Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 08, 2026
শুক্রবার মামদানির সঙ্গে দেখা করবেন ট্রাম্প

আন্তর্জাতিক

ওয়াশিংটন পোস্ট
20 November, 2025, 01:55 pm
Last modified: 20 November, 2025, 02:13 pm

Related News

  • ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণায় বিশ্ববাজারে তেলের দাম কমলো, চাঙ্গা শেয়ারবাজার
  • দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের, শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলে দিতে রাজি ইরান
  • ‘এই যুদ্ধে শান্তির পথে সবচেয়ে বড় বাধা ইসরায়েল’
  • ইরান আক্রমণ: ট্রাম্পের দেওয়া যত হুমকি
  • “আজ রাতেই পুরো সভ্যতা ধ্বংস হবে”—ইরানের উদ্দেশ্যে ট্রাম্পের হুমকি

শুক্রবার মামদানির সঙ্গে দেখা করবেন ট্রাম্প

ওয়াশিংটন পোস্ট
20 November, 2025, 01:55 pm
Last modified: 20 November, 2025, 02:13 pm
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির সঙ্গে দেখা করবেন। ৩৪ বছর বয়সী এই 'গণতান্ত্রপন্থি সমাজতান্ত্রিক নেতাকে কয়েক মাস ধরে সমালোচনায় বিদ্ধ করা ও হুমকি দেওয়ার পর তার সঙ্গে এই বৈঠকে বসতে যাচ্ছেন ট্রাম্প। ট্রাম্পের এজেন্ডা প্রতিরোধ করবেন বলে উল্লেখ করেছেন মামদানি।

বুধবার সন্ধ্যায় এক সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প বলেন, 'আমরা একমত হয়েছি যে এই বৈঠকটি শুক্রবার, ২১ নভেম্বর ওভাল অফিসে হবে।'

মামদানির প্রচার দল বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে। মামদানির মুখপাত্র ডোরা পেকেক এক বিবৃতিতে বলেন, ওই বৈঠকে জননিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তা ও জীবনযাত্রার ব্যয়-সাশ্রয় সংক্রান্ত এজেন্ডা নিয়ে আলোচনা করবেন নিউইয়র্কের নতুন মেয়র। 

এ সপ্তাহের শুরুর দিকেই মামদানির সঙ্গে দেখা করার ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প। রোববার রাতে তিনি সাংবাদিকদের বলেন, 'আমরা একটা ব্যবস্থা করে নেব।'

আগামী ১ জানুয়ারি নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র হিসেবে শপথ গ্রহণ করবেন মামদানি।

নিউইয়র্কের মেয়র নির্বাচনে ট্রাম্প মামদানির অন্যতম প্রতিদ্বন্দ্বী, সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোকে সমর্থন দিয়েছিলেন। ডেমোক্র্যাট হলেও কুমো স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়েছিলেন। 

মামদানির বিভিন্ন নীতির কারণে ট্রাম্প তার ওপর ক্রমাগত আক্রমণ চালিয়ে গেছেন। মামদানির এসব নীতির মধ্যে রয়েছে সিটি বাসে বিনামূল্যে যাতায়াত, ভাড়া-নিয়ন্ত্রিত ফ্ল্যাটের ভাড়া বৃদ্ধি স্থগিত করা, সিটি কর্পোরেশনের মালিকানাধীন গ্রোসারি স্টোর চালু করা এবং বিনামূল্যে ফ্রি আআরলি চাইল্ডকেয়ার নিশ্চিত করা।

মেয়র নির্বাচনের আগে ট্রাম্প হুমকি দিয়েছিলেন, মামদানি জিতলে তিনি নিউইয়র্কের তহবিল কমিয়ে দেবেন এবং শহরটি 'দখল' করে নেবেন। 

নিউইয়র্ক সিটিতে ফেডারেল তহবিল বরাদ্দের ক্ষেত্রে ট্রাম্পের ব্যাপক প্রভাব রয়েছে। দ্য ওয়াশিংটন পোস্ট-এর প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের পরিচালন বাজেটের জন্য শহরটি ৭.৪ বিলিয়ন ডলার ফেডারেল তহবিলের ওপর নির্ভরশীল।

মামদানি যদি নিউইয়র্কে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট-এর (আইস) অভিযানে বাধা দেন, তবে তাকে গ্রেপ্তার করার হুমকিও দিয়েছিলেন ট্রাম্প। বিভিন্ন সময়ে তিনি মামদানিকে 'ভয়ংকর', 'দুঃসংবাদ' ও 'বদ্ধ উন্মাদ' বলে ডেকেছেন।

কিছু ট্রাম্প সমর্থক ও রিপাবলিকান আইনপ্রণেতারা মামদানিকে একের পর এক ইসলামবিদ্বেষী আক্রমণ ও তার নাগরিকত্ব নিয়ে ভিত্তিহীন প্রশ্ন তুলেছেন। টেনেসির রিপাবলিকান প্রতিনিধি অ্যান্ড্রু ওগলস। চলতি বছরের শুরুর দিকে মামদানিকে 'ছোট মুহাম্মদ' বলে সম্বোধন করেন তাকে দেশ থেকে বের করে দেওয়ার আহ্বান জানান এবং বিচার বিভাগকে তার বিরুদ্ধে তদন্ত করার অনুরোধ করেন।

মামদানির জন্ম উগান্ডার কাম্পালায়। তার বাবা-মা ভারতীয় বংশোদ্ভূত। মামদানির বয়স যখন ৭ বছর, তখন তার পরিবার নিউইয়র্ক সিটিতে চলে আসে। ২০১৮ সালে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভ করেন।

ট্রাম্পের অপমান ও হুমকির মুখে মামদানি পিছু হটেননি। বিজয়-ভাষণে মামদানি বলেছিলেন, ট্রাম্পকে কীভাবে পরাজিত করা যায়, নিউইয়র্ক তার একটি দৃষ্টান্ত হতে পারে। 

তিনি আরও বলেন, 'ডোনাল্ড ট্রাম্প, আমি জানি আপনি দেখছেন। আপনার জন্য আমার চারটি শব্দ আছে: টার্ন দ্য ভলিউম আপ (আওয়াজ বাড়ান)।'

তিনি ট্রাম্প প্রশাসনের এজেন্ডা, বিশেষত ডেমোক্র্যাট-শাসিত শহরগুলোকে লক্ষ্য করে অভিবাসনবিরোধী অভিযানের সোচ্চার সমালোচক। নির্বাচিত হওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে মামদানি বলেছিলেন, তিনি 'দ্বৈত সংকট' মোকাবিলা করবেন—যার একটি 'স্বৈরাচারী প্রশাসন', অপরটি 'জীবনযাত্রার ব্যয় সংকট'।

Related Topics

টপ নিউজ

যুক্তরাষ্ট্র / জোহরান মামদানি / ট্রাম্প / নিউইয়র্ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক:টিবিএস
    জ্বালানি আমদানির চাপ কমাতে বৈদ্যুতিক যানে শুল্ক কমানোর চিন্তা সরকারের
  • ছবি: টিবিএস
    ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র
  • ফাইল ছবি: এএফপি
    ‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
  • সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা
    সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা
  • ট্রাম্পের করা পোস্ট।
    দ্য টেরোরিস্ট ইন চিফ: আমাদের এই কুৎসিত বাস্তবতার মুখোমুখি হওয়ার সময় এসেছে

Related News

  • ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণায় বিশ্ববাজারে তেলের দাম কমলো, চাঙ্গা শেয়ারবাজার
  • দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের, শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলে দিতে রাজি ইরান
  • ‘এই যুদ্ধে শান্তির পথে সবচেয়ে বড় বাধা ইসরায়েল’
  • ইরান আক্রমণ: ট্রাম্পের দেওয়া যত হুমকি
  • “আজ রাতেই পুরো সভ্যতা ধ্বংস হবে”—ইরানের উদ্দেশ্যে ট্রাম্পের হুমকি

Most Read

1
ইনফোগ্রাফিক:টিবিএস
অর্থনীতি

জ্বালানি আমদানির চাপ কমাতে বৈদ্যুতিক যানে শুল্ক কমানোর চিন্তা সরকারের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র

3
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট

4
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক

5
সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা
বাংলাদেশ

সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা

6
ট্রাম্পের করা পোস্ট।
আন্তর্জাতিক

দ্য টেরোরিস্ট ইন চিফ: আমাদের এই কুৎসিত বাস্তবতার মুখোমুখি হওয়ার সময় এসেছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net