Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 24, 2026
ভারতে জন্ম, তবু ভারতীয় নন: ‘রাষ্ট্রহীন’ এক ব্যক্তির নাগরিকত্বের লড়াই

আন্তর্জাতিক

সারদা ভি, বিবিসি
28 September, 2025, 05:25 pm
Last modified: 28 September, 2025, 05:27 pm

Related News

  • এভারেস্টে ৩০ বছর ধরে জমে থাকা পর্বতারোহীর দেহাবশেষ উদ্ধারে অভিযানে নামছে ভারত
  • ‘দেখে মনে হয় আসল’: ভারতের মুসলিম নারীদের বিরুদ্ধে যেভাবে এআই-কে অস্ত্র বানানো হচ্ছে
  • রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় আরও ১৪ মিলিয়ন ইউরো দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন
  • যে কারণে হঠাৎ করে টেলিগ্রাম অ্যাপ বন্ধ করল ভারত 
  • দিল্লি থেকে ফেরত আসা ‘ইনস্ট্যান্ট প্রতিবাদ’: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ

ভারতে জন্ম, তবু ভারতীয় নন: ‘রাষ্ট্রহীন’ এক ব্যক্তির নাগরিকত্বের লড়াই

১৯৮৭ সালের আগে ভারতে জন্মগ্রহণকারী সবাই স্বয়ংক্রিয়ভাবে ‘জন্মসূত্রে ভারতীয় নাগরিকত্ব’ পেতেন। তবে ১৯৮৭ সালে আইন সংশোধনের মাধ্যমে শর্ত দেওয়া হয়, ওই বছরের ১ জুলাইয়ের পর জন্ম নিলে দেশটির নাগরিকত্ব পেতে বাবা-মায়ের মধ্যে অন্তত একজনকে ভারতীয় নাগরিক হতে হবে।
সারদা ভি, বিবিসি
28 September, 2025, 05:25 pm
Last modified: 28 September, 2025, 05:27 pm
ভারতের নাগরিকত্ব আইনে বলা হয়েছে, জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার জন্য বাবা-মায়ের মধ্যে অন্তত একজনকে ভারতীয় নাগরিক হতে হবে। ছবি: বাহিসন রাভীন্দ্রন/বিবিসি

এতদিন বাহিসন রাভীন্দ্রন (৩৪) জানতেন তিনি একজন ভারতীয়। ভারতের দক্ষিণাঞ্চলের তামিলনাড়ু রাজ্যে শ্রীলঙ্কার শরণার্থী বাবা-মায়ের ঘরে জন্ম নেওয়া রাভীন্দ্রন পেশায় একজন ওয়েব ডেভেলপার। তামিলনাড়ুতেই তার জন্ম, বেড়ে ওঠা, পড়াশোনা এবং সেখানেই চাকরি করছেন তিনি। ভারতের বিভিন্ন সরকারি সংস্থার বিভিন্ন পরিচয়পত্র রয়েছে রাভীন্দ্রনের; এমনকি ভারতীয় পাসপোর্টও ছিল তার।

কিন্তু গত এপ্রিলে এক অপ্রত্যাশিত ধাক্কায় হতবাক হয়ে যান তিনি। হঠাৎ একদিন পুলিশ তাকে গ্রেপ্তার করে জানায়, তার পাসপোর্টটি অবৈধ।

কর্তৃপক্ষ জানায়, তিনি জন্মসূত্রে ভারতীয় নাগরিক নন, কারণ তার বাবা-মা দুজনেই ১৯৯০ সালে শ্রীলঙ্কার গৃহযুদ্ধের সময় ভারতে পালিয়ে এসেছিলেন।

১৯৮৭ সালের আগে ভারতে জন্মগ্রহণকারী সবাই স্বয়ংক্রিয়ভাবে 'জন্মসূত্রে ভারতীয় নাগরিকত্ব' পেতেন। তবে ১৯৮৭ সালে আইন সংশোধনের মাধ্যমে শর্ত দেওয়া হয়, ওই বছরের ১ জুলাইয়ের পর জন্ম নিলে দেশটির নাগরিকত্ব পেতে বাবা-মায়ের মধ্যে অন্তত একজনকে ভারতীয় নাগরিক হতে হবে।

রাভীন্দ্রনের বাবা-মা ভারতে আসার কয়েক মাস পরেই ১৯৯১ সালে জন্ম হয় তার।

গত সপ্তাহে চেন্নাইয়ের মাদ্রাজ হাইকোর্টে তিনি বলেন, এই নিয়ম সম্পর্কে একেবারেই জানতেন না এবং কখনোই তিনি নিজের বংশপরিচয় কর্তৃপক্ষের কাছ থেকে গোপন করেননি।

তিনি আদালতকে আরও জানান, যখন জানতে পারেন ভারতে জন্ম নিলেই স্বয়ংক্রিয়ভাবে 'জন্মসূত্রে নাগরিকত্ব' পাওয়া যায় না, সঙ্গে সঙ্গেই তিনি 'ন্যাচারালাইজেশনের মাধ্যমে নাগরিকত্বের' জন্য আবেদন করেন।

তবে আপাতত তিনি 'রাষ্ট্রহীন'-এক মানুষ।

তার এই বিশেষ পরিস্থিতি ১৯৮০-এর দশকে দীর্ঘমেয়াদি গৃহযুদ্ধের সময় শ্রীলঙ্কা থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া হাজার হাজার তামিল শরণার্থীর দুর্দশাকে সামনে এনেছে।

তামিলনাড়ু সরকারের তথ্য অনুযায়ী, রাজ্যের বিভিন্ন শরণার্থী শিবিরে ও বাইরে ৯০ হাজারেরও বেশি শ্রীলঙ্কান তামিল শরণার্থী বসবাস করছে।

ঐতিহাসিক সম্পর্ক, ভাষা ও সংস্কৃতির মিল এবং শ্রীলঙ্কার নিকটবর্তী ভৌগোলিক অবস্থানের কারণে তারা তামিলনাড়ুকে আশ্রয়ের জন্য বেছে নেয়।

বর্তমানে দেশটিতে এমন ২২ হাজারেরও বেশি মানুষ রয়েছে, যারা ১৯৮৭ সালের পর ভারতে জন্মগ্রহণ করেছেন শ্রীলঙ্কান তামিল বাবা-মায়ের ঘরে। কিন্তু কয়েক দশক পেরিয়ে গেলেও তাদের নাগরিকত্বের প্রশ্ন এখনও অনিশ্চিত রয়ে গেছে।

এর একটি বড় কারণ হলো ভারত ১৯৫১ সালের জাতিসংঘের শরণার্থী কনভেনশন বা ১৯৬৭ সালের প্রোটোকলের স্বাক্ষরকারী দেশ নয় এবং দেশটি শ্রীলঙ্কান শরণার্থীদের অবৈধ অভিবাসী হিসেবে গণ্য করে।

১৯৮০-এর দশকে শুরু হওয়া দীর্ঘমেয়াদি গৃহযুদ্ধের সময় হাজার হাজার শ্রীলঙ্কার তামিল শরণার্থী ভারতে আশ্রয় নিয়েছিলেন।

২০১৯ সালের নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) প্রতিবেশী দেশগুলোর নির্যাতিত অমুসলিম সংখ্যালঘুদের দ্রুত নাগরিকত্ব দেওয়ার পথ খুলে দিলেও, শ্রীলঙ্কার তামিলদের এই আইনের আওতার বাইরে রাখা হয়েছে।

বিভিন্ন রাজনৈতিক দল শ্রীলঙ্কান তামিলদের নাগরিকত্বের প্রশ্ন সমাধানের আশ্বাস দিলেও, বেশিরভাগ মানুষের জন্য তা এখনও অধরা স্বপ্নের মতোই রয়ে গেছে।

ভারত প্রথমবারের মতো ২০২২ সালে কোনো শ্রীলঙ্কান তামিলকে নাগরিকত্ব দেয়। কে নলিনী নামে এক নারী ১৯৮৭ সালের আইন কার্যকর হওয়ার এক বছর আগে জন্মেছিলেন। এরপর থেকে আরও অন্তত ১৩ জন তামিল ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন।

রাভীন্দ্রন আশা করছেন তার মামলাটিরও দ্রুত নিষ্পত্তি হবে।

তিনি ভারতের প্রতি আনুগত্যের শপথ নিয়েছেন।

তিনি বলেন, তার কখনো শ্রীলঙ্কায় ফিরে যাওয়ার ইচ্ছা নেই।

রাভীন্দ্রন বিবিসিকে জানান, জীবনে একবারই তিনি শ্রীলঙ্কা গেছেন, ২০২৪ সালের সেপ্টেম্বরে বিয়ের জন্য।

তিনি বলেন, তার সমস্যা শুরু হয় এ বছর স্ত্রী-র নাম যুক্ত করে নতুন পাসপোর্টের আবেদন করার পর।

তার আইনজীবী সন্দেশ সরাভানন বিবিসিকে বলেন, পুলিশ ভেরিফিকেশনের পর তাকে নতুন পাসপোর্ট দেওয়া হয়েছিল, যদিও কর্তৃপক্ষ তার শ্রীলঙ্কান বংশপরিচয় সম্পর্কে জানত।

কিন্তু পরে ভারতের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও) পুলিশকে তার বাবা-মায়ের জাতীয়তা সম্পর্কে সতর্ক করে।

গত মাসে রাভীন্দ্রনকে প্রতারণা, জালিয়াতি ও অবৈধভাবে ভারতীয় পাসপোর্ট রাখার অভিযোগে গ্রেপ্তার করে ১৫ দিনের জন্য আটক রাখা হয়, পরে জামিনে মুক্তি পান তিনি।

আবার শাস্তির মুখে পড়ার আশঙ্কায় তিনি গত সপ্তাহে মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হন। 

আদালত পরবর্তী শুনানি ৮ অক্টোবর পর্যন্ত কর্তৃপক্ষকে কোনো বলপ্রয়োগমূলক পদক্ষেপ না নেওয়ার নির্দেশ দিয়েছেন।

রাভীন্দ্রন বিবিসিকে বলেন, 'এত বছর কেউ কখনো আমাকে বলেনি যে আমি ভারতীয় নই।'

তিনি আরও বলেন, প্রথমবার যখন জানলাম আমি 'রাষ্ট্রহীন মানুষ', আমি তা মেনে নিতে পারিনি।

আদালত তার পক্ষে রায় দেবেন; বর্তমানে এ আশায় দিন গুণছেন রাভীন্দ্রন।

Related Topics

টপ নিউজ

ভারত / নাগরিকত্ব / শ্রীলঙ্কান তামিল / তামিলনাড়ু / শরণার্থী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়
  • বিটিএস তারকা জাংকুক। ছবি: এসবিএস
    বিটিএস তারকা জাংকুকের বাড়িতে ১৩৩ বার বেল বাজানো নারীকে বের করে দেয়া হতে পারে কোরিয়া থেকে
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    নতুন ঋণ প্যাকেজে ১৫% একক ভ্যাট হার, টার্নওভার ট্যাক্সের শর্ত আইএমএফের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
    নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল
  • যুক্তরাজ্যে তাপপ্রবাহ থেকে বাঁচতে মাথায় ব্যাগ দিয়ে রোদ ঢাকার চেষ্টা করছেন একজন। ছবি: রয়টার্স
    যুক্তরাজ্যে রেকর্ড তাপপ্রবাহে রাস্তা গলে যাওয়ার আশঙ্কা, গাড়িচালকদের ভ্রমণ স্থগিত করার অনুরোধ

Related News

  • এভারেস্টে ৩০ বছর ধরে জমে থাকা পর্বতারোহীর দেহাবশেষ উদ্ধারে অভিযানে নামছে ভারত
  • ‘দেখে মনে হয় আসল’: ভারতের মুসলিম নারীদের বিরুদ্ধে যেভাবে এআই-কে অস্ত্র বানানো হচ্ছে
  • রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় আরও ১৪ মিলিয়ন ইউরো দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন
  • যে কারণে হঠাৎ করে টেলিগ্রাম অ্যাপ বন্ধ করল ভারত 
  • দিল্লি থেকে ফেরত আসা ‘ইনস্ট্যান্ট প্রতিবাদ’: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়

2
বিটিএস তারকা জাংকুক। ছবি: এসবিএস
বিনোদন

বিটিএস তারকা জাংকুকের বাড়িতে ১৩৩ বার বেল বাজানো নারীকে বের করে দেয়া হতে পারে কোরিয়া থেকে

3
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

নতুন ঋণ প্যাকেজে ১৫% একক ভ্যাট হার, টার্নওভার ট্যাক্সের শর্ত আইএমএফের

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

5
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল

6
যুক্তরাজ্যে তাপপ্রবাহ থেকে বাঁচতে মাথায় ব্যাগ দিয়ে রোদ ঢাকার চেষ্টা করছেন একজন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাজ্যে রেকর্ড তাপপ্রবাহে রাস্তা গলে যাওয়ার আশঙ্কা, গাড়িচালকদের ভ্রমণ স্থগিত করার অনুরোধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net