Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 27, 2026
ভর্তি পরীক্ষায় নকল ঠেকাতে চীনে নির্দিষ্ট এআই ফিচার সাময়িক বন্ধ

আন্তর্জাতিক

দ্য ভার্জ
11 June, 2025, 02:35 pm
Last modified: 11 June, 2025, 02:40 pm

Related News

  • চীনে ভাইরাল ‘রাখালের চাকরির বিজ্ঞাপন’: সামনে এলো শ্রমবাজারের সংকট
  • যেভাবে স্কুলপড়ুয়াদের মধ্যে বাড়ছে ‘এআই গার্লফ্রেন্ড’ বানানোর হিড়িক
  • আরব আমিরাতের কোম্পানির মাধ্যমে চীন থেকে সামরিক স্যাটেলাইট সরঞ্জাম কিনেছে ইরান
  • জ্বালানি বাজারে চীনের নতুন চাল: বিদ্যুৎ ও কাঁচামালের অন্যতম উৎস এখন কয়লা
  • চীনের সাথে অংশীদারত্বে ট্রাম্পের প্রচেষ্টা: ভারতে বাড়ছে উদ্বেগ

ভর্তি পরীক্ষায় নকল ঠেকাতে চীনে নির্দিষ্ট এআই ফিচার সাময়িক বন্ধ

চীনের সবচেয়ে প্রতিযোগিতামূলক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ‘গাওকাও’-এ অংশ নিচ্ছে ১ কোটি ৩৩ লাখের বেশি শিক্ষার্থী।
দ্য ভার্জ
11 June, 2025, 02:35 pm
Last modified: 11 June, 2025, 02:40 pm
ছবি: রয়টার্স

দেশজুড়ে ভর্তি পরীক্ষা চলাকালে শিক্ষার্থীরা যেন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট ব্যবহার করে নকল করতে না পারে, সে লক্ষ্যে চীনের বেশ কয়েকটি প্রযুক্তি কোম্পানি সাময়িকভাবে তাদের কিছু ফিচার বন্ধ রেখেছে।

ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, আলিবাবার 'কুয়েন' ও বাইটড্যান্সের 'ডৌবাও' অ্যাপ ছবির মাধ্যমে প্রশ্ন শনাক্ত করে উত্তর দেওয়ার ফিচার বন্ধ রেখেছে। টেনসেন্টের 'ইউয়ানবাও' ও মুনশটের 'কিমি' পরীক্ষার সময় পুরোপুরি বন্ধ রেখেছে ছবি শনাক্তকরণ ফিচার।

বিশ্বজুড়ে চ্যাটবট সহজলভ্য হয়ে পড়ায় শিক্ষার্থীদের পক্ষে প্রযুক্তি ব্যবহার করে জালিয়াতি করা আগের চেয়ে অনেক সহজ হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ প্রবণতা রুখতে আবারও কাগজে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, গত দুই বছরে দেশটির বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষার জন্য ব্যবহৃত 'ব্লু বুক' খাতার বিক্রি অনেক বেড়েছে।

চীনের সবচেয়ে প্রতিযোগিতামূলক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 'গাওকাও' শুরু হয়েছে ৭ জুন, চলবে ১০ জুন পর্যন্ত। চার দিনব্যাপী এ কঠোর পরীক্ষায় অংশ নিচ্ছে ১ কোটি ৩৩ লাখের বেশি শিক্ষার্থী। দেশজুড়ে সীমিত আসনের জন্য প্রতিটি শিক্ষার্থী লড়ছে এক কঠিন প্রতিযোগিতায়।

এই সময় পরীক্ষার্থীদের মোবাইল ফোন, ল্যাপটপসহ যেকোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার নিষিদ্ধ। তবে পরীক্ষায় অনিয়ম ঠেকাতে আরও এক ধাপ এগিয়ে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট সেবাও।

ব্লুমবার্গ জানিয়েছে, চীনের 'ইউয়ানবাও' ও 'কিমি' চ্যাটবট প্রশ্নের জবাবে জানিয়েছে, তাদের সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে 'বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ন্যায্যতা নিশ্চিত করতে'। গার্ডিয়ান-এর প্রতিবেদনেও বলা হয়েছে, চলতি বছরের শুরুতে ভাইরাল হওয়া 'ডিপসিক' নামের একটি এআই টুলও নির্দিষ্ট সময়ের জন্য সেবা বন্ধ রেখেছে একই কারণে।

তবে এসব কোম্পানির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা আসেনি। গার্ডিয়ান বলছে, পরীক্ষাকালীন এসব সেবা বন্ধের খবর মূলত ছড়াচ্ছে চীনের সামাজিক যোগাযোগমাধ্যম 'ওয়েইবো'-তে শিক্ষার্থীদের পোস্টের মাধ্যমে।

উল্লেখ্য, চীনে গাওকাও পরীক্ষাই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার একমাত্র পথ। এ কারণে প্রতিযোগিতা অত্যন্ত তীব্র, এবং অনেক শিক্ষার্থীই পরীক্ষায় ভালো করতে প্রযুক্তির আশ্রয় নেওয়ার চেষ্টা করতে পারে—এমন আশঙ্কা থেকেই এই সতর্কতা।
 
Related Topics

টপ নিউজ

এআই / ভর্তি পরীক্ষা / চীন / চ্যাটবট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: রয়টার্স
    ‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অফশোর ঋণের সুদে আবারও ২০ শতাংশ কর আরোপের চিন্তা সরকারের
  • ইলাস্ট্রেশন: সিএনএন
    যুক্তরাষ্ট্রে পর্যটনে নজিরবিহীন ধস: ভবিষ্যতের জন্য এক উদ্বেগজনক সংকেত
  • ২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ইরানে জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম
  • এমকিউ-৯ রিপার ড্রোন। ফাইল ছবি: রয়টার্স
    আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের ‘রিপার’ ড্রোন ভূপাতিত, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি—দাবি ইরানের
  • ছবি: টিবিএস
    অসাবধানতার কারণে জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্পে হামলা, গ্রেপ্তার ৩০: ডিজি

Related News

  • চীনে ভাইরাল ‘রাখালের চাকরির বিজ্ঞাপন’: সামনে এলো শ্রমবাজারের সংকট
  • যেভাবে স্কুলপড়ুয়াদের মধ্যে বাড়ছে ‘এআই গার্লফ্রেন্ড’ বানানোর হিড়িক
  • আরব আমিরাতের কোম্পানির মাধ্যমে চীন থেকে সামরিক স্যাটেলাইট সরঞ্জাম কিনেছে ইরান
  • জ্বালানি বাজারে চীনের নতুন চাল: বিদ্যুৎ ও কাঁচামালের অন্যতম উৎস এখন কয়লা
  • চীনের সাথে অংশীদারত্বে ট্রাম্পের প্রচেষ্টা: ভারতে বাড়ছে উদ্বেগ

Most Read

1
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অফশোর ঋণের সুদে আবারও ২০ শতাংশ কর আরোপের চিন্তা সরকারের

3
ইলাস্ট্রেশন: সিএনএন
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে পর্যটনে নজিরবিহীন ধস: ভবিষ্যতের জন্য এক উদ্বেগজনক সংকেত

4
২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ইরানে জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
খেলা

যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম

5
এমকিউ-৯ রিপার ড্রোন। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের ‘রিপার’ ড্রোন ভূপাতিত, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি—দাবি ইরানের

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

অসাবধানতার কারণে জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্পে হামলা, গ্রেপ্তার ৩০: ডিজি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net