Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 30, 2026
৮ হাজার কোটির বেশি টাকায় বিক্রি হচ্ছে যুক্তরাজ্যের ‘দ্য টেলিগ্রাফ’

আন্তর্জাতিক

রয়টার্স
23 May, 2025, 08:55 pm
Last modified: 23 May, 2025, 08:59 pm

Related News

  • বাংলাদেশের বন্দর ও অবকাঠামো খাতে ১০০ কোটি ডলার পর্যন্ত বিনিয়োগে আগ্রহী সৌদি আরব
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বিনিয়োগ বাড়াবে ও জ্বালানি নিরাপত্তা জোরদার করবে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী  
  • অর্ধ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের অর্থনীতি
  • যুক্তরাজ্যের টেলিগ্রাফ কিনতে যাচ্ছে জার্মান মিডিয়া গ্রুপ এক্সেল স্প্রিঙ্গার
  • পাঁচ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রের মুনাফায় উৎসে কর ৫%: এনবিআর

৮ হাজার কোটির বেশি টাকায় বিক্রি হচ্ছে যুক্তরাজ্যের ‘দ্য টেলিগ্রাফ’

রেডবার্ডের বিনিয়োগের মধ্যে রয়েছে এসি মিলান, স্কাইড্যান্স মিডিয়া এবং প্যারামাউন্ট গ্লোবালের সঙ্গে একটি প্রস্তাবিত একীভূতকরণ।
রয়টার্স
23 May, 2025, 08:55 pm
Last modified: 23 May, 2025, 08:59 pm
দ্য টেলিগ্রাফ। ছবি: রয়টার্স/ফাইল

যুক্তরাজ্যের প্রভাবশালী ডানপন্থী দৈনিক দ্য টেলিগ্রাফ কিনে নিচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান রেডবার্ড ক্যাপিটাল পার্টনার্স। সংযুক্ত আরব আমিরাতের মালিকানাধীন ইন্টারন্যাশনাল মিডিয়া ইনভেস্টমেন্টস (আইএমআই)-এর সঙ্গে যৌথ অংশীদারিত্বে এই অধিগ্রহণ সম্পন্ন হচ্ছে। চুক্তির আর্থিক মূল্য ধরা হয়েছে ৫০০ মিলিয়ন পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় আট হাজার কোটি টাকারও বেশি।

২০২৩ সালে আবুধাবি-সমর্থিত রেডবার্ড-আইএমআই কনসোর্টিয়াম 'দ্য টেলিগ্রাফ; এবং 'দ্য স্পেক্টেটর' পত্রিকা কেনার উদ্যোগ নেওয়ার পর থেকেই মালিকানা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। এর আগে যুক্তরাজ্যের তৎকালীন সরকার দেশটিরর সংবাদপত্রে বিদেশি রাষ্ট্রীয় বিনিয়োগ নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছিল।

গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা এবং বিদেশি রাজনৈতিক প্রভাব ঠেকাতে এই উদ্যোগ নেওয়া হয় বলে জানায় সরকার। পরবর্তীতে মালিকানার সীমা নির্ধারণ করে নতুন নীতিমালাও প্রণয়ন করা হয়।

সম্প্রতি যুক্তরাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, কোনো বিদেশি রাষ্ট্রীয় মালিকানাধীন বিনিয়োগকারী ব্রিটিশ সংবাদপত্রে সর্বোচ্চ ১৫ শতাংশ মালিকানা রাখতে পারবে। এই সীমা নির্ধারণের পর রেডবার্ড-আইএমআই চুক্তির বাস্তবায়নের পথ সুগম হয়।

চুক্তি অনুযায়ী, অধিগ্রহণে প্রাথমিকভাবে মোট তহবিলের এক-চতুর্থাংশ বিনিয়োগকারী রেডবার্ড ক্যাপিটালই হবে একমাত্র নিয়ন্ত্রণকারী মালিক। তারা জানিয়েছে, যুক্তরাজ্যভিত্তিক 'প্রিন্ট মিডিয়া বিশেষজ্ঞ' কিছু সংখ্যালঘু বিনিয়োগকারীর সঙ্গে আলোচনা চলছে।

আইএমআই যুক্তরাজ্যের আইন অনুযায়ী সংখ্যালঘু বিনিয়োগকারী হিসেবে চুক্তিতে যুক্ত থাকবে।

এক বিবৃতিতে রেডবার্ড ক্যাপিটালের প্রতিষ্ঠাতা গেরি কার্ডিনেল বলেন, 'আমরা মনে করি, যুক্তরাজ্য বিনিয়োগের জন্য একটি দারুণ জায়গা। এই অধিগ্রহণ আমাদের মিডিয়া ও বিনোদন খাতে যুক্তরাজ্যে বাড়তে থাকা পোর্টফোলিওর একটি গুরুত্বপূর্ণ অংশ।'

দ্য টেলিগ্রাফ জানিয়েছে, এখনো চূড়ান্ত চুক্তি সম্পন্ন হয়নি এবং কিছু নিয়ন্ত্রক বাধা এখনো রয়ে গেছে।

২০১৪ সালে প্রতিষ্ঠিত রেডবার্ড ক্যাপিটাল মূলত ক্রীড়া, মিডিয়া ও আর্থিক খাতে বিনিয়োগ করে থাকে। তাদের ওয়েবসাইট অনুযায়ী, প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে প্রায় ১২ বিলিয়ন ডলারের সম্পদ পরিচালনা করছে। রেডবার্ডের বিনিয়োগের মধ্যে রয়েছে এসি মিলান, স্কাইড্যান্স মিডিয়া এবং প্যারামাউন্ট গ্লোবালের সঙ্গে একটি প্রস্তাবিত একীভূতকরণ।

Related Topics

টপ নিউজ

রেডবার্ড ক্যাপিটাল / বিনিয়োগ / দ্য টেলিগ্রাফ / টেলিগ্রাফ পত্রিকা / টেলিগ্রাফ / বিক্রয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গত ২৫ সেপ্টেম্বর ২০২৬ ভোরে একদল লোক মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাট চালানোর পর স্বাস্থ্যকেন্দ্রটির কিছু অংশ গুঁড়িয়ে দেয়। ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিক ভাঙচুর: স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃত্বেই করা হয় হামলা-লুটপাট
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যবসা কেনার দৌড়ে সম্ভাবনাময় ক্রেতা হিসেবে সামনে এসেছে পূবালী ব্যাংক
  • ফাইল ছবি: এনডিটিভি
    বাজার নেই প্রায় ৭০০ কোটি লিটার ইথানলের, বিপাকে ভারত; হন্যে হয়ে খুঁজছে ক্রেতা 
  • ছবি: সংগৃহীত
    বিদেশি এয়ারলাইন্সের টিকিট কেনায় আন্তর্জাতিক কার্ড ব্যবহারের সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    ‘২ কোটি টাকার নিচে নেব না’—ভিডিও ছড়ানোর পর পিডিবির সেই প্রকৌশলী সাময়িক বরখাস্ত
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ত্রৈমাসিক নয়, আবারও প্রতি মাসে জমা দিতে হবে ভ্যাট রিটার্ন

Related News

  • বাংলাদেশের বন্দর ও অবকাঠামো খাতে ১০০ কোটি ডলার পর্যন্ত বিনিয়োগে আগ্রহী সৌদি আরব
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বিনিয়োগ বাড়াবে ও জ্বালানি নিরাপত্তা জোরদার করবে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী  
  • অর্ধ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের অর্থনীতি
  • যুক্তরাজ্যের টেলিগ্রাফ কিনতে যাচ্ছে জার্মান মিডিয়া গ্রুপ এক্সেল স্প্রিঙ্গার
  • পাঁচ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রের মুনাফায় উৎসে কর ৫%: এনবিআর

Most Read

1
গত ২৫ সেপ্টেম্বর ২০২৬ ভোরে একদল লোক মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাট চালানোর পর স্বাস্থ্যকেন্দ্রটির কিছু অংশ গুঁড়িয়ে দেয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিক ভাঙচুর: স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃত্বেই করা হয় হামলা-লুটপাট

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যবসা কেনার দৌড়ে সম্ভাবনাময় ক্রেতা হিসেবে সামনে এসেছে পূবালী ব্যাংক

3
ফাইল ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

বাজার নেই প্রায় ৭০০ কোটি লিটার ইথানলের, বিপাকে ভারত; হন্যে হয়ে খুঁজছে ক্রেতা 

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিদেশি এয়ারলাইন্সের টিকিট কেনায় আন্তর্জাতিক কার্ড ব্যবহারের সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘২ কোটি টাকার নিচে নেব না’—ভিডিও ছড়ানোর পর পিডিবির সেই প্রকৌশলী সাময়িক বরখাস্ত

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ত্রৈমাসিক নয়, আবারও প্রতি মাসে জমা দিতে হবে ভ্যাট রিটার্ন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net