Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
কাতার এয়ারওয়েজের ফ্লাইটে পাশের আসনে মৃত যাত্রী, আতঙ্কে পর্যুদস্ত দম্পতি

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
26 February, 2025, 12:15 pm
Last modified: 26 February, 2025, 12:21 pm

Related News

  • ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের
  • সীতাকুণ্ডে চলন্ত ট্রেনে আগুন: ৪ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
  • নির্বাচন ঘিরে বাড়িমুখী মানুষ, লোকাল বাসে দ্বিগুণ-পাঁচগুণ ভাড়া আদায়ের অভিযোগ    
  • দুই পরিবহনের দ্বন্দ্বে কুমিল্লায় বাস ধর্মঘট, চরম ভোগান্তিতে যাত্রীরা
  • নোয়াখালীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত অন্তত ৫

কাতার এয়ারওয়েজের ফ্লাইটে পাশের আসনে মৃত যাত্রী, আতঙ্কে পর্যুদস্ত দম্পতি

পরিস্থিতি সামাল দিতে কেবিন ক্রুরা তাকে পাশের আসনে সরতে বলেন, আর ঠিক সেই আসনেই পরে মরদেহটি বসানো হয়। যদিও ফ্লাইটে খালি আসন ছিল, তবুও তাকে অন্য কোথাও সরিয়ে নেওয়ার কোনো ব্যবস্থা করা হয়নি।
টিবিএস ডেস্ক
26 February, 2025, 12:15 pm
Last modified: 26 February, 2025, 12:21 pm
ছবি: রয়টার্স

কাতার এয়ারওয়েজর একটি ফ্লাইটে এক নারীর মৃত্যু এবং তার মরদেহ যাত্রীদের পাশের আসনে রেখে দেওয়ার ঘটনায় বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন এক অস্ট্রেলিয়ান দম্পতি। খবর বিবিসির। 

মিচেল রিং ও জেনিফার কলিন নামে ওই দম্পতি জানান, মেলবোর্ন থেকে দোহাগামী ফ্লাইটে তাদের পাশেই এক নারী অসুস্থ হয়ে পড়েন এবং কিছুক্ষণের মধ্যেই মারা যান। তবে মরদেহ সরিয়ে ফেলার পরিবর্তে সেটি তাদের সিটের পাশেই বসিয়ে রাখা হয়, যা তাদের জন্য 'মানসিকভাবে ভয়াবহ' অভিজ্ঞতা ছিল।

অস্ট্রেলিয়ার চ্যানেল নাইন-এ দেওয়া এক সাক্ষাৎকারে রিং বলেন, ওই নারীর অসুস্থ হওয়ার পর কেবিন ক্রুরা দ্রুত ব্যবস্থা নেন, কিন্তু তাকে বাঁচানো সম্ভব হয়নি। তারা মরদেহটি বিজনেস ক্লাসে সরানোর চেষ্টা করলেও শারীরিক গঠনের কারণে তা সম্ভব হয়নি।

তিনি জানান, পরিস্থিতি সামাল দিতে কেবিন ক্রুরা তাকে পাশের আসনে সরতে বলেন, আর ঠিক সেই আসনেই পরে মরদেহটি বসানো হয়। যদিও ফ্লাইটে খালি আসন ছিল, তবুও তাকে অন্য কোথাও সরিয়ে নেওয়ার কোনো ব্যবস্থা করা হয়নি।

জেনিফার কলিন বলেন, এমন পরিস্থিতিতে যাত্রীদের দেখভালের জন্য বিমান সংস্থার সুনির্দিষ্ট নীতিমালা থাকা উচিত।

তিনি বলেন, 'আমরা এয়ারলাইন্সকে ওই নারীর মৃত্যুর জন্য দায়ী করছি না, কিন্তু যাত্রীদের প্রতি দায়িত্ববোধ থাকা জরুরি। আমাদের অন্তত জিজ্ঞেস করা উচিত ছিল—আমরা কি মানসিকভাবে ঠিক আছি? আমাদের কি কাউন্সেলিং বা সহায়তা দরকার?'

এ ঘটনায় কাতার এয়ারওয়েজ দুঃখপ্রকাশ করে এক বিবৃতিতে জানিয়েছে, 'প্রথমেই আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। যাত্রীদের জন্য এই ঘটনা যে মানসিকভাবে কষ্টকর ছিল, তা অনুধাবন করছি এবং সংস্থার নীতিমালার ভিত্তিতে তাঁদের সঙ্গে যোগাযোগের প্রক্রিয়া চলছে।'

তবে দম্পতি জানান, এখন পর্যন্ত কাতার এয়ারওয়েজ বা তাদের টিকিট সরবরাহকারী কান্তাস এয়ারওয়েজের পক্ষ থেকে কেউ যোগাযোগ করেনি।

চার ঘণ্টার যাত্রা শেষে দোহায় ফ্লাইট অবতরণ করলে যাত্রীদের আসনেই অপেক্ষা করতে বলা হয়। পরে চিকিৎসক ও পুলিশ এসে মরদেহ শনাক্ত করে এবং সরিয়ে নেয়।

রিং বলেন, 'যখন চিকিৎসাকর্মীরা এসে কম্বল সরিয়ে দিলেন, তখন আমি ওই নারীর মুখ দেখতে পাই। এতক্ষণ যাঁর পাশেই বসে ছিলাম, তাঁকে এভাবে দেখতে পাওয়া সত্যিই শকিং।'

এদিকে, কান্তাস এয়ারওয়েজ জানিয়েছে, বিমানে এমন পরিস্থিতি সামাল দেওয়ার দায়িত্ব পরিচালনাকারী সংস্থার, যা এই ক্ষেত্রে কাতার এয়ারওয়েজের ওপর বর্তায়।

Related Topics

টপ নিউজ

কাতার এয়ারওয়েজ / যাত্রী / মৃতদেহ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের
  • সীতাকুণ্ডে চলন্ত ট্রেনে আগুন: ৪ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
  • নির্বাচন ঘিরে বাড়িমুখী মানুষ, লোকাল বাসে দ্বিগুণ-পাঁচগুণ ভাড়া আদায়ের অভিযোগ    
  • দুই পরিবহনের দ্বন্দ্বে কুমিল্লায় বাস ধর্মঘট, চরম ভোগান্তিতে যাত্রীরা
  • নোয়াখালীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত অন্তত ৫

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net