Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
গ্রিনল্যান্ডে স্বাগতহীন ভ্যান্স দম্পতি, বাড়ি বাড়ি ঘুরেও সমর্থন পেলেন না মার্কিন কর্মকর্তারা

আন্তর্জাতিক

ইন্ডিপেন্ডেন্ট
28 March, 2025, 09:10 pm
Last modified: 28 March, 2025, 09:37 pm

Related News

  • কয়েকটি ‘ভাষাগত বিষয়ে’ এখনও আলোচনা করছে যুক্তরাষ্ট্র ও ইরান: ভ্যান্স
  • আহত হলেও আড়ালে থেকেই ইরানের রণকৌশল সাজাচ্ছেন মোজতবা খামেনি: মার্কিন গোয়েন্দাদের প্রতিবেদন
  • জেডি ভ্যান্সের শঙ্কা, ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পকে বিভ্রান্ত করছেন হেগসেথ
  • পাকিস্তানের উদ্দেশে রওনা হননি ভ্যান্স: সূত্র
  • ইরান ‘চালাকি করার চেষ্টা করলে’ যুক্তরাষ্ট্র তাতে সাড়া দেবে না: জেডি ভ্যান্স

গ্রিনল্যান্ডে স্বাগতহীন ভ্যান্স দম্পতি, বাড়ি বাড়ি ঘুরেও সমর্থন পেলেন না মার্কিন কর্মকর্তারা

গ্রিনল্যান্ডবাসীর প্রতিক্রিয়া ছিল প্রায় একরকম: ‘না, ধন্যবাদ।’
ইন্ডিপেন্ডেন্ট
28 March, 2025, 09:10 pm
Last modified: 28 March, 2025, 09:37 pm
মার্কিন সেকেন্ড লেডি উষা ভ্যান্স। ছবি: রয়টার্স

ডেনিশ সম্প্রচারমাধ্যম টিভি টু-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ডেনমার্ক-শাসিত গ্রিনল্যান্ডে বাড়ি বাড়ি ঘুরে স্থানীয়দের খুঁজছিলেন, যারা যুক্তরাষ্ট্রের সেকেন্ড লেডি উষা ভ্যান্সের সফরকে সমর্থন জানাবে। তবে তাদের প্রচেষ্টা ব্যর্থ হয়, কারণ কেউই আগ্রহ প্রকাশ করেননি।

গ্রিনল্যান্ডবাসীর প্রতিক্রিয়া ছিল প্রায় একরকম: 'না, ধন্যবাদ।'

শুধু সাধারণ জনগণই নয়, রাজধানী নুকের পর্যটন সংস্থা টুপিলাক ট্রাভেল প্রথমে সফর আয়োজনে সম্মত হলেও শেষ মুহূর্তে সরে আসে।

ফেসবুকে এক পোস্টে প্রতিষ্ঠানটি জানায়, 'আমরা মার্কিন কনস্যুলেটের অনুরোধে সফর আয়োজনের কথা বলেছিলাম, কিন্তু পরে সিদ্ধান্ত বদলাই। সফরের অন্তর্নিহিত এজেন্ডাকে আমরা সমর্থন করি না এবং এই প্রচারণার অংশ হতে চাই না। সুতরাং, না ধন্যবাদ। গ্রিনল্যান্ড, গ্রিনল্যান্ডবাসীর।'

এমন প্রতিকূলতার মধ্যেও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ঘোষণা দিয়েছেন, তিনি স্ত্রী উষা ভ্যান্সের সফর সঙ্গী হচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক ভিডিওবার্তায় তিনি বলেন, 'উষার গ্রিনল্যান্ড সফর নিয়ে এতটাই উত্তেজনা তৈরি হয়েছে যে, আমি ভেবেছি, কেন সে একা এত মজা করবে? তাই আমি ওর সঙ্গে যাচ্ছি।'

তবে সফরের পরিকল্পনায় টানাপোড়েন দেখা দিয়েছে। মার্কিন প্রতিনিধিদলের গ্রিনল্যান্ডের ঐতিহ্যবাহী 'কুকুরের-স্লেজ' প্রতিযোগিতা পরিদর্শনের কথা থাকলেও সেটি বাতিল করা হয়েছে। আপাতত তাদের একমাত্র গন্তব্য পিটুফিকের মার্কিন স্পেস ফোর্স ঘাঁটি।

এই সফর নিয়ে শুধু গ্রিনল্যান্ডবাসী নয়, ক্ষুব্ধ ডেনিশ সরকারও। দেশটির প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন স্পষ্ট ভাষায় বলেছেন, 'গ্রিনল্যান্ড ও ডেনমার্কের ওপর এই চাপ অগ্রহণযোগ্য। আমরা এই চাপের বিরুদ্ধে অবস্থান নেব।'

তিনি আরও বলেন, 'গ্রিনল্যান্ড সরকার যখন স্পষ্টভাবে সফর প্রত্যাখ্যান করেছে, তখন কিভাবে যুক্তরাষ্ট্রের সরকারি প্রতিনিধিরা একে ব্যক্তিগত সফর বলে দাবি করতে পারে? এটি যে গ্রিনল্যান্ডের প্রয়োজন বা ইচ্ছার প্রতিফলন নয়, তা স্পষ্ট।'

বিশ্লেষকদের মতে, এ সফর নিয়ে বিতর্কের পেছনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড-সংক্রান্ত আগ্রহও ভূমিকা রাখছে। তিনি বহুবার বলেছেন, যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডকে অধীনে আনার পরিকল্পনা করছে এবং প্রয়োজনে সামরিক শক্তিও ব্যবহার করতে পারে।

উত্তর মেরুর বরফ গলে যাওয়ায় নতুন বাণিজ্য পথ তৈরি হচ্ছে, যা এশিয়া-ইউরোপ ও এশিয়া-আমেরিকার মধ্যে পণ্য পরিবহণের দূরত্ব প্রায় ৪০ শতাংশ কমিয়ে দেবে। এছাড়া, গ্রিনল্যান্ডের বিপুল খনিজ সম্পদ ও জ্বালানি মজুদ যুক্তরাষ্ট্রের আগ্রহ আরও বাড়িয়ে তুলেছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ বিভাগের তথ্য অনুযায়ী, আর্কটিক অঞ্চলে ১৩ শতাংশ তেল ও ৩০ শতাংশ প্রাকৃতিক গ্যাসের মজুদ অনাবিষ্কৃত রয়েছে।

সব মিলিয়ে, গ্রিনল্যান্ডের বিরোধিতা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের আগ্রহ কমছে না। তবে 'গ্রিনল্যান্ড, গ্রিনল্যান্ডবাসীর'—এই বার্তাও আরও জোরালো হচ্ছে।
 

Related Topics

টপ নিউজ

উষা ভ্যান্স / জেডি ভ্যান্স / মার্কিন যুক্তরাষ্ট্র / গ্রিনল্যান্ড-ডেনমার্ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে
  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ছবি: এপি
    এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • কয়েকটি ‘ভাষাগত বিষয়ে’ এখনও আলোচনা করছে যুক্তরাষ্ট্র ও ইরান: ভ্যান্স
  • আহত হলেও আড়ালে থেকেই ইরানের রণকৌশল সাজাচ্ছেন মোজতবা খামেনি: মার্কিন গোয়েন্দাদের প্রতিবেদন
  • জেডি ভ্যান্সের শঙ্কা, ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পকে বিভ্রান্ত করছেন হেগসেথ
  • পাকিস্তানের উদ্দেশে রওনা হননি ভ্যান্স: সূত্র
  • ইরান ‘চালাকি করার চেষ্টা করলে’ যুক্তরাষ্ট্র তাতে সাড়া দেবে না: জেডি ভ্যান্স

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ছবি: এপি
আন্তর্জাতিক

এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net