Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
যে কারণে অমিতাভ ঘোষের পরবর্তী পাণ্ডুলিপি পড়তে আরও ৮৯ বছর অপেক্ষা করতে হবে

আন্তর্জাতিক

দ্য গার্ডিয়ান
15 August, 2025, 03:15 pm
Last modified: 15 August, 2025, 03:19 pm

Related News

  • নাট্যকার সেলিম আল দীনের পদক, পাণ্ডুলিপি ফেরত দিতে নাসির উদ্দিন ইউসুফসহ ৪ জনকে আইনি নোটিশ
  • আরবি পাণ্ডুলিপিতে মিলল বিখ্যাত গ্রিক গণিতবিদের হারানো রচনার সন্ধান
  • শার্লক হোমসের পাণ্ডুলিপি নিলামে উঠছে, বিক্রি হতে পারে ১.২ মিলিয়ন ডলারে!
  • তিনি জানতেন না সনেট কি, এখন তিনিই কবিতার মর্যাদাপূর্ণ পুরস্কার বিজয়ী
  • পাঁচ শতাব্দী ধরে স্পেনে দেওয়ালের মধ্যে লুকিয়ে রাখা ১২ শতকের কোরআন, আরো অমূল্য বই

যে কারণে অমিতাভ ঘোষের পরবর্তী পাণ্ডুলিপি পড়তে আরও ৮৯ বছর অপেক্ষা করতে হবে

‘ফিউচার লাইব্রেরি’ নামের এই প্রকল্পে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখকরা নিজেদের লেখা জমা দিয়েছেন। অমিতাভ ঘোষের লেখাসহ সব পাণ্ডুলিপিই ২১১৪ সাল পর্যন্ত সংরক্ষণে রাখা হবে।
দ্য গার্ডিয়ান
15 August, 2025, 03:15 pm
Last modified: 15 August, 2025, 03:19 pm
অমিতাভ ঘোষ। ছবি: ম্যাথিউ জেনন

যে লেখা এ বছর, এ দশক, এমনকি এই শতাব্দীতেও পড়া যাবে না। ভারতীয় লেখক অমিতাভ ঘোষের নতুন পাণ্ডুলিপি পড়তে অপেক্ষা করতে হবে আরও ৮৯ বছর।

তার লেখাটি যুক্ত হতে যাচ্ছে 'ফিউচার লাইব্রেরি' প্রকল্পে, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখকদের পাণ্ডুলিপির একটি ক্রমবর্ধমান সংগ্রহের সঙ্গে। 

মার্গারেট অ্যাটউড, হান কাং, ওশান ভুয়ংসহ খ্যাতনামা লেখকেরা ইতোমধ্যে এই প্রকল্পে গোপন পাণ্ডুলিপি জমা দিয়েছেন। ঘোষের লেখাসহ সব পাণ্ডুলিপিই ২১১৪ সাল পর্যন্ত সংরক্ষণে রাখা হবে।

নরওয়ের রাজধানী অসলোতে ডাইকমান বিয়রভিকা পাবলিক লাইব্রেরির বিশেষ এক কক্ষে এই পাণ্ডুলিপিগুলো সংরক্ষিত রয়েছে। প্রকল্পের শেষে সব লেখা একত্র করে বই আকারে প্রকাশ করা হবে। মুদ্রণের জন্য ব্যবহার হবে নর্ডমারকার 'ফিউচার লাইব্রেরি' বনে ২০১৪ সালে রোপণ করা এক হাজার স্প্রুস গাছের কাগজ। বনটি তৈরি করেছিলেন প্রকল্পটির উদ্যোক্তা কেটি প্যাটারসন। 

'দ্য সার্কেল অব রিজন' ও 'সি অব পপিজ'-এর লেখক অমিতাভ ঘোষ বলেন, ফিউচার লাইব্রেরি প্রকল্পে যুক্ত হওয়ার আমন্ত্রণ পাওয়া তার কাছে ছিল 'গভীর শ্রদ্ধা ও বিনম্র আস্থার বহিঃপ্রকাশ'। 

৬৮ বছর বয়সী ভারতীয় ঔপন্যাসিক অমিতাভ ঘোষ তার লেখায় সাম্রাজ্য, অভিবাসন ও পরিবেশগত পরিবর্তনের ইতিহাসকে ফুটিয়ে তুলেছেন। জলবায়ু পরিবর্তন নিয়ে নিয়মিত লেখালেখি করেন তিনি। গঙ্গার বদ্বীপজুড়ে বিস্তৃত সুন্দরবনকে কেন্দ্র করেই লেখা তার উপন্যাস দ্য হাংরি টাইড, জঙ্গলনামা ও গান আইল্যান্ড।

তিনি বলেন, 'প্রকল্পটির কেন্দ্রে একটি বন থাকা আমার জন্য বিশেষ অর্থবহ। বহুদিন ধরে আমি বিশাল ম্যানগ্রোভ সুন্দরবন নিয়ে কাজ করেছি।' 

'বৈশ্বিক সংকটের এই সময়ে উত্তর মেরুর বন আর গ্রীষ্মমণ্ডলের বনকে যুক্ত করা হবে রোমাঞ্চকর এক চ্যালেঞ্জ। এমন এক বিশাল উদ্যোগের অংশ হতে পেরে আমি আবেগাপ্লুত, যেখানে পরিবেশ, সাহিত্য আর ধৈর্য একসঙ্গে মিলে গেছে,' বলেন তিনি। 

অমিতাভ ঘোষের শৈশব কেটেছে ভারত, বাংলাদেশ ও শ্রীলঙ্কায়। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে তিনি সামাজিক নৃতত্ত্বে পিএইচডি করেছেন। উপন্যাসের পাশাপাশি লিখেছেন নন-ফিকশন ও প্রবন্ধগ্রন্থ। পেয়েছেন জ্ঞানপীঠ, পদ্মশ্রী ও ড্যান ডেভিডের মতো গুরুত্বপূর্ণ সম্মাননা। 

প্রকল্পটির উদ্যোক্তা কেটি প্যাটারসন বলেন, 'ঘোষের লেখনী মহাসাগর ও শতাব্দী পেরিয়ে দেখায় জলবায়ু সংকট কীভাবে সাম্রাজ্য, অভিবাসন ও পুরাণের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। অন্তরঙ্গ বিষয়কে বৈশ্বিক প্রেক্ষাপটের সঙ্গে এবং দৃশ্যমানকে অদৃশ্যের সঙ্গে যুক্ত করার বিরল ক্ষমতা রয়েছে ঘোষের।'

অমিতাভ ঘোষ আগামী বছর মে বা জুনে নরওয়ের 'ফিউচার লাইব্রেরি' বনে এক অনুষ্ঠানে তার পাণ্ডুলিপি জমা দেবেন। সেখানেই জানানো হবে লেখাটির শিরোনাম।

অ্যাটউড, হান কাং ও ভুয়ং ছাড়াও প্রকল্পে অংশ নিয়েছেন ডেভিড মিচেল, এলিফ শাফাক, কার্ল ওভে নাউসগার্ড, সিতসি ডানগারেম্বগা, জুডিথ শালানস্কি, ভ্যালেরিয়া লুইসেলি ও টমি অরেঞ্জ।

২০২২ সালের জুনে অসলো সিটি করপোরেশন এক চুক্তি সই করে, যাতে প্রকল্প চলাকালীন বনটি 'ফিউচার লাইব্রেরি ট্রাস্ট'-এর অধীনে থাকবে বলে নিশ্চিত করা হয়।

Related Topics

টপ নিউজ

অমিতাভ ঘোষ / পাণ্ডুলিপি / কেটি প্যাটারসন / দ্য সার্কেল অব রিজন / দ্য হাংরি টাইড / গান আইল্যান্ড / ফিউচার লাইব্রেরি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • ফাইল ছবি: সংগৃহীত
    রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর
  • ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
    ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

Related News

  • নাট্যকার সেলিম আল দীনের পদক, পাণ্ডুলিপি ফেরত দিতে নাসির উদ্দিন ইউসুফসহ ৪ জনকে আইনি নোটিশ
  • আরবি পাণ্ডুলিপিতে মিলল বিখ্যাত গ্রিক গণিতবিদের হারানো রচনার সন্ধান
  • শার্লক হোমসের পাণ্ডুলিপি নিলামে উঠছে, বিক্রি হতে পারে ১.২ মিলিয়ন ডলারে!
  • তিনি জানতেন না সনেট কি, এখন তিনিই কবিতার মর্যাদাপূর্ণ পুরস্কার বিজয়ী
  • পাঁচ শতাব্দী ধরে স্পেনে দেওয়ালের মধ্যে লুকিয়ে রাখা ১২ শতকের কোরআন, আরো অমূল্য বই

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি

5
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর

6
ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
আন্তর্জাতিক

ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net