Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 19, 2026
ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভ: ‘ব্লক এভরিথিং’ কর্মসূচি, পুলিশের সঙ্গে সংঘর্ষ, গ্রেপ্তার ২ শতাধিক

আন্তর্জাতিক

আল-জাজিরা
10 September, 2025, 07:30 pm
Last modified: 10 September, 2025, 07:38 pm

Related News

  • সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন
  • সুনির্দিষ্ট মামলা ছাড়া সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার না করার নির্দেশ
  • আবু সাঈদ হত্যা মামলায় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য গ্রেপ্তার
  • চট্টগ্রামে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৬
  • সাবেক মন্ত্রী মোশাররফ হোসেনের জানাজা শেষে ‘জয় বাংলা স্লোগান’, আ.লীগের ১৯ নেতাকর্মী গ্রেপ্তার

ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভ: ‘ব্লক এভরিথিং’ কর্মসূচি, পুলিশের সঙ্গে সংঘর্ষ, গ্রেপ্তার ২ শতাধিক

‘ব্লক এভরিথিং’ নামের এই তৃণমূল আন্দোলনের অংশ হিসেবে ধর্মঘট, রাস্তা অবরোধ এবং সরকারের কৃচ্ছ্রসাধন নীতির বিরুদ্ধে নানা কর্মসূচি পালন করা হয়।
আল-জাজিরা
10 September, 2025, 07:30 pm
Last modified: 10 September, 2025, 07:38 pm
আজ (১০ সেপ্টেম্বর) ‘ব্লক এভরিথিং’ আন্দোলনের অংশ হিসেবে প্যারিসের তেনোঁ হাসপাতালে বিক্ষোভের দৃশ্য। ছবি: বেনোয়া তেসিয়ার/রয়টার্স

বামপন্থি দলগুলোর নেতৃত্বে পরিচালিত ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়া 'ব্লক এভরিথিং' বিক্ষোভে অংশ নেওয়া শত শত মানুষকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

রাষ্ট্রীয় সংকটের মধ্য দিয়ে যাওয়া ফ্রান্সে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর সরকারের প্রতি ক্ষোভ থেকে বিক্ষোভকারীরা রাজপথ অবরোধ করে এবং আবর্জনার ঝুড়িতে আগুন দেয়। শুধু সকালেই ২০০ জনের বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তারের খবর পাওয়া গেছে।

ফ্রান্সজুড়ে মোতায়েন করা ৮০ হাজার পুলিশ সদস্য টিয়ার গ্যাস ছুড়ে এবং বিক্ষোভকারীদের আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

'ব্লক এভরিথিং' নামের এই তৃণমূল আন্দোলনের অংশ হিসেবে ধর্মঘট, রাস্তা অবরোধ এবং সরকারের কৃচ্ছ্রসাধন নীতির বিরুদ্ধে নানা কর্মসূচি পালন করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রেতাইয়ো জানান, পশ্চিমাঞ্চলের রেন শহরে একটি বাসে আগুন দেওয়া হয়েছে এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি বিদ্যুৎ লাইনে আগুন লাগায় রেল চলাচল বন্ধ রয়েছে।

তবে বিক্ষোভের মাত্রা শুরুতে আগের তুলনায় কিছুটা কম বলেই ধারণা করা হচ্ছে।

সাবেক প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বায়রু সোমবার আস্থা ভোটে হেরে যাওয়ার পর প্রেসিডেন্ট ম্যাক্রোঁ তার ঘনিষ্ঠ মিত্র ও প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়ান লেকোর্নুকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। এটি গত দুই বছরে ফ্রান্সের পঞ্চম এবং মাত্র এক বছরের মধ্যে চতুর্থ প্রধানমন্ত্রী নিয়োগ।

লিয়ঁ শহরের এক বিক্ষোভকারী ফ্লোরঁ বার্তা সংস্থা এএফপিকে বলেন, 'ম্যাক্রোঁ তার ঘনিষ্ঠ মিত্রকে প্রধানমন্ত্রীর পদে বসিয়ে আমাদের গালে শেষ চড় মেরেছেন। আমরা তার একের পর এক সরকারে ক্লান্ত, পরিবর্তন চাই।'

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া 'ব্লক এভরিথিং' আন্দোলনটি মূলত বাজেট সংকোচন নীতি, ক্রমবর্ধমান দারিদ্র্য ও বৈষম্যের প্রতিবাদেই গড়ে উঠেছে বলে জানিয়েছে ফ্রান্সের পরিসংখ্যান ব্যুরো।

এই আন্দোলনের আকস্মিকতা স্মরণ করিয়ে দেয় প্রেসিডেন্ট ম্যাক্রোঁর প্রথম মেয়াদে হওয়া 'ইয়েলো ভেস্ট' আন্দোলনের কথা। সে সময়ও জ্বালানির দাম বৃদ্ধি ও ব্যবসাবান্ধব নীতির বিরুদ্ধে সপ্তাহের পর সপ্তাহ ধরে দেশজুড়ে বিক্ষোভ চলেছিল, যা পরে সহিংস রূপ নেয়।

Related Topics

টপ নিউজ

ফ্রান্স / সরকারবিরোধী বিক্ষোভ / ইমানুয়েল ম্যাখোঁ / ব্লক এভরিথিং আন্দোলন / গ্রেপ্তার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ৯ বছর পর ডিএনএ পরীক্ষায় তনুর পোশাকে পাওয়া গেল আরও একজনের রক্ত
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেতে প্রতিযোগিতায় ডিপি ওয়ার্ল্ড ও আরএসজিটি
  • ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান এবং সি-১৭ গ্লোবমাস্টার বিমান। ফাইল ছবি: সংগৃহীত
    গোলাবারুদ নিয়ে ইসরায়েলে নামল কয়েক ডজন মার্কিন বিমান, ইরানে ফের হামলার প্রস্তুতি
  • জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (বামে) এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
    মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি
  • আজ সোমবার (১৮ মে) ঢাকা সফরতর কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। ছবি: টিবিএস
    চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: প্রবাসী কল্যাণমন্ত্রী
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা

Related News

  • সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন
  • সুনির্দিষ্ট মামলা ছাড়া সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার না করার নির্দেশ
  • আবু সাঈদ হত্যা মামলায় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য গ্রেপ্তার
  • চট্টগ্রামে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৬
  • সাবেক মন্ত্রী মোশাররফ হোসেনের জানাজা শেষে ‘জয় বাংলা স্লোগান’, আ.লীগের ১৯ নেতাকর্মী গ্রেপ্তার

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৯ বছর পর ডিএনএ পরীক্ষায় তনুর পোশাকে পাওয়া গেল আরও একজনের রক্ত

2
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেতে প্রতিযোগিতায় ডিপি ওয়ার্ল্ড ও আরএসজিটি

3
ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান এবং সি-১৭ গ্লোবমাস্টার বিমান। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

গোলাবারুদ নিয়ে ইসরায়েলে নামল কয়েক ডজন মার্কিন বিমান, ইরানে ফের হামলার প্রস্তুতি

4
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (বামে) এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি

5
আজ সোমবার (১৮ মে) ঢাকা সফরতর কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। ছবি: টিবিএস
বাংলাদেশ

চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: প্রবাসী কল্যাণমন্ত্রী

6
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net