Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
সৌদি আরবে যুক্তরাষ্ট্র-রাশিয়া আলোচনার টেবিলে কারা ছিলেন?

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
19 February, 2025, 12:45 pm
Last modified: 19 February, 2025, 12:46 pm

Related News

  • অপরিশোধিত তেল নিয়ে অনিশ্চয়তা, ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধন চলবে ৬ এপ্রিল পর্যন্ত
  • মধ্যপ্রাচ্য সংকট: যুদ্ধের মূল্য দিতে যেভাবে চুরমার হচ্ছে বাংলাদেশি শ্রমিকদের স্বপ্ন
  • সৌদি আরবে ঈদ শুক্রবার
  • সৌদিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ৫ মার্কিন জ্বালানি সরবরাহকারী বিমান ক্ষতিগ্রস্ত: ওয়াল স্ট্রিট জার্নাল
  • সৌদি আরবে মিসাইল হামলায় এক বাংলাদেশি ও এক ভারতীয় নিহত

সৌদি আরবে যুক্তরাষ্ট্র-রাশিয়া আলোচনার টেবিলে কারা ছিলেন?

উভয় দেশই এটিকে বৃহত্তর ‘উচ্চ পর্যায়ের’ আলোচনার ভিত্তি হিসেবে উল্লেখ করে নিজ নিজ দেশের কূটনৈতিক সম্পর্ক পুনর্গঠনে একমত হয়েছে।
টিবিএস ডেস্ক
19 February, 2025, 12:45 pm
Last modified: 19 February, 2025, 12:46 pm
ছবি: রয়টার্স

সৌদি আরবে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-রাশিয়া আলোচনা মস্কোর দীর্ঘদিনের পশ্চিমা বিচ্ছিন্নতা অবসানের ইঙ্গিত হতে পারে। তিনজন মার্কিন প্রতিনিধি ও দুইজন রুশ প্রতিনিধি এই আলোচনায় অংশ নেন। খবর বিবিসি'র।

উভয় দেশই এটিকে বৃহত্তর 'উচ্চ পর্যায়ের' আলোচনার ভিত্তি হিসেবে উল্লেখ করে নিজ নিজ দেশের কূটনৈতিক সম্পর্ক পুনর্গঠনে একমত হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ আলোচনার অন্যতম মার্কিন প্রতিনিধি ছিলেন। তিন দিন আগেই রাশিয়ার অভিজ্ঞ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে ফোনে কথা বলেন তিনি। মঙ্গলবারের বৈঠকের পর তিনি জানান, তিনি নিশ্চিত যে রাশিয়া যুদ্ধ শেষ করার জন্য একটি 'গুরুতর প্রক্রিয়ায়' আগ্রহী এবং দুই দেশ কূটনৈতিক সম্পর্ক পুনরায় শুরু করবে।

রুবিও দীর্ঘদিন ধরেই ইউক্রেন যুদ্ধের অবসান চেয়েছেন এবং ২০২৪ সালে ৬ বিলিয়ন ডলারের মার্কিন সামরিক সহায়তা প্যাকেজের বিপক্ষে ভোট দেন। তিনি চীনকে যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিদ্বন্দ্বী মনে করেন এবং বিশ্বাস করেন, বেইজিং চাইছে যুক্তরাষ্ট্র যেন ইউরোপে 'অবরুদ্ধ' হয়ে থাকে।

তবে তিনি সতর্ক করে বলেছেন, 'একটি বৈঠক যুদ্ধ শেষ করতে পারবে না।' তিনি জানান, ইউক্রেন ও ইউরোপকেও এই প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত থাকতে হবে। 'এখানে কেউ উপেক্ষিত হচ্ছে না।'

এই বৈঠকে আরও উপস্থিত ছিলেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ। তিনি আলোচনার পর বলেন, তারা যুদ্ধের সাময়িক নয়, স্থায়ী সমাধানের জন্য কাজ করছেন। তবে গত সপ্তাহের শেষে তিনি ইঙ্গিত দিয়েছিলেন, যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনে বিলিয়ন ডলার খরচ করার জন্য যুক্তরাষ্ট্র 'কোনো না কোনো ধরনের প্রতিদান' পাওয়ার যোগ্য।

বৈঠকে উপস্থিত তৃতীয় মার্কিন প্রতিনিধি ছিলেন স্টিভ উইটকফ। মাত্র এক সপ্তাহ আগে ডোনাল্ড ট্রাম্পই তাকে মস্কোয় পাঠিয়েছিলেন ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার জন্য।

তাত্ত্বিকভাবে তিনি ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত। তাকে ট্রাম্পের বিশ্বস্ত ও পছন্দের আলোচক হিসেবে দেখা হচ্ছে। তিনি ইসরায়েল ও হামাসের যুদ্ধবিরতির আলোচনায় যুক্ত ছিলেন এবং পরে তাকে রাশিয়ায় পাঠানো হয় মার্কিন বন্দি মার্ক ফোগেল ও যুক্তরাষ্ট্রে আটক রুশ নাগরিক আলেকজান্ডার ভিনিকের বিনিময় আলোচনার জন্য।

আলোচনায় উপস্থিত থাকা তিন মার্কিন প্রতিনিধি (বাম থেকে): স্টিভ উইটকফ, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ। ছবি: রয়টার্স

রাশিয়া এই প্রাথমিক মতবিনিময়ের জন্য দুই শীর্ষস্থানীয় কূটনীতিককে বেছে নিয়েছে। দুজনই অভিজ্ঞ এবং যুক্তরাষ্ট্র সম্পর্কে ভালোভাবে জানেন। তারা হলেন— প্রেসিডেন্ট পুতিনের পররাষ্ট্রনীতি উপদেষ্টা ইউরি উশাকভ এবং ২০০৪ সাল থেকে পররাষ্ট্রমন্ত্রী থাকা সের্গেই লাভরভ।

তারা তিন বছর ধরে চলমান যুদ্ধের সময় পুতিনকে পররাষ্ট্রনীতিতে পথ দেখিয়েছেন এবং মস্কোর বার্তা পৌঁছে দেওয়ার দায়িত্ব মূলত লাভরভের ওপরই ছিল। মঙ্গলবারও তিনি সেটিই করেছেন

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল যখন জ্বালানি স্থাপনায় হামলা বন্ধের প্রস্তাব দেয়, তখন লাভরভ দাবি করেন, রাশিয়া কখনোই ইউক্রেনের বেসামরিক জ্বালানি সরবরাহকে লক্ষ্যবস্তু করেনি। অথচ বাস্তবতা হলো, রুশ বাহিনীর জাতীয় বিদ্যুৎ গ্রিডে একের পর এক হামলার কারণে ইউক্রেনে বিদ্যুৎ বিভ্রাট এখন নিত্যদিনের ঘটনা।

পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর পরপরই ব্যর্থ যুদ্ধবিরতি আলোচনায় অংশ নিয়ে লাভরভ দাবি করেছিলেন, রাশিয়া কোনো আগ্রাসন চালায়নি।

যুক্তরাষ্ট্রে রাশিয়ার সাবেক রাষ্ট্রদূত হিসেবে ৭৭ বছর বয়সী ইউরি উশাকভ জানেন কীভাবে ওয়াশিংটনের সঙ্গে কথা বলতে হয়। ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউজে ফেরার কয়েক দিনের মধ্যেই তিনি ইঙ্গিত দেন যে, যুক্তরাষ্ট্র 'প্রাসঙ্গিক সংকেত' পাঠালে রাশিয়া আলোচনায় প্রস্তুত। ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসনের কয়েকদিন আগে তিনি বাইডেন প্রশাসনের বিরুদ্ধে 'চরম আতঙ্ক' ছড়ানোর অভিযোগ আনেন, যখন ওয়াশিংটন সতর্ক করেছিল যে রুশ সেনারা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে।

রাশিয়ার প্রতিনিধিত্ব করেছেন: পুতিনের পররাষ্ট্রনীতি উপদেষ্টা ইউরি উশাকভ (বামে) এবং রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। ছবি: রয়টার্স

একজন তৃতীয় রুশ প্রতিনিধি আলোচনার ঘরে না থাকলেও কিরিল দিমিত্রিয়েভের উপস্থিতি প্রমাণ করে, সৌদি আলোচনার অর্থনৈতিক সম্ভাবনাকে ভ্লাদিমির পুতিন কতটা গুরুত্বপূর্ণ মনে করছেন।

৪৯ বছর বয়সী দিমিত্রিয়েভ রাশিয়ার ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের প্রধান। তিনি সাংবাদিকদের বলেন, তার লক্ষ্য যুক্তরাষ্ট্রের সঙ্গে ভবিষ্যৎ অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলা। তিনি আরো বলেন, 'আমাদের যৌথ প্রকল্প নেওয়া দরকার, যেমন আর্কটিক অঞ্চলসহ অন্যান্য ক্ষেত্রে।'

গুরুত্বপূর্ণ বিষয় হলো, দিমিত্রিয়েভ মার্কিন বন্দি বিনিময় প্রক্রিয়ায় স্টিভ উইটকফের সঙ্গে কাজ করেছেন। এর ওপর নির্ভর করেই ট্রাম্প ও পুতিনের সাম্প্রতিক ফোনালাপের ভিত্তি তৈরি হয়। এতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানও জড়িত ছিলেন।

কিরিল দিমিত্রিয়েভ। ছবি: রয়টার্স

দিমিত্রিয়েভের সঙ্গে পুতিনের পারিবারিক সম্পর্কও রয়েছে। এছাড়া, রাশিয়ার খুব কম মানুষই যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও ব্যবসা খাত সম্পর্কে দিমিত্রিয়েভের মতো জানেন। তিনি একসময় গোল্ডম্যান স্যাকসের বিনিয়োগ ব্যাংকার ছিলেন এবং হার্ভার্ড বিজনেস স্কুল থেকে স্নাতক ডিগ্রি নিয়েছেন।

যদিও তিনি জোর দিয়ে বলেছেন, রাশিয়ার অর্থনীতি ভালো অবস্থায় আছে, বাস্তবতা হলো দেশের ৪৩ শতাংশ বাজেট যুদ্ধ ও অভ্যন্তরীণ নিরাপত্তায় ব্যয় হচ্ছে। এছাড়া, মুদ্রাস্ফীতি প্রায় ১০ শতাংশে পৌঁছেছে এবং সুদের হার বেড়ে ২১ শতাংশে দাঁড়িয়েছে।

সৌদি আরবের দুই আয়োজক বৈঠকের সূচনা পর্বের সভাপতিত্ব করলেও পরে কক্ষ ত্যাগ করেন। পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এ বছর শীর্ষ সৌদি কূটনীতিক হিসেবে সক্রিয় ভূমিকা রেখেছেন। তিনি লেবানন ও ইউরোপ সফর করেছেন এবং সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের লক্ষ্যে একটি আন্তর্জাতিক বৈঠকের আয়োজন করেছেন।

সৌদি আরবের দুই আয়োজক বৈঠকের সূচনা পর্বের সভাপতিত্ব করলেও পরে কক্ষ ত্যাগ করেন। তারা হলেন: পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান (বামে) এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মুসায়েদ আল-আইবান। ছবি: রয়টার্স

সৌদি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মুসায়েদ আল-আইবানও সিরিয়ার নতুন নেতা আহমেদ আল-শারার সঙ্গে সম্পর্ক সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। 

যদিও সৌদি পররাষ্ট্রনীতির নেতৃত্ব যুবরাজ মোহাম্মদ বিন সালমান নিজেই দিয়ে থাকেন, এই দুই কর্মকর্তা নিয়মিতভাবেই তার পাশে থাকেন।
 

Related Topics

টপ নিউজ

রাশিয়া-আমেরিকা বৈঠক / মার্কো রুবিও / সের্গেই লাভরভ / সৌদি আরব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!
  • দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
    একাত্তর: কার্টুন যখন হাতিয়ার
  • আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
    চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান
  • ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
    পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা
  • ছবি: সংগৃহীত
    ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

Related News

  • অপরিশোধিত তেল নিয়ে অনিশ্চয়তা, ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধন চলবে ৬ এপ্রিল পর্যন্ত
  • মধ্যপ্রাচ্য সংকট: যুদ্ধের মূল্য দিতে যেভাবে চুরমার হচ্ছে বাংলাদেশি শ্রমিকদের স্বপ্ন
  • সৌদি আরবে ঈদ শুক্রবার
  • সৌদিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ৫ মার্কিন জ্বালানি সরবরাহকারী বিমান ক্ষতিগ্রস্ত: ওয়াল স্ট্রিট জার্নাল
  • সৌদি আরবে মিসাইল হামলায় এক বাংলাদেশি ও এক ভারতীয় নিহত

Most Read

1
২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!

2
দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
ফিচার

একাত্তর: কার্টুন যখন হাতিয়ার

3
আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
আন্তর্জাতিক

চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান

4
ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’

6
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net