Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 23, 2026
২০ ডিসেম্বর থেকে পূর্বাঞ্চলে বাড়ছে রেলের ভাড়া, সর্বোচ্চ ২২৬ টাকা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
09 December, 2025, 04:05 pm
Last modified: 09 December, 2025, 04:05 pm

Related News

  • ১৭০টি ফুটবল মাঠের সমান বিশ্বের বৃহত্তম রেলস্টেশন চীনের চংকিং ইস্ট
  • রেলকে আর লোকসানি প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায় না সরকার: রেলমন্ত্রী
  • পাকিস্তান থেকে রেলের পণ্যবাহী ওয়াগন ও যাত্রীবাহী কোচ কিনতে চায় বাংলাদেশ: ডনের প্রতিবেদন
  • গাজীপুরে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ
  • মহাসড়কে চাপ কমাতে পণ্য ও যাত্রী পরিবহনের ২০ শতাংশ রেল-নৌপথে স্থানান্তর করতে হবে: সড়ক পরিবহন উপদেষ্টা

২০ ডিসেম্বর থেকে পূর্বাঞ্চলে বাড়ছে রেলের ভাড়া, সর্বোচ্চ ২২৬ টাকা

রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন টিবিএসকে বলেন, ‘রেলের ভাড়া ২০১৬ সালে সর্বশেষ বাড়ানো হয়েছিল। পূর্বাঞ্চলের মাত্র ১১টি সেতুর জন্য পন্টেজ চার্জ যুক্ত করা হচ্ছে। এতে ঢাকা-চট্টগ্রামের সর্বনিম্ন ভাড়া বাড়ছে মাত্র ১৫ টাকা।’
টিবিএস রিপোর্ট 
09 December, 2025, 04:05 pm
Last modified: 09 December, 2025, 04:05 pm
ছবি: প্রতীকী

বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলে যাত্রীবাহী সব ট্রেনে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। নতুন করে ১১টি সেতুতে 'এক্সট্রা ডিস্ট্যান্স অব পন্টেজ' চার্জ আরোপ করায় ২০ ডিসেম্বর থেকে যাত্রীদের বাড়তি ভাড়া গুনতে হবে। সর্বনিম্ন ভাড়া বাড়ছে ৫ টাকা এবং সর্বোচ্চ ২২৬ টাকা পর্যন্ত। 

সোমবার (০৯ ডিসেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের অনুমোদনের পর পূর্বাঞ্চল রেলের বাণিজ্যিক বিভাগ নতুন ভাড়া কার্যকরের নির্দেশ দিয়েছে, যা ১০ ডিসেম্বর থেকেই অগ্রিম টিকিটে প্রযোজ্য হয়েছে।

রেলওয়ের সংশ্লিষ্টরা জানায়, পুরনো সেতু ও কালভার্টের রক্ষণাবেক্ষণে অতিরিক্ত ব্যয় এবং বাড়তি বিনিয়োগের অর্থ উত্তোলনের উদ্দেশ্যে পন্টেজ চার্জ আরোপ করা হয়েছে। আগে প্রতি কিলোমিটার সেতুকে ১৭ কিলোমিটার হিসেবে ধরা হলেও নতুন নিয়মে প্রতি কিলোমিটার সেতু ২৫ কিলোমিটার ধরে ভাড়া নির্ধারণ করা হবে। এর ফলে বিভিন্ন রুটে দূরত্ব বাড়ছে ৪ থেকে ৫১ কিলোমিটার পর্যন্ত। দূরত্ব বাড়ায় রুটভেদে ভাড়া বাড়ছে ৫ থেকে ২২৬ টাকা পর্যন্ত।

ভাড়া বৃদ্ধি সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন টিবিএসকে বলেন, 'রেলের ভাড়া ২০১৬ সালে সর্বশেষ বাড়ানো হয়েছিল। পশ্চিমাঞ্চলে পদ্মা সেতুসহ বেশ কয়েকটি রেলওয়ে অবকাঠামো স্থাপনের পর পন্টেজ চার্জ আরোপ করা হলেও পূর্বাঞ্চলে করা হয়নি। এখন পূর্বাঞ্চলের মাত্র ১১টি সেতুর জন্য পন্টেজ চার্জ যুক্ত করা হচ্ছে। এতে ঢাকা-চট্টগ্রামের সর্বনিম্ন ভাড়া বাড়ছে মাত্র ১৫ টাকা। সাধারণ যাত্রীদের ভাড়া কম বাড়ানো হয়েছে।'

ঢাকা–চট্টগ্রাম রুটে ভাড়ার দূরত্ব ৩৪৬ থেকে বেড়ে হয়েছে ৩৮১ কিলোমিটার। এতে আন্তঃনগরসহ সব শ্রেণির টিকিটে ভাড়া ১৫ থেকে ১৫৯ টাকা পর্যন্ত বাড়ছে। ঢাকা–কক্সবাজার রুটে দূরত্ব ৫৩৫ থেকে বেড়ে হয়েছে ৫৮৬ কিলোমিটার, যেখানে সর্বোচ্চ ২২৬ টাকা পর্যন্ত ভাড়া বাড়ছে। ঢাকা–সিলেট রুটে দূরত্ব বেড়ে ৩৫০ কিলোমিটার হওয়ায় বিভিন্ন শ্রেণিতে ১৫ থেকে ১২৭ টাকা পর্যন্ত ভাড়া বাড়ছে। চট্টগ্রাম–সিলেট রুটেও অতিরিক্ত দূরত্ব যোগ হওয়ায় ভাড়া বৃদ্ধি হচ্ছে ১০ থেকে ৮৭ টাকা পর্যন্ত। চট্টগ্রাম–জামালপুর রুটে ১৭ কিলোমিটার বাড়ায় ভাড়া বাড়ছে ১০ থেকে ৬৯ টাকা পর্যন্ত। ঢাকা–দেওয়ানগঞ্জ রুটে বাড়তি ৪ কিলোমিটার দূরত্বের ভিত্তিতে ভাড়া সামান্য সমন্বয় করা হয়েছে—কিছু শ্রেণিতে ৫ থেকে ১৭ টাকা পর্যন্ত।

রেলওয়ের কর্মকর্তারা বলছেন, ২০১৬ সালের পর রেলের ভাড়া আর বাড়ানো হয়নি। পরিচালন ব্যয়ের সঙ্গে আয় সমন্বয় করতে পন্টেজ চার্জসহ বিভিন্ন বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর আগে পদ্মা সেতু এবং পশ্চিমাঞ্চলের কয়েকটি বড় সেতুতে পন্টেজ চার্জ আরোপ করা হলেও পূর্বাঞ্চলে তা কার্যকর হয়নি। এবার পূর্বাঞ্চলের ১১টি সেতুতে চার্জ আরোপ করায় ভাড়া সমন্বয় করা হলো।

Related Topics

টপ নিউজ

পূর্বাঞ্চল / রেল / যাত্রীবাহী রেল / ভাড়া বাড়ছে / এক্সট্রা ডিস্ট্যান্স অব পন্টেজ চার্জ / ঢাকা-চট্টগ্রাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ব্রিটেনের প্রথম পরিবেশবান্ধব মসজিদ ক্যামব্রিজ সেন্ট্রাল মসজিদের বাগানের ফোয়ারা, ২০২১ সালে তোলা ছবি: এএফপি
    মুসলিমদের অজু, এশীয়দের চাল ধোয়ার পানির ব্যবহার কমাতে বলল যুক্তরাজ্য সরকার 
  • একটি এলএনজি ট্যাংকার। ফাইল ছবি: রয়টার্স
    গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প
  • ছবি: আল আরাবিয়া
    কাতারে আটক পাইলটদের হাসপাতালে নেওয়ার আহ্বান ইরানের
  • তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর দপ্তর
    দেশের মূল সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

Related News

  • ১৭০টি ফুটবল মাঠের সমান বিশ্বের বৃহত্তম রেলস্টেশন চীনের চংকিং ইস্ট
  • রেলকে আর লোকসানি প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায় না সরকার: রেলমন্ত্রী
  • পাকিস্তান থেকে রেলের পণ্যবাহী ওয়াগন ও যাত্রীবাহী কোচ কিনতে চায় বাংলাদেশ: ডনের প্রতিবেদন
  • গাজীপুরে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ
  • মহাসড়কে চাপ কমাতে পণ্য ও যাত্রী পরিবহনের ২০ শতাংশ রেল-নৌপথে স্থানান্তর করতে হবে: সড়ক পরিবহন উপদেষ্টা

Most Read

1
ব্রিটেনের প্রথম পরিবেশবান্ধব মসজিদ ক্যামব্রিজ সেন্ট্রাল মসজিদের বাগানের ফোয়ারা, ২০২১ সালে তোলা ছবি: এএফপি
আন্তর্জাতিক

মুসলিমদের অজু, এশীয়দের চাল ধোয়ার পানির ব্যবহার কমাতে বলল যুক্তরাজ্য সরকার 

2
একটি এলএনজি ট্যাংকার। ফাইল ছবি: রয়টার্স
বাংলাদেশ

গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস

3
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প

5
ছবি: আল আরাবিয়া
আন্তর্জাতিক

কাতারে আটক পাইলটদের হাসপাতালে নেওয়ার আহ্বান ইরানের

6
তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর দপ্তর
বাংলাদেশ

দেশের মূল সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net