Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
হেগের কারাগার থেকেই নিজ শহরের মেয়র নির্বাচিত হলেন ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
13 May, 2025, 10:35 am
Last modified: 13 May, 2025, 06:14 pm

Related News

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • পাঁচ মাসে নির্বাচন-সংশ্লিষ্ট সহিংসতায় নিহত ১২, আহত ২৬৫৩: এইচআরএসএস
  • সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইমিসহ তিনজন কারাগারে
  • ধানমন্ডি ৩২-এ শ্রদ্ধা জানাতে গিয়ে গ্রেপ্তার ৪, পুরোনো মামলায় পাঠানো হলো কারাগারে
  • নেপালের অনূঢ়া, রবি, বালেন শাহদের উত্থানের ধারায় বাংলাদেশ শামিল হতে পারলো না কেন?

হেগের কারাগার থেকেই নিজ শহরের মেয়র নির্বাচিত হলেন ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট

বর্তমান মেয়র, রদ্রিগো দুতার্তের ছোট ছেলে সেবাস্তিয়ান এবার ডেপুটি-মেয়র নির্বাচিত হয়েছেন। অর্থাৎ বাবার অনুপস্থিতিতে তিনিই তার দায়িত্ব পালন করতে পারবেন।
টিবিএস ডেস্ক
13 May, 2025, 10:35 am
Last modified: 13 May, 2025, 06:14 pm
ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। ছবি: রয়টার্স

নেদারল্যান্ডের হেগের কারাগার থেকেই ফিলিপাইনের দাভাও শহরের মেয়র নির্বাচিত হলেন দেশটির সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। খবর বিবিসির। 

মাদকের বিরুদ্ধে লড়াই করার প্রতিশ্রুতি দিয়ে ফিলিপাইনের প্রেসিডেন্ট হয়েছিলেন রদ্রিগো দুতার্তে। কিন্তু সেই লড়াই চালাতে গিয়ে মানবাধিকার লঙ্ঘন করায় তাকে গ্রেপ্তারের নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ আদালত। বর্তমানে তিনি হেগের একটি কারাগারে বন্দী আছেন।

এদিকে রদ্রিগো দুতার্তের তার দুই বিশ্বস্ত সহকারী ক্রিস্টোফার 'বং' গো এবং এক সময়ের পুলিশ প্রধান রোনাল্ড 'বাটো' দেলা রোসাও আবারও সিনেট সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

তবে এই মধ্যবর্তী নির্বাচনে কিছু অপ্রত্যাশিত ফলাফলও দেখা গেছে।

দুতার্তের কন্যা, বর্তমান ভাইস-প্রেসিডেন্ট সারা দুতার্তের ভাগ্য এখনো অনিশ্চিত, কারণ ভোট গণনা এখনও চলমান।

২০২৮ সালের নির্বাচনে যাকে প্রেসিডেন্ট হিসেবে ভাবা হচ্ছিল সেই সারা দুতার্তে আজীবনের জন্য রাজনীতি থেকে নিষিদ্ধ হতে পারেন। কারণ সিনেট সদস্যদের নিয়ে গঠিত জুরি তাকে অভিশংসিত করার পক্ষে ভোট দিতে পারে।

কারণ, স্থানীয় প্রতিনিধি থেকে শুরু করে গভর্নর ও সিনেটর পর্যন্ত ১৮ হাজার পদে অনুষ্ঠিত এ মধ্যবর্তী নির্বাচনে সারার একসময়ের মিত্র বর্তমান প্রেসিডেন্ট ফার্দিনান্দ 'বংবং' মারকোস জুনিয়র ও তার সমর্থকরাই এখন সারার প্রতিপক্ষ।

দুতার্তে ও মারকোস দুই রাজনৈতিক পরিবারকে কেন্দ্র করে দাঁড়িয়ে থাকা প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। দুতার্তে শিবিরকে সিনেটে অভিশংসন এড়াতে হলে ৯টি ভোট নিশ্চিত করতে হবে।

ভোটের ৬৮ শতাংশের একটি অনানুষ্ঠানিক গণনা অনুযায়ী এখনো স্পষ্ট নয় যে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে।

মারকোস জুনিয়রের সমর্থনপুষ্ট প্রার্থীদের ফলাফল জনমত জরিপের পূর্বাভাস অনুযায়ী হচ্ছে না। তার পছন্দের প্রার্থীদের মধ্যে কেবল টেলিভিশন উপস্থাপক আারউইন তুলফো অনানুষ্ঠানিক গণনায় শীর্ষ পাঁচে স্থান পেয়েছেন।

বাকি শীর্ষ পাঁচে রয়েছেন দুতার্তের দুই বিশ্বস্ত সহকারী ও দুইজন স্বতন্ত্র প্রার্থী, আর বাকি সাতটি সিনেট আসনের জন্য হাড্ডাহাড্ডি লড়াই চলছে।

এদিকে, রাজনৈতিক সংকটের মধ্যেও ভাইস-প্রেসিডেন্ট সারা দুতার্তে এখনো ব্যাপক জনপ্রিয় এবং প্রেসিডেন্ট মারকোস ২০২৮ সালে নিজের মেয়াদ শেষ করে বিদায় নেবেন।

এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে দেখা যাচ্ছে, দুতার্তে পরিবার দেশটির দক্ষিণাঞ্চলে তাদের ক্ষমতা ধরে রাখতে সক্ষম হয়েছে।

রদ্রিগো দুতার্তের মেয়র পদে জয়লাভ করা ছিল ব্যাপকভাবে প্রত্যাশিত, কারণ ১৯৮০-এর দশকের মাঝামাঝি থেকেই এই পদটি তাদের পরিবারের নিয়ন্ত্রণে রয়েছে।

রদ্রিগো দুতার্তে নিজে ২০১৬ সালে দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে দুই দশক ধরে দক্ষিণের বিস্তীর্ণ মহানগরী দাভাও শহরের নেতৃত্ব দিয়েছেন। সেখানেই তিনি তার মাদকবিরোধী অভিযান শুরু করেন।

বর্তমান মেয়র, রদ্রিগো দুতার্তের ছোট ছেলে সেবাস্তিয়ান এবার ডেপুটি-মেয়র নির্বাচিত হয়েছেন। অর্থাৎ বাবার অনুপস্থিতিতে তিনিই তার দায়িত্ব পালন করতে পারবেন। দুতার্তের আরেক ছেলে পাওলো আবারও সংসদ সদস্য হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। তার নাতি-নাতনিরাও স্থানীয় পদে বিজয়ী হয়েছেন।

দুতার্তের নাম ব্যালটে ছিল, কারণ তিনি এখনো কোনো অপরাধে দোষী সাব্যস্ত হননি। 

দক্ষিণের দাভাও শহরে রাজনৈতিক ভিত্তি ধরে রাখা দুতার্তে পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই এলাকাতেই তারা সবচেয়ে বেশি ভোট পান।

Related Topics

টপ নিউজ

ফিলিপাইন / নির্বাচন / রদ্রিগো দুতার্তে / নির্বাচিত / আন্তর্জাতিক অপরাধ আদালত / হেগ / কারাগার / মেয়র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
    হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

Related News

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • পাঁচ মাসে নির্বাচন-সংশ্লিষ্ট সহিংসতায় নিহত ১২, আহত ২৬৫৩: এইচআরএসএস
  • সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইমিসহ তিনজন কারাগারে
  • ধানমন্ডি ৩২-এ শ্রদ্ধা জানাতে গিয়ে গ্রেপ্তার ৪, পুরোনো মামলায় পাঠানো হলো কারাগারে
  • নেপালের অনূঢ়া, রবি, বালেন শাহদের উত্থানের ধারায় বাংলাদেশ শামিল হতে পারলো না কেন?

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

4
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

5
ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net