Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 19, 2026
নিলামে ১২.৯ মিলিয়ন ডলারে বিক্রি হলো মাইকেল জর্ডান-কোবি ব্রায়ান্টের স্মৃতিবিজড়িত বাস্কেটবল কার্ড

আন্তর্জাতিক

সিএনএন
25 August, 2025, 11:05 am
Last modified: 25 August, 2025, 11:11 am

Related News

  • অলিম্পিকে দক্ষিণ সুদানের জাতীয় সঙ্গীত ভুল বাজানো হলো
  • 'মাইকেল জর্ডানের মতো সম্মান প্রাপ্য মেসির'
  • সাড়ে ১২ কোটি টাকা রেকর্ড মূল্যে বিক্রি হলো মাইকেল জর্ডানের জুতো
  • নিলামে জর্ডানের এক জোড়া জুতার দাম সোয়া চার কোটি টাকা!
  • কোবি ব্রায়ান্টের মৃত্যুতে শোক জানিয়েছেন মেসি-রোনালদো-নেইমার-উডস

নিলামে ১২.৯ মিলিয়ন ডলারে বিক্রি হলো মাইকেল জর্ডান-কোবি ব্রায়ান্টের স্মৃতিবিজড়িত বাস্কেটবল কার্ড

নিলামকারী প্রতিষ্ঠান হেরিটেজ অকশনস জানিয়েছে, শনিবারের এই বিক্রির মধ্য দিয়ে এটি এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে দামি স্পোর্টস কার্ডের নতুন রেকর্ড গড়েছে।
সিএনএন
25 August, 2025, 11:05 am
Last modified: 25 August, 2025, 11:11 am
কার্ডটির সোনালি লোগো প্যাচটি মাইকেল জর্ডানের ১৯৯৬-৯৭ মৌসুমের জার্সি থেকে নেওয়া, যখন তিনি পঞ্চমবারের মতো এনবিএ চ্যাম্পিয়নশিপটি জিতেছিলেন। ছবি: হেরিটেজ অকশনস

বাস্কেটবলের দুই কিংবদন্তি মাইকেল জর্ডান ও কোবি ব্রায়ান্টের ছবি ও স্বাক্ষরযুক্ত একটি কার্ড নিলামে প্রায় ১ কোটি ২৯ লাখ ৩২ হাজার মার্কিন ডলারে বিক্রি হয়েছে, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় দেড়শো কোটিরও বেশি। 

নিলামকারী প্রতিষ্ঠান হেরিটেজ অকশনস জানিয়েছে, শনিবারের এই বিক্রির মধ্য দিয়ে এটি এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে দামি স্পোর্টস কার্ডের নতুন রেকর্ড গড়েছে।

'২০০৭-০৮ আপার ডেক এক্সকুইজিট কালেকশন ডুয়াল লোগোম্যান' নামক এই কার্ডটিতে দুই কিংবদন্তি খেলোয়াড়ের ছবি, স্বাক্ষর এবং তাদের জার্সি থেকে নেওয়া এনবিএ লোগোর দুটি প্যাচ রয়েছে।টেক্সাসের ডালাস শহরে এই নিলাম অনুষ্ঠিত হয়।

এর আগে সবচেয়ে দামি স্পোর্টস কার্ডের রেকর্ডটি ছিল বেইসবল কিংবদন্তি মিকি ম্যান্টলের একটি কার্ডের দখলে, যা ২০২২ সালে ১ কোটি ২৬ লাখ ডলারে বিক্রি হয়েছিল।

হেরিটেজ অকশনসের ক্রীড়া নিলামবিষয়ক পরিচালক ক্রিস আইভি গত জুলাইয়ে এক বিবৃতিতে কার্ডটি সম্পর্কে বলেন, 'এই কার্ডটির চাহিদা আকাশচুম্বী, যা খুবই যৌক্তিক। মাইকেল জর্ডান এবং কোবি ব্রায়ান্টকে একসঙ্গে নিয়ে তৈরি করা এটিই একমাত্র 'ডুয়াল লোগোম্যা' কার্ড, এ কারণেই এটি সংগ্রাহকদের কাছে সবচেয়ে কাঙ্ক্ষিত কার্ডে পরিণত হয়েছে। আর ২০২০ সালে কোবি ব্রায়ান্টের মর্মান্তিক মৃত্যুর কারণে এটি চিরকালই 'একমাত্র' কার্ড হিসেবে থেকে যাবে।' 

উল্লেখ্য, ট্রেডিং কার্ড কোম্পানি 'আপার ডেক' ২০০৪ থেকে ২০০৯ সালের মধ্যে 'ডুয়াল এনবিএ লোগো অটোগ্রাফস' নামের এই সিরিজটি প্রকাশ করেছিল, যেখানে বাস্কেটবলের একাধিক কিংবদন্তি তারকাকে একই কার্ডে দেখা যায়।

এই সিরিজের প্রত্যেকটি কার্ডের কেবল একটি সংস্করণই প্রকাশ করা হয়েছিল। এর মধ্যে জর্ডানকে আটটি কার্ডে দেখা গেছে, যেখানে তার সঙ্গে ছিলেন লেব্রন জেমস ও স্কটি পিপেনের মতো তারকারা। অন্যদিকে, ব্রায়ান্ট ছিলেন মোট ১১টি কার্ডে।

Related Topics

টপ নিউজ

কোবি ব্রায়ান্ট / মাইকেল জর্ডান / বাস্কেটবল / বাস্কেটবল কার্ড / ডুয়াল লোগোম্যান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে
  • একই ফ্রেমে সাম্প্রতিক সময়ের চার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, লিজ ট্রস, ঋষি সুনাক ও কিয়ার স্টারমার। এদের সবারই প্রধানমন্ত্রিত্ব বেশিদিন টেকেনি। ছবি: গেটি/ ভায়া দ্য গার্ডিয়ান
    অশাসনযোগ্য দেশ? কেন বারবার বদলাচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী?
  • এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
    বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর
  • ছবি: রয়টার্স
    প্রায় ৬০০ ড্রোন দিয়ে মস্কো ও আশপাশে ইউক্রেনের বিশাল হামলা; ভারতীয়সহ নিহত ৪
  • ফাইল ছবি: সংগৃহীত
    হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

Related News

  • অলিম্পিকে দক্ষিণ সুদানের জাতীয় সঙ্গীত ভুল বাজানো হলো
  • 'মাইকেল জর্ডানের মতো সম্মান প্রাপ্য মেসির'
  • সাড়ে ১২ কোটি টাকা রেকর্ড মূল্যে বিক্রি হলো মাইকেল জর্ডানের জুতো
  • নিলামে জর্ডানের এক জোড়া জুতার দাম সোয়া চার কোটি টাকা!
  • কোবি ব্রায়ান্টের মৃত্যুতে শোক জানিয়েছেন মেসি-রোনালদো-নেইমার-উডস

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে

2
একই ফ্রেমে সাম্প্রতিক সময়ের চার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, লিজ ট্রস, ঋষি সুনাক ও কিয়ার স্টারমার। এদের সবারই প্রধানমন্ত্রিত্ব বেশিদিন টেকেনি। ছবি: গেটি/ ভায়া দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

অশাসনযোগ্য দেশ? কেন বারবার বদলাচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী?

3
এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
বাংলাদেশ

বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের

4
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

প্রায় ৬০০ ড্রোন দিয়ে মস্কো ও আশপাশে ইউক্রেনের বিশাল হামলা; ভারতীয়সহ নিহত ৪

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net