Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 02, 2026
জাপানে বাড়ছে ভালুকের আক্রমণ; দমনে শিকারি নিয়োগ, প্রয়োজনে গুলি

আন্তর্জাতিক

বিবিসি
31 October, 2025, 12:00 pm
Last modified: 31 October, 2025, 12:13 pm

Related News

  • চীনে ঝুঁকি বাড়ছে, তাই ভারতে রেকর্ড বিনিয়োগ করছে জাপানের বহুজাতিক কোম্পানিগুলো
  • ১৫ দিনের ভিসায় জাপানে প্রবেশ, ৩৩ বছর পর গ্রেপ্তার ৭২ বছর বয়সী দক্ষিণ কোরীয় নাগরিক  
  • জাপানে ১,৮০০ মানুষ মিলে দড়ি ও রোলার দিয়ে টেনে সরালেন ৩৬০ টনের দুর্গ
  • আমি ‘এতটাই একা’ যে একটা তেলাপোকার সঙ্গে ‘বন্ধুত্ব পাতিয়েছিলাম’: জাপানের প্রধানমন্ত্রী
  • বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জের আশপাশে রাশিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে ক্ষুব্ধ জাপান

জাপানে বাড়ছে ভালুকের আক্রমণ; দমনে শিকারি নিয়োগ, প্রয়োজনে গুলি

চলতি বছর ভালুকের আক্রমণে ১২ জনের মৃত্যু হয়েছে, যা ২০০০ সাল থেকে হিসাব রাখা শুরু হওয়ার পর দেশটির ইতিহাসে সর্বোচ্চ। আহত হয়েছেন ১০০ জনেরও বেশি মানুষ।
বিবিসি
31 October, 2025, 12:00 pm
Last modified: 31 October, 2025, 12:13 pm
ছবি: সংগৃহীত

জাপানে ভালুকের তাণ্ডব বেড়ে যাওয়ায় এবং আক্রমণে চলতি বছর ১২ জন মৃত্যুর ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। এই পরিস্থিতিতে ভালুক নিয়ন্ত্রণে লাইসেন্সপ্রাপ্ত শিকারি নিয়োগের পাশাপাশি পুলিশকে প্রয়োজনে ভালুককে গুলি করার অনুমতি দেওয়ার কথা ভাবছে জাপান সরকার।

বৃহস্পতিবার জাপানের পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, আবাসিক এলাকায় ঢুকে পড়া এবং মানুষের ওপর হামলা চালানো ভালুক দমনে প্রয়োজনীয় তহবিল বরাদ্দ করা হবে। দেশের ক্রমবর্ধমান ভালুক সমস্যা মোকাবিলায় একটি উচ্চ-পর্যায়ের বৈঠকের পর বৃহস্পতিবার এই পদক্ষেপগুলো প্রস্তাব করা হয়।

চলতি বছর ভালুকের আক্রমণে ১২ জনের মৃত্যু হয়েছে, যা ২০০০ সাল থেকে হিসাব রাখা শুরু হওয়ার পর দেশটির ইতিহাসে সর্বোচ্চ। এ বছর ১০০ জনেরও বেশি মানুষ ভালুকের হামলায় আহত হয়েছেন।

জাপান সরকার ভালুককে জননিরাপত্তার জন্য 'মারাত্মক হুমকি' হিসেবে বর্ণনা করেছে। সম্প্রতি বিভিন্ন অঞ্চলে ভালুককে সুপারমার্কেট, এমনকি হাইস্কুলেও ঢুকে পড়তে দেখা গেছে। অনেক বাসিন্দা নিজেদের দৈনন্দিন জীবনে হঠাৎ আক্রমণের মুখে পড়ছেন। নভেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে ভালুক দমনে গৃহীতব্য পদক্ষেপগুলো চূড়ান্ত করা হবে বলে জানা গেছে।

জাপানের উত্তরাঞ্চলের পাহাড়ি অঞ্চল আকিতা প্রিফেকচারে পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। এখানে ভালুকের আক্রমণে সর্বাধিক হতাহতের ঘটনা ঘটছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আকিতা অঞ্চলে ভালুক ধরতে ও তাড়াতে আত্মরক্ষাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হবে।

ছবি: সংগৃহীত

জাপানে ভালুকের আক্রমণে রেকর্ড সংখ্যক মৃত্যুর ঘটনায় জনমনে আতঙ্ক বাড়লেও, ভালুক দমনে সরকারের সামনে রয়েছে নতুন চ্যালেঞ্জ। বর্তমান আইন অনুযায়ী, জাপানের সামরিক বাহিনী ভালুককে গুলি করতে না পারলেও, তারা শিকারিদের ভালুক ধরতে এবং মৃত ভালুক পরিবহনে সহায়তা করতে পারে।

আকিতা প্রিফেকচারের গভর্নর কেনতা সুজুকি বলেছেন, মাঠপর্যায়ে ভালুকের সমস্যা মোকাবিলায় যারা কাজ করছেন, তারা এখন 'ক্লান্ত ও অবসন্ন'।

দেশটির শিকারি সম্প্রদায়ও সংকটে রয়েছে। জাপানে শিকারির সংখ্যা দ্রুত কমছে এবং অধিকাংশই বয়স্ক। একসময় পশম ও পিত্তের জন্য ভালুক শিকার জনপ্রিয় ছিল, কিন্তু এখন তা অনেকটাই হারিয়ে গেছে। ফলে গ্রামীণ ও পাহাড়ি অঞ্চলে ভালুকের সংখ্যা বেড়ে গেলেও শিকারি কমে যাওয়ায় স্থানীয় মানুষ আরও ঝুঁকিতে পড়ছেন।

বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে বিচ নাট (ভালুকের প্রধান খাদ্য) এর অভাব ভালুকদের ক্ষুধার্ত করে তুলছে এবং তাদের মানব বসতির দিকে ঠেলে দিচ্ছে। এর ফলে মানুষের ওপর ভালুকের হামলার ঘটনা বাড়ছে। এছাড়া জনসংখ্যা হ্রাস ও জনশূন্য বসতিগুলোকেও ভালুকের বিস্তারের কারণ হিসেবে দেখা হচ্ছে।

এই সংকট মোকাবিলায় জাপান সরকার গত সেপ্টেম্বরে অস্ত্র আইন শিথিল করেছে, যাতে আবাসিক এলাকায় ভালুককে গুলি করা সহজ হয়।

উল্লেখ্য, জাপানে দু'ধরনের ভালুক দেখা যায়: জাপানি ব্ল্যাক বিয়ার এবং আকারে বড় ও সাধারণত অধিক আক্রমণাত্মক ব্রাউন বিয়ার, যা হোক্কাইডো দ্বীপে পাওয়া যায়।

Related Topics

টপ নিউজ

ভালুক / জাপান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ফাইল ছবি: সংগৃহীত
    ববি হাজ্জাজের নির্দেশে ঢাকা-১৩ আসনে অটোরিকশা উচ্ছেদ, বিচ্ছিন্ন চার্জিং সংশ্লিষ্ট বৈদ্যুতিক সংযোগ
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    আমেরিকার সঙ্গে ব্যবসা বন্ধ করা সব কানাডীয় কোম্পানিকে 'অবিলম্বে' যুক্তরাষ্ট্রে ফিরতে বললেন ট্রাম্প
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের এফডিআরে মুনাফা পেতে গ্রাহকদের ‘রেজুলেশন স্কিমে’ থাকতে হবে: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের এফডিআরে মুনাফা পেতে গ্রাহকদের ‘রেজুলেশন স্কিমে’ থাকতে হবে: বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, নারায়ণগঞ্জের দুই এসিল্যান্ডসহ ১৮ জনকে শোকজ 
  • ছবি: টিবিএস
    ঢাকায় বর্জ্যের বিনিময়ে বাজার: বর্জ্য জমা দিলেই মিলবে ভাত-মাছ-চালসহ নিত্যপণ্য
  • ফাইল ছবি
    ১,০০০ কোটি টাকার বেশি ঋণ থাকা খেলাপিরা পাবেন ১৫ বছর মেয়াদি পুনঃতফসিল সুবিধা

Related News

  • চীনে ঝুঁকি বাড়ছে, তাই ভারতে রেকর্ড বিনিয়োগ করছে জাপানের বহুজাতিক কোম্পানিগুলো
  • ১৫ দিনের ভিসায় জাপানে প্রবেশ, ৩৩ বছর পর গ্রেপ্তার ৭২ বছর বয়সী দক্ষিণ কোরীয় নাগরিক  
  • জাপানে ১,৮০০ মানুষ মিলে দড়ি ও রোলার দিয়ে টেনে সরালেন ৩৬০ টনের দুর্গ
  • আমি ‘এতটাই একা’ যে একটা তেলাপোকার সঙ্গে ‘বন্ধুত্ব পাতিয়েছিলাম’: জাপানের প্রধানমন্ত্রী
  • বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জের আশপাশে রাশিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে ক্ষুব্ধ জাপান

Most Read

1
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ববি হাজ্জাজের নির্দেশে ঢাকা-১৩ আসনে অটোরিকশা উচ্ছেদ, বিচ্ছিন্ন চার্জিং সংশ্লিষ্ট বৈদ্যুতিক সংযোগ

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার সঙ্গে ব্যবসা বন্ধ করা সব কানাডীয় কোম্পানিকে 'অবিলম্বে' যুক্তরাষ্ট্রে ফিরতে বললেন ট্রাম্প

3
সম্মিলিত ইসলামী ব্যাংকের এফডিআরে মুনাফা পেতে গ্রাহকদের ‘রেজুলেশন স্কিমে’ থাকতে হবে: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের এফডিআরে মুনাফা পেতে গ্রাহকদের ‘রেজুলেশন স্কিমে’ থাকতে হবে: বাংলাদেশ ব্যাংক

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, নারায়ণগঞ্জের দুই এসিল্যান্ডসহ ১৮ জনকে শোকজ 

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ঢাকায় বর্জ্যের বিনিময়ে বাজার: বর্জ্য জমা দিলেই মিলবে ভাত-মাছ-চালসহ নিত্যপণ্য

6
ফাইল ছবি
অর্থনীতি

১,০০০ কোটি টাকার বেশি ঋণ থাকা খেলাপিরা পাবেন ১৫ বছর মেয়াদি পুনঃতফসিল সুবিধা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net