Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
যুদ্ধবিরতি প্রচেষ্টার অংশ হিসেবে ১০ জিম্মিকে মুক্তি দিতে রাজি হামাস

আন্তর্জাতিক

আল জাজিরা
10 July, 2025, 10:25 am
Last modified: 10 July, 2025, 10:24 am

Related News

  • ইসরায়েলের দিকে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র: সিএনএন
  • ইসরায়েলে হামলা স্থগিত ইরানের, তবে লেবাননে ফের হামলা হলে কড়া জবাব
  • ইরান ও ইসরায়েল উভয় পক্ষই যুদ্ধবিরতি চায়, শান্তি প্রক্রিয়া এগিয়ে চলছে: ট্রাম্প
  • ইরানের নতুন কৌশল: বৈরুতে হামলা হলে, ইসরায়েলে আঘাত হানবে তেহরান
  • ‘আজ রাতে তেহরানকে জ্বলতে হবে’: ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী বেন-গভির

যুদ্ধবিরতি প্রচেষ্টার অংশ হিসেবে ১০ জিম্মিকে মুক্তি দিতে রাজি হামাস

আল জাজিরা
10 July, 2025, 10:25 am
Last modified: 10 July, 2025, 10:24 am
ছবি: রয়টার্স

অবরুদ্ধ ও বোমাবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতিতে পৌঁছানোর চলমান প্রচেষ্টার অংশ হিসেবে ১০ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে সম্মত হয়েছে হামাস। 

তবে ইসরায়েলের 'একগুঁয়েমি'র কারণে যুদ্ধবিরতির জন্য চলমান আলোচনা 'কঠিন' হয়ে পড়েছে বলেও তারা সতর্ক করেছে।

বুধবার যখন হামাসের এই মন্তব্য এল, তখন ইসরায়েলি বাহিনী গাজায় অন্তত ৭৪ জনকে হত্যা করেছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও শিগগিরই যুদ্ধবিরতি চুক্তি হতে পারে বলে আশা প্রকাশ করেছেন।

হামাস বলেছে, মূল মধ্যস্থতাকারী কাতার ও যুক্তরাষ্ট্রের নেতৃত্বে চলা এই আলোচনায় বেশ কয়েকটি বিষয়ে মতপার্থক্য রয়েছে। এর মধ্যে জরুরি প্রয়োজনীয় ত্রাণ সরবরাহ, গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং 'স্থায়ী যুদ্ধবিরতির জন্য প্রকৃত নিশ্চয়তা' অন্যতম।

হামাসের কর্মকর্তা তাহের আল-নুনু বলেন, তারা সর্বশেষ যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছেন এবং 'আমাদের জনগণকে রক্ষা করতে, গণহত্যার অপরাধ থামাতে ও যুদ্ধের চূড়ান্ত অবসানের আগপর্যন্ত আমাদের মানুষের জন্য অবাধ ও মর্যাদাপূর্ণভাবে ত্রাণ প্রবেশ ও বিতরণের সুযোগ করে দিতে প্রয়োজনীয় নমনীয়তা দেখানোর প্রস্তাব' দিয়েছেন।

তিনি আরও বলেন, যুদ্ধবিরতির প্রথম ধাপের অংশ হিসেবে ইসরায়েলি সেনাদের যেসব এলাকা থেকে সরে যাওয়ার কথা, তা এমনভাবে নির্ধারণ করতে হবে যা ফিলিস্তিনিদের জীবনযাত্রায় কোনো প্রভাব ফেলবে না এবং 'আলোচনার দ্বিতীয় ধাপের পথ প্রশস্ত করবে'।

চলতি সপ্তাহে ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে দুইবার বৈঠক করেছেন ট্রাম্প। তিনি বলেছেন, গাজায় যুদ্ধবিরতির 'খুব ভালো সম্ভাবনা' রয়েছে, যদিও তার সাম্প্রতিক মন্তব্যে আশা খানিকটা কম মনে হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন, 'আমি মনে করি এই সপ্তাহে বা আগামী সপ্তাহে একটি সুযোগ আছে। তবে নিশ্চিতভাবে কিছু বলা যায় না। যুদ্ধ, গাজা বা আমরা যেসব বিষয় নিয়ে কাজ করছি, সেগুলোতে কোনো কিছুই নিশ্চিত নয়।' 

'তবে এই সপ্তাহে, বা তা না হলে আগামী সপ্তাহে, কোনো না কোনো ধরনের সমঝোতা বা চুক্তিতে পৌঁছানোর খুব ভালো সম্ভাবনা রয়েছে,' বলেন তিনি।

ওয়াশিংটন ডিসি থেকে আল জাজিরার প্রতিনিধি প্যাটি কালহেইন বলেন, নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগে ট্রাম্প যুদ্ধবিরতির দাবিতে যতটা 'জোরালো' ছিলেন, এখন আশাবাদী হলেও ততটা নন।

এদিকে ইসরায়েলে, দেশটির সেনাপ্রধান ইয়াল জামির এক টেলিভিশন ভাষণে বলেছেন, এমন একটি চুক্তির অগ্রগতির জন্য 'পরিবেশ তৈরি হয়েছে', যার আওতায় ১০ জন জীবিত জিম্মি এবং অপর নয়জনের মরদেহ ফেরত দেওয়ার কথা রয়েছে।

যুদ্ধবিরতির সম্ভাবনা সত্ত্বেও ইসরায়েলি বাহিনী গাজার বিভিন্ন অংশে হামলা অব্যাহত রেখেছে এবং বুধবার অন্তত ৭৪ জনকে হত্যা করেছে। এদের মধ্যে আটজন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র-সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে খাবারের জন্য অপেক্ষা করার সময় নিহত হয়েছেন।

Related Topics

টপ নিউজ

গাজা / হামাস / ইসরায়েল / ফিলিস্তিন / যুদ্ধবিরতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: রয়টার্স
    দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা
  • ছবি: সংগৃহীত
    হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প
  • মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা
  • ছবি: টিবিএস
    বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

Related News

  • ইসরায়েলের দিকে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র: সিএনএন
  • ইসরায়েলে হামলা স্থগিত ইরানের, তবে লেবাননে ফের হামলা হলে কড়া জবাব
  • ইরান ও ইসরায়েল উভয় পক্ষই যুদ্ধবিরতি চায়, শান্তি প্রক্রিয়া এগিয়ে চলছে: ট্রাম্প
  • ইরানের নতুন কৌশল: বৈরুতে হামলা হলে, ইসরায়েলে আঘাত হানবে তেহরান
  • ‘আজ রাতে তেহরানকে জ্বলতে হবে’: ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী বেন-গভির

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

3
ছবি: রয়টার্স
খেলা

দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প

5
মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net