকড়ি আরোপের কথা বলা হয়েছে, তার মধ্যে রয়েছে— আফগানিস্তান, মিয়ানমার, চাদ, রিপাবলিক অব কঙ্গো, ইকুয়েটরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান এবং ইয়েমেন। গত জুনেই এসব দেশের ওপর কঠোর অভিবাসন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল এবং বিশেষ কিছু ব্যতিক্রম ছাড়া এ দেশগুলোর নাগরিকদের প্রবেশ কার্যত বন্ধ ছিল।

১৯টি দেশের তালিকার বাকি দেশগুলো হলো— বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান এবং ভেনেজুয়েলা। গত জুন মাসে এই দেশগুলোর ওপরও আংশিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।

নতুন নীতিমালার আওতায় এসব দেশের নাগরিকদের অনিষ্পন্ন বা ঝুলে থাকা আবেদনগুলোর কার্যক্রমও স্থগিত রাখা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, তালিকাভুক্ত দেশের আবেদনকারীদের এখন 'পুঙ্খানুপুঙ্খভাবে পুনর্মূল্যায়ন প্রক্রিয়ার' মধ্য দিয়ে যেতে হবে। জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তার ঝুঁকি পুরোপুরি যাচাই করতে প্রয়োজনে তাদের সাক্ষাৎকার বা পুনরায় সাক্ষাৎকার নেওয়া হতে পারে। স্মারকলিপিতে ন্যাশনাল গার্ডের ওপর হামলাসহ অভিবাসীদের দ্বারা সংঘটিত সাম্প্রতিক কয়েকটি অপরাধমূলক ঘটনার কথাও উল্লেখ করা হয়েছে।

আমেরিকান ইমিগ্রেশন লয়ার্স অ্যাসোসিয়েশনের সরকারি সম্পর্ক বিষয়ক জ্যেষ্ঠ পরিচালক শরভরি দালাল-ধেইনি জানিয়েছেন, তারা ইতোমধ্যে খবর পেয়েছেন যে ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় থাকা দেশগুলোর নাগরিকদের শপথগ্রহণ অনুষ্ঠান, নাগরিকত্বের সাক্ষাৎকার এবং স্ট্যাটাস পরিবর্তনের সাক্ষাৎকার বাতিল করা হচ্ছে।

Related Topics

টপ নিউজ

ট্রাম্প / যুক্তরাষ্ট্র / ট্রাম্প প্রশাসন / অভিবাসন আইন / অ-ইউরোপীয় / অভিবাসন আবেদন স্থগিত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: টিবিএস
    সাভারের ট্যানারি বর্জ্য থেকে চীনা প্রতিষ্ঠানের ১.৫ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি
  • ছবি: ছৈয়দ মওলা/টিবিএস
    চট্টগ্রাম থেকে মিয়ানমার হয়ে চীনের কুনমিং পর্যন্ত সরাসরি সড়ক যোগাযোগ চায় বাংলাদেশ
  • মোজতবা খামেনি তার পিতা আলী খামেনির স্থলাভিষিক্ত হয়ে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা হন। ছবি: সংগৃহীত
    প্রথম হামলায় আহত মোজতবা খামেনি হাসপাতালে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের ফের হামলা, উদ্ধার হন ধ্বংসস্তূপ থেকে
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    বাংলা কিউআরে লেনদেন বাড়াতে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা
  • অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের
    অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের
  • ছবি: সৈয়দ জাকির হোসেন
    দেশের ব্যস্ততম মহাসড়কের বিভাজক যখন পরিণত হয় আবাদি জমিতে

Related News

  • প্রথম হামলায় আহত মোজতবা খামেনি হাসপাতালে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের ফের হামলা, উদ্ধার হন ধ্বংসস্তূপ থেকে
  • ট্রাম্পের ‘এয়ার ফোর্স ওয়ান’ বিমানে নিষিদ্ধ সিএনএন
  • ইরান খুব বাজেভাবে হারছে, তাই হরমুজ খুলে দিতে চুক্তির প্রস্তাব দিয়েছিল, আমি রাজি হইনি: ট্রাম্প
  • ওয়াশিংটনে শি-ট্রাম্পের সমীকরণ: থুসিডাইডিস ফাঁদ এড়িয়ে যুক্তরাষ্ট্র-চীনের সহাবস্থান কি সম্ভব?
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই

Most Read

1
প্রতীকী ছবি: টিবিএস
অর্থনীতি

সাভারের ট্যানারি বর্জ্য থেকে চীনা প্রতিষ্ঠানের ১.৫ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি

2
ছবি: ছৈয়দ মওলা/টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম থেকে মিয়ানমার হয়ে চীনের কুনমিং পর্যন্ত সরাসরি সড়ক যোগাযোগ চায় বাংলাদেশ

3
মোজতবা খামেনি তার পিতা আলী খামেনির স্থলাভিষিক্ত হয়ে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা হন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রথম হামলায় আহত মোজতবা খামেনি হাসপাতালে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের ফের হামলা, উদ্ধার হন ধ্বংসস্তূপ থেকে

4
প্রতীকী ছবি/সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআরে লেনদেন বাড়াতে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা

5
অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের
অর্থনীতি

অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের

6
ছবি: সৈয়দ জাকির হোসেন
ফিচার

দেশের ব্যস্ততম মহাসড়কের বিভাজক যখন পরিণত হয় আবাদি জমিতে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net