Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 28, 2026
বিশ্বের দ্রুততম ১০টি ট্রেন কোনগুলো?

আন্তর্জাতিক

বিজনেস ইনসাইডার
13 August, 2025, 07:05 pm
Last modified: 13 August, 2025, 07:11 pm

Related News

  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে মারধর ও হামলার ঘটনায় রেলের ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন
  • ১৭০টি ফুটবল মাঠের সমান বিশ্বের বৃহত্তম রেলস্টেশন চীনের চংকিং ইস্ট
  • রেলকে আর লোকসানি প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায় না সরকার: রেলমন্ত্রী
  • পাকিস্তান থেকে রেলের পণ্যবাহী ওয়াগন ও যাত্রীবাহী কোচ কিনতে চায় বাংলাদেশ: ডনের প্রতিবেদন
  • ২০ ডিসেম্বর থেকে পূর্বাঞ্চলে বাড়ছে রেলের ভাড়া, সর্বোচ্চ ২২৬ টাকা

বিশ্বের দ্রুততম ১০টি ট্রেন কোনগুলো?

যেখানে বিশ্বের সেরা ট্রেনগুলো ঘণ্টায় ২০০ মাইলের বেশি গতিতে ছুটে চলে, সেখানে আমেরিকা সবেমাত্র তাদের সবচেয়ে দ্রুতগতির ট্রেনের গতি ১৬০ মাইলে তোলার ঘোষণা দিয়েছে।
বিজনেস ইনসাইডার
13 August, 2025, 07:05 pm
Last modified: 13 August, 2025, 07:11 pm
২৮ আগস্ট যুক্তরাষ্ট্রের রেল পরিষেবা সংস্থা অ্যামট্র্যাক তাদের নতুন 'নেক্সটজেন অ্যাসেলা' ট্রেন চালুর ঘোষণা দিয়েছে

একদিকে চীন, ফ্রান্স, জাপান এমনকি মরক্কোও যখন হাই-স্পিড ট্রেনের দুনিয়ায় রাজত্ব করছে, তখন প্রযুক্তি ও ক্ষমতার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্র যেন এক নিরব দর্শক। যেখানে বিশ্বের সেরা ট্রেনগুলো ঘণ্টায় ২০০ মাইলের বেশি গতিতে ছুটে চলে, সেখানে আমেরিকা সবেমাত্র তাদের সবচেয়ে দ্রুতগতির ট্রেনের গতি ১৬০ মাইলে তোলার ঘোষণা দিয়েছে।

২৮ আগস্ট যুক্তরাষ্ট্রের রেল পরিষেবা সংস্থা অ্যামট্র্যাক তাদের নতুন 'নেক্সটজেন অ্যাসেলা' ট্রেন চালুর ঘোষণা দিয়েছে। এটি বোস্টন, নিউ ইয়র্ক এবং ওয়াশিংটন ডিসি-র মতো গুরুত্বপূর্ণ শহরগুলোকে সংযুক্ত করবে এবং বর্তমান অ্যাসেলা ট্রেনের চেয়ে ১০ মাইল বেশি গতিতে চলবে।

তবে এই পদক্ষেপ সত্ত্বেও, যুক্তরাষ্ট্র দ্রুতগতির রেলের বৈশ্বিক প্রতিযোগিতায় অনেক পিছিয়ে। দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, 'পুরনো রেললাইন' যুক্তরাষ্ট্রের উচ্চগতির রেলের স্বপ্নকে বারবার আটকে দিচ্ছে।

তাহলে চলুন দেখে নেওয়া যাক, গতির এই দৌড়ে বিশ্বের সেরা দশে রয়েছে কোন কোন দেশের ট্রেন এবং তারা ঠিক কতটা দ্রুতগতির।

 

৭. ইউরোস্টার ই৩২০, যুক্তরাজ্য (যৌথভাবে)

সাধারণ গতি: ঘণ্টায় ১৮৬ মাইল (সর্বোচ্চ ২০০ মাইল পর্যন্ত উঠতে পারে)

ধরন: ইলেকট্রিক মাল্টিপল ইউনিট ট্রেন

পরিষেবার রুট: লন্ডন-প্যারিস এবং লন্ডন-ব্রাসেলসসহ একাধিক রুটে চলাচল করে

চালু হয়েছে: ২০১৫ সাল থেকে

 

৭. আইসিই৩, জার্মানি (যৌথভাবে)

সাধারণ গতি: ঘণ্টায় ১৮৬ মাইল (সর্বোচ্চ ২০৫ মাইল পর্যন্ত উঠতে পারে)

ধরন: ইলেকট্রিক মাল্টিপল ইউনিট ট্রেন

পরিষেবার রুট: ফ্রাঙ্কফুর্ট-কোলোন

চালু হয়েছে: ২০০০ সাল থেকে

 

৭. ত্রেনিতালিয়া ফ্রেচ্চারোসা ১০০০, ইতালি (যৌথভাবে)

সাধারণ গতি: ঘণ্টায় ১৮৬ মাইল (সর্বোচ্চ ২২৪ মাইল পর্যন্ত উঠতে পারে)

ধরন: হাই-স্পিড রেল

পরিষেবার রুট: তুরিন, মিলান, ভেনিস, ফ্লোরেন্স, রোম এবং সালেরনোর মতো শহরগুলোকে সংযুক্ত করে একাধিক রুটে চলে

চালু হয়েছে: ২০১৪ সাল থেকে

 

৭. সাংহাই ম্যাগলেভ, চীন (যৌথভাবে)

সাধারণ গতি: ঘণ্টায় ১৮৬ মাইল (সর্বোচ্চ ২৬৮ মাইল পর্যন্ত উঠতে পারে)

ধরন: ম্যাগনেটিক লেভিটেশন (চৌম্বকীয় শক্তিতে ভেসে থাকা)

পরিষেবার রুট: সাংহাই পুডং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পুডং-এর লংইয়াং রোড স্টেশন পর্যন্ত (১৮.৬ মাইল)

চালু হয়েছে: ২০০৩ সাল থেকে

 

৬. কেটিএক্স, দক্ষিণ কোরিয়া

সাধারণ গতি: ঘণ্টায় ১৯০ মাইল

ধরন: হাই-স্পিড রেল

পরিষেবার রুট: সিউল-বুসানসহ একাধিক রুটে চলাচল করে

চালু হয়েছে: ২০০৪ সাল থেকে

 

৫. এভিই এস-১০৩, স্পেন

সাধারণ গতি: ঘণ্টায় ১৯৩ মাইল (সর্বোচ্চ ২১৭ মাইল পর্যন্ত উঠতে পারে)

ধরন: হাই-স্পিড রেল

পরিষেবার রুট: মাদ্রিদ-বার্সেলোনা

চালু হয়েছে: ২০০৭ সাল থেকে

 

২. আল বোরাক, মরক্কো (যৌথভাবে)

সাধারণ গতি: ঘণ্টায় ১৯৯ মাইল

ধরন: হাই-স্পিড রেল

পরিষেবার রুট: কাসাব্লাঙ্কা-ট্যাঙ্গিয়ার

চালু হয়েছে: ২০১৮ সাল থেকে

 

২. টিজিভি, ফ্রান্স (যৌথভাবে)

সাধারণ গতি: ঘণ্টায় ১৯৯ মাইল

ধরন: হাই-স্পিড রেল

পরিষেবার রুট: প্যারিস-লিওঁ, প্যারিস-মার্সেই এবং প্যারিস-নিসসহ একাধিক রুটে চলাচল করে

চালু হয়েছে: ১৯৮১ সাল থেকে

 

২. জেআর ইস্ট ই৫, জাপান (যৌথভাবে)

সাধারণ গতি: ঘণ্টায় ১৯৯ মাইল (সর্বোচ্চ ২১৭ মাইল পর্যন্ত উঠতে পারে)

ধরন: শিনকানসেন বুলেট ট্রেন

পরিষেবার রুট: টোকিও-আওমোরি

চালু হয়েছে: ২০১১ সাল থেকে

 

১. ফুক্সিং হাও, চীন

সাধারণ গতি: ঘণ্টায় ২১৭ মাইল

ধরন: ইলেকট্রিক মাল্টিপল ইউনিট ট্রেন

পরিষেবার রুট: বেইজিং-সাংহাই, বেইজিং-তিয়ানজিন এবং বেইজিং-হংকংসহ একাধিক রুটে চলাচল করে

চালু হয়েছে: ২০১৬ সাল থেকে

Related Topics

টপ নিউজ

দ্রুততম ট্রেন / দ্রুততম / রেল / বিশ্বের দ্রুততম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • (বাঁ থেকে) এসআরবি মহাপরিচালক মো. আহসান হাবিব পলাশ, সিআইডি প্রধান মোহাম্মদ মোশাররফ হোছাইন ও এপিবিএন প্রধান হাসিব আজিজ। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ‘ক্রসফায়ার’ বিতর্কের পর নতুন আইজিপি নিয়োগ নিয়ে ভাবছে সরকার, বিবেচনায় ৩ কর্মকর্তা
  • মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
    মেট্রোরেলের দুই লাইনের চার প্যাকেজের চুক্তি সই; নির্মাণ হবে ৮ স্টেশন ও উড়াল রেলপথ
  • বিস্ফোরণ ও দুর্ঘটনায় আহত রোগীদের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনতে আফগানিস্তানে কর্নিয়া প্রতিস্থাপনের ব্যাপক প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। ছবি: এএফপি
    ‘ইসলামি শিক্ষার পরিপন্থি’: চোখের কর্নিয়া প্রতিস্থাপন নিষিদ্ধ করল আফগানিস্তান সরকার
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    জাতীয় গ্রিড বিপর্যয়ে বিদ্যুৎ উৎপাদন কমল ৫,৩৭০ মেগাওয়াট, সরবরাহ স্বাভাবিক হতে পারে রাত ১০টায়
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ ২৯ অক্টোবরের পরিবর্তে ৩১ অক্টোবর
  • পিএসজি ছেড়ে আল-হিলালে যাবেন এমবাপ্পে? ছবি: এএফপি
    মাও সেতুংকে নিয়ে বেফাঁস মন্তব্য: চীনে তীব্র সমালোচনা, একের পর এক বাণিজ্যিক চুক্তি বাতিল; ক্ষমা চাইলেন এমবাপ্পে

Related News

  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে মারধর ও হামলার ঘটনায় রেলের ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন
  • ১৭০টি ফুটবল মাঠের সমান বিশ্বের বৃহত্তম রেলস্টেশন চীনের চংকিং ইস্ট
  • রেলকে আর লোকসানি প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায় না সরকার: রেলমন্ত্রী
  • পাকিস্তান থেকে রেলের পণ্যবাহী ওয়াগন ও যাত্রীবাহী কোচ কিনতে চায় বাংলাদেশ: ডনের প্রতিবেদন
  • ২০ ডিসেম্বর থেকে পূর্বাঞ্চলে বাড়ছে রেলের ভাড়া, সর্বোচ্চ ২২৬ টাকা

Most Read

1
(বাঁ থেকে) এসআরবি মহাপরিচালক মো. আহসান হাবিব পলাশ, সিআইডি প্রধান মোহাম্মদ মোশাররফ হোছাইন ও এপিবিএন প্রধান হাসিব আজিজ। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

‘ক্রসফায়ার’ বিতর্কের পর নতুন আইজিপি নিয়োগ নিয়ে ভাবছে সরকার, বিবেচনায় ৩ কর্মকর্তা

2
মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেলের দুই লাইনের চার প্যাকেজের চুক্তি সই; নির্মাণ হবে ৮ স্টেশন ও উড়াল রেলপথ

3
বিস্ফোরণ ও দুর্ঘটনায় আহত রোগীদের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনতে আফগানিস্তানে কর্নিয়া প্রতিস্থাপনের ব্যাপক প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘ইসলামি শিক্ষার পরিপন্থি’: চোখের কর্নিয়া প্রতিস্থাপন নিষিদ্ধ করল আফগানিস্তান সরকার

4
প্রতীকী ছবি/সংগৃহীত
বাংলাদেশ

জাতীয় গ্রিড বিপর্যয়ে বিদ্যুৎ উৎপাদন কমল ৫,৩৭০ মেগাওয়াট, সরবরাহ স্বাভাবিক হতে পারে রাত ১০টায়

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ ২৯ অক্টোবরের পরিবর্তে ৩১ অক্টোবর

6
পিএসজি ছেড়ে আল-হিলালে যাবেন এমবাপ্পে? ছবি: এএফপি
খেলা

মাও সেতুংকে নিয়ে বেফাঁস মন্তব্য: চীনে তীব্র সমালোচনা, একের পর এক বাণিজ্যিক চুক্তি বাতিল; ক্ষমা চাইলেন এমবাপ্পে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net