Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 04, 2026
৪ হাজার মাইল সাঁতরে যেভাবে অসম্ভবকে সম্ভব করলো বুল শার্কটি

আন্তর্জাতিক

ন্যাশনাল জিওগ্রাফিক
29 May, 2025, 09:20 pm
Last modified: 29 May, 2025, 09:24 pm

Related News

  • ১৫০ বছরেও যে প্রাণী ‘তরুণ’: আয়ারল্যান্ড উপকূলে ভেসে এল মৃত গ্রিনল্যান্ড শার্ক
  • বাংলাদেশের ডলফিন আর হাঙরের জন্য এক সুইস সামুদ্রিক সংরক্ষণবিদের ভালোবাসা
  • প্রতিবছর কোন প্রাণী সবচেয়ে বেশি মানুষ হত্যা করে?
  • জালে ধরা পড়ল ১৫০ কেজি ওজনের হাঙর! 
  • সাবমেরিন কার থেকে শুরু করে হাঙর, ইয়ট... বিলিয়নিয়ারদের চোখ ধাঁধানো যত সংগ্রহ!

৪ হাজার মাইল সাঁতরে যেভাবে অসম্ভবকে সম্ভব করলো বুল শার্কটি

চলতি মাসে ইকোলজি নামক সাময়িকীতে প্রকাশিত এক গবেষণা অনুযায়ী, হাঙরটি প্রথমে ভারত মহাসাগরের মোজাম্বিক চ্যানেল থেকে যাত্রা শুরু করে, আফ্রিকার দক্ষিণপ্রান্ত ঘুরে আটলান্টিক মহাসাগর ধরে উত্তর দিকে নাইজেরিয়া পর্যন্ত পৌঁছেছে।
ন্যাশনাল জিওগ্রাফিক
29 May, 2025, 09:20 pm
Last modified: 29 May, 2025, 09:24 pm
সাড়ে আট ফুট লম্বা একটি মা বুল শার্ক সম্প্রতি ৪,০০০ মাইল পথ পাড়ি দিয়ে রেকর্ড গড়েছে। ছবি: রায়ান ড্যালি

গত গ্রীষ্মে নাইজেরিয়ার লাগোসের কাছে একটি বুল শার্ক ধরেন তুরাওয়া হাকিম। কিন্তু ঘানার এই জেলে তখনও বুঝতেই পারেননি যে তিনি রেকর্ডধারী একটি প্রাণীকে তার মাছ ধরার নৌকায় তুলেছেন!

আট ফুট লম্বা এই মা বুল শার্কটি পাড়ি দিয়েছে অন্তত ৪,৫০০ মাইল। এখন পর্যন্ত রেকর্ড করা এ প্রজাতির হাঙরগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ পথ পারি দিয়েছে সে। তাছাড়া বুল শার্ক নিয়ে করা তথ্য চিত্রগুলোর মধ্যে এ মা শার্কটিই প্রথম দুটি মহাসাগর পাড়ি দিয়েছে।

চলতি মাসে ইকোলজি নামক সাময়িকীতে প্রকাশিত এক গবেষণা অনুযায়ী, হাঙরটি প্রথমে ভারত মহাসাগরের মোজাম্বিক চ্যানেল থেকে যাত্রা শুরু করে, আফ্রিকার দক্ষিণপ্রান্ত ঘুরে আটলান্টিক মহাসাগর ধরে উত্তর দিকে নাইজেরিয়া পর্যন্ত পৌঁছেছে।

হাকিম বলেন, "আমি অবাক হয়েছি। আমি জানতামই না যে ওরা এত দূর যেতে পারে!"

হাকিমের ফিশিং বোটের নাবিকরা যখন হাঙরটিকে বিক্রির জন্য এর মাংস কাটতে শুরু করে, তারা এটির ভেতরে একটি ছোট কালো সিলিন্ডার সদৃশ বস্তু দেখতে পান। সিলিন্ডারটিতে লেখা ছিল: 'গবেষণা: ফেরত দিলে পুরস্কার'।

কৌতূহলী হয়ে হাকিম ওই ঠিকানায় ই-মেইল পাঠান।

তিনি গবেষণাপত্রের প্রধান লেখক এবং ওশেনোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের হাঙর বিশেষজ্ঞ রায়ান ড্যালির সঙ্গে যোগাযোগ করেন। এই ইনস্টিটিউট পশ্চিম ভারত মহাসাগরে গবেষণা পরিচালনা করে। ড্যালি ২০২১ সালে দক্ষিণ আফ্রিকায় এই বুল শার্কের দেহে ওই শব্দের সেন্সর বসিয়েছিলেন।

ড্যালিও প্রথমে এতটাই অবাক হয়েছিলেন যে তিনি ভেবেছিলেন কেউ হয়তো প্রতারণা করছে।

ড্যালি স্বীকার করে বলেন, "এমন হওয়ার সম্ভাবনা মিলিয়নে একটি।"

এই গবেষণার ফলে আমরা এখন বুল শার্কের গতিবিধি সম্পর্কে অনেক নতুন তথ্য জানতে পারছি।

হাঙরটি যেভাবে অন্য মহাসাগরে প্রবেশ করল 

নাইজেরিয়ার সমুদ্রবিদ্যা ও সামুদ্রিক গবেষণা প্রতিষ্ঠানের সামুদ্রিক জীববিজ্ঞানী দুনসিন আবিম্বোলা বোলাজি হাকিমের গল্পের সত্যতা নিশ্চিত করেছেন।

মাছটির দেহে ট্র্যাকার বসানোর পর পরবর্তী এক বছরে এটি দক্ষিণ আফ্রিকা ও মোজাম্বিকের পূর্ব উপকূলে পানির নিচে ৪৩টি স্থান থেকে রিসিভারের মাধ্যমে ৫৬৭ বার তার সিগন্যাল শনাক্ত করা হয়।

এরপর ২০২২ সালের ২৫ মার্চে হাঙরটি অদৃশ্য হয়ে যায়। গত বছর ১১ জুলাই হাকিমের জালে হাঙরটি ধরার পরার আগ পর্যন্ত আর এর দেখা পাওয়া যায়নি।

হাঙরের অভিবাসন গবেষণার অংশ হিসেবে, ড্যালি ও তার সহকর্মীরা দক্ষিণ আফ্রিকায় ১০২টি বুল শার্ক, ব্ল্যাকটিপ শার্ক, টাইগার শার্ক এবং রিফ শার্কে ট্র্যাক করে সেগুলোর গতিবিধির দিকে নজর রাখছিলেন। এই হাঙরগুলোর মধ্যে দীর্ঘতম অভিবাসন ছিল ১,৪০০ মাইল, যা লাগোসের কাছে ধরা পড়া ওই মা বুল শার্কের চলাচলের প্রায় এক-তৃতীয়াংশ মাত্র।

বুল শার্ক মূলত উপকূলীয় প্রজাতির হাঙর। তবে সাধারণত মুক্ত মহাসাগরে খুব বেশি দীর্ঘপথ পাড়ি দেয় না। তারা অগভীর পানিতে বিচরণ করতে পছন্দ করে, যেখানে মিঠাপানি সমুদ্রের লবণাক্ত পানির সঙ্গে এসে মিলিত হয়। আর তাদের থাকার জন্য পানির তাপমাত্রা ৬৫ ডিগ্রি ফারেনহাইটের বেশি থাকতে হয়।

ধারণা করা হচ্ছে, উত্তরের যাত্রাপথে ওই মা বুল শার্ককে বেঙ্গুয়েলা আপওয়েলিং পার হতে হয়েছিল, একটি বৃহৎ ঠান্ডা পানির প্রবাহ, যা দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়ার পশ্চিম উপকূল বরাবর বিস্তৃত। গত ৫৫ হাজার বছর ধরে এই ঠান্ডা প্রবাহটি আফ্রিকার বুল শার্কের প্রজাতিগুলোকে আলাদা করে রাখার মতো একটি শীতল বাধা হিসেবে কাজ করেছে।

বিজ্ঞানীরা মনে করেন শার্কটি এই ঠান্ডা জলের বাধা এড়িয়ে আপওয়েলিংয়ের চারপাশ দিয়ে সাঁতার কেটে গিয়েছিল, যা উপকূল থেকে ৯০ মাইল পর্যন্ত বিস্তৃত হতে পারে।

এছাড়াও বেঙ্গুয়েলা নিয়ানো ইভেন্টের সময় দক্ষিণ আফ্রিকার চারপাশে উষ্ণ পানির জায়গাগুলো ধরেও সে আটলান্টিক মহাসাগরে প্রবেশ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Related Topics

হাঙর / বুল শার্ক / ৪০০০ মাইল পাড়ি / রেকর্ড গড়েছে / দীর্ঘ পথ পাড়ি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    স্থানীয়দের মালিকানাবোধে যেভাবে নতুন জীবন পেল মহাখালীর অবহেলিত পুকুর
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত
    শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ
  • অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
    অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। ছবি: সংগৃহীত
    লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান
  • ফাইল ছবি
    চলতি হিসেবের বিপরীতে টিটি ডিসকাউন্টিং সুবিধা বাতিল করল কেন্দ্রীয় ব্যাংক
  • ২৯ জুলাই যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) থেকে প্রকাশিত একটি ভিডিও থেকে নেওয়া স্থিরচিত্রে অজ্ঞাত একটি স্থান থেকে ইরানে হামলায় অংশ নিতে একটি মার্কিন সামরিক বিমানকে উড্ডয়ন করতে দেখা যাচ্ছে। ছবি: রয়টার্স।
    ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বোমা ফেলেছে মার্কিন বাহিনী: নিউইয়র্ক টাইমস

Related News

  • ১৫০ বছরেও যে প্রাণী ‘তরুণ’: আয়ারল্যান্ড উপকূলে ভেসে এল মৃত গ্রিনল্যান্ড শার্ক
  • বাংলাদেশের ডলফিন আর হাঙরের জন্য এক সুইস সামুদ্রিক সংরক্ষণবিদের ভালোবাসা
  • প্রতিবছর কোন প্রাণী সবচেয়ে বেশি মানুষ হত্যা করে?
  • জালে ধরা পড়ল ১৫০ কেজি ওজনের হাঙর! 
  • সাবমেরিন কার থেকে শুরু করে হাঙর, ইয়ট... বিলিয়নিয়ারদের চোখ ধাঁধানো যত সংগ্রহ!

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
ফিচার

স্থানীয়দের মালিকানাবোধে যেভাবে নতুন জীবন পেল মহাখালীর অবহেলিত পুকুর

2
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ

3
অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
বাংলাদেশ

অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ

4
প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান

5
ফাইল ছবি
অর্থনীতি

চলতি হিসেবের বিপরীতে টিটি ডিসকাউন্টিং সুবিধা বাতিল করল কেন্দ্রীয় ব্যাংক

6
২৯ জুলাই যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) থেকে প্রকাশিত একটি ভিডিও থেকে নেওয়া স্থিরচিত্রে অজ্ঞাত একটি স্থান থেকে ইরানে হামলায় অংশ নিতে একটি মার্কিন সামরিক বিমানকে উড্ডয়ন করতে দেখা যাচ্ছে। ছবি: রয়টার্স।
আন্তর্জাতিক

ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বোমা ফেলেছে মার্কিন বাহিনী: নিউইয়র্ক টাইমস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net