Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 10, 2026
শ্রীলঙ্কায় যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় ৬ হাতির মৃত্যু

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
21 February, 2025, 10:15 am
Last modified: 21 February, 2025, 10:19 am

Related News

  • পাহাড় থেকে পড়ে নয়, পাথরের আঘাতে মৃত্যু হয় সেই হাতি শাবকের
  • টিলা থেকে পড়ে মারা যাওয়া শাবককে তিন দিন পাহারা দিল হাতি দম্পতি
  • জ্বালানি সাশ্রয়ে শ্রীলঙ্কায় প্রতি বুধবার অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
  • মার্কিন সাবমেরিন হামলার একদিন পর দ্বিতীয় ইরানি নৌযানের নিয়ন্ত্রণ নিল শ্রীলঙ্কা
  • ভারত মহাসাগরে টর্পেডো দিয়ে ইরানি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র: হেগসেথ 

শ্রীলঙ্কায় যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় ৬ হাতির মৃত্যু

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত বছর এ ধরনের বিভিন্ন দুর্ঘটনায় ১৭০ জনের বেশি মানুষ ও প্রায় ৫০০ হাতি মারা গেছে। এর মধ্যে ট্রেনের ধাক্কায় প্রায় ২০টি হাতি মারা গেছে।
টিবিএস ডেস্ক
21 February, 2025, 10:15 am
Last modified: 21 February, 2025, 10:19 am
যাত্রীদের কেউ আহত না হলেও দুর্ঘটনায় ছয়টি হাতি মারা গেছে। ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার মধ্যাঞ্চলে একটি বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রের কাছে বৃহস্পতিবার ভোরে একটি যাত্রীবাহী ট্রেন হাতির পালের সঙ্গে ধাক্কা খেলে ট্রেনটি লাইনচ্যুত হয়। যাত্রীদের কেউ আহত না হলেও রাজধানী কলম্বোর পূর্বে হাবারানায় দুর্ঘটনায় ছয়টি হাতি মারা গেছে। খবর বিবিসি'র।

পুলিশ জানিয়েছে, আহত দুটি হাতির চিকিৎসা চলছে। এটিকে দেশটির সবচেয়ে ভয়াবহ বন্যপ্রাণী দুর্ঘটনা হিসেবে উল্লেখ করেছে এএফপি।

শ্রীলঙ্কায় হাতির পালের সঙ্গে ট্রেনের সংঘর্ষ নতুন কিছু নয়। দেশটি বিশ্বে মানুষ-হাতি দুর্ঘটনায় সর্বোচ্চ প্রাণহানির তালিকায় অন্যতম।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত বছর এ ধরনের বিভিন্ন দুর্ঘটনায় ১৭০ জনের বেশি মানুষ ও প্রায় ৫০০ হাতি মারা গেছে। এর মধ্যে ট্রেনের ধাক্কায় প্রায় ২০টি হাতি মারা গেছে।

বন উজাড় ও বাসস্থান সংকটের কারণে হাতিরা দিন দিন জনবসতিতে ঢুকে পড়ছে।

বিশেষজ্ঞরা বলছেন, রেললাইনের আশপাশে হাতির চলাচল বেড়ে যাওয়ায় দুর্ঘটনা ঠেকাতে ট্রেন চালকদের ধীরগতিতে চলা এবং হর্ন বাজিয়ে হাতিদের সতর্ক করার ব্যবস্থা নেওয়া জরুরি।

এর আগেও হাবারানায় এমন দুর্ঘটনা ঘটেছে। ২০১৮ সালে একই এলাকায় একটি ট্রেনের ধাক্কায় এক গর্ভবতী হাতি ও সেটির দুই শাবকের মৃত্যু হয়। হাতিগুলো ভোরে রেললাইন পার হওয়া একটি পালের অংশ ছিল।

গত অক্টোবরে হাবারানা থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে মিনেরিয়ায় আরেকটি ট্রেন হাতির পালের সঙ্গে ধাক্কা খেলে দুটি হাতি মারা যায় এবং একটি আহত হয়।

শ্রীলঙ্কায় আনুমানিক ৭ হাজার বন্য হাতি রয়েছে। বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশটিতে হাতি আইনের মাধ্যমে প্রাণীগুলো সুরক্ষিত। দেশটিতে হাতি হত্যা দণ্ডনীয় অপরাধ এবং এর জন্য কারাদণ্ড বা জরিমানার বিধান রয়েছে।

Related Topics

টপ নিউজ

শ্রীলঙ্কা / ট্রেনের ধাক্কা / হাতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম
  • মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল (এখানে ছবিতে নেই) ভূপাতিত হওয়ার ঘটনাটি এই দুঃসাহসিক উদ্ধার অভিযানের সূত্রপাত ঘটায়।
    সিআইএর গোপন প্রযুক্তি ‘গোস্ট মার্মার’ দিয়ে হৃৎস্পন্দন শনাক্ত করে ইরানে নিখোঁজ মার্কিন সেনাকে উদ্ধার করা হয়
  • হরমুজ। ছবি: এপি
    ডলারের দাপট কমাতে হরমুজ প্রণালিতে একজোট হয়েছে ইরান ও চীন
  • ছবি: বাসস
    ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী
  • ইস্টার্ন রিফাইনারী লিমিটেড। ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে সামনে এলো তেল শোধনের দুর্বলতা, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে নতুন করে গুরুত্ব
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    হরমুজে মাইন এড়াতে জাহাজ চলাচলের নতুন রুট ঘোষণা ইরানের

Related News

  • পাহাড় থেকে পড়ে নয়, পাথরের আঘাতে মৃত্যু হয় সেই হাতি শাবকের
  • টিলা থেকে পড়ে মারা যাওয়া শাবককে তিন দিন পাহারা দিল হাতি দম্পতি
  • জ্বালানি সাশ্রয়ে শ্রীলঙ্কায় প্রতি বুধবার অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
  • মার্কিন সাবমেরিন হামলার একদিন পর দ্বিতীয় ইরানি নৌযানের নিয়ন্ত্রণ নিল শ্রীলঙ্কা
  • ভারত মহাসাগরে টর্পেডো দিয়ে ইরানি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র: হেগসেথ 

Most Read

1
হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম

2
মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল (এখানে ছবিতে নেই) ভূপাতিত হওয়ার ঘটনাটি এই দুঃসাহসিক উদ্ধার অভিযানের সূত্রপাত ঘটায়।
আন্তর্জাতিক

সিআইএর গোপন প্রযুক্তি ‘গোস্ট মার্মার’ দিয়ে হৃৎস্পন্দন শনাক্ত করে ইরানে নিখোঁজ মার্কিন সেনাকে উদ্ধার করা হয়

3
হরমুজ। ছবি: এপি
আন্তর্জাতিক

ডলারের দাপট কমাতে হরমুজ প্রণালিতে একজোট হয়েছে ইরান ও চীন

4
ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী

5
ইস্টার্ন রিফাইনারী লিমিটেড। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইরান যুদ্ধে সামনে এলো তেল শোধনের দুর্বলতা, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে নতুন করে গুরুত্ব

6
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে মাইন এড়াতে জাহাজ চলাচলের নতুন রুট ঘোষণা ইরানের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net