Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
September 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, SEPTEMBER 26, 2026
দ্রুত বুড়িয়ে যাওয়া, মাথা ঘোরানো…৯ মাস মহাকাশে কাটালে মানবদেহে যেসব পরিবর্তন আসে

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
20 March, 2025, 12:55 pm
Last modified: 20 March, 2025, 12:59 pm

Related News

  • বিলিয়নিয়ারদের মহাকাশ যাত্রা!   
  • মহাকাশ তুমি কার?
  • প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র
  • ব্রিকস সম্মেলনের আগে পুতিন-মোদির বৈঠক; বাণিজ্য, প্রতিরক্ষা ও জ্বালানি খাতে সহযোগিতা নিয়ে আলোচনা
  • ‘অটো ভাড়ার চেয়েও সস্তা’ দাবি মোদির, অথচ রকেট উৎক্ষেপণে সবচেয়ে বেশি ব্যয় ভারতেরই—বলছে গবেষণা

দ্রুত বুড়িয়ে যাওয়া, মাথা ঘোরানো…৯ মাস মহাকাশে কাটালে মানবদেহে যেসব পরিবর্তন আসে

ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলসের হিউম্যান ফিজিওলজি (মানব শরীরবিদ্যা) গবেষক অধ্যাপক ডেমিয়ান বেইলি বলেন, ‘মহাকাশ মানবজাতির জন্য এখন পর্যন্ত সবচেয়ে চরম পরিবেশ এবং আমরা এমন পরিস্থিতির জন্য বিকশিত হইনি।’
টিবিএস ডেস্ক
20 March, 2025, 12:55 pm
Last modified: 20 March, 2025, 12:59 pm
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস)। ছবি: রয়টার্স

মহাকাশে সময় কাটানো এবং পৃথিবীর অপরূপ দৃশ্য দেখা অনেকের কাছেই আজীবনের স্বপ্ন। তবে মানবদেহ শুধু পৃথিবীর মাধ্যাকর্ষণে কাজ করার জন্যই বিকশিত হয়েছে। তাই মহাকাশের শূন্য মাধ্যাকর্ষণে সময় কাটানোর পর সম্পূর্ণ সুস্থ হতে অনেক বছর লেগে যেতে পারে। খবর বিবিসি'র।

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) মাত্র আট দিনের মিশনে অংশ নেওয়া মহাকাশচারী সুনি উইলিয়ামস ও বুচ উইলমোর ৯ মাস পর অবশেষে পৃথিবীতে ফিরেছেন। তাদের অপ্রত্যাশিতভাবে দীর্ঘ যাত্রা শেষে তাদের স্বাস্থ্য পুনরুদ্ধারের সময় শুরু হলো।

ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলসের হিউম্যান ফিজিওলজি (মানব শরীরবিদ্যা) গবেষক অধ্যাপক ডেমিয়ান বেইলি বলেন, 'মহাকাশ মানবজাতির জন্য এখন পর্যন্ত সবচেয়ে চরম পরিবেশ এবং আমরা এমন পরিস্থিতির জন্য বিকশিত হইনি।'

মহাকাশে প্রবেশের পর মানবদেহে নানা পরিবর্তন ঘটে এবং প্রথমে সেটি দারুণ অনুভূত হয়।

'এটি যেন ছুটির মতো লাগে,' বলেন মহাকাশচারী টিম পিক। তিনি ২০১৫ সালে আইএসএসে গিয়েছিলেন।

তিনি বলেন, 'আপনার হৃৎপিণ্ড খুব সহজেই কাজ করছে। আপনার পেশি ও হাড়ের ওপর কোনো চাপ নেই। আপনি শূন্য মাধ্যাকর্ষণের অসাধারণ পরিবেশে ভেসে বেড়াচ্ছেন।'

পেশী শক্তি হারানো

কিন্তু পেশীর ক্ষেত্রে এটি হল, ব্যবহার করুন বা শক্তি হারান।

সাধারণ কাজ যেমন দাঁড়িয়ে থাকার সময়েও শরীরের বিভিন্ন পেশীকে কাজ করতে হয় আপনাকে সোজা দাঁড় করিয়ে রাখতে।

এটি কিন্তু আইএসএসে মাইক্রোগ্র্যাভিটিতে (একেবারে শূন্য নয় এমন মাধ্যাকর্ষণ শক্তি) ঘটছে না।

যখন সবকিছু প্রায় শূন্য মাধ্যাকর্ষণে থাকে, তখন পেশি শক্তির ধারণাটি একেবারে ভিন্ন হয়ে যায়।

দ্রুত বুড়িয়ে যাওয়া

হৃৎপিণ্ড এবং রক্তনালীগুলোও সহজে কাজ করতে পারে, কারণ তখন আর মাধ্যাকর্ষণের বিরুদ্ধে রক্ত পাম্প করতে হয় না। এবং এই কারণে সেগুলো দুর্বল হয়ে পড়তে শুরু করে। আর হাড়গুলোও দুর্বল এবং ভঙ্গুর হয়ে যায়।

পুরোনো হাড় ভাঙার এবং নতুন হাড় তৈরির মধ্যে একটি সঠিক ভারসাম্য থাকা উচিত। কিন্তু মাধ্যাকর্ষণের বিরুদ্ধে কাজ করার প্রতিক্রিয়া ও প্রতিরোধ ছাড়া এই ভারসাম্য বাধাগ্রস্ত হয়।

অধ্যাপক বেইলি বলেন, 'প্রতি মাসে, তাদের হাড় এবং পেশির প্রায় ১ শতাংশ শুকিয়ে যাবে। এটি দ্রুত বুড়িয়ে যাওয়া।'

এবং এটি পৃথিবীতে ফেরার পর স্পষ্ট হয়ে ওঠে।

এ সমস্ত কারণেই মহাকাশচারীরা অত্যন্ত ভাল শারীরিক অবস্থায় মহাকাশে যান।

নভোচারী সুনি উইলিয়ামস পৃথিবীতে ফিরে আসার পর তাকে ক্যাপসুল থেকে বের করা হচ্ছে। ছবি: রয়টার্স

তাদের দৈনন্দিন রুটিনে দুই ঘণ্টার ব্যায়াম অন্তর্ভুক্ত থাকে। সেখানে ট্রেডমিল, সাইক্লিং মেশিন এবং ওজনসহ বিভিন্ন ব্যায়াম করতে হয়, যাতে যতটা সম্ভব পেশি এবং হাড়ের স্বাস্থ্য বজায় রাখা যায়।

এখন, সুনি এবং বুচ একটি কঠিন ব্যায়াম প্রশিক্ষণ প্রোগ্রাম শুরু করবেন তাদের হারানো শক্তি পুনরুদ্ধারের জন্য।

মহাকাশে যাওয়া প্রথম ব্রিটিশ নারী ড. হেলেন শারম্যান বলেন, 'এটা সম্ভবত তাদের পেশির ভর পুনর্গঠন করতে কয়েক মাস সময় নেবে।'

তিনি বলেন, হাড়ের ভর পুনরুদ্ধারে 'কয়েক বছর' সময় লাগতে পারে। কিন্তু তবুও 'পৃথিবীতে ফিরে আসার পর যে ধরনের হাড় আমরা পুনর্গঠন করি, তাতে কিছু সূক্ষ্ম পরিবর্তন দেখা যেতে পারে যা কখনও সম্পূর্ণ স্বাভাবিক হয়ে ওঠে না।'

কিন্তু এটি শুধু পেশি এবং হাড়ের বিষয় নয়, মহাকাশ পুরো দেহকেই পরিবর্তন করে।

আমাদের শরীরে বাস করা ভালো ব্যাকটেরিয়া মাইক্রোবায়োমেরও পরিবর্তন ঘটে।

প্রায় শূন্য মাধ্যাকর্ষণে শরীরের তরলও পরিবর্তিত হয়।

পৃথিবীতে যেমন তরল শরীরের নিচের দিকে চলে যায়, মাইক্রোগ্র্যাভিটিতে তা ওপরের দিকে, বিশেষত বুকে এবং মুখে চলে আসে।

মুখ ফুলে যাওয়া শরীরের প্রথম দৃশ্যমান পরিবর্তনগুলোর মধ্যে একটি।

কিন্তু এতে মস্তিষ্কও ফুলে যেতে পারে এবং চোখের মধ্যে থাকা অপটিক নার্ভ, রেটিনা এমনকি চোখের আকৃতিতে পরিবর্তন আসতে পারে।

এটি 'মহাকাশ ফ্লাইট সংক্রান্ত নিউরো-অকুলার সিনড্রোম' নামে পরিচিত, যা দৃষ্টিশক্তি ঝাপসা হওয়ার এবং সম্ভবত স্থায়ী ক্ষতির কারণ হতে পারে।

মাথা ঘোরানো

মাইক্রোগ্র্যাভিটি ভেস্টিবুলার সিস্টেমকেও ক্ষতিগ্রস্ত করে। এটি মূলত আমাদের ভারসাম্য বজায় রাখা এবং কোন দিক ওপরে আছে তা অনুভব করার মাধ্যম।

মহাকাশে ওপরে, নিচে বা ডান-বাম বলে কোন দিক নেই। এটি বিভ্রান্তিকর হতে পারে, বিশেষ করে যখন মহাকাশ থেকে ফিরে নভোচারীরা পৃথিবীতে আসেন।

টিম পিক বলেন, 'এটা ঠিক করার প্রথম ধাপ হলো মাথা ঘোরার অনুভূতি কাটানো, ভারসাম্য ফিরে পাওয়া এবং সাধারণভাবে হাঁটার জন্য শক্তি পাওয়া, যা দুই-তিন দিন সময় নেবে।'

তিনি বলেন, 'পৃথিবীতে ফিরে আসার প্রথম দুই-তিন দিন আসলেই অত্যন্ত কষ্টকর হতে পারে।'

Related Topics

টপ নিউজ

মহাকাশ / মানবদেহ / মাধ্যাকর্ষণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও
  • ফুডনেভারকামস নিজেকে একটি 'ডোপামিন কিচেন' বলে দাবি করে। ছবি: পুরভাংশ পারমার
    টাকা না দিয়েই কেনাকাটার রোমাঞ্চ, ভারতে জনপ্রিয় হচ্ছে ‘ডোপামিন সাইট’
  • চট্টগ্রামের কর্ণফুলী ও কুমিল্লা ইপিজেডের চার কারখানায় তৈরি হচ্ছে বিশ্বখ্যাত ব্র্যান্ডের সেফটি ও ফাংশনাল জুতা। খনি, ভারী শিল্প, নির্মাণকাজ, নৌযান, পর্বতারোহণ ও সামরিক অভিযানে ব্যবহৃত এসব জুতা রপ্তানি হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপসহ বিভিন্ন দেশে। ছবি:মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    যুদ্ধ-অভিযান থেকে পর্বতারোহণ: বিশ্বের সর্বত্র শ্রমিকদের সুরক্ষা দিচ্ছে বাংলাদেশে তৈরি সেফটি জুতা
  • ছবি: নিউ ইয়র্ক টাইমস
    জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী কেন সানগ্লাস পরলেন?
  • অনন্ত আম্বানি (বাঁয়ে) ও মুকেশ আম্বানি। ছবি: সংগৃহীত
    বিতর্কিত চিড়িয়াখানা চালানো আম্বানির ছেলেকে অধ্যাপক বানাল ব্রিটেনের বিশ্ববিদ্যালয়; সমালোচনা
  • বেসরকারি খাতে চাকরির সংকট: সরকারি ১,৪৮৫ পদে নিয়োগ, আবেদন ২১ লাখ
    বেসরকারি খাতে চাকরির সংকট: সরকারি ১,৪৮৫ পদে নিয়োগ, আবেদন ২১ লাখ

Related News

  • বিলিয়নিয়ারদের মহাকাশ যাত্রা!   
  • মহাকাশ তুমি কার?
  • প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র
  • ব্রিকস সম্মেলনের আগে পুতিন-মোদির বৈঠক; বাণিজ্য, প্রতিরক্ষা ও জ্বালানি খাতে সহযোগিতা নিয়ে আলোচনা
  • ‘অটো ভাড়ার চেয়েও সস্তা’ দাবি মোদির, অথচ রকেট উৎক্ষেপণে সবচেয়ে বেশি ব্যয় ভারতেরই—বলছে গবেষণা

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও

2
ফুডনেভারকামস নিজেকে একটি 'ডোপামিন কিচেন' বলে দাবি করে। ছবি: পুরভাংশ পারমার
ফিচার

টাকা না দিয়েই কেনাকাটার রোমাঞ্চ, ভারতে জনপ্রিয় হচ্ছে ‘ডোপামিন সাইট’

3
চট্টগ্রামের কর্ণফুলী ও কুমিল্লা ইপিজেডের চার কারখানায় তৈরি হচ্ছে বিশ্বখ্যাত ব্র্যান্ডের সেফটি ও ফাংশনাল জুতা। খনি, ভারী শিল্প, নির্মাণকাজ, নৌযান, পর্বতারোহণ ও সামরিক অভিযানে ব্যবহৃত এসব জুতা রপ্তানি হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপসহ বিভিন্ন দেশে। ছবি:মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
অর্থনীতি

যুদ্ধ-অভিযান থেকে পর্বতারোহণ: বিশ্বের সর্বত্র শ্রমিকদের সুরক্ষা দিচ্ছে বাংলাদেশে তৈরি সেফটি জুতা

4
ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী কেন সানগ্লাস পরলেন?

5
অনন্ত আম্বানি (বাঁয়ে) ও মুকেশ আম্বানি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বিতর্কিত চিড়িয়াখানা চালানো আম্বানির ছেলেকে অধ্যাপক বানাল ব্রিটেনের বিশ্ববিদ্যালয়; সমালোচনা

6
বেসরকারি খাতে চাকরির সংকট: সরকারি ১,৪৮৫ পদে নিয়োগ, আবেদন ২১ লাখ
অর্থনীতি

বেসরকারি খাতে চাকরির সংকট: সরকারি ১,৪৮৫ পদে নিয়োগ, আবেদন ২১ লাখ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net