Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 26, 2026
সিরিয়ায় সরকারি বাহিনীর সঙ্গে আসাদপন্থিদের সংঘর্ষ, নিহত ৭০-এর বেশি

আন্তর্জাতিক

এএফপি
07 March, 2025, 12:25 pm
Last modified: 07 March, 2025, 12:25 pm

Related News

  • ইরান যুদ্ধের সময় সরিয়ে নেওয়া কূটনীতিকদের মধ্যপ্রাচ্যে ফেরাচ্ছে যুক্তরাষ্ট্র
  • চট্টগ্রামে পরিবহনশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ওসিসহ ৪ পুলিশ সদস্য আহত
  • ‘সন্ত্রাসবাদের মদতদাতা’ রাষ্ট্রের তালিকা থেকে আনুষ্ঠানিকভাবে সিরিয়ার নাম বাদ দিল যুক্তরাষ্ট্র
  • যুক্তরাষ্ট্র অর্থনৈতিক ডি-ডে চালালে উপসাগরীয় অঞ্চল থেকে ‘এক ফোঁটা তেলও রপ্তানি হবে না’: ইরান
  • যুদ্ধের মধ্যেই নতুন গ্যাসখনির সন্ধান পেল ইরান, মজুত ৭.৫ ট্রিলিয়ন ঘনফুট

সিরিয়ায় সরকারি বাহিনীর সঙ্গে আসাদপন্থিদের সংঘর্ষ, নিহত ৭০-এর বেশি

এএফপি
07 March, 2025, 12:25 pm
Last modified: 07 March, 2025, 12:25 pm
ছবি: সংগৃহীত

সিরিয়ায় সরকারি নিরাপত্তা বাহিনী ও ক্ষমতাচ্যুত শাসক বাসার আল-আসাদের অনুগত যোদ্ধাদের মধ্যে সংঘর্ষে ৭০ জনের বেশি নিহত এবং বহু আহত হয়েছে বলে আজ (৭ মার্চ) এক যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্স-এ দেওয়া এক পোস্টে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, 'সিরিয়ার উপকূলে প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সদস্যদের সঙ্গে ক্ষমতাচ্যুত শাসকের সশস্ত্র যোদ্ধাদের রক্তক্ষয়ী সংঘর্ষ ও হামলায় ৭০ জনের বেশি নিহত হয়েছে, আহত ও বন্দি হয়েছে বহু।'

সংস্থাটি আরও জানায়, বৃহস্পতিবার উপকূলীয় শহর জাবলেহ ও এর আশপাশের গ্রামগুলোতে সরকারি বাহিনী ও আসাদপন্থিদের সংঘর্ষে ৪৮ জন নিহত হয়। এ ঘটনাকে তারা 'ডিসেম্বরে আসাদের পতনের পর নতুন কর্তৃপক্ষের বিরুদ্ধে সবচেয়ে সহিংস হামলা' বলে উল্লেখ করেছে।

চলতি সপ্তাহের সংঘর্ষে মোট নিহতের সংখ্যা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।

সিরিয়ান অবজারভেটরির তথ্য অনুযায়ী, আসাদপন্থী যোদ্ধারা নিরাপত্তা বাহিনীর ১৬ জন সদস্যকে হত্যা করেছে। অন্যদিকে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের অনুগত ২৮ জন যোদ্ধা ও ৪ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন।

এর আগের সংঘর্ষ হয়েছিল ভূমধ্যসাগর উপকূলের লাতাকিয়া প্রদেশে। এলাকাটি আসাদের আলাওয়ি সম্প্রদায়ের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।

লাতাকিয়ার নিরাপত্তা কর্মকর্তা মুস্তাফা নেইফাতি বলেন, 'একটি সুপরিকল্পিত ও পূর্বপরিকল্পিত হামলায় আসাদপন্থি মিলিশিয়াদের কয়েকটি দল আমাদের অবস্থান ও চেকপয়েন্টগুলোর ওপর আক্রমণ চালায়'। বিশেষ করে জাবলেহ অঞ্চলের টহল দলের ওপর হামলা চালানো হয় বলে জানান তিনি।

সরকারি বাহিনী 'বহু সদস্য শহীদ ও আহত হয়েছে' বলে জানালেও নেইফাতি নির্দিষ্ট কোনো সংখ্যা উল্লেখ করেননি।

তিনি আরও জানান, নিরাপত্তা বাহিনী 'তাদের উপস্থিতি নির্মূল করতে কাজ করবে'। তিনি আরও ঘোষণা করেন, 'আমরা এ অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনব এবং আমাদের জনগণের সম্পত্তি রক্ষা করব।'

অবজারভেটরি জানিয়েছে, নিহত নিরাপত্তা সদস্যদের বেশিরভাগই উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিবের সাবেক বিদ্রোহী ঘাঁটি থেকে আসা।

এদিকে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, অভিযান চালিয়ে বিমানবাহিনীর সাবেক এক গোয়েন্দাপ্রধানকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। এ গোয়েন্দা সংস্থা আসাদ পরিবারের সবচেয়ে বিশ্বস্ত গোয়েন্দা সংস্থাগুলোর একটি।

সানা বলেছে, 'জাবলেহ শহরে আমাদের বাহিনী অপরাধী জেনারেল ইব্রাহিম হুয়েইজাকে গ্রেফতার করেছে।' তিনি বাশার আল-আসাদের পিতা হাফেজ আল-আসাদের শাসনামলে শত শত হত্যাকাণ্ডের অভিযোগে অভিযুক্ত বলে জানায় সংবাদ সংস্থাটি।

১৯৮৭ থেকে ২০০২ সাল পর্যন্ত বিমানবাহিনীর গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করা হুয়েইজা ১৯৭৭ সালে লেবানিজ দ্রুজ নেতা কামাল বেক জুমব্লাটের হত্যাকাণ্ডের অন্যতম সন্দেহভাজন।

প্রাদেশিক নিরাপত্তা পরিচালক জানান, লাতাকিয়ার এক গ্রামে আসাদ আমলের এক বিশেষ বাহিনীর কমান্ডার সুহাইল আল-হাসানের অনুগত বন্দুকধারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়।  

'দ্য টাইগার' নামে পরিচিত সুহাইল সিরিয়ার বিশেষ বাহিনীর নেতৃত্বে ছিলেন। তাকে বলা হতো আসাদের 'সবচেয়ে প্রিয় সৈনিক'। ২০১৫ সালে আসাদ সরকারের সামরিক অগ্রগতিতে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

সানা জানায়, আসাদপন্থি মিলিশিয়ারা বেইত আনা গ্রামের কাছে 'প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদস্য ও সামরিক সরঞ্জামের ওপর' হামলা চালায়। এতে এক নিরাপত্তা সদস্য নিহত এবং দুজন আহত হন।

পরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক সূত্র সানাকে জানায়, জাবলেহ এলাকায় ব্যাপক সামরিক বাহিনী মোতায়েন করা হচ্ছে।

সানা জানিয়েছে, আলাওয়ি অধ্যুষিত এলাকাগুলোতে নিরাপত্তা বাহিনী রাতারাতি কারফিউ জারি করেছে। কারফিউ জারি করা এলাকাগুলোর মধ্যে রয়েছে লাতাকিয়া, বন্দরনগরী তারতুস ও তৃতীয় বৃহত্তম শহর হোমস।

এদিকে দেশের অন্যান্য শহরে জনগণ 'নিরাপত্তা বাহিনীর প্রতি সমর্থন জানিয়ে' রাস্তায় নেমেছে বলে উল্লেখ করেছে সানা।

পর্যবেক্ষক সংস্থার অবজারভেটরি বলছে, উত্তেজনার শুরু সুহাইল আল-হাসানের জন্মস্থান বেইত আনা গ্রামে। নিরাপত্তা বাহিনীর এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করার প্রচেষ্টা চালালে সেখানকার বাসিন্দারা তা প্রতিহত করে।

এরপর নিরাপত্তা বাহিনী এলাকায় অভিযান চালালে বন্দুকধারীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়।

লাতাকিয়ায় এক নিরাপত্তা অভিযানের সময় অন্তত চারজন বেসামরিক নাগরিক নিহত হওয়ায় উত্তেজনা আরও বাড়ে বলে জানায় পর্যবেক্ষক সংস্থা।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার লাতাকিয়ার দাতুর এলাকায় 'আসাদ মিলিশিয়ার অবশিষ্ট সদস্যরা' নিরাপত্তা বাহিনীর এক টহলদলের ওপর হামলা চালিয়ে দুই নিরাপত্তা সদস্যকে হত্যার পর নিরাপত্তা বাহিনী অভিযানে নামে।

গত বছরের ৮ ডিসেম্বর ইসলামপন্থি বিদ্রোহীদের সংগঠন হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) এক ঝটিকা অভিযানে আসাদ সরকারকে ক্ষমতাচ্যুত করে।

দেশটির নতুন নিরাপত্তা বাহিনী এরপর আসাদের ঘাঁটিগুলোতে ব্যাপক অভিযানে নামে, তার অনুগতদের উৎখাত করার জন্য।

Related Topics

টপ নিউজ

সিরিয়া / সংঘর্ষ / মধ্যপ্রাচ্য / বাশার আল-আসাদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অলঙ্করণ: টিবিএস
    কোথায় কত ঘুষ: ‘ঘুষসাইট’ খুলে সরকারি খাতের দুর্নীতির চিত্র ফুটিয়ে তুলছেন দুই তরুণ
  • পল্লবী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শফিকুল ইসলামক (৪৩) । ছবি: সংগৃহীত
    ৫,৩১০ পিস ইয়াবাসহ উত্তরা থেকে পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
  • প্রতীকী ছবি: টিবিএস
    এলসির বাইরে মূল্যসীমা ছাড়াই পণ্য আমদানির সুযোগ, বদলে গেল আমদানি নীতির কাঠামো
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বেক্সিমকো এখন বেতন পরিশোধ, ঋণের দায় মেটানো ও ঘুরে দাঁড়াতে হিমশিম খাচ্ছে
  • ডোনাল্ড ট্রাম্প ও মার্কো রুবিও। ছবি: এপি
    যুক্তরাষ্ট্রে ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন

Related News

  • ইরান যুদ্ধের সময় সরিয়ে নেওয়া কূটনীতিকদের মধ্যপ্রাচ্যে ফেরাচ্ছে যুক্তরাষ্ট্র
  • চট্টগ্রামে পরিবহনশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ওসিসহ ৪ পুলিশ সদস্য আহত
  • ‘সন্ত্রাসবাদের মদতদাতা’ রাষ্ট্রের তালিকা থেকে আনুষ্ঠানিকভাবে সিরিয়ার নাম বাদ দিল যুক্তরাষ্ট্র
  • যুক্তরাষ্ট্র অর্থনৈতিক ডি-ডে চালালে উপসাগরীয় অঞ্চল থেকে ‘এক ফোঁটা তেলও রপ্তানি হবে না’: ইরান
  • যুদ্ধের মধ্যেই নতুন গ্যাসখনির সন্ধান পেল ইরান, মজুত ৭.৫ ট্রিলিয়ন ঘনফুট

Most Read

1
অলঙ্করণ: টিবিএস
ফিচার

কোথায় কত ঘুষ: ‘ঘুষসাইট’ খুলে সরকারি খাতের দুর্নীতির চিত্র ফুটিয়ে তুলছেন দুই তরুণ

2
পল্লবী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শফিকুল ইসলামক (৪৩) । ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৫,৩১০ পিস ইয়াবাসহ উত্তরা থেকে পল্লবী থানার এএসআই গ্রেপ্তার

3
প্রতীকী ছবি: টিবিএস
অর্থনীতি

এলসির বাইরে মূল্যসীমা ছাড়াই পণ্য আমদানির সুযোগ, বদলে গেল আমদানি নীতির কাঠামো

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বেক্সিমকো এখন বেতন পরিশোধ, ঋণের দায় মেটানো ও ঘুরে দাঁড়াতে হিমশিম খাচ্ছে

5
ডোনাল্ড ট্রাম্প ও মার্কো রুবিও। ছবি: এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net