Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
নোবেল পুরস্কার ঘোষণা শুরু ৬ অক্টোবর: কারা দেয়, কীভাবে দেয়?

আন্তর্জাতিক

এপি, রয়টার্স
04 October, 2025, 10:40 am
Last modified: 04 October, 2025, 10:41 am

Related News

  • নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প
  • নোবেল না পাওয়ার প্রসঙ্গ টেনে গ্রিনল্যান্ড নিয়ে নরওয়েকে হুমকি ট্রাম্পের
  • ট্রাম্পকে মাচাদোর নোবেল উপহার: ‘মেডেলের মালিকানা বদলালেও বিজয়ীর নাম বদলায় না’ বলছে কমিটি
  • ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দিলেন মাচাদো; ট্রাম্প বললেন, 'ধন্যবাদ, মারিয়া'
  • মাচাদোর নোবেল ভাগাভাগির প্রস্তাবে রাজি ট্রাম্প, বললেন এটি গ্রহণ করা হবে ‘বিরাট সম্মানের’

নোবেল পুরস্কার ঘোষণা শুরু ৬ অক্টোবর: কারা দেয়, কীভাবে দেয়?

এপি, রয়টার্স
04 October, 2025, 10:40 am
Last modified: 04 October, 2025, 10:41 am
ছবি: রয়টার্স

আগামী সপ্তাহে ঘোষণা করা হবে নোবেল পুরস্কারের বিজয়ীদের নাম। চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য, অর্থনীতি ও শান্তি—এই ছয়টি শাখায় প্রদান করা হয় বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই পুরস্কার।

নোবেলজয়ীদের তালিকায় আলবার্ট আইনস্টাইন থেকে শুরু করে মাদার তেরেসার মতো বিশ্ববরেণ্য ব্যক্তিত্বদের সঙ্গে নতুন নামগুলোও যোগ হবে। 

শান্তিতে নোবেলকে ঘিরে এবারও রয়েছে বিশেষ আগ্রহ। ২০১৮ সাল থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একাধিকবার যুক্তরাষ্ট্রের ভেতরে এবং বিদেশি রাজনীতিকেরা মনোনয়ন দিয়েছেন। ইসরায়েল ও কয়েকটি আরব দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করতে 'আব্রাহাম অ্যাকর্ডস' চুক্তি সম্পাদনের ভূমিকার জন্য গত ডিসেম্বরে এক রিপাবলিকান কংগ্রেসওমেন তাকে আবার মনোনীত করেন। 

নোবেল পুরস্কারের যাত্রা শুরু হয় সুইডিশ রসায়নবিদ ও উদ্যোক্তা আলফ্রেড নোবেলের হাত ধরে। ডিনামাইট আবিষ্কার করে তিনি বিপুল সম্পদের মালিক হয়েছিলেন। জীবনের শেষ প্রান্তে এসে তিনি সিদ্ধান্ত নেন, তার অর্জিত সম্পদ মানবকল্যাণে অসাধারণ অবদান রাখা ব্যক্তিদের স্বীকৃতির জন্য ব্যয় হবে। সেই অনুযায়ী ১৯০১ সালে প্রথমবার নোবেল পুরস্কার প্রদান করা হয় পদার্থবিদ্যা, রসায়ন, চিকিৎসা, সাহিত্য ও শান্তি শাখায়। 

নোবেল নিজেই নির্ধারণ করেছিলেন বিভিন্ন শাখার পুরস্কার কে প্রদান করবে। পদার্থবিদ্যা ও রসায়নের পুরস্কার প্রদান করে রয়েল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্সেস, সাহিত্য পুরস্কার দেয় সুইডিশ অ্যাকাডেমি, চিকিৎসা বা শারীরবিজ্ঞান শাখার পুরস্কার প্রদান করে সুইডেনের কারোলিনস্কা ইনস্টিটিউট, আর শান্তি পুরস্কার প্রদান করে নরওয়ের সংসদ। নোবেল কেন শান্তি পুরস্কারের জন্য নরওয়েকে বেছে নিয়েছেন তা সঠিকভাবে জানা যায়নি; তবে তখন সুইডেন ও নরওয়ে রাজনৈতিকভাবে যুক্ত ছিল।

১৯৬৮ সালে, সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক তাদের ৩০০তম বার্ষিকী উদযাপনের সময় আলফ্রেড নোবেলের স্মৃতিতে অর্থনীতিতে নোবেল পুরস্কার চালু করে। এটি রয়েল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্সেসের মাধ্যমে প্রদান করা হয়, এবং মূল নোবেল পুরস্কারের নীতিমালা অনুযায়ী পরিচালিত হয়।

প্রতিটি পুরস্কার ঘোষণার প্রক্রিয়া অত্যন্ত গোপনীয়। মনোনীতদের নাম সাধারণত প্রকাশ করা হয় না, আর বিচারকদের আলোচনা-পর্যালোচনা ৫০ বছর পর্যন্ত গোপন রাখা হয়। তবে মনোনয়নদাতারা চাইলে নিজের প্রস্তাব প্রকাশ করতে পারেন।

এবারের নোবেল ঘোষণা শুরু হবে সোমবার, স্টকহোমের কারোলিনস্কা ইনস্টিটিউটে চিকিৎসাশাস্ত্র পুরস্কার দিয়ে। মঙ্গলবার ঘোষণা হবে পদার্থবিদ্যা, বুধবার রসায়ন, বৃহস্পতিবার সাহিত্য এবং শুক্রবার শান্তির নোবেল। অর্থনীতিতে বিজয়ীর নাম ঘোষণা করা হবে ১৩ অক্টোবর।

পুরস্কার প্রদান অনুষ্ঠান হবে ১০ ডিসেম্বর, আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে। বিজয়ীরা পাবেন ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনর (প্রায় ১ কোটি ২০ লাখ ডলার সমমূল্য) অর্থ, সঙ্গে থাকবে ১৮ ক্যারেটের সোনার পদক ও একটি সম্মাননাপত্র। প্রতিটি শাখায় সর্বোচ্চ তিনজনকে যৌথভাবে পুরস্কৃত করা যেতে পারে।

Related Topics

টপ নিউজ

নোবেল পুরষ্কার / নোবেল পুরস্কার / নোবেল পুরস্কার ২০২৫

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    বাংলাদেশে চীনের বিওয়াইডির গাড়ি উৎপাদন করবে রানার
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর পথে আরব আমিরাত, সৌদিসহ উপসাগরীয় মার্কিন মিত্ররা
  • আলোচিত সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি: সংগৃহীত
    মানব পাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

Related News

  • নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প
  • নোবেল না পাওয়ার প্রসঙ্গ টেনে গ্রিনল্যান্ড নিয়ে নরওয়েকে হুমকি ট্রাম্পের
  • ট্রাম্পকে মাচাদোর নোবেল উপহার: ‘মেডেলের মালিকানা বদলালেও বিজয়ীর নাম বদলায় না’ বলছে কমিটি
  • ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দিলেন মাচাদো; ট্রাম্প বললেন, 'ধন্যবাদ, মারিয়া'
  • মাচাদোর নোবেল ভাগাভাগির প্রস্তাবে রাজি ট্রাম্প, বললেন এটি গ্রহণ করা হবে ‘বিরাট সম্মানের’

Most Read

1
ছবি: রয়টার্স
অর্থনীতি

বাংলাদেশে চীনের বিওয়াইডির গাড়ি উৎপাদন করবে রানার

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর পথে আরব আমিরাত, সৌদিসহ উপসাগরীয় মার্কিন মিত্ররা

4
আলোচিত সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানব পাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

6
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net