Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 11, 2026
ফিলিস্তিনের সমর্থনে ইতালিজুড়ে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ৬০

আন্তর্জাতিক

বিবিসি
23 September, 2025, 11:30 am
Last modified: 23 September, 2025, 11:32 am

Related News

  • দুই সাবেক উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদের দাবিতে জামায়াতের বিক্ষোভ
  • খামেনি হত্যার প্রতিবাদে পাকিস্তানজুড়ে সহিংস বিক্ষোভ; নিহত ২৪, তিন দিনের কারফিউ জারি
  • ফিলিস্তিনের প্রার্থিতা প্রত্যাহার, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে প্রার্থী দিল বাংলাদেশ 
  • বিক্ষোভের মধ্য দিয়েই নতুন সেমিস্টার শুরু করলেন ইরানের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা
  • ভালোবাসা দিবসেই ধসে পড়ল ইতালির বিখ্যাত ‘লাভারস আর্চ’

ফিলিস্তিনের সমর্থনে ইতালিজুড়ে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ৬০

দেশটির বাণিজ্যিক রাজধানী মিলানে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষে অন্তত ৬০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। 
বিবিসি
23 September, 2025, 11:30 am
Last modified: 23 September, 2025, 11:32 am
ছবি: রয়টার্স

ফিলিস্তিনের সমর্থনে ডাকা ধর্মঘট ও বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইতালি। দেশটির বাণিজ্যিক রাজধানী মিলানে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষে অন্তত ৬০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। 

যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, পর্তুগাল ও কানাডার পর ফ্রান্সসহ আরও কয়েকটি দেশ জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি নিলেও এই উদ্যোগ থেকে ইতালি এখন পর্যন্ত নিজেকে দূরে রেখেছে। দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি আগে বলেছিলেন যে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার আগে তাকে স্বীকৃতি দেওয়া 'পাল্টা ফল' দিতে পারে। তিনি বলেন, 'যদি কাগজে-কলমে এমন কিছুকে স্বীকৃতি দেওয়া হয় যার অস্তিত্বই নেই, তবে সমস্যাটির সমাধান না হলেও মনে হতে পারে যে এর সমাধান হয়ে গেছে।' 

সোমবার ইতালির ট্রেড ইউনিয়নগুলোর ডাকে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি জানাতে দেশজুড়ে প্রায় ৮০টি শহরে রাস্তায় নামেন হাজার হাজার শিক্ষক, শিক্ষার্থী ও বন্দরকর্মী। মিলান ও রোমের প্রধান রেল স্টেশনগুলোর কাছে সবচেয়ে বড় বিক্ষোভ অনুষ্ঠিত হয়। রোমের টারমিনি স্টেশনেই প্রায় ২০ হাজার বিক্ষোভকারী সমবেত হন।

তবে হঠাৎ মিলানের সেন্ট্রাল স্টেশনের বাইরে পরিস্থিতি সহিংস হয়ে ওঠে। বিক্ষোভকারীরা গাজায় যুদ্ধবিরতির দাবিতে স্লোগান দেওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রের পতাকায় আগুন ধরিয়ে দেন। একপর্যায়ে তারা স্টেশনে প্রবেশের চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। কালো পোশাক পরা একদল বিক্ষোভকারী পুলিশের দিকে পাথর, স্মোক বোমা ও ধাতব বস্তু ছুড়তে শুরু করে। বোলোনিয়া শহরে বিক্ষোভকারীরা প্রধান সড়ক অবরোধ করলে পুলিশ জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

ধর্মঘটের কারণে দেশজুঙে গণপরিবহন ও বন্দরের কার্যক্রমে অচলাবস্থা সৃষ্টি হয়। 'ফ্রি প্যালেস্টাইন' এবং 'ব্লক এভ্রিথিং' লেখা স্লোগান নিয়ে বিক্ষোভকারীরা রাজপথ মুখর করে তোলেন।

মিলানের ঘটনাকে 'লজ্জাজনক' বলে অভিহিত করে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেন, 'এই সহিংসতা ও ধ্বংসযজ্ঞের সঙ্গে সংহতির কোনো সম্পর্ক নেই। এটি গাজার মানুষের জীবনে কোনো পরিবর্তন আনবে না।'

তবে গাজা ইস্যুতে সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় নিজ দেশেই সমালোচিত হচ্ছেন মেলোনি। ডেমোক্রেটিক পার্টির নেতা এলি শ্লেইন অভিযোগ করেন, যখন যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার মতো দেশগুলো ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছিল, তখন ইতালির প্রধানমন্ত্রী টেলিভিশনে তার প্রিয় খাবার নিয়ে সাক্ষাৎকার দিচ্ছিলেন।

ইতালির এই উত্তাল পরিস্থিতির দিনেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। তিনি এই পদক্ষেপকে একটি 'প্রয়োজনীয়তা' এবং 'শান্তি প্রক্রিয়ার সূচনা' বলে বর্ণনা করেছেন। ফ্রান্সের এই সিদ্ধান্তকে বেলজিয়াম, মাল্টার মতো দেশগুলো সমর্থন করলেও জি-৭ এর অন্য দুই প্রভাবশালী দেশ ইতালি ও জার্মানি এখনো এই পথে হাঁটেনি।

ফ্রান্সের এই পদক্ষেপে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ইসরায়েল। তারা এটিকে 'হামাসের জন্য পুরস্কার' বলে অভিহিত করেছে। জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত এই ঘটনাকে 'সার্কাস' বলে কটাক্ষ করেন। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাফ জানিয়ে দিয়েছেন, জর্ডান নদীর পশ্চিমে কোনো ফিলিস্তিনি রাষ্ট্র হবে না।

তবে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো বলেছেন, এই স্বীকৃতি হামাসকে 'সুস্পষ্টভাবে প্রত্যাখ্যান' করার শামিল এবং এটি ফ্রান্সের জন্য একটি 'বড় কূটনৈতিক বিজয়'।

ফিলিস্তিন ইস্যুতে ইউরোপের দেশগুলোর মধ্যে মতপার্থক্য স্পষ্ট হয়ে উঠেছে। জার্মানি ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হলেও সাম্প্রতিক সময়ে গাজায় ইসরায়েলি অভিযানের সমালোচনা করেছে। তবে দেশটি জানিয়েছে, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি এখনই আলোচনার টেবিলে নেই। তাদের মতে, এটি শান্তি প্রক্রিয়ার শেষের দিকের ধাপ, যদিও সেই প্রক্রিয়া এখনই শুরু হওয়া উচিত।

Related Topics

টপ নিউজ

ইতালি / বিক্ষোভ / ফ্রান্স / জর্জিয়া মেলোনি / ফিলিস্তিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    তিন শর্তে পেট্রোল পাম্প থেকে দিনে ৫ লিটার তেল পাবে রাইড শেয়ারিং মোটরবাইক
  • ছবি: এএফপি
    নেতানিয়াহুর নিহত অথবা গুরুতর আহত হওয়ার খবর ইরানি সংবাদমাধ্যমে; তুমুল জল্পনা
  • ফ্রান্সের প্যারিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ দুই উপদেষ্টা বাম থেকে- স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। ছবি: গেটি/ ভায়া দ্য নিউ রিপাবলিক
    কুশনার, উইটকফ দুজনেই নির্বোধ, তাই ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নির্মম বোমাবর্ষণ চলছেই, ২০ বছরে ভিয়েতনামে ফেলা হয় ৭৫ লাখ টন
  • প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত
    এলসি নিষ্পত্তিতে ডলারের দাম বেশি চাইছে ব্যাংকগুলো
  • আব্বাস আরাকচি। ছবি: রয়টার্স
    সাধারণ আমেরিকানদের ক্ষতি করতে চায় না ইরান; মার্কিন সামরিক অভিযান নিয়ে আরাগচির কটাক্ষ

Related News

  • দুই সাবেক উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদের দাবিতে জামায়াতের বিক্ষোভ
  • খামেনি হত্যার প্রতিবাদে পাকিস্তানজুড়ে সহিংস বিক্ষোভ; নিহত ২৪, তিন দিনের কারফিউ জারি
  • ফিলিস্তিনের প্রার্থিতা প্রত্যাহার, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে প্রার্থী দিল বাংলাদেশ 
  • বিক্ষোভের মধ্য দিয়েই নতুন সেমিস্টার শুরু করলেন ইরানের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা
  • ভালোবাসা দিবসেই ধসে পড়ল ইতালির বিখ্যাত ‘লাভারস আর্চ’

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

তিন শর্তে পেট্রোল পাম্প থেকে দিনে ৫ লিটার তেল পাবে রাইড শেয়ারিং মোটরবাইক

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

নেতানিয়াহুর নিহত অথবা গুরুতর আহত হওয়ার খবর ইরানি সংবাদমাধ্যমে; তুমুল জল্পনা

3
ফ্রান্সের প্যারিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ দুই উপদেষ্টা বাম থেকে- স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। ছবি: গেটি/ ভায়া দ্য নিউ রিপাবলিক
আন্তর্জাতিক

কুশনার, উইটকফ দুজনেই নির্বোধ, তাই ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প

4
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নির্মম বোমাবর্ষণ চলছেই, ২০ বছরে ভিয়েতনামে ফেলা হয় ৭৫ লাখ টন

5
প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত
অর্থনীতি

এলসি নিষ্পত্তিতে ডলারের দাম বেশি চাইছে ব্যাংকগুলো

6
আব্বাস আরাকচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সাধারণ আমেরিকানদের ক্ষতি করতে চায় না ইরান; মার্কিন সামরিক অভিযান নিয়ে আরাগচির কটাক্ষ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net