Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 24, 2026
সাহায্য পেতে চাইলে দিতে হবে বিরল মৃত্তিকা ধাতু: ইউক্রেনকে ট্রাম্পের শর্ত

আন্তর্জাতিক

দ্য গার্ডিয়ান
04 February, 2025, 02:45 pm
Last modified: 04 February, 2025, 02:49 pm

Related News

  • ওবামা আমলের চুক্তির মতো পারমাণবিক কর্মসূচিতে আন্তর্জাতিক পরিদর্শনে রাজি ইরান: ভ্যান্স
  • দুই বিষয়ে ‘ব্যর্থ’, তাই পদত্যাগ করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার: ট্রাম্প
  • ‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 
  • সুইজারল্যান্ডে শান্তি আলোচনার মাঝেই ইরানে হামলার হুমকি দিলেন ট্রাম্প
  • হরমুজে ইরান টোল বসাবে না, তবে আমেরিকা বসাতে পারে: ট্রাম্প

সাহায্য পেতে চাইলে দিতে হবে বিরল মৃত্তিকা ধাতু: ইউক্রেনকে ট্রাম্পের শর্ত

সোমবার হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি প্রায় “৩০০ বিলিয়ন ডলার মার্কিন সহায়তার” বিনিময়ে ইউক্রেনের কাছে থেকে “সমান প্রতিদান” চান।
দ্য গার্ডিয়ান
04 February, 2025, 02:45 pm
Last modified: 04 February, 2025, 02:49 pm
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইউক্রেনের সঙ্গে একটি চুক্তি করতে চান, যাতে কিয়েভ বৈদ্যুতিক যন্ত্রপাতিতে ব্যবহৃত গুরুত্বপূর্ণ বিরল মৃত্তিকা ধাতু সরবরাহের নিশ্চয়তা দেবে এবং এর বিনিময়ে মার্কিন সহায়তা প্রদান করা হবে।

গত অক্টোবর মাসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করার লক্ষ্যে তার 'বিজয় পরিকল্পনা'র অংশ হিসেবে এমন একটি প্রস্তাব উত্থাপন করেছিলেন।

সোমবার (৩ জানুয়ারি) হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, "আমরা ইউক্রেনকে বলছি, তাদের কাছে বিরল ধাতু অত্যন্ত মূল্যবান। আমরা ইউক্রেনের সঙ্গে এমন একটি চুক্তি করতে চাই, যেখানে তারা আমাদের দেওয়া সহায়তা তাদের বিরল ধাতু এবং অন্যান্য সম্পদ দিয়ে নিরাপদ করবে।"

ট্রাম্প আরও বলেন, ইউক্রেন এতে রাজি এবং তিনি প্রায় "৩০০ বিলিয়ন ডলার মার্কিন সহায়তার" বিনিময়ে ইউক্রেনের কাছে থেকে "সমান প্রতিদান" চান।

জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস ট্রাম্পের এই দাবির সমালোচনা করে সেটিকে "খুব স্বার্থপর এবং আত্মকেন্দ্রিক" বলে উল্লেখ করেছেন। ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়ন নেতাদের সঙ্গে সাক্ষাতের পর তিনি বলেন, যুদ্ধের পর ইউক্রেনের পুনর্গঠনে এই সম্পদগুলো বেশি কার্যকর হবে।

গত কয়েক দিনে, মার্কিন অস্ত্র সরবরাহ ইউক্রেনে কিছু সময়ের জন্য থেমে গিয়েছিল। হোয়াইট হাউজ প্রথম মূল্যায়ন প্রত্যাহার করার পর এবং ইউক্রেনকে সব সহায়তা বন্ধ করার সিদ্ধান্ত থেকে সরে আসার পর শুক্রবার থেকে তা আবার শুরু হয়।

দুটি সূত্র জানিয়েছে, মার্কিন অস্ত্র সরবরাহ বন্ধ করলে ইউক্রেনের যুদ্ধ চালানোর সক্ষমতা ক্ষতিগ্রস্ত হবে এবং শান্তি আলোচনা শুরু করার ক্ষেত্রে তাদের অবস্থান দুর্বল হবে। হোয়াইট হাউজ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

Related Topics

টপ নিউজ

ট্রাম্প / বিরল মৃত্তিকা ধাতু / ইউক্রেন / মার্কিন সহায়তা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ
  • ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
    ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
  • ছবি: টিবিএস
    খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির
  • সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
    ১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?
  • স্যাটেলাইট থেকে তোলা ছবিতে দেখা যাচ্ছে ইরানের প্রধান জ্বালানি তেল রপ্তানিকেন্দ্র খারগ দ্বীপের তেলের টার্মিনাল। ছবি: প্ল্যানেট ল্যাবস/ ভায়া রয়টার্স
    চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনার মাঝেই ইরানের তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র
  • সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
    'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

Related News

  • ওবামা আমলের চুক্তির মতো পারমাণবিক কর্মসূচিতে আন্তর্জাতিক পরিদর্শনে রাজি ইরান: ভ্যান্স
  • দুই বিষয়ে ‘ব্যর্থ’, তাই পদত্যাগ করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার: ট্রাম্প
  • ‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 
  • সুইজারল্যান্ডে শান্তি আলোচনার মাঝেই ইরানে হামলার হুমকি দিলেন ট্রাম্প
  • হরমুজে ইরান টোল বসাবে না, তবে আমেরিকা বসাতে পারে: ট্রাম্প

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ

2
৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
বাংলাদেশ

৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির

4
সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
আন্তর্জাতিক

১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?

5
স্যাটেলাইট থেকে তোলা ছবিতে দেখা যাচ্ছে ইরানের প্রধান জ্বালানি তেল রপ্তানিকেন্দ্র খারগ দ্বীপের তেলের টার্মিনাল। ছবি: প্ল্যানেট ল্যাবস/ ভায়া রয়টার্স
আন্তর্জাতিক

চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনার মাঝেই ইরানের তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র

6
সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net