Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
শনিবার থেকেই কানাডা, মেক্সিকো ও চীনের ওপর শুল্ক আরোপ হবে: হোয়াইট হাউস

আন্তর্জাতিক

বিবিসি
01 February, 2025, 09:25 am
Last modified: 01 February, 2025, 09:28 am

Related News

  • রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প
  • ইরান যুদ্ধের খরচ জোগাতে ২০০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন, ট্রাম্প বললেন ‘সামান্য মূল্য’
  • সার রপ্তানিতে বিধিনিষেধ দিল চীন, যুদ্ধ-বিধ্বস্ত বাজারে আরও সংকটের আশঙ্কা
  • ‘এটি আমাদের যুদ্ধ নয়’: ইরান ইস্যুতে ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করল ইউরোপ

শনিবার থেকেই কানাডা, মেক্সিকো ও চীনের ওপর শুল্ক আরোপ হবে: হোয়াইট হাউস

বিবিসি
01 February, 2025, 09:25 am
Last modified: 01 February, 2025, 09:28 am
ছবি: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার থেকেই মেক্সিকোর ওপর ২৫ শতাংশ, কানাডার ওপর ২৫ শতাংশ এবং চীনের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস।

তবে শুক্রবার ট্রাম্প বলেন, কানাডার তেলের ওপর শুল্ক কমিয়ে ১০ শতাংশ রাখা হবে। আর এই শুল্ক পরে, ১৮ ফেব্রুয়ারি থেকে কার্যকর হতে পারে।

এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে সুবিচার করেনি—এই দাবি করে ভবিষ্যতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ওপরও শুল্ক আরোপের পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, কানাডা ও মেক্সিকোর ওপর শুল্ক আরোপের কারণ হলো, 'আমাদের দেশে তাদের সরবরাহ করা এবং ছড়িয়ে দেওয়া অবৈধ ফেন্টানিল। যা কয়েক কোটি মার্কিনীর প্রাণ নিয়েছে'।

ট্রাম্প একাধিকবার বলেছেন, এই পদক্ষেপের উদ্দেশ্য যুক্তরাষ্ট্রে আসা বিপুলসংখ্যক অবৈধ অভিবাসী ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাণিজ্য ঘাটতির সমাধান করা।

শুক্রবার হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে লেভিট বলেন, 'এসব প্রতিশ্রুতি দেয়া হয়েছিল, আর প্রেসিডেন্ট এখন তা বাস্তবায়ন করছেন।'

নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প চীনা পণ্যের ওপর ৬০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন। তবে দ্বিতীয় দফায় হোয়াইট হাউসে ফিরেই তাৎক্ষণিক কোনো পদক্ষেপ নেননি। বরং প্রশাসনকে বিষয়টি পর্যালোচনার নির্দেশ দেন।

২০১৮ সালের পর হতে চীন থেকে যুক্তরাষ্ট্রের পণ্য আমদানির পরিমাণ কমেছে। ট্রাম্পের প্রথম দফার ধারাবাহিক শুল্ক বৃদ্ধির ফলে এটি হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 

ট্রাম্প ক্ষমতায় ফেরায় বিশ্বের বৃহত্তম দুই অর্থনীতির মধ্যে নতুন করে বাণিজ্য যুদ্ধ শুরু হওয়ার ঝুঁকি দেখা দিয়েছে। চলতি মাসের শুরুর দিকে একজন শীর্ষ চীনা কর্মকর্তাও ট্রাম্পের শুল্ক নীতির বিরুদ্ধে সতর্কবার্তা দেন, যদিও তিনি সরাসরি যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ করেননি। 

সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে চীনের ভাইস-প্রিমিয়ার দিং শুয়েশিয়াং বলেন, তার দেশ বাণিজ্য উত্তেজনার সমাধানে 'উভয় পক্ষের জন্য লাভজনক' পথ খুঁজছে এবং আমদানি বাড়াতে চায়।

চীন, কানাডা ও মেক্সিকো যুক্তরাষ্ট্রের প্রধান তিন বাণিজ্য অংশীদার। গত বছর মার্কিন বাজারের মোট আমদানির ৪০ শতাংশের জোগান দিয়েছে এ দেশ তিনটি। ফলে নতুন এই চড়া শুল্ক আরোপ বাণিজ্য যুদ্ধ শুরুর পাশাপাশি যুক্তরাষ্ট্রে পণ্যমূল্য বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।

মেক্সিকো থেকে সবচেয়ে বেশি আমদানি করা পণ্য হচ্ছে যথাক্রমে: কার ও ট্রাক, অটো পার্টস, কম্পিউটার ও অ্যাকসেসরিজ, তেল, বৈদ্যুতিক সরঞ্জাম, টেলিকম সরঞ্জাম, চিকিৎসা সরঞ্জাম, শিল্পের যযন্ত্রপাতি, অ্যাভাকাডো-ব্লুবেরি-স্ট্রবেরিসহ বিভিন্ন ফল।

কানাডা থেকে সবচেয়ে বেশি আমদানি করা পণ্য হচ্ছে যথাক্রমে: তেল ও পেট্রোলিয়াম পণ্য, কার ও ট্রাক, অটো পার্টস, অ্যালুমিনিয়াম ও বক্সাইট, ধাতব পণ্য, প্রাকৃতিক গ্যাস এবং ব্রেড-প্যাস্ট্রিসহ অন্যান্য বেকারি পণ্য।

চীন থেকে সবচেয়ে বেশি আমদানি করা পণ্য হচ্ছে যথাক্রমে: সেলফোন, কম্পিউটার ও অ্যাকসেসরিজ, ইলেকট্রিক ও শিল্পের সরঞ্জাম, খেলনা-গেমস ও স্পোর্টস পণ্য, অ্যাপ্লায়েন্স ও 
ফার্নিচার, পোশাক ও বস্ত্র, কার পার্টস ও টেলিযোগাযোগ সরঞ্জাম।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো শুক্রবার বলেছেন, 'আমরা এটা চাই না। তবে তিনি (ট্রাম্প) যদি এগিয়ে যান, আমরাও জবাব দেব।'

কানাডা ও মেক্সিকো ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের শুল্কারোপের পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে। পাশাপাশি ওয়াশিংটনকে আশ্বস্ত করার চেষ্টা করছে যে তারা সীমান্তসংক্রান্ত উদ্বেগ মোকাবিলায় পদক্ষেপ নিচ্ছে।

এ বিষয়ে মন্তব্যের জন্য বিবিসি যুক্তরাষ্ট্রে চীন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছে। 

কানাডা ও মেক্সিকো থেকে আমদানি করা তেলের ওপর শুল্ক বসানো হলে তা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় কমানোর প্রতিশ্রুতিকে বাধাগ্রস্ত করতে পারে।

শুল্ক মূলত আমদানি করা পণ্যের ওপর বসানো কর। 

তাত্ত্বিকভাবে, কর বসানো পণ্য কোনো দেশে আসা মানে ওই পণ্যের দাম বেড়ে যাওয়ায় মানুষ সেটি কিনবে কম। এই কর আরোপের উদ্দেশ্য, ক্রেতাদের দিয়ে দেশে উৎপাদিত সস্তা পণ্য কেনানো, যাতে দেশের অর্থনীতি বড় হয়।

তবে আমদানিকৃত জ্বালানির ওপর শুল্ক আরোপ করলে তা ব্যবসা ও ভোক্তাদের ওপর বোঝা হয়ে উঠতে পারে এবং পেট্রোল থেকে শুরু করে মুদি পণ্যের দাম পর্যন্ত বাড়িয়ে দিতে পারে।

যুক্তরাষ্ট্রের পরিশোধনাগারে আনা ৪০ শতাংশ অপরিশোধিত তেলই আমদানি করা হয়। এই তেলের বেশিরভাগই আসে কানাডা থেকে।

শুক্রবার ট্রাম্প স্বীকার করেন, কখনও কখনও শুল্কের বাড়তি খরচ ভোক্তাদের ওপর চাপানো হয় এবং তার পরিকল্পনা স্বল্পমেয়াদে কিছুটা অস্থিরতা সৃষ্টি করতে পারে।

কানাডা ও যুক্তরাজ্যের সাবেক কেন্দ্রীয় ব্যাংক প্রধান মার্ক কার্নি বিবিসিকে বলেন, এই শুল্ক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব ফেলবে এবং মূল্যস্ফীতি বাড়িয়ে দেবে।

কানাডার লিবারেল পার্টির নেতৃত্বে ট্রুডোর জায়গা নেওয়ার দৌড়ে থাকা কার্নি আরও বলেন, 'এসব [শুল্ক] বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের সুনাম ক্ষুণ্ণ করবে।'

Related Topics

টপ নিউজ

ট্রাম্প / ডোনাল্ড ট্রাম্প / শুল্ক / মার্কিন শুল্ক আরোপ / যুক্তরাষ্ট্র / কানাডা / মেক্সিকো / চীন / যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ / ট্রাম্পের শুল্ক ভাবনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
    যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান
  • ফাইল ছবি
    ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

Related News

  • রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প
  • ইরান যুদ্ধের খরচ জোগাতে ২০০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন, ট্রাম্প বললেন ‘সামান্য মূল্য’
  • সার রপ্তানিতে বিধিনিষেধ দিল চীন, যুদ্ধ-বিধ্বস্ত বাজারে আরও সংকটের আশঙ্কা
  • ‘এটি আমাদের যুদ্ধ নয়’: ইরান ইস্যুতে ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করল ইউরোপ

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

3
তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান

4
ফাইল ছবি
অর্থনীতি

ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net