Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
September 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, SEPTEMBER 12, 2026
ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা, তবু ইরানে হামলা, পাল্টা হামলায় ইসরায়েলে নিহত ৪

আন্তর্জাতিক

আল জাজিরা, সিএনএন
24 June, 2025, 09:55 am
Last modified: 24 June, 2025, 11:19 am

Related News

  • ইরানের ‘বর্বরদের’ সাথে কোনো কূটনৈতিক চুক্তি সম্ভব নয়: নেতানিয়াহু
  • সৌদির তেল শোধনাগার লক্ষ্য করে চালানো ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি নিরাপত্তা সূত্রের
  • ন্যাটো সম্মেলনের আগে কিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ৮; আহত বহু
  • বিশ্বকে ধ্বংস করছে মুষ্টিমেয় স্বৈরশাসক: ক্যামেরুনে পোপ লিও
  • আরব সাগরে ক্ষেপণাস্ত্র হামলার শিকার হওয়া জাহাজ থেকে উদ্ধারকৃত ১৮ নাবিকের ৫ জন বাংলাদেশি

ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা, তবু ইরানে হামলা, পাল্টা হামলায় ইসরায়েলে নিহত ৪

ইরান ও ইসরায়েলের মধ্যে আসন্ন যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ ঘোষণার পরও দুই দেশের মধ্যে হামলা পালটা হামলা চলছে। 
আল জাজিরা, সিএনএন
24 June, 2025, 09:55 am
Last modified: 24 June, 2025, 11:19 am
ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র পশ্চিম তীরের হেব্রন শহর থেকে দেখা যাচ্ছে, ২৪ জুন ২০২৫। ছবি: মুসা কাওয়াসমা/রয়টার্স

দক্ষিণ ইসরায়েলের বিরশেবা শহরে একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত হানায় চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডাম (এমডিএ)। 

এছাড়া আরও ছয়জনকে হালকা থেকে মাঝারি আঘাতের জন্য চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে এমডিএ।

আজ ইরান ও ইসরায়েলের মধ্যে আসন্ন যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ ঘোষণার পরও দুই দেশের মধ্যে হামলা পালটা হামলা চলছে। 

রাজধানী তেহরানের বিভিন্ন জায়গায় স্থানীয় সময় মঙ্গলবার ভোরের দিকে হামলা চালিয়েছে ইসরায়েল। 

ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম জানিয়েছে, রাজধানীজুড়ে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং ইসরায়েলি বিমান হামলার জবাবে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে উঠেছে।

তেহরানভিত্তিক হামশাহরি নিউজের তথ্যমতে, তেহরানের পশ্চিম ও কেন্দ্রীয় অংশে এবং পাশের কারাজ শহরে 'বেশ জোরালো বিস্ফোরণের শব্দ' শোনা গেছে।

অন্যদিকে এর পর ইরানও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরায়লের দিকে। 

ইরান তৃতীয় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। আগের দুটি ধাপে ছোড়া রকেটের মধ্যে একটি সরাসরি দক্ষিণ ইসরায়েলের একটি সাততলা ভবনে আঘাত হানে।

এই হামলায় তিনজন গুরুতর আহত হয়েছেন এবং পাঁচজন হালকা আঘাত পেয়েছেন বলে জানিয়েছে দেশটির অ্যাম্বুলেন্স সেবা সংস্থা।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, প্রথম দফায় দুটি এবং দ্বিতীয় দফায় চারটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। তৃতীয় ধাপে কতগুলো ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

দেশটির বিভিন্ন এলাকায় ইতিমধ্যে সাইরেন বেজে উঠেছে। সেনাবাহিনী জানিয়েছে, ছোড়া সব রকেট প্রতিহত করতে তারা কাজ করছে এবং জনগণকে বোমা আশ্রয়কেন্দ্রে অবস্থান করতে বলা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, 'প্রতিরক্ষা ব্যবস্থা হুমকি প্রতিহত করার জন্য কাজ করছে। সাইরেন বাজলেই আপনারা আশ্রয়কেন্দ্রে চলে যাবেন এবং নতুন নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানেই অবস্থান করবেন।'

 

Related Topics

টপ নিউজ

ইসরায়েল-ইরান যুদ্ধ / ইরান-ইসরায়েল যুদ্ধ / ক্ষেপণাস্ত্র হামলা / ইরান-ইসরায়েল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ওয়েস্ট এশিয়া নিউজ এজেন্সি/রয়টার্স
    নিষেধাজ্ঞা এড়িয়ে ইরানে যেভাবে বিলিয়ন ডলারের চীনা পণ্য ঢুকছে
  • ৬ লাখ কোটি টাকা খেলাপি ঋণের ৭২ শতাংশের বেশি ১০ ব্যাংকে
    ৬ লাখ কোটি টাকা খেলাপি ঋণের ৭২ শতাংশের বেশি ১০ ব্যাংকে
  • পালইছড়া জান্নাতুল জান্নাত জামে মসজিদের সামনে বৃহস্পতিবার স্থানীয় নেতা-জনপ্রতিনিধিদের উপস্থিতিতে তিনজনের ওপর নির্যাতন চালানো হয়। ছবি: সংগৃহীত
    সালিশ বৈঠকে চুরির দায়ে তিনজনকে শারীরিক নির্যাতন, চোখে চুন ঢালার অভিযোগ
  • বাংলাদেশ-চীন বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যসচিবের কাছে ছয় দফা লিখিত প্রস্তাব হস্তান্তর করে বিসিসিসিআই প্রতিনিধিদল। ছবি: সৌজন্যে
    বাণিজ্য জোরদারে বাংলাদেশে চীনা ব্যাংকের শাখা খোলার প্রস্তাব বিসিসিসিআইয়ের
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ছবি: সংগৃহীত
    ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না: হুমায়ুন কবির  
  • নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। ছবি: সংগৃহীত
    হংকংয়ে নাসা গ্রুপের নজরুল ও তার পরিবারের সম্পদ জব্দের আদেশ আদালতের

Related News

  • ইরানের ‘বর্বরদের’ সাথে কোনো কূটনৈতিক চুক্তি সম্ভব নয়: নেতানিয়াহু
  • সৌদির তেল শোধনাগার লক্ষ্য করে চালানো ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি নিরাপত্তা সূত্রের
  • ন্যাটো সম্মেলনের আগে কিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ৮; আহত বহু
  • বিশ্বকে ধ্বংস করছে মুষ্টিমেয় স্বৈরশাসক: ক্যামেরুনে পোপ লিও
  • আরব সাগরে ক্ষেপণাস্ত্র হামলার শিকার হওয়া জাহাজ থেকে উদ্ধারকৃত ১৮ নাবিকের ৫ জন বাংলাদেশি

Most Read

1
ছবি: ওয়েস্ট এশিয়া নিউজ এজেন্সি/রয়টার্স
আন্তর্জাতিক

নিষেধাজ্ঞা এড়িয়ে ইরানে যেভাবে বিলিয়ন ডলারের চীনা পণ্য ঢুকছে

2
৬ লাখ কোটি টাকা খেলাপি ঋণের ৭২ শতাংশের বেশি ১০ ব্যাংকে
অর্থনীতি

৬ লাখ কোটি টাকা খেলাপি ঋণের ৭২ শতাংশের বেশি ১০ ব্যাংকে

3
পালইছড়া জান্নাতুল জান্নাত জামে মসজিদের সামনে বৃহস্পতিবার স্থানীয় নেতা-জনপ্রতিনিধিদের উপস্থিতিতে তিনজনের ওপর নির্যাতন চালানো হয়। ছবি: সংগৃহীত
সারাদেশ

সালিশ বৈঠকে চুরির দায়ে তিনজনকে শারীরিক নির্যাতন, চোখে চুন ঢালার অভিযোগ

4
বাংলাদেশ-চীন বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যসচিবের কাছে ছয় দফা লিখিত প্রস্তাব হস্তান্তর করে বিসিসিসিআই প্রতিনিধিদল। ছবি: সৌজন্যে
অর্থনীতি

বাণিজ্য জোরদারে বাংলাদেশে চীনা ব্যাংকের শাখা খোলার প্রস্তাব বিসিসিসিআইয়ের

5
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না: হুমায়ুন কবির  

6
নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হংকংয়ে নাসা গ্রুপের নজরুল ও তার পরিবারের সম্পদ জব্দের আদেশ আদালতের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net