Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 17, 2026
ভয়েস অব আমেরিকার পর এবার এনপিআর ও পিবিএস বন্ধের আদেশ ট্রাম্পের

আন্তর্জাতিক

এনপিআর
02 May, 2025, 09:10 pm
Last modified: 02 May, 2025, 09:34 pm

Related News

  • স্বাগতম ইসরায়েলে—ট্রাম্পের নিজের দেশে
  • রুশ তেল কেনায় ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক স্থগিত করলেন ট্রাম্প
  • মুসলিমদের মধ্যে ‘মোহাম্মদ’ নামের জনপ্রিয়তা নিয়ে ট্রাম্পের উপহাস; সমালোচনা
  • দায়িত্ব নেওয়ার ৫ দিন পরই বরখাস্ত হলেন ট্রাম্পের নতুন প্রেস সচিব—ভাঙল আগের সব রেকর্ড
  • গাজায় ইসরায়েলের ‘ভয়াবহ আচরণ’ ঠেকাতে বাইডেনের আরও কিছু করা উচিত ছিল: কমলা হ্যারিস

ভয়েস অব আমেরিকার পর এবার এনপিআর ও পিবিএস বন্ধের আদেশ ট্রাম্পের

ট্রাম্পের অভিযোগ- এই সংবাদমাধ্যমগুলো পক্ষপাতদুষ্ট। 
এনপিআর
02 May, 2025, 09:10 pm
Last modified: 02 May, 2025, 09:34 pm

মার্কিন সংবাদমাধ্যম ন্যাশনাল পাবলিক রেডিও (এনপিআর) ও পাবলিক ব্রডকাস্টিং সার্ভিসের (পিবিএস) সরকারি অর্থায়ন বন্ধের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড  ট্রাম্প। গতকাল বৃহস্পতিবার এক নির্বাহী আদেশে সই করার মধ্য দিয়ে তিনি এ আদেশ দেন।

ট্রাম্পের অভিযোগ- এই সংবাদমাধ্যমগুলো পক্ষপাতদুষ্ট। 

ট্রাম্পের অন্যান্য নির্বাহী আদেশের মতো এই আদেশও আইনি দিক থেকে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে মনে করছেন অনেকেই। 

নির্বাহী আদেশে বলা হয়েছে, এনপিআর ও পিবিএস কোন দৃষ্টিভঙ্গি তুলে ধরে তা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো, তারা করদাতাদের সামনে বর্তমান ঘটনাবলীর ন্যায্য, সঠিক ও নিরপেক্ষ উপস্থাপন করে না।

সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প সম্প্রতি এনপিআর ও পিবিএস-এর কঠোর সমালোচনা করেন। তিনি লেখেন, 'রিপাবলিকানদের উচিত তাদের অর্থায়ন বন্ধ করা এবং সব সম্পর্ক ছিন্ন করা। এ বামপন্থী ''দানবগুলো"খুব খারাপভাবে আমাদের দেশের  ক্ষতি করছে।'

নির্বাহী আদেশে ট্রাম্প সিপিবি এবং সরকারি দপ্তরগুলোকে এনপিআর ও পিবিএস-এ সরাসরি ও পরোক্ষভাবে সব ধরনের অর্থায়ন বন্ধ করতে বলেন। আদেশে তিনি বলেন, সিপিবি বোর্ড ও সব নির্বাহী সংস্থা যেন এনপিআর এবং পিবিএসকে অর্থ দেওয়া বন্ধ করে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এনপিআর প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী (সিইও) ক্যাথরিন মাহের সংবাদ উপস্থাপনের ক্ষেত্রে এনপিআরের অবস্থানকে সমর্থন করেন এবং তহবিলের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। 

সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, 'এখন বিভিন্ন বিষয় ও স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রগুলো নিয়ে বহু খবর প্রচার হচ্ছে, তাই আমি মনে করি এ মুহূর্তে পাবলিক মিডিয়ার গুরুত্ব অনেক।'

তবে ট্রাম্পের নির্বাহী আদেশ নিয়ে এনপিআর তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

এর আগে গত মার্চের শেষ দিকে এনপিআর ও পিবিএস-এর শীর্ষ কর্মকর্তারা সংশ্লিষ্ট কমিটির কাছে শুনানিতে তাদের বক্তব্য উপস্থাপন করেন। সেখানে তাদের পাবলিক ব্রডকাস্টিংয়ে পক্ষপাতের অভিযোগ নিয়ে প্রশ্ন তোলা হয়।

এর আগে ট্রাম্পের আদেশে ভয়েস অব আমেরিকার (ভিওএ) ১ হাজার ৩০০ কর্মীকে ছুটিতে পাঠানো হয়। এর মধ্যে পরবর্তীতে এক হাজার সাংবাদিককে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। সে সময় হোয়াইট হাউস এই সংবাদমাধ্যমকে 'অ্যান্টি-ট্রাম্প' (ট্রাম্পবিরোধী) এবং 'চরমপন্থি' বলে অভিযুক্ত করেছিল।

পরে ভয়েস অব আমেরিকা ও যুক্তরাষ্ট্র সমর্থিত অন্যান্য গণমাধ্যম পুনরায় চালুর নির্দেশ দেন এক মার্কিন বিচারক। তিনি ট্রাম্প প্রশাসনকে এ গণমাধ্যমগুলোর কর্মীদের চাকরিতে পুনর্বহাল ও অর্থায়নের নির্দেশ দেন। তিনি বলেন, এগুলো বন্ধ করার চেষ্টা আইন ও সংবিধানের লঙ্ঘন।

Related Topics

টপ নিউজ

ডোনাল্ড ট্রাম্প / যুক্তরাষ্ট্র / গণমাধ্যম / রেডিও / আদেশ / অর্থায়ন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
    সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার
  • জাপানের একটি বন্দরে একটি এলএনজি ট্যাংকার, ২০১২ সালের ৫ ডিসেম্বর। ছবি: রয়টার্স
    বাংলাদেশে আবার সরবরাহ শুরু করতে স্পট মার্কেটভিত্তিক দাম চাইছে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহকারী ওকিউটি
  • ছবি: রয়টার্স
    ২ বছরের মধ্যে রেকর্ড ছাড়াতে পারে সোনার দাম, বলছেন বিনিয়োগকারীরা
  • ছবি: সাউথ চায়না মর্নিং পোস্ট
    দাবানলের ধোঁয়ায় ঢেকে গেছে পুরো অঞ্চল, জাকার্তার বিরুদ্ধে মামলা করতে সিঙ্গাপুর-মালয়েশিয়াকে ইন্দোনেশীয়দের আহ্বান
  • প্রতীকী ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
    মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ

Related News

  • স্বাগতম ইসরায়েলে—ট্রাম্পের নিজের দেশে
  • রুশ তেল কেনায় ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক স্থগিত করলেন ট্রাম্প
  • মুসলিমদের মধ্যে ‘মোহাম্মদ’ নামের জনপ্রিয়তা নিয়ে ট্রাম্পের উপহাস; সমালোচনা
  • দায়িত্ব নেওয়ার ৫ দিন পরই বরখাস্ত হলেন ট্রাম্পের নতুন প্রেস সচিব—ভাঙল আগের সব রেকর্ড
  • গাজায় ইসরায়েলের ‘ভয়াবহ আচরণ’ ঠেকাতে বাইডেনের আরও কিছু করা উচিত ছিল: কমলা হ্যারিস

Most Read

1
সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
বাংলাদেশ

সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার

3
জাপানের একটি বন্দরে একটি এলএনজি ট্যাংকার, ২০১২ সালের ৫ ডিসেম্বর। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশে আবার সরবরাহ শুরু করতে স্পট মার্কেটভিত্তিক দাম চাইছে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহকারী ওকিউটি

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

২ বছরের মধ্যে রেকর্ড ছাড়াতে পারে সোনার দাম, বলছেন বিনিয়োগকারীরা

5
ছবি: সাউথ চায়না মর্নিং পোস্ট
আন্তর্জাতিক

দাবানলের ধোঁয়ায় ঢেকে গেছে পুরো অঞ্চল, জাকার্তার বিরুদ্ধে মামলা করতে সিঙ্গাপুর-মালয়েশিয়াকে ইন্দোনেশীয়দের আহ্বান

6
প্রতীকী ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
বাংলাদেশ

মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net