Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
চলতি মাসে সৌদি আরবে পুতিন-ট্রাম্প বৈঠকের সম্ভাবনা, আমন্ত্রণ জানানো হয়নি ইউক্রেনকে

আন্তর্জাতিক

আরটি
16 February, 2025, 02:35 pm
Last modified: 16 February, 2025, 02:39 pm

Related News

  • কিছু দেশ হরমুজ প্রণালির বিষয়ে সহযোগিতা করতে ‘উৎসাহী’ নয়: ট্রাম্প
  • হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া ট্রাম্পের জন্য কঠিন হবে কেন?
  • হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি
  • যে কারণে হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাবে না চীন
  • যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি

চলতি মাসে সৌদি আরবে পুতিন-ট্রাম্প বৈঠকের সম্ভাবনা, আমন্ত্রণ জানানো হয়নি ইউক্রেনকে

ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, এ বৈঠকের তারিখ চূড়ান্ত করতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের একটি মার্কিন প্রতিনিধি দল সৌদি আরব সফর করতে পারে।
আরটি
16 February, 2025, 02:35 pm
Last modified: 16 February, 2025, 02:39 pm
২০১৯ সালের ২৮ জুন জাপানের ওসাকায় জি২০ শীর্ষ সম্মেলনে দ্বিপাক্ষিক বৈঠকে ভ্লাদিমির পুতিন ও ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ মাসের শেষ দিকে সৌদি আরবে বৈঠক করতে পারেন বলে জানিয়েছে ব্লুমবার্গ। নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, এ সংক্রান্ত প্রস্তুতির জন্য যুক্তরাষ্ট্রের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা শিগগিরই সৌদি আরব সফর করবেন।

প্রতিবেদনটি প্রকাশের কয়েক দিন আগে ট্রাম্প ও পুতিন টেলিফোনে কথা বলেন, যা ইউক্রেন সংঘাতের ২০২২ সালের ফেব্রুয়ারিতে নতুন মাত্রায় পৌঁছানোর পর যুক্তরাষ্ট্র ও রাশিয়ার রাষ্ট্রপ্রধানদের প্রথম সরাসরি যোগাযোগ। 

দুই নেতা আলোচনার ধারা অব্যাহত রাখা ও তৃতীয় কোনো দেশে সাক্ষাৎ আয়োজনের পাশাপাশি আনুষ্ঠানিক রাষ্ট্রীয় সফরের ব্যাপারে একমত হন।

বুধবার পুতিনের সঙ্গে ফোনালাপের পর ট্রাম্প সাংবাদিকদের বলেন, তিনি ও পুতিন 'সম্ভবত' সৌদি আরবে দেখা করবেন।

শনিবার ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, এ বৈঠকের তারিখ চূড়ান্ত করতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের একটি মার্কিন প্রতিনিধি দল সৌদি আরব সফর করতে পারে। রমজান শুরু হওয়ার আগে, অর্থাৎ ২৮ ফেব্রুয়ারির মধ্যে এই বৈঠক আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে পলিটিকোও একই ধরনের প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ শিগগিরই সৌদি আরব যাচ্ছেন। তবে ইউক্রেন-রাশিয়া বিষয়ক আলোচনার জন্য ট্রাম্পের বিশেষ দূত কিথ কেলোগ এই সফরে থাকবেন না।

পলিটিকো আরও জানায়, মার্কিন প্রতিনিধি দলের বিষয়ে কংগ্রেসম্যান মাইকেল ম্যাককল নিশ্চিত করেছেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়, অন্যান্য গুরুত্বপূর্ণ ইউরোপীয় শক্তিগুলোর কোনো প্রতিনিধির এই আলোচনায় যোগ দেওয়ার পরিকল্পনা নেই। একইভাবে, ব্লুমবার্গও জানায়, মার্কিন মিত্র ন্যাটোভুক্ত ইউরোপীয় দেশগুলোকেও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

ইউক্রেনের প্রতিনিধিদের বিষয়ে ব্লুমবার্গ জানায়, কিয়েভের দূতেরা সৌদি আরবে উপস্থিত থাকতে পারেন বলে মনে করা হচ্ছে, তবে আলোচনার প্রস্তুতি সম্পর্কে তারা পুরোপুরি অবগত নন।

অন্যদিকে, ফক্স নিউজের সাংবাদিক নানা সাজাইয়া এক অজ্ঞাত ইউক্রেনীয় ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ শনিবার লিখেছেন, আসন্ন যুক্তরাষ্ট্র-রাশিয়া বৈঠক সম্পর্কে ইউক্রেনীয় পক্ষকে আমন্ত্রণ জানানো হয়নি বা কোনো তথ্য দেওয়া হয়নি।

বৃহস্পতিবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, রুশ ও মার্কিন নেতারা প্রথমে তৃতীয় কোনো দেশে বৈঠক করতে সম্মত হয়েছেন, পরে রাষ্ট্রীয় সফর হতে পারে।

তিনি আরও জানান, 'সৌদি আরবের নাম আলোচনায় এসেছে,' তবে এখনো বৈঠকের স্থান চূড়ান্ত হয়নি।

এদিকে, শুক্রবার সৌদি কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, তারা নিজ ভূখণ্ডে এ সম্মেলন আয়োজনকে স্বাগত জানায়।

Related Topics

টপ নিউজ

ডোনাল্ড ট্রাম্প / পুতিন / ভ্লাদিমির পুতিন / সৌদি আরব / ইউক্রেন-রাশিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
    হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

Related News

  • কিছু দেশ হরমুজ প্রণালির বিষয়ে সহযোগিতা করতে ‘উৎসাহী’ নয়: ট্রাম্প
  • হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া ট্রাম্পের জন্য কঠিন হবে কেন?
  • হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি
  • যে কারণে হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাবে না চীন
  • যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

4
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

5
ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net