Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 24, 2026
ইউক্রেনের টাকা তলানিতে, ইউরোপের কাছেও নেই ভালো কোনো বিকল্প

আন্তর্জাতিক

দ্য নিউইয়র্ক টাইমস
18 November, 2025, 08:15 pm
Last modified: 18 November, 2025, 08:23 pm

Related News

  • যুক্তরাষ্ট্র ছাড়াই হরমুজ প্রণালি সচল করতে যুদ্ধ-পরবর্তী পরিকল্পনা করছে ইউরোপ
  • ২০৩০ সালের পর ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ হতে পারে: গবেষণা
  • যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরান যুদ্ধ বন্ধের আহ্বান ইউরোপীয় ইউনিয়নের
  • ইরান যুদ্ধে 'ভেঙে পড়ছে' ইইউ জ্বালানি কৌশল, ভেস্তে যাচ্ছে রাশিয়ার বিকল্প খোঁজার পরিকল্পনা
  • ‘জ্বালানির জন্য কাঠ কাটারও কেউ নেই’: ইউক্রেন যুদ্ধে প্রায় পুরুষশূন্য রাশিয়ার যে গ্রাম

ইউক্রেনের টাকা তলানিতে, ইউরোপের কাছেও নেই ভালো কোনো বিকল্প

বেলজিয়ামের কর্মকর্তারা বলছেন, রাশিয়া যদি মামলা করে বা তাদের টাকা ফেরত চায়— তাহলে দেশটি ঝুঁকিতে পড়তে পারে।
দ্য নিউইয়র্ক টাইমস
18 November, 2025, 08:15 pm
Last modified: 18 November, 2025, 08:23 pm

চলতি মাসে যুদ্ধ নিহত ইউক্রেনীয় সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তৈরি এক স্মারক। ইউক্রেনে রাশিয়ার চলমান আগ্রাসনে দেশটিতে জীবন ও সম্পদের বিপুল ক্ষয়ক্ষতি বেড়েই চলেছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস

ইউক্রেনকে যুদ্ধে পরবর্তী ধাপের লড়াইয়ে সাহায্য করার জন্য রাশিয়ার জব্দ বা স্থগিত করা সম্পদ ব্যবহার করে কিয়েভকে ঋণ দেওয়ার একটি পরিকল্পনা  করেছিলেন ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা। গত মাসখানেক ধরে তারা এটি নিয়ে গুরুত্ব-সহকারে কাজও করছেন। কিন্তু, এটি এখন স্পষ্ট যে এই পরিকল্পনা ব্যর্থ হলে ইইউ-এর কাছে ভালো কোনো বিকল্প নেই।

আর বিকল্প যা আছে, সেটি আরও খারাপই হবে।

বেলজিয়ামে জব্দ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সম্পদ থেকে ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনকে প্রায় ১৪০ বিলিয়ন ইউরো (প্রায় ১৬০ বিলিয়ন ডলার) অর্থায়নের এই ঋণ পরিকল্পনা করে, যা গত মাসে ইইউ -এর রাজনৈতিক বৈঠকে উত্থাপনের কথা ছিল। কিন্তু, শেষ মুহূর্তের চমক হিসেবে বেলজিয়াম এটি আটকে দিয়েছে।

বেলজিয়ামের কর্মকর্তারা বলছেন, রাশিয়া যদি মামলা করে বা তাদের টাকা ফেরত চায়— তাহলে দেশটি ঝুঁকিতে পড়তে পারে। সেই ঝুঁকি কমানোর জন্য, তারা দাবি করছে যে অন্যান্য ইউরোপীয় দেশগুলো গ্যারান্টির মাধ্যমে এই ঝুঁকি ভাগ করে নেওয়ার জন্য দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ হোক। তবে এই সুপারিশটির বিরোধিতা করেছে স্লোভাকিয়া। তারা ইউরোপীয় কমিশনের ওপরও চাপ সৃষ্টি করছে, যাতে তারা ইউক্রেনকে অর্থ প্রদানের জন্য অন্যান্য উপায় বিবেচনা করা হয়।

ইউরোপীয় কমিশন গত সোমবার ইউরোপের রাজধানীগুলোতে পাঠানো একটি চিঠিতে সেই বিকল্পগুলো উল্লেখ করেছে, যা দ্য নিউইয়র্ক টাইমস দেখেছে। এর মধ্যে একটি বিকল্প হলো–- ইউক্রেনের প্রয়োজনীয় অর্থ সংগ্রহের জন্য ইউরোপীয় ইউনিয়নের যৌথ ঋণ জারি করা। অন্যটি হবে প্রত্যেক সদস্য রাষ্ট্র ইউক্রেনকে সরাসরি অনুদান দিতে পারে। কিন্তু উভয়টিতেই সমস্যা রয়েছে। যৌথ ঋণ ব্যয়বহুল হবে, যার সঙ্গে সুদের খরচ জড়িত থাকবে, এবং সরাসরি অনুদান ইতিমধ্যেই ঋণে জর্জরিত দেশগুলোর বাজেটকে চাপে ফেলবে।

এই পরিস্থিতি বিবেচনা করে, ব্রাসেলসের নীতিনির্ধারক, কূটনীতিক এবং বাইরের বিশেষজ্ঞরা মনে করছেন যে, রাশিয়ার জব্দ করা সম্পদ থেকে ঋণ দেওয়ার পরিকল্পনাটি শেষপর্যন্ত কার্যকর হবে। এতে জটিলতা থাকলেও– অন্য বিকল্পগুলো এই মুহুর্তে এতটাই নিরাশজনক যে, এ পথেই এগোতে হবে।

ব্রাসেলসের অর্থনৈতিক গবেষণা সংস্থা ব্রুগেল -এর সহ-প্রতিষ্ঠাতা এবং ওয়াশিংটনের পিটারসন ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল ইকোনমিক্স-এর নিকোলাস ভেরন বলেন, "যা স্পষ্ট তা হলো, প্ল্যান বি, প্ল্যান এ-এর চেয়ে কম ভালো। ইউক্রেনকে টাকা না দেওয়া কি একটি বিকল্প? উত্তর হলো 'না'।"

ইইউ কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন গত সপ্তাহে বলেন যে, যদিও অন্য দুটি বিকল্প বিদ্যমান, তবে রাশিয়ার জব্দ সম্পদ ব্যবহার করে ঋণ দেওয়াটি "ইউক্রেনের প্রতিরক্ষা এবং তার অর্থনীতিকে টিকিয়ে রাখার সবচেয়ে কার্যকর উপায়।"

এদিকে রাশিয়ার ফ্রোজেন অ্যাসেট থেকে ঋণের পরিকল্পনাটি বেশকিছু সুবিধা দেবে। এতে ইইউ ইউক্রেনকে শূন্য সুদে ঋণ দিতে সক্ষম হবে, যা শুধুমাত্র রাশিয়া যদি কখনো কিয়েভকে ক্ষতিপূরণ দেয় তাহলেই ফেরত দিতে হবে। এছাড়া এই পদক্ষেপের মাধ্যমে রাশিয়াকে একটা বড় বার্তা দেওয়া হবে যে, ইউক্রেনের কাছে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য তহবিল রয়েছে।

বিকল্পগুলো যে কেবল আর্থিকভাবে বেশি চাপ সৃষ্টি করবে তা-ই নয়, বরং সেগুলোর মাধ্যমে ইউক্রেনে সম্ভবত অনেক কম এবং ধাপে ধাপে অর্থ পৌঁছাবে।

রাজনৈতিক ঝুঁকি পরামর্শক প্রতিষ্ঠান— ইউরেশিয়া গ্রুপের ইউরোপ বিষয়ক ব্যবস্থাপনা পরিচালক মুজতবা রহমান বলেন, যদি ইউরোপীয় ইউনিয়নকে ওই বিকল্পগুলোর কোনো একটি ব্যবহার করতে হয়, তবে "এটি পুতিনের মনে এই ধারণাটিকে আরও শক্তিশালী করবে যে সময় তার পক্ষেই আছে।"

কিন্তু বেলজিয়াম যে ধরণের নিশ্চয়তা চাইছে, তা দিতে ইইউ-এর কিছু দেশ অনিচ্ছা প্রকাশ করেছে। স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো সতর্ক করে বলেছেন, এই অর্থ যদি সামরিক ব্যয়ের জন্য ব্যবহার করা হয়—তবে তার দেশ এমন ব্যবস্থার বিরোধিতা করবে।

রাশিয়া গত সপ্তাহে রাষ্ট্রীয় গণমাধ্যমে আরেকটি সতর্কবার্তা জারি করে বলেছে, সম্পদ বাজেয়াপ্ত করা হলে তারা বেলজিয়ামের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। যদিও ইইউ কর্মকর্তারা স্পষ্ট করেছেন যে তারা সম্পদের বিপরীতে ঋণ দেওয়াকে সম্পদ বাজেয়াপ্তকরণ হিসেবে দেখছেন না, কিন্তু রাশিয়া এই পার্থক্য স্বীকার করে না।

এমনকি ইউরোপীয় কমিশনও সোমবার তাদের চিঠিতে স্বীকার করেছে যে, জব্দ করা সম্পদের বিপরীতে ঋণ দেওয়াকে রাশিয়ার সঞ্চয় 'বাজেয়াপ্ত' হিসেবে "ভুলভাবে ব্যাখ্যা" করার ঝুঁকি রয়েছে—যা ইউরোপে অর্থ রাখা আন্তর্জাতিক বিনিয়োগকারীদের উদ্বিগ্ন করতে পারে।

তবুও, কমিশন সতর্ক করে বলেছে যে "নিখুঁত বা সহজ সমাধানের খোঁজ করা উচিত নয়, কারণ বাস্তবে তার কোনো অস্তিত্ব নেই।"

এমতাবস্থায়, ইইউ সদস্যদের ঐকমত্যে পৌঁছানোর সময়ও হয়তো ফুরিয়ে আসছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) অনুমান করেছে যে, ২০২৬ ও ২০২৭ সালের জন্য ইউক্রেনের বাজেট ঘাটতি প্রায় ৬৫ বিলিয়ন ডলার হবে।

ইইউ কর্মকর্তারা নিয়মিতই ইঙ্গিত দিচ্ছেন যে মার্চ বা এপ্রিলের মধ্যে ইউক্রেনের নতুন অর্থের প্রয়োজন হবে। কিন্তু আগামী ১৮ ডিসেম্বর ইইউ -এর রাজনৈতিক নেতাদের পরবর্তী বৈঠকের মধ্যে তারা কোনো চুক্তিতে পৌঁছাতে পারবেন কিনা, তা স্পষ্ট নয়।

ইউরোপীয় অর্থনীতি বিষয়ক কমিশনার ভালদিস ডোমব্রোভস্কিস পরামর্শ দিয়েছেন, যদি ঋণ দিতে খুব বেশি দেরি হয়, তবে বসন্তকালে তহবিলের ঘাটতি মেটাতে ইইউকে অন্য সমাধানের কথা ভাবতে হতে পারে। কমিশনের চিঠিতে এ সপ্তাহে পরামর্শ দেওয়া হয়েছে যে, সময়মতো ইউক্রেনে অর্থ পৌঁছানো নিশ্চিত করতে বিকল্পগুলোকে একসঙ্গে, অথবা সাময়িকভাবে ব্যবহার করা যেতে পারে।

 

Related Topics

টপ নিউজ

ইউক্রেন যুদ্ধ / অর্থায়ন / ইউরোপীয় ইউনিয়ন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সংগৃহীত ছবি
    প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা, আজ থেকে কার্যকর
  • ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
    হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা
  • র‍্যাংকনের কারখানা। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    র‍্যাংকন অটোর ২৫ শতাংশ শেয়ার কিনছে জাপানের মিতসুবিশি
  • বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
    বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
  • কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
    ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স
    ট্রাম্পের মন গলাতে দেশের একাংশের নাম ‘ডনিল্যান্ড’ রাখতে চাইছেন ইউক্রেনের কর্মকর্তারা

Related News

  • যুক্তরাষ্ট্র ছাড়াই হরমুজ প্রণালি সচল করতে যুদ্ধ-পরবর্তী পরিকল্পনা করছে ইউরোপ
  • ২০৩০ সালের পর ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ হতে পারে: গবেষণা
  • যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরান যুদ্ধ বন্ধের আহ্বান ইউরোপীয় ইউনিয়নের
  • ইরান যুদ্ধে 'ভেঙে পড়ছে' ইইউ জ্বালানি কৌশল, ভেস্তে যাচ্ছে রাশিয়ার বিকল্প খোঁজার পরিকল্পনা
  • ‘জ্বালানির জন্য কাঠ কাটারও কেউ নেই’: ইউক্রেন যুদ্ধে প্রায় পুরুষশূন্য রাশিয়ার যে গ্রাম

Most Read

1
সংগৃহীত ছবি
বাংলাদেশ

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা, আজ থেকে কার্যকর

2
ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা

3
র‍্যাংকনের কারখানা। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
অর্থনীতি

র‍্যাংকন অটোর ২৫ শতাংশ শেয়ার কিনছে জাপানের মিতসুবিশি

4
বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
অর্থনীতি

বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন

5
কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
আন্তর্জাতিক

ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের মন গলাতে দেশের একাংশের নাম ‘ডনিল্যান্ড’ রাখতে চাইছেন ইউক্রেনের কর্মকর্তারা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net