Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 02, 2026
চীনের সামরিক কুচকাওয়াজে সর্বাধুনিক অস্ত্রের ঝলক দেখানোর প্রস্তুতি

আন্তর্জাতিক

ব্লুমবার্গ
20 August, 2025, 08:10 pm
Last modified: 20 August, 2025, 08:14 pm

Related News

  • মার্কিন এফ-৩৫ ভূপাতিতের ‘পাঠ’ ভাইরাল, ইরানকে চীনা প্রকৌশলীদের অনলাইনে পরামর্শ!
  • মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা
  • চীনের ‘থার্ড ফ্রন্ট’: যুক্তরাষ্ট্রকে মোকাবিলায় মাও সে-তুং এর সামরিক কৌশল কি ফিরিয়ে আনা হচ্ছে?
  • ইরান-ইসরায়েল সংঘাত: রাশিয়ার ‘ওয়ার মেশিনের’ জন্য বড় আশীর্বাদ, নেপথ্যে শুধু তেল নয়
  • মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে ইরানকে চিপ তৈরি প্রযুক্তি দিচ্ছে চীন: অভিযোগ ওয়াশিংটনের

চীনের সামরিক কুচকাওয়াজে সর্বাধুনিক অস্ত্রের ঝলক দেখানোর প্রস্তুতি

প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নেতৃত্বে চীন সামরিক খাতে ব্যাপক বিনিয়োগ করছে। দেশটি বর্তমানে বিশ্বের চতুর্থ বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক, যার প্রধান ক্রেতা পাকিস্তানের মতো উন্নয়নশীল দেশ।
ব্লুমবার্গ
20 August, 2025, 08:10 pm
Last modified: 20 August, 2025, 08:14 pm
আগামী মাসের কুচকাওয়াজকে সামনে রেখে জোরগতিতে চলছে প্রস্তুতি। গত ১৭ আগস্ট বেইজিংয়ের আকাশে প্রস্তুতিমূলক রিহার্সালে অংশ নেয় বেশকিছু ফাইটার জেট। ছবি: ঝাও ইয়ুহং/ গেটি ভায়া ব্লুমবার্গ

চীন জানিয়েছে, আগামী মাসে অনুষ্ঠিতব্য সামরিক কুচকাওয়াজে দেশটি নতুন অস্ত্রশস্ত্র প্রদর্শন করবে—যা যুক্তরাষ্ট্রসহ প্রতিদ্বন্দ্বী দেশগুলোকে-ও প্রথমবারের মতো এশীয় পরাশক্তিটির সর্বাধুনিক সামরিক সক্ষমতা কাছ থেকে পর্যবেক্ষণের সুযোগ এনে দেবে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এ সামরিক কুচকাওয়াজে নেতৃত্ব দেবেন প্রেসিডেন্ট শি জিনপিং। খবর রয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও এ আয়োজনে উপস্থিত থাকবেন।

গত সপ্তাহান্তে রাজধানী বেইজিংয়ের কেন্দ্রস্থলে একটি প্রধান সড়কের পাশে কিছু শপিং মল ও মেট্রোরেল বন্ধ করে এই কুচকাওয়াজের প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু হয়।

আজ বুধবার (বেইজিংয়ে) এক ব্রিফিংয়ে আয়োজক কমিটির কর্মকর্তা উ ঝেকে বলেন, "এবার প্রদর্শিত অস্ত্র ও সরঞ্জাম সবই দেশে তৈরি এবং সেনাবাহিনীর কার্যকরী ব্যবহারে থাকা প্রধান যুদ্ধসামগ্রী থেকে বাছাই করা হয়েছে। এর মধ্যে বড় একটি অংশ একেবারেই নতুন প্রযুক্তির, যা প্রথমবারের মতো সর্বসমক্ষে প্রদর্শিত হবে।"

তিনি জানান, "নতুন প্রজন্মের ট্যাঙ্ক, যুদ্ধবিমান, ড্রোন এবং অন্যান্য আধুনিক সরঞ্জাম প্রদর্শিত হবে, যার মধ্যে থাকবে হাইপারসনিক অস্ত্রও।আমাদের নতুন ধরনের যুদ্ধশক্তি প্রদর্শনের জন্যই এই আয়োজন," বলেন ঝেকে।

প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নেতৃত্বে চীন সামরিক খাতে ব্যাপক বিনিয়োগ করছে। দেশটি বর্তমানে বিশ্বের চতুর্থ বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক, যার প্রধান ক্রেতা পাকিস্তানের মতো উন্নয়নশীল দেশ।

হাইপারসনিক প্রযুক্তিতে চীনকে বিশ্বের শীর্ষ দেশগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়। এই ক্ষেপণাস্ত্রগুলো অত্যন্ত দ্রুতগামী, নিচু দিয়ে উড়ে এবং প্রচলিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার নাগালের বাইরে চলে যায়। যুক্তরাষ্ট্র ও চীন–রাশিয়ার মধ্যে ক্রমবর্ধমান প্রতিযোগিতার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই প্রযুক্তি। ২০২৪ সালে ইউক্রেন বলেছিল, রাশিয়া যুদ্ধে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।

তবে চীনের এসব প্রযুক্তির কার্যকারিতা নিয়ে প্রশ্ন থেকেই গেছে। দুর্নীতি চীনের সেনাবাহিনীর সামগ্রিক সক্ষমতাকে বাধাগ্রস্ত করছে বলে ধারণা করেন পশ্চিমা বিশেষজ্ঞরা। এ কারণে সাম্প্রতিক বছরগুলোতে শি জিনপিং সামরিক বাহিনীতে ব্যাপক সংস্কার কার্যক্রম হাতে নিয়েছেন, যার মধ্যে রয়েছে সামরিক বাহিনীকে অস্ত্র সরবরাহকারী বিভাগও।

গত জুলাইয়ে দুর্নীতির কলঙ্ক কাটাতে এবং রাজনৈতিক নেতৃত্বের ওপর আস্থা ফেরাতে চীনের শীর্ষ সামরিক কর্তৃপক্ষ ব্যাপক পুনর্গঠন কার্যক্রম শুরু করে। আর এই সংস্কার যুক্তরাষ্ট্রের সঙ্গে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে তীব্র প্রতিযোগিতার সময়েই করা হচ্ছে। 

Related Topics

টপ নিউজ

চীন / সামরিক কুচকাওয়াজ / অস্ত্র প্রদর্শনী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
    ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ
  • ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধ যেভাবে ভারতকে মুদ্রা সংকটের দিকে ঠেলে দিচ্ছে
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সাথে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী
  • আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
    ঢালাওভাবে টাকা ছাপাবে না সরকার, বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকেই এখন বেশি মনোযোগ: অর্থমন্ত্রী
  • উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ফাইল ছবি: রোদং সিনমুন / কেসিএনএ
    হাজারো মার্কিন কোম্পানির ব্যবহৃত সফটওয়্যার হ্যাক উত্তর কোরিয়ান হ্যাকারদের; ক্রিপ্টো নিরাপত্তা বিপন্ন

Related News

  • মার্কিন এফ-৩৫ ভূপাতিতের ‘পাঠ’ ভাইরাল, ইরানকে চীনা প্রকৌশলীদের অনলাইনে পরামর্শ!
  • মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা
  • চীনের ‘থার্ড ফ্রন্ট’: যুক্তরাষ্ট্রকে মোকাবিলায় মাও সে-তুং এর সামরিক কৌশল কি ফিরিয়ে আনা হচ্ছে?
  • ইরান-ইসরায়েল সংঘাত: রাশিয়ার ‘ওয়ার মেশিনের’ জন্য বড় আশীর্বাদ, নেপথ্যে শুধু তেল নয়
  • মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে ইরানকে চিপ তৈরি প্রযুক্তি দিচ্ছে চীন: অভিযোগ ওয়াশিংটনের

Most Read

1
৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট

2
প্রতীকী ছবি: রয়টার্স
অর্থনীতি

মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ যেভাবে ভারতকে মুদ্রা সংকটের দিকে ঠেলে দিচ্ছে

4
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সাথে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী

5
আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢালাওভাবে টাকা ছাপাবে না সরকার, বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকেই এখন বেশি মনোযোগ: অর্থমন্ত্রী

6
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ফাইল ছবি: রোদং সিনমুন / কেসিএনএ
আন্তর্জাতিক

হাজারো মার্কিন কোম্পানির ব্যবহৃত সফটওয়্যার হ্যাক উত্তর কোরিয়ান হ্যাকারদের; ক্রিপ্টো নিরাপত্তা বিপন্ন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net