Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 19, 2026
কাঠমান্ডুর সর্বোচ্চ হোটেল হিলটন এখন পুড়ে যাওয়া ধ্বংসস্তূপ

আন্তর্জাতিক

হিন্দুস্তান টাইমস
11 September, 2025, 07:35 pm
Last modified: 11 September, 2025, 07:42 pm

Related News

  • সাবেক র‍্যাপশিল্পী মেয়র বালেন্দ্র শাহ কি নেপালের নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন?
  • দুই সাবেক উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদের দাবিতে জামায়াতের বিক্ষোভ
  • নেপালের অনূঢ়া, রবি, বালেন শাহদের উত্থানের ধারায় বাংলাদেশ শামিল হতে পারলো না কেন?
  • নেপাল নির্বাচন: 'র‍্যাপার' বালেন শাহর দল আরএসপি ৪৫ আসনে এগিয়ে
  • নেপালের 'জেন জি' ভোটারদের স্বপ্ন এখন এক মিলেনিয়াল র‍্যাপারকে ঘিরে

কাঠমান্ডুর সর্বোচ্চ হোটেল হিলটন এখন পুড়ে যাওয়া ধ্বংসস্তূপ

গতকাল বুধবার সন্ধ্যায় ড্রোনের সাহায্যে আকাশ থেকে তোলা ভিডিওচিত্রে দেখা যায়, হোটেলের পোড়া কাঠামো থেকে তখনও ঘন ধোঁয়া উড়ছে। শহরের অন্যতম প্রতীকী এই ভবনের ধ্বংসস্তুপ এখন নেপালের রাজনৈতিক অস্থিরতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে।
হিন্দুস্তান টাইমস
11 September, 2025, 07:35 pm
Last modified: 11 September, 2025, 07:42 pm
২০২৪ সালের জুলাইয়ে উদ্বোধন করা হয়েছিল কাঠমান্ডুতে হোটেল হিলটনের এই শাখা। দেশটির পর্যটনখাতের জন্য এটি ছিল এক গুরুত্বপূর্ণ সংযোজন। ছবি: পিটিআই/ এএনআই

একসময় নেপালের রাজধানী কাঠমান্ডুর সর্বোচ্চ দালান হিসেবে পরিচিত ছিল হিলটন হোটেল। কিন্তু আজ সেটি শুধু কালো পোড়া ধ্বংসস্তূপ। নেপালে চলমান সরকারবিরোধী আন্দোলনে অংশ নেওয়া বিক্ষোভকারীরা গত গত মঙ্গলবার পাঁচ তারকা এই হোটেলে আগুন ধরিয়ে দেয়। টানা দুই দিন ধরে ভবনটি জ্বলতে থাকে।

গতকাল বুধবার সন্ধ্যায় ড্রোনের সাহায্যে আকাশ থেকে তোলা ভিডিওচিত্রে দেখা যায়, হোটেলের পোড়া কাঠামো থেকে তখনও ঘন ধোঁয়া উড়ছে। শহরের অন্যতম প্রতীকী এই ভবনের ধ্বংসস্তুপ এখন নেপালের রাজনৈতিক অস্থিরতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে।

#WATCH | Nepal: Hilton Hotel in Kathmandu all charred after it was set on fire during the recent anti-corruption protest. Drone visuals from the area. pic.twitter.com/uUGpuZ4rRZ— ANI (@ANI) September 10, 2025

গত সোমবার থেকে নেপালজুড়ে শুরু হওয়া সহিংসতার পেছনে অনলাইনে সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের সিদ্ধান্ত অন্যতম কারণ হিসেবে কাজ করে। যদিও দুর্নীতি এবং রাজনীতিবিদদের প্রতি দীর্ঘদিনের ক্ষোভের বিস্ফোরণই ছিল মূল বিষয়।

তবে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার ঘোষণা শেষপর্যন্ত পুঞ্জিভূত ক্ষোভের বিস্ফোরণ ঘটায়। যদিও পরে সরকার সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয়, তবুও পরিস্থিতি আর শান্ত হয়নি। এমনকী সরকারকেও গদি ছাড়তে হয়েছে। প্রচণ্ড বিক্ষোভের মুখে টালপাটাল হিমালয় কন্যাখ্যাত দেশটি।

সরকারি হিসাব অনুযায়ী, এপর্যন্ত বিক্ষোভে অন্তত ৩১ জন নিহত এবং ১,০৩৩ জনের বেশি মানুষ আহত হয়েছেন। পুলিশের সঙ্গে সংঘর্ষ, অগ্নিসংযোগ এবং ব্যাপক ভাঙচুরের ঘটনা পুরো দেশকে অচল করে দিয়েছে।

হিলটনের মতো আন্তর্জাতিক হোটেল ব্র্যান্ডে আগুন ধরিয়ে দেওয়া শুধু অর্থনৈতিক ক্ষতি নয়, বরং পর্যটননির্ভর নেপালের ভাবমূর্তিতেও ভয়াবহ আঘাত হেনেছে। ইতোমধ্যেই পর্যটন খাতের ব্যবসায়ীরা ক্ষতির হিসাব কষতে শুরু করেছেন।

Related Topics

টপ নিউজ

নেপাল / বিক্ষোভ / অগ্নিসংযোগ / হোটেল হিলটন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • ছবি: সংগৃহীত
    কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি
  • ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
    কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়
  • ছবি: ইপিএ
    হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    অভিনেতা শামস সুমন আর নেই
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

Related News

  • সাবেক র‍্যাপশিল্পী মেয়র বালেন্দ্র শাহ কি নেপালের নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন?
  • দুই সাবেক উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদের দাবিতে জামায়াতের বিক্ষোভ
  • নেপালের অনূঢ়া, রবি, বালেন শাহদের উত্থানের ধারায় বাংলাদেশ শামিল হতে পারলো না কেন?
  • নেপাল নির্বাচন: 'র‍্যাপার' বালেন শাহর দল আরএসপি ৪৫ আসনে এগিয়ে
  • নেপালের 'জেন জি' ভোটারদের স্বপ্ন এখন এক মিলেনিয়াল র‍্যাপারকে ঘিরে

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

3
ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়

4
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অভিনেতা শামস সুমন আর নেই

6
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net