Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 13, 2026
নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়া কে এই সুশীলা কার্কি?

আন্তর্জাতিক

রয়টার্স ও এনডিটিভি
12 September, 2025, 08:50 pm
Last modified: 13 September, 2025, 11:55 am

Related News

  • নেপালের সেই ‘নেপো কিডস’রা এখন কোথায়?
  • জেন-জি আন্দোলনের পর আসন্ন নির্বাচনে নেপালের প্রধানমন্ত্রী পদে লড়বেন সাবেক র‌্যাপার
  • পূর্ব এশীয় পপ সংস্কৃতি যেভাবে জেন-জি আন্দোলনকে অনুপ্রাণিত করছে
  • জেন-জি অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত মাদাগাস্কারের প্রেসিডেন্টের নাগরিকত্ব বাতিল
  • দেশে দেশে জেন-জি অভ্যুত্থান, ভারতের তরুণরা রাস্তায় নামছে না কেন

নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়া কে এই সুশীলা কার্কি?

নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি সুশীলা কার্কি ২০১৬ সালের জুলাই থেকে ২০১৭ সালের জুন পর্যন্ত দায়িত্ব পালনকালে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স' নীতি গ্রহণ করেছিলেন।
রয়টার্স ও এনডিটিভি
12 September, 2025, 08:50 pm
Last modified: 13 September, 2025, 11:55 am
সুশিলা কার্কি। ছবি: রয়টার্স

নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে সাবেক প্রধান বিচারপতি সুশিলা কার্কিকে নিয়োগ দেওয়া হয়েছে। আজ (১২ সেপ্টেম্বর) নেপালের প্রেসিডেন্ট কার্যালয়ের একজন কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেন।

সম্প্রতি দুর্নীতিবিরোধী আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগ করেন। তার পদত্যাগের পরই অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে কার্কির নাম উঠে আসে।

গত সপ্তাহে সহিংস বিক্ষোভে প্রাণ হারিয়েছেন ৩৪ জন, আহত হয়েছেন এক হাজারের বেশি মানুষ। পুলিশ বিক্ষোভ নিয়ন্ত্রণে আনতে গেলে এ সংঘর্ষ ঘটে।

বিক্ষোভের সূত্রপাত হয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা জারির পর। পরে সরকার সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। তবে সহিংসতা থামে অলি পদত্যাগ করার পরই।

রাষ্ট্রপতি রামচন্দ্র পোড়েল ও সেনাপ্রধান অশোক রাজ সিগডেল যে সংবিধান বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করেছেন, তিনি জানিয়েছেন, সুশিলা কার্কিকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী করা হবে। আলোচনার সংবেদনশীলতার কারণে নাম প্রকাশে অনিচ্ছুক ওই বিশেষজ্ঞ জানান, 'জেন-জি আন্দোলনকারীরা তাকেই চাইছে। আজই এটি ঘটবে।'

'জেন-জি' নামে পরিচিত বিক্ষোভকারীদের বেশির ভাগই তরুণ। আন্দোলনে অংশগ্রহণকারীদের বয়স থেকেই এ নামের প্রচলন।

কার্কির নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা আসবে রাষ্ট্রপতি পোড়েলের বাসভবনে স্থানীয় সময় সকাল ৯টায় নির্ধারিত বৈঠকের পর। আলোচনায় জড়িত এক জেন-জি সূত্র এ তথ্য দিয়েছে।

এ বিষয়ে মন্তব্যের জন্য রাষ্ট্রপতির কার্যালয় ও সেনাবাহিনীর মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো সাড়া মেলেনি।

নেপাল দীর্ঘদিন ধরেই রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। ২০০৮ সালে রাজতন্ত্র বিলুপ্ত হওয়ার পর থেকে দেশটি নানা সংকটে জর্জরিত। কর্মসংস্থানের অভাবে লাখো মানুষ বিদেশে কাজ খুঁজে নিয়েছেন এবং সেখান থেকে অর্থ পাঠিয়ে পরিবার চালাচ্ছেন।

আজ কাঠমান্ডুতে দোকানপাট খুলতে শুরু করেছে। রাস্তায় আবার গাড়ি চলছে। পুলিশের হাতে এখন আর আগের মতো বন্দুক নেই, তারা লাঠি নিয়ে দায়িত্ব পালন করছেন।

তবে কিছু সড়ক এখনো অবরুদ্ধ রয়েছে। সেনারা টহল দিচ্ছেন, যদিও আগের তুলনায় তাদের উপস্থিতি কম।

কে এই সুশিলা কার্কি?

নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি ছিলেন সুশীলা কার্কি। তিনি ২০১৬ সালের জুলাই থেকে ২০১৭ সালের জুন পর্যন্ত দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে দুর্নীতির বিরুদ্ধে 'জিরো টলারেন্স' (শূন্য সহনশীলতা) নীতি গ্রহণ করেছিলেন তিনি।

সাত ভাই-বোনের মধ্যে সবার বড় ছিলেন সুশীলা। কৃষক পরিবার থেকে আসা তার পরিবার সাবেক প্রধানমন্ত্রী বিপি কৈরালার পরিবারের ঘনিষ্ঠ ছিল। কৈরালা ১৯৫৯ থেকে ১৯৬০ সাল পর্যন্ত নেপালের প্রধানমন্ত্রী ছিলেন। 

শিক্ষাজীবনে ১৯৭২ সালে সুশীলা মহেন্দ্র মরাং ক্যাম্পাস থেকে বিএ, ১৯৭৫ সালে বারাণসী হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এমএ এবং ১৯৭৮ সালে ত্রিভুবন বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন তিনি।

প্রধান বিচারপতি থাকাকালে তিনি দুর্নীতির মামলায় তৎকালীন তথ্য ও যোগাযোগমন্ত্রী জয়প্রকাশ প্রসাদ গুপ্তকে দোষী সাব্যস্ত করেন।

তবে দায়িত্ব পালনের শেষ সময়ে ২০১৭ সালের এপ্রিলে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। ক্ষমতাসীন দল নেপালি কংগ্রেস ও সিপিএন (মাওইস্ট সেন্টার)-এর আইনপ্রণেতারা সংসদে তার বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আনেন।

তার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি পক্ষপাতদুষ্ট রায় দিয়েছিলেন। দুর্নীতি দমন সংস্থার শক্তিশালী প্রধানকে অযোগ্যতার কারণে অপসারণের ক্ষেত্রে সেই রায় ছিল গুরুত্বপূর্ণ।

Related Topics

টপ নিউজ

অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী / সুশিলা কার্কি / নেপাল আন্দোলন / জেন-জি আন্দোলন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আহমেদ আযম খান। ছবি: বাসস
    মন্ত্রী হলেন আহমেদ আযম খান
  • ছবি: ফোকাস বাংলা
    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫
  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
    ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ
  • যুদ্ধের মধ্যে ইরান কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় ওমানের মাস্কাটে একটি তেলবাহী ট্যাংকার নোঙর করে আছে। ছবিটি ৭ মার্চ ২০২৬ তারিখে তোলা। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে 'ভেঙে পড়ছে' ইইউ জ্বালানি কৌশল, ভেস্তে যাচ্ছে রাশিয়ার বিকল্প খোঁজার পরিকল্পনা
  • দুবাইয়ের আকাশে একটি ইরানি মিসাইল প্রতিহত করার পর বিস্ফোরণ, ১ মার্চ ২০২৬। ছবি: এএফপি
    ইন্টারসেপ্টর মিসাইল ফুরিয়ে আসছে, বেছে বেছে লক্ষ্যবস্তু ঠিক করতে হচ্ছে উপসাগরীয় দেশগুলোকে
  • ছবি: সংগৃহীত
    বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা

Related News

  • নেপালের সেই ‘নেপো কিডস’রা এখন কোথায়?
  • জেন-জি আন্দোলনের পর আসন্ন নির্বাচনে নেপালের প্রধানমন্ত্রী পদে লড়বেন সাবেক র‌্যাপার
  • পূর্ব এশীয় পপ সংস্কৃতি যেভাবে জেন-জি আন্দোলনকে অনুপ্রাণিত করছে
  • জেন-জি অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত মাদাগাস্কারের প্রেসিডেন্টের নাগরিকত্ব বাতিল
  • দেশে দেশে জেন-জি অভ্যুত্থান, ভারতের তরুণরা রাস্তায় নামছে না কেন

Most Read

1
আহমেদ আযম খান। ছবি: বাসস
বাংলাদেশ

মন্ত্রী হলেন আহমেদ আযম খান

2
ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫

3
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
অর্থনীতি

ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ

4
যুদ্ধের মধ্যে ইরান কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় ওমানের মাস্কাটে একটি তেলবাহী ট্যাংকার নোঙর করে আছে। ছবিটি ৭ মার্চ ২০২৬ তারিখে তোলা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে 'ভেঙে পড়ছে' ইইউ জ্বালানি কৌশল, ভেস্তে যাচ্ছে রাশিয়ার বিকল্প খোঁজার পরিকল্পনা

5
দুবাইয়ের আকাশে একটি ইরানি মিসাইল প্রতিহত করার পর বিস্ফোরণ, ১ মার্চ ২০২৬। ছবি: এএফপি
আন্তর্জাতিক

ইন্টারসেপ্টর মিসাইল ফুরিয়ে আসছে, বেছে বেছে লক্ষ্যবস্তু ঠিক করতে হচ্ছে উপসাগরীয় দেশগুলোকে

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net