Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 26, 2026
বিমান চলাচলে রান্নার তেল ব্যবহার নিয়ে গবেষণা

আন্তর্জাতিক

ডয়চে ভেলে
11 March, 2025, 12:45 pm
Last modified: 11 March, 2025, 12:45 pm

Related News

  • ইরান যুদ্ধের প্রতিবাদে ইসরায়েল থেকে স্থায়ীভাবে রাষ্ট্রদূত সরিয়ে নিল স্পেন
  • দুবাইয়ে আটকে পড়া বিমানের ২৭ ক্রুকে দেশে ফিরিয়ে আনলো ইউএস-বাংলা
  • ট্রাম্পের বাণিজ্য বন্ধের হুমকির জবাবে ‘যুদ্ধকে না’ বললেন স্পেনের প্রধানমন্ত্রী সানচেজ 
  • বিশ্বজুড়ে কমে আসছে উড়োজাহাজ সচল রাখার কারিগর; সংকটে এভিয়েশন খাত
  • ট্রাম্পের হুমকির মুখে স্পেনের পাশে ইউরোপীয় ইউনিয়ন, পূর্ণ সংহতি প্রকাশ

বিমান চলাচলে রান্নার তেল ব্যবহার নিয়ে গবেষণা

স্পেনের বিমান সংস্থা আইবেরিয়া ২০৩০ সালের মধ্যে তাদের ১০ শতাংশ ফ্লাইট টেকসই জ্বালানি ব্যবহার করে চালানোর পরিকল্পনা করছে।
ডয়চে ভেলে
11 March, 2025, 12:45 pm
Last modified: 11 March, 2025, 12:45 pm
ছবি: রয়টার্স

তেলে কিছু ভাজার পর আমরা সেই তেল ফেলে দিই৷ কিন্তু ফেলে দেওয়া এই তেল বিমান চালাতে ব্যবহার করা যায় কিনা তা নিয়ে স্পেনে গবেষণা চলছে৷ এতে সহায়তা করছে ইউরোপীয় ইউনিয়ন৷

স্পেনের বিমান সংস্থা আইবেরিয়া ২০৩০ সালের মধ্যে তাদের ১০ শতাংশ ফ্লাইট টেকসই জ্বালানি ব্যবহার করে চালানোর পরিকল্পনা করছে।

আইবেরিয়ার এয়ারলাইন সাস্টেইনেবিলিটি পরিচালক টেরেসা পারেখো বলেন, 'গবেষণায় দেখা গেছে, টেকসই জ্বালানি শিল্পের সম্ভাবনা বিশাল, বিশেষ করে স্পেনের ক্ষেত্রে। বিমান চলাচল খাতকে পরিবেশবান্ধব করা আমাদের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। কারণ আমাদের দেশ ইউরোপের প্রান্তে অবস্থিত এবং আমাদের বহু দ্বীপ রয়েছে, যেগুলোর সঙ্গে সংযোগ বজায় রাখা জরুরি।'

বর্তমানে রান্নার ব্যবহৃত তেল থেকে টেকসই কেরোসিন উৎপাদনে প্রচলিত জ্বালানির তুলনায় তিন গুণ বেশি খরচ পড়ছে। তবে সরবরাহ বাড়লে এর ব্যয়ও কমে আসবে বলে আশা করা হচ্ছে।

স্পেনের আন্দালুসিয়ায় নতুন একটি রিফাইনারি নির্মাণ করা হচ্ছে, যেখানে আরও বেশি বর্জ্যকে জ্বালানিতে পরিণত করা হবে। এটি ইউরোপের সবচেয়ে বড় টেকসই জ্বালানি রিফাইনারি হতে যাচ্ছে।

এই খাতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ)ও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ইইউ নীতিমালা অনুযায়ী, বিমান সংস্থাগুলোকে কমপক্ষে দুই শতাংশ টেকসই জ্বালানি ব্যবহার করতে হবে। ২০৩০ সালে এই হার ছয় শতাংশ এবং ২০৫০ সালের মধ্যে ৭০ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

এদিকে, মাদ্রিদের গবেষণাগারে স্পেনের জ্বালানি কোম্পানি রেপসল বিমান চলাচলে অপরিশোধিত তেলের বিকল্প খুঁজে বের করার কাজ করছে।

জার্মান এয়ারোস্পেস সেন্টার রান্নার ব্যবহৃত তেলের পরিবেশগত প্রভাব নিয়ে গবেষণা করেছে। একটি পরীক্ষামূলক উড়ানের মাধ্যমে তারা দেখেছে, প্রচলিত জ্বালানির তুলনায় রান্নার তেল থেকে তৈরি জ্বালানি ব্যবহারে ধোঁয়ার নির্গমন কমে আসে।

জার্মান এয়ারোস্পেস সেন্টারের বিজ্ঞানী ক্রিস্টিয়ানে ফোইগ্ট বলেন, 'আমরা দেখেছি, টেকসই জ্বালানি ব্যবহারের ফলে কম ধোঁয়া নির্গত হয়, যা বরফের স্ফটিক কমায় এবং উষ্ণতা হ্রাসে ভূমিকা রাখে।'

Related Topics

টপ নিউজ

উড়োজাহাজ / বিমান / ব্যবহৃত রান্নার তেল / স্পেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 
  • ফাইল ছবি: সংগৃহীত
    জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

Related News

  • ইরান যুদ্ধের প্রতিবাদে ইসরায়েল থেকে স্থায়ীভাবে রাষ্ট্রদূত সরিয়ে নিল স্পেন
  • দুবাইয়ে আটকে পড়া বিমানের ২৭ ক্রুকে দেশে ফিরিয়ে আনলো ইউএস-বাংলা
  • ট্রাম্পের বাণিজ্য বন্ধের হুমকির জবাবে ‘যুদ্ধকে না’ বললেন স্পেনের প্রধানমন্ত্রী সানচেজ 
  • বিশ্বজুড়ে কমে আসছে উড়োজাহাজ সচল রাখার কারিগর; সংকটে এভিয়েশন খাত
  • ট্রাম্পের হুমকির মুখে স্পেনের পাশে ইউরোপীয় ইউনিয়ন, পূর্ণ সংহতি প্রকাশ

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net