Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 16, 2026
বাংলাদেশের বন্দর ও অবকাঠামো খাতে ১০০ কোটি ডলার পর্যন্ত বিনিয়োগে আগ্রহী সৌদি আরব

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 July, 2026, 10:40 am
Last modified: 16 July, 2026, 10:41 am

Related News

  • সরকার কোনো ধরনের চরমপন্থা বা উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
  • জুলাই সনদ বাস্তবায়নে সরকার জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • শিক্ষা ও স্বাস্থ্য খাত ধ্বংসে পূর্ববর্তী সরকারকে দায়ী করলেন প্রধানমন্ত্রী
  • উন্নয়ন বরাদ্দে সুষম বণ্টনের দাবি, বিরোধীদলীয় সংসদ সদস্যদের প্রতি ন্যায়বিচার হয়নি: শফিকুর রহমান
  • পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী সিভিরিদেনকো

বাংলাদেশের বন্দর ও অবকাঠামো খাতে ১০০ কোটি ডলার পর্যন্ত বিনিয়োগে আগ্রহী সৌদি আরব

প্রতিনিধিদল প্রধানমন্ত্রী তারেক রহমানকে জানায়, রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল বাংলাদেশে একটি বে টার্মিনাল উন্নয়নে ১৮ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করতে আগ্রহী।
টিবিএস রিপোর্ট
16 July, 2026, 10:40 am
Last modified: 16 July, 2026, 10:41 am
ছবি: সৌজন্যে

সৌদি আরবের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল আজ (১৫ জুলাই) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছে এবং বাংলাদেশের বন্দর, রেলপথ ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পে সর্বোচ্চ ১০০ কোটি মার্কিন ডলার পর্যন্ত বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় সংসদ ভবনে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সৌদি আরবের পরিবহন ও সরবরাহসেবা বিষয়ক উপমন্ত্রী ড. রুমাইহ মোহাম্মদ আল-রুমাইহ।

বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপক্ষীয় সম্পর্ক, বিনিয়োগের সুযোগ এবং অবকাঠামো উন্নয়ন খাতে সহযোগিতা সম্প্রসারণের উপায় নিয়ে আলোচনা হয়।

প্রতিনিধিদলের সদস্যরা দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে তাদের অঙ্গীকারের কথাও ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তার সরকারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রতিনিধিদল প্রধানমন্ত্রী তারেক রহমানকে জানায়, রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল বাংলাদেশে একটি বে টার্মিনাল উন্নয়নে ১৮ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করতে আগ্রহী। পাশাপাশি দেশের বন্দর খাতে প্রতিষ্ঠানটির মোট বিনিয়োগ ১০০ কোটি মার্কিন ডলারে উন্নীত করারও আগ্রহ রয়েছে।

তারা আরও জানায়, রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল এবং সৌদি আরবের আরও কয়েকটি প্রতিষ্ঠান বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ করতে আগ্রহী।

প্রধানমন্ত্রী তার সরকারের বিনিয়োগবান্ধব নীতি এবং অধিক বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করেন।

প্রতিনিধিদল জানায়, তারা বাংলাদেশের বন্দর, রেলপথ এবং আরও কয়েকটি খাতে বিনিয়োগের সম্ভাবনা পর্যালোচনা করেছে। এ বিষয়ে ভবিষ্যতে দুই দেশের যৌথ বৈঠকে বিস্তারিত আলোচনা হতে পারে বলেও তারা উল্লেখ করে।

বাংলাদেশ সফর এবং দেশে বিনিয়োগে দৃঢ় আগ্রহ প্রকাশ করায় প্রধানমন্ত্রী সৌদি প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান।

জবাবে প্রতিনিধিদল জানায়, তারা প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরবে স্বাগত জানানোর অপেক্ষায় রয়েছে।

বৈঠকে সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন।

সৌদি প্রতিনিধিদলে আরও ছিলেন বিনিয়োগবিষয়ক সহকারী উপমন্ত্রী প্রকৌশলী আম্মার আল-তাফ, রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনালের পরিচালনা পর্ষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আমের রেদা, রেড সি গেটওয়ে টার্মিনালের প্রধান নির্বাহী কর্মকর্তা লার্স ভ্যাং, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের এইচ. বিন আবিয়াহ এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Related Topics

টপ নিউজ

প্রধানমন্ত্রী / সৌদি আরব / বৈঠক / বিনিয়োগ / বন্দর ও অবকাঠামো খাত / আগ্রহী / ১০০ কোটি মার্কিন ডলার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    মেট্রোরেলের নিরাপত্তা অডিটে কাঠামোগত ত্রুটি, অগ্নিকাণ্ডের ঝুঁকি চিহ্নিত
  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা
  • শেখ হাসিনা। ফাইল ছবি: সংগৃহীত
    হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান
  • ছবি: সংগৃহীত
    বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে 'ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬' পাস, বিরোধী দলের আপত্তি
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ফিফা থেকে ইসরায়েলকে বহিষ্কারে প্রভাব খাটাচ্ছে নরওয়ে
  • নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
    শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী

Related News

  • সরকার কোনো ধরনের চরমপন্থা বা উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
  • জুলাই সনদ বাস্তবায়নে সরকার জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • শিক্ষা ও স্বাস্থ্য খাত ধ্বংসে পূর্ববর্তী সরকারকে দায়ী করলেন প্রধানমন্ত্রী
  • উন্নয়ন বরাদ্দে সুষম বণ্টনের দাবি, বিরোধীদলীয় সংসদ সদস্যদের প্রতি ন্যায়বিচার হয়নি: শফিকুর রহমান
  • পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী সিভিরিদেনকো

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেলের নিরাপত্তা অডিটে কাঠামোগত ত্রুটি, অগ্নিকাণ্ডের ঝুঁকি চিহ্নিত

2
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা

3
শেখ হাসিনা। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে 'ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬' পাস, বিরোধী দলের আপত্তি

5
প্রতীকী ছবি: রয়টার্স
খেলা

ফিফা থেকে ইসরায়েলকে বহিষ্কারে প্রভাব খাটাচ্ছে নরওয়ে

6
নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net