Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 04, 2026
জালে ধরা পড়ল ১৫০ কেজি ওজনের হাঙর! 

বাংলাদেশ

টিবিএস ডেস্ক
10 December, 2023, 08:00 pm
Last modified: 10 December, 2023, 08:03 pm

Related News

  • মাছ ধরার নামে মিয়ানমারে ‘পণ্য পাচার’: ৯ মাস ধরে নিখোঁজ ১১ জেলে; আরাকান আর্মির হাতে বন্দির শঙ্কা
  • ১৫০ বছরেও যে প্রাণী ‘তরুণ’: আয়ারল্যান্ড উপকূলে ভেসে এল মৃত গ্রিনল্যান্ড শার্ক
  • জ্বালানি সংকটে চট্টগ্রামে সাগরে হাহাকার, বিপাকে জেলে ও ট্রলার মালিকরা
  • তিন বছরে বঙ্গোপসাগরে মাছ ধরা ২১ শতাংশ কমেছে, ইলিশ আহরণ কমেছে প্রায় ৭৮ শতাংশ
  • মা ইলিশ রক্ষায় ৪ অক্টোবর থেকে ২২ দিন মেঘনায় মাছ ধরা বন্ধ

জালে ধরা পড়ল ১৫০ কেজি ওজনের হাঙর! 

গতকাল (শনিবার) সন্ধ্যার দিকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় প্রায় সাত ফুট লম্বা হাঙরটি পাওয়া যায়। 
টিবিএস ডেস্ক
10 December, 2023, 08:00 pm
Last modified: 10 December, 2023, 08:03 pm
ছবি: টিবিএস

চট্টগ্রামে উপকূলের জালে ধরা পড়েছে ১৫০ কেজি ওজনের একটি হাঙর। গতকাল (শনিবার) সন্ধ্যার দিকে জেলার আনোয়ারা উপজেলায় প্রায় সাত ফুট লম্বা মাছটি পাওয়া যায়। 

পরবর্তীতে হাঙ্গরটিকে উপজেলার খুরদা গহিরা ইউনিয়নের উটান মাঝির ঘাট এলাকায় নিয়ে যাওয়া হয়। গতকাল রাতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে মাছটিকে ঘিরে আলোড়ন তৈরি হয়।

জালে হাঙ্গরটি ধরা পড়ার খবরটি নিশ্চিত করেছেন আনোয়ারা উপজেলার মেরিন ফিশারিজ অফিসার মোঃ মোহাম্মদ হুজ্জাতুল ইসলাম। তিনি বলেন, "জাল দিয়ে হাঙ্গর ধরা দেশীয় আইনে নিষিদ্ধ।। তবে মানুষ হাঙর খাওয়ায় জেলেরা তা ধরে বাজারে বিক্রি করে।"

হুজ্জাতুল ইসলাম আরও বলেন, "জাল দিয়ে হাঙ্গর ধরার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এখতিয়ার আমাদের নেই। শুধু পরিবেশ অধিদপ্তর তা করতে পারে।"

২০১২ সালে গৃহীত বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন (২০২১ সালে সংশোধিত) এ হাঙরকে বিপন্ন প্রাণী হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে। এই আইনের ৩৯ ধারায় প্রাণীটির সংগ্রহ ও বিক্রির জন্য দোষী সাব্যস্ত ব্যক্তিদের এক বছরের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিতের বিধান রয়েছে। ফের একই অপরাধ করলে আরও কঠোর শাস্তির কথা বলা হয়েছে।

বাংলাদেশে সমুদ্রবর্তী অঞ্চলে নানা জাতের হাঙর রয়েছে। কিন্তু অবৈধভাবে শিকার চলতে থাকার সামুদ্রিক এই প্রাণীটির বিলুপ্তির শতকরা ৩৬ ভাগ ঝুঁকি রয়েছে।  

চট্টগ্রাম জেলা মৎস্য অধিদপ্তরের স্থানীয় সূত্র জানায়, গত ১২ বছরে বাংলাদেশে হাঙরের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে গেছে। সিঙ্গাপুর, হংকং, থাইল্যান্ড, তাইওয়ান ও চীনের মতো দেশগুলিতে প্রাণীটির ব্যাপক চাহিদা থাকার গত তিন বছরে এটির শিকার বেড়ে গিয়েছে৷

বাণিজ্যিকভাবে হাঙ্গরের মাংস, চামড়া ইত্যাদির বেশ চাহিদা রয়েছে। যার ফলে সামুদ্রিক প্রাণীটি শিকারের প্রবণতা বেশি।

বঙ্গোপসাগরে ট্রলার দিয়ে মাছ ধরার পাশাপাশি অবৈধভাবে হাঙ্গরও ধরা হয়। একইসাথে নির্বিচারে বিপন্ন প্রজাতির বহু মাছও ধরা হয়। এমতাবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষা এবং অবৈধ হাঙ্গর শিকার রোধে কার্যকরী ব্যবস্থা নিতে হিমশিম খাচ্ছে।

Related Topics

টপ নিউজ

হাঙর / জাল / মাছ ধরা / মাছ ধরার ট্রলার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
    ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
  • পাখির চোখে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
    এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই
  • নিউইয়র্কে প্রথমবারের মতো আয়োজিত ‘ইনভেস্ট বাংলাদেশ’ অনুষ্ঠানে এম ক্যাপিটালের চেয়ারম্যান ড. আহসান এইচ মনসুর এবং ড. মুহাম্মদ ইউনূস । সেখানেই ‘ডাকছে বাংলাদেশ’ উদ্যোগটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ছবি: সংগৃহীত
    দেশে প্রবাসী বিনিয়োগ আনতে ১০০ কোটি ডলারের তহবিল গঠনের ঘোষণা আহসান এইচ মনসুরের এম ক্যাপিটালের
  • ছবি: রয়টার্স
    আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প
  • মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
    ‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা
  • ছবি: টিবিএস
    প্যাকেটজাত চিনি ও বোতলজাত তেলের সংকট, বাড়ছে ডিম-মুরগি-সবজির দাম

Related News

  • মাছ ধরার নামে মিয়ানমারে ‘পণ্য পাচার’: ৯ মাস ধরে নিখোঁজ ১১ জেলে; আরাকান আর্মির হাতে বন্দির শঙ্কা
  • ১৫০ বছরেও যে প্রাণী ‘তরুণ’: আয়ারল্যান্ড উপকূলে ভেসে এল মৃত গ্রিনল্যান্ড শার্ক
  • জ্বালানি সংকটে চট্টগ্রামে সাগরে হাহাকার, বিপাকে জেলে ও ট্রলার মালিকরা
  • তিন বছরে বঙ্গোপসাগরে মাছ ধরা ২১ শতাংশ কমেছে, ইলিশ আহরণ কমেছে প্রায় ৭৮ শতাংশ
  • মা ইলিশ রক্ষায় ৪ অক্টোবর থেকে ২২ দিন মেঘনায় মাছ ধরা বন্ধ

Most Read

1
ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
ফিচার

ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা

2
পাখির চোখে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই

3
নিউইয়র্কে প্রথমবারের মতো আয়োজিত ‘ইনভেস্ট বাংলাদেশ’ অনুষ্ঠানে এম ক্যাপিটালের চেয়ারম্যান ড. আহসান এইচ মনসুর এবং ড. মুহাম্মদ ইউনূস । সেখানেই ‘ডাকছে বাংলাদেশ’ উদ্যোগটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ছবি: সংগৃহীত
অর্থনীতি

দেশে প্রবাসী বিনিয়োগ আনতে ১০০ কোটি ডলারের তহবিল গঠনের ঘোষণা আহসান এইচ মনসুরের এম ক্যাপিটালের

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প

5
মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

প্যাকেটজাত চিনি ও বোতলজাত তেলের সংকট, বাড়ছে ডিম-মুরগি-সবজির দাম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net