Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 13, 2026
ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে, এমন কোনো প্রমাণ পায়নি জাতিসংঘের পরমাণু বিষয়ক সংস্থা আইএইএ

আন্তর্জাতিক

আরটি
19 June, 2025, 09:55 am
Last modified: 19 June, 2025, 09:56 am

Related News

  • ‘আমি একদিনেই ইরানকে শেষ করে দিতে পারি’: ট্রাম্প
  • ইরান যুদ্ধে প্রাথমিক খরচ ১১.৫ বিলিয়ন ডলার: ইসরায়েলের অর্থ মন্ত্রণালয়
  • হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ
  • ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার
  • আলোচনার দুয়ার খুলেছে পাকিস্তান, সরাসরি মধ্যস্থতাকারীর ভূমিকায় ইসলামাবাদ

ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে, এমন কোনো প্রমাণ পায়নি জাতিসংঘের পরমাণু বিষয়ক সংস্থা আইএইএ

আইএইএ-এর প্রধান রাফায়েল গ্রোসি বলেন, বর্তমানে একটি প্রতিযোগিতা চলছে—কে সঠিক, কে ভুল—যে ইরান ঠিক কত সময়ের মধ্যে পারমাণবিক বোমা তৈরি করতে পারে।
আরটি
19 June, 2025, 09:55 am
Last modified: 19 June, 2025, 09:56 am
জাতিসংঘের পরমাণু বিষয়ক সংস্থা আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসি। ছবি: আরটি

জাতিসংঘের পরমাণু বিষয়ক সংস্থা আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসি জানিয়েছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির জন্য 'সুসংগঠিত প্রচেষ্টা' চালাচ্ছে—এমন কোনো প্রমাণ সংস্থাটি পায়নি।

তবুও, ইসরায়েল শুক্রবার ইরানে বোমা হামলা চালায় এবং দাবি করে, দেশটি পারমাণবিক বোমা তৈরির একেবারে দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। এরপর থেকেই দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেছেন, তার বিশ্বাস ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের 'অত্যন্ত কাছাকাছি' পৌঁছে গেছে। তবে এই মন্তব্য তার জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ডের আগের বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক। গ্যাবার্ড বলেছিলেন, 'ইরান পারমাণবিক অস্ত্র বানাচ্ছে না।'

ইরান কর্তৃপক্ষ বারবার বলছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং এটি চালানোর পূর্ণ অধিকার তাদের রয়েছে।

সিএনএনের ক্রিস্টিয়ান আমানপুরকে মঙ্গলবার দেওয়া এক সাক্ষাৎকারে আইএইএ-এর প্রধান রাফায়েল গ্রোসি বলেন, বর্তমানে এই নিয়ে একটি প্রতিযোগিতা চলছে—কে সঠিক, কে ভুল—যে ইরান ঠিক কত সময়ের মধ্যে পারমাণবিক বোমা তৈরি করতে পারে।

তিনি বলেন, 'নিশ্চিতভাবে এটা আগামীকালই ঘটবে না, এমনকি হয়তো কয়েক বছরের মধ্যেও নয়।'

রাফায়েল গ্রোসি ব্যাখ্যা করে বলেন, ইরানের কাছে যথেষ্ট পরিমাণে ইউরেনিয়াম থাকতে পারে, কিন্তু সেটিকে পারমাণবিক অস্ত্রে রূপান্তর করতে হলে আরও প্রযুক্তিগত সক্ষমতা ও বিস্তৃত পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন।

তিনি বলেন, গত দুই দশকেরও বেশি সময় ধরে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শন করলেও, 'পারমাণবিক অস্ত্র তৈরির উদ্দেশ্যে কোনও সুসংগঠিত প্রচেষ্টার প্রমাণ আমরা পাইনি।'

গ্রোসি জোর দিয়ে বলেন, 'আমরা আপনাদের যা জানাচ্ছি, তা হচ্ছে সেই তথ্য যা আমরা প্রমাণ করতে পেরেছি। ইউরেনিয়াম মজুত আছে। অতীতে পারমাণবিক অস্ত্র তৈরির সঙ্গে সংশ্লিষ্ট কিছু কার্যক্রম হয়েছিল, কিন্তু বর্তমানে আমাদের কাছে এমন প্রমাণ নেই।'

ইরানের উপর ইসরায়েলের প্রাথমিক আক্রমণের একদিন আগে, আইএইএ একটি প্রস্তাব পাস করে ঘোষণা করে যে তেহরান পারমাণবিক অপ্রসারণ সংক্রান্ত তার বাধ্যবাধকতা মেনে চলছে না। অন্যান্য বিষয়ের পাশাপাশি, সংস্থাটি উল্লেখ করে যে ইরান বারবার ব্যর্থ হয়েছে এটি প্রমাণ করতে যে তাদের পারমাণবিক উপাদান সামরিক উদ্দেশ্যে আরও সমৃদ্ধকরণের জন্য ব্যবহৃত হচ্ছে না।

গত সপ্তাহান্তে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি জানান, ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলা চালালেও আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ) সে বিষয়ে কোনো নিন্দা জানায়নি। এই কারণে তেহরান সংস্থাটির সঙ্গে সহযোগিতা সীমিত করবে।

তিনি বলেন, জাতিসংঘের এই পর্যবেক্ষক সংস্থার আচরণ 'কোনোভাবেই বোধগম্য নয়'।

Related Topics

টপ নিউজ

ইরান / পারমাণবিক অস্ত্র তৈরি / আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) / জাতিসংঘ / প্রমাণ / ইউরেনিয়াম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আইন সংশোধনের মাধ্যমে সংকটাপন্ন ব্যাংকগুলোর মালিকানা ফিরে পাওয়ার সুযোগ পাচ্ছেন সাবেক মালিকরা
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র ও ইরানের 'শান্তি আলোচনা ব্যর্থ', পাকিস্তান ছাড়ল মার্কিন প্রতিনিধি দল 
  • সস্তা ও দ্রুতগতির হওয়ায় প্যাডেল রিকশার চাইতে স্থানীয়ভাবে তৈরি ব্যাটারি চালিত রিকশাগুলোর চাহিদা বাড়ছে৷ ছবি: সাকলাইন রিজভি।
    ঢাকার যানজট নিরসনে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে পর্যায়ক্রমে বিধিনিষেধের পরিকল্পনা পুলিশের
  • গ্রাফিক্স: টিবিএস
    জ্বালানি মূল্য বাড়লেও কর না বাড়ানোর চিন্তা সরকারের
  • যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা। ছবি: রয়টার্স
    আলোচনায় বসার কোনো 'তাড়া নেই', বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: ইরান
  • ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
    ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

Related News

  • ‘আমি একদিনেই ইরানকে শেষ করে দিতে পারি’: ট্রাম্প
  • ইরান যুদ্ধে প্রাথমিক খরচ ১১.৫ বিলিয়ন ডলার: ইসরায়েলের অর্থ মন্ত্রণালয়
  • হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ
  • ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার
  • আলোচনার দুয়ার খুলেছে পাকিস্তান, সরাসরি মধ্যস্থতাকারীর ভূমিকায় ইসলামাবাদ

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

আইন সংশোধনের মাধ্যমে সংকটাপন্ন ব্যাংকগুলোর মালিকানা ফিরে পাওয়ার সুযোগ পাচ্ছেন সাবেক মালিকরা

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের 'শান্তি আলোচনা ব্যর্থ', পাকিস্তান ছাড়ল মার্কিন প্রতিনিধি দল 

3
সস্তা ও দ্রুতগতির হওয়ায় প্যাডেল রিকশার চাইতে স্থানীয়ভাবে তৈরি ব্যাটারি চালিত রিকশাগুলোর চাহিদা বাড়ছে৷ ছবি: সাকলাইন রিজভি।
বাংলাদেশ

ঢাকার যানজট নিরসনে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে পর্যায়ক্রমে বিধিনিষেধের পরিকল্পনা পুলিশের

4
গ্রাফিক্স: টিবিএস
অর্থনীতি

জ্বালানি মূল্য বাড়লেও কর না বাড়ানোর চিন্তা সরকারের

5
যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আলোচনায় বসার কোনো 'তাড়া নেই', বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: ইরান

6
ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net