Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
খিলক্ষেতে জিম্মি করে ছিনতাই: হানিট্র্যাপ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 March, 2026, 07:10 pm
Last modified: 01 March, 2026, 07:14 pm

Related News

  • গ্রাহকের অজান্তে ক্রেডিট কার্ড ব্যবহার করে অর্থ আত্মসাৎ, সাবেক ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার
  • চট্টগ্রামে মাথায় কাফন বেঁধে মিছিল: যুবলীগ-ছাত্রলীগের ১৩ নেতা-কর্মী গ্রেপ্তার
  • হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইতালি-জার্মানিতে পাঠানোর নামে ২০ লাখ টাকা আত্মসাৎ; চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৩
  • চট্টগ্রামে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

খিলক্ষেতে জিম্মি করে ছিনতাই: হানিট্র্যাপ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার 

পুলিশ জানায়, ফেসবুকে ভুক্তভোগী মো. জসীম উদ্দিনের সঙ্গে হাফিজা নামের এক তরুণীর পরিচয় হয় এবং সেই সূত্রে তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও বন্ধুত্ব গড়ে ওঠে। গত ২১ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে হাফিজা তাকে খিলক্ষেত রাজউক মার্কেটের উত্তর পাশের গেটে দেখা করার জন্য ডাকে। 
টিবিএস রিপোর্ট
01 March, 2026, 07:10 pm
Last modified: 01 March, 2026, 07:14 pm
প্রতীকী ছবি

ফেসবুকে পরিচয়, এরপর নিয়মিত কথা বলা থেকে গড়ে ওঠে বন্ধুত্ব। কিন্তু সেই বন্ধুত্বের আড়ালেই পাতা ছিল ভয়ংকর 'হানিট্র্যাপ' বা প্রেমের ফাঁদ। দেখা করার কথা বলে ডেকে নিয়ে এক ব্যক্তিকে জিম্মি করে মারধর এবং মোবাইল, ড্রাইভিং লাইসেন্স ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে এক সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর খিলক্ষেত এলাকায় এই ঘটনা ঘটে। 

গ্রেপ্তারকৃতরা হলেন—সাগর হাওলাদার (২৮), নাসিফ অঙ্কন (২৮) ও ফরহাদ সোহান (৩৩)। তবে এই চক্রের অন্যতম সদস্য হাফিজা নামের এক তরুণী বর্তমানে পলাতক রয়েছেন। 

আজ রবিবার (১ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ জানায়, ভুক্তভোগী মো. জসীম উদ্দিন (৩৮) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দা। ফেসবুকে হাফিজা নামের এক তরুণীর সঙ্গে তার পরিচয় হয় এবং সেই সূত্রে তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও বন্ধুত্ব গড়ে ওঠে। গত ২১ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে হাফিজা তাকে খিলক্ষেত রাজউক মার্কেটের উত্তর পাশের গেটে দেখা করার জন্য ডাকে। 

জসীম উদ্দিন সেখানে পৌঁছালে পূর্বপরিকল্পনা অনুযায়ী সাগর, অঙ্কন ও ফরহাদ তাকে চারদিক থেকে ঘিরে ফেলে। তারা দাবি করে, হাফিজা মার্কেটের চতুর্থ তলায় একটি রেস্টুরেন্টে অপেক্ষা করছে এবং তাকে সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করে। বিষয়টি সন্দেহজনক মনে হলে জসীম যেতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে তারা তাকে জোরপূর্বক রেস্টুরেন্টে নিয়ে যায় এবং সেখানে আটকে রেখে মারধর করে। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন, ড্রাইভিং লাইসেন্স এবং নগদ ১ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়। 

চক্রটি আরও টাকা দাবি করে এবং যোগাযোগের জন্য তাকে একটি মোবাইল নম্বর দেয়। এই ঘটনায় ভুক্তভোগী জসীম উদ্দিন খিলক্ষেত থানায় একটি মামলা করেন। 

পুলিশের তদন্ত সূত্র জানায়, মামলা দায়েরের পর সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ করে গত ২৮ ফেব্রুয়ারি (শনিবার) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজউক মার্কেটের সামনে থেকে সাগর হাওলাদার ও নাসিফ অঙ্কনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই রাতে নিকুঞ্জ-২ এলাকায় অভিযান চালিয়ে ফরহাদ সোহানকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে ভুক্তভোগীর ছিনতাই হওয়া ড্রাইভিং লাইসেন্স উদ্ধার করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে যে, তারা এবং পলাতক হাফিজা একটি সংঘবদ্ধ প্রতারক ও ছিনতাই চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়েদের নামে ভুয়া প্রোফাইল খুলে যুবকদের টার্গেট করে আসছিল। এই চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Related Topics

টপ নিউজ

গ্রেপ্তার / ছিনতাই

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

Related News

  • গ্রাহকের অজান্তে ক্রেডিট কার্ড ব্যবহার করে অর্থ আত্মসাৎ, সাবেক ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার
  • চট্টগ্রামে মাথায় কাফন বেঁধে মিছিল: যুবলীগ-ছাত্রলীগের ১৩ নেতা-কর্মী গ্রেপ্তার
  • হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইতালি-জার্মানিতে পাঠানোর নামে ২০ লাখ টাকা আত্মসাৎ; চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৩
  • চট্টগ্রামে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন

2
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

3
আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net