Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
পর্যটকদের 'উপদ্রবে অতিষ্ঠ' নেদারল্যান্ডসের বিখ্যাত উইন্ডমিল গ্রাম; ঢল সামলাতে বসাচ্ছে প্রবেশ ফি

আন্তর্জাতিক

বিবিসি
29 September, 2025, 12:10 pm
Last modified: 29 September, 2025, 12:13 pm

Related News

  • চ্যাটজিপিটির লেখা বক্তৃতা দিয়ে বিয়ে পড়ানোয় ডাচ দম্পতির বিয়ে বাতিল করল আদালত
  • দেশে নেদারল্যান্ডস মডেলে কৃষি উন্নয়ন চান প্রধান উপদেষ্টা: প্রেস সচিব
  • চীনা চিপ নির্মাতা নেক্সপেরিয়াকে নিয়ে টানাপোড়েনে আন্দোলিত বৈশ্বিক গাড়ি শিল্প
  • বিএনপির সঙ্গে নেদারল্যান্ডসের এনআইএমডি প্রতিনিধিদলের বৈঠক
  • ট্রাম্পের আদলে চুক্তি: নেদারল্যান্ডসও অভিবাসীদের উগান্ডায় পাঠাবে

পর্যটকদের 'উপদ্রবে অতিষ্ঠ' নেদারল্যান্ডসের বিখ্যাত উইন্ডমিল গ্রাম; ঢল সামলাতে বসাচ্ছে প্রবেশ ফি

পর্যটকদের উপচে পড়া ভিড়ই এখন গ্রামটির বাসিন্দাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে, তাই আগামী বসন্ত থেকে গ্রামটিতে প্রবেশের জন্য দর্শনার্থীদের ১৭.৫০ ইউরো ফি দিতে হবে।
বিবিসি
29 September, 2025, 12:10 pm
Last modified: 29 September, 2025, 12:13 pm
নেদারল্যান্ডসের জাঁসে শানস গ্রামে উইন্ডমিলের সামনে হাঁটছেন পর্যটকেরা। 'অতিরিক্ত পর্যটনের' কারণেই প্রবেশে ফি নেওয়ার প্রস্তাব আনা হয়েছে, যা নিয়ে চলছে তীব্র বিতর্ক। ছবি: এএফপি

ঐতিহাসিক উইন্ডমিল বা বায়ুকলের জন্য বিখ্যাত নেদারল্যান্ডসের গ্রাম জাঁসে শানস। কিন্তু পর্যটকদের উপচে পড়া ভিড়ই এখন গ্রামটির বাসিন্দাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। 

পর্যটকদের উপদ্রবে অতিষ্ঠ হয়ে কর্তৃপক্ষ এবার কড়া পদক্ষেপ নিতে যাচ্ছে। আগামী বসন্ত থেকে গ্রামটিতে প্রবেশের জন্য দর্শনার্থীদের ১৭.৫০ ইউরো (প্রায় ২,৪০০ টাকা) ফি দিতে হবে।

আমস্টারডাম থেকে কাছে হওয়ায় নয়নাভিরাম এই গ্রামটি পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। মাত্র ১০০ জন বাসিন্দার এই গ্রামে গত বছর পর্যটক এসেছিলেন ২৬ লাখ। এই বিপুল সংখ্যক পর্যটকের চাপ সামলানো অসম্ভব হয়ে পড়েছে বলে জানিয়েছে স্থানীয় কাউন্সিল।

গ্রামের জাদুঘরের পরিচালক মারিকে ভেরওয়েইজ বলেন, '২০১৭ সালে আমাদের এখানে ১৭ লাখ পর্যটক এসেছিলেন, এ বছর সংখ্যাটা ২৮ লাখে পৌঁছানোর পথে। কিন্তু এটি একটি ছোট জায়গা! এত মানুষের জন্য আমাদের এখানে জায়গা নেই!'

তিনি আরও বলেন, দর্শনার্থীরা প্রায়শই জানেন না যে এখানে মানুষ বসবাস করে। ফলে তারা বাসিন্দাদের বাগানে ও বাড়িতে ঢুকে পড়েন, বাগানে প্রস্রাব করেন, দরজায় কড়া নাড়েন এবং সেলফি স্টিক ব্যবহার করে ঘরের ভেতরে উঁকি মারেন। বাসিন্দাদের কোনো গোপনীয়তাই থাকছে না।

ছবি: আই এমস্টারডাম

এই পরিস্থিতি সামাল দিতেই অনলাইনে বুকিং এবং ফি পরিশোধের পরিকল্পনা করা হয়েছে। অবশ্য পর্যটকদের জন্য একটি সুবিধাও থাকছে। এই প্রবেশ ফির মধ্যেই গ্রামের জাদুঘর এবং উইন্ডমিলের ভেতরে প্রবেশের সুযোগ পাওয়া যাবে, যেগুলোর জন্য বর্তমানে আলাদা অর্থ দিতে হয়।

তবে কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে মোটেও খুশি নন স্থানীয় দোকান ও রেস্তোরাঁর মালিকেরা। 'ট্র্যাশ অ্যান্ড ট্রেজার্স' নামের একটি উপহারের দোকানের সহ-মালিক স্টেরে শাপ বলেন, 'এটা ভয়াবহ। এর অর্থ হলো, যাদের বাজেট কম, তারা এখানে আসতে পারবেন না। আমরা অনেক ক্রেতা হারাব।' 

তিনি আরও বলেন, 'চারজনের একটি পরিবারের জন্য পার্কিংসহ মোট খরচ পড়বে প্রায় ১০০ ইউরো। ফলে অন্য জিনিসপত্র কেনার জন্য তাদের হাতে আর বেশি টাকা থাকবে না।'

পর্যটকদের মধ্যেও এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কানাডা থেকে আসা ইশান বলেন, 'শুধু কয়েকটি উইন্ডমিল দেখার জন্য ১৭.৫০ ইউরো খরচ করব কি না, আমি নিশ্চিত নই। দামটা একটু বেশিই মনে হচ্ছে।'

তবে নেদারল্যান্ডসে বসবাসকারী এলিসিয়া বলেন, তিনি অবশ্যই এই অর্থ দেবেন। তার মতে, এই গ্রামগুলো খুব বড় নয়, অতিরিক্ত পর্যটকের কারণে এদের সৌন্দর্য নষ্ট হয়ে যায়।

যুক্তরাষ্ট্র থেকে আসা স্টিভ অবশ্য বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছেন। তিনি বলেন, 'আমার মতো হিসাবি লোকেরা হয়তো উইন্ডমিলের দিকে তাকিয়ে ভাববে, ভেতরে যাওয়ার জন্য বাড়তি টাকা দেব না। কিন্তু যদি প্রবেশ ফির মধ্যেই সবকিছু অন্তর্ভুক্ত থাকে, তাহলে আমি দ্বিধা করব না।'

বিশ্বের বিভিন্ন পর্যটনকেন্দ্রেই এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে। কানাডার টরন্টো মেট্রোপলিটন ইউনিভার্সিটির পর্যটন বিষয়ের অধ্যাপক র‌্যাচেল ডডস বলেন, 'ভুটান দেশটিতে প্রবেশের জন্য প্রতিদিনের হিসাবে ফি নেয়। ভেনিস সম্ভবত সবচেয়ে বিখ্যাত উদাহরণ, যেখানে দিনের বেলার পর্যটকদের জন্য ৫ ইউরো ফি নির্ধারণ করা হয়েছে।' তবে গ্রামের ক্ষেত্রে প্রবেশ ফি আরোপের ঘটনা এখনো বেশ বিরল।

Related Topics

টপ নিউজ

নেদারল্যান্ডস / জাঁসে শানস / পর্যটককেন্দ্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • ফাইল ছবি: সংগৃহীত
    রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর
  • ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
    ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

Related News

  • চ্যাটজিপিটির লেখা বক্তৃতা দিয়ে বিয়ে পড়ানোয় ডাচ দম্পতির বিয়ে বাতিল করল আদালত
  • দেশে নেদারল্যান্ডস মডেলে কৃষি উন্নয়ন চান প্রধান উপদেষ্টা: প্রেস সচিব
  • চীনা চিপ নির্মাতা নেক্সপেরিয়াকে নিয়ে টানাপোড়েনে আন্দোলিত বৈশ্বিক গাড়ি শিল্প
  • বিএনপির সঙ্গে নেদারল্যান্ডসের এনআইএমডি প্রতিনিধিদলের বৈঠক
  • ট্রাম্পের আদলে চুক্তি: নেদারল্যান্ডসও অভিবাসীদের উগান্ডায় পাঠাবে

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি

5
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর

6
ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
আন্তর্জাতিক

ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net