Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 19, 2026
ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ করা শিক্ষার্থীদের ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক

রয়টার্স
30 January, 2025, 05:55 pm
Last modified: 02 February, 2025, 04:28 pm

Related News

  • সস্তা ড্রোন বদলে দিচ্ছে আকাশযুদ্ধের ধরন
  • যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরান যুদ্ধ বন্ধের আহ্বান ইউরোপীয় ইউনিয়নের
  • ইরানের খার্গ দ্বীপ ট্রাম্পের কাছে আকর্ষণীয় লক্ষ্য, তবে ঝুঁকিও ব্যাপক
  • অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে
  • কে এই জো কেন্ট? ট্রাম্পের কাউন্টার-টেররিজম প্রধানের পদত্যাগের কারণ কী?

ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ করা শিক্ষার্থীদের ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন

রয়টার্স
30 January, 2025, 05:55 pm
Last modified: 02 February, 2025, 04:28 pm
১৬ মে, ২০২৪ শিকাগো, ইলিনয়, মার্কিন যুক্তরাষ্ট্র। ফাইল ছবি: রয়টার্স/জিম ভন্ড্রুস্কা

এবার ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভকারীদের ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন। স্থানীয় সময় বুধবার (২৯ জানুয়ারি) এ সংক্রান্ত এক নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এই আদেশে ইহুদিবিদ্বেষ মোকাবিলা এবং ফিলিস্তিনপন্থী বিক্ষোভে অংশ নেওয়া বিদেশি কলেজ শিক্ষার্থী এবং অন্যান্যদের বহিষ্কারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

আদেশের একটি ফ্যাক্ট শিটে বলা হয়েছে,  'তথ্য-প্রমাণের ভিত্তিতে' ট্রাম্প বিচার বিভাগকে 'মার্কিন ইহুদিদের ওপর সন্ত্রাসী হুমকি, অগ্নিসংযোগ, ভাঙচুর এবং সহিংসতার বিরুদ্ধে তাত্ক্ষণিকভাবে বিচার করার' নির্দেশ দেবেন।

আরও বলা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে আক্রমণের পর থেকে 'আমাদের ক্যাম্পাস এবং সড়কে ইহুদিবিদ্বেষ বিস্ফোরণ' মোকাবিলায় সব ফেডারেল সংস্থা ও প্রতিষ্ঠানকে কাজে লাগানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

ট্রাম্প ফ্যাক্ট শিটে বলেছেন, 'জিহাদিদের পক্ষে বিক্ষোভে যোগ দেওয়া সব আবাসিক বিদেশিদের জানিয়ে দিচ্ছি: ২০২৫ সালে আমরা আপনাদের খুঁজে বের করব এবং আমরা আপনাদের ফেরত পাঠাবো।'

তিনি আরও বলেন, 'আমি দ্রুতই কলেজ ক্যাম্পাসে হামাসের প্রতি সহানুভূতিশীল সব ছাত্রের ভিসা বাতিল করব।'

তবে দেশটির মানবাধিকার গোষ্ঠী এবং আইন বিশেষজ্ঞরা ট্রাম্পের এই সিদ্ধান্তের সমালোচনা করে বলেছেন, 'নতুন পদক্ষেপটি সংবিধানের বাক স্বাধীনতার অধিকার লঙ্ঘন করবে এবং সম্ভবত আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হবে।'

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের নাইট ফার্স্ট অ্যামেন্ডমেন্ট ইনস্টিটিউটের সিনিয়র স্টাফ অ্যাটর্নি ক্যারি ডিসেল বলেন, 'দ্য ফার্স্ট অ্যামেন্ডমেন্ট মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা প্রত্যেকের সুরক্ষা নিশ্চিত করেছে, এমনকি আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যয়নরত বিদেশি নাগরিকদেরও। রাজনৈতিক সিদ্ধান্তের ভিত্তিতে অনাগরিকদের বহিষ্কার করাটা হবে একটি অসাংবিধানিক কাজ।'

মুসলিম অ্যাডভোকেসি গ্রুপ দ্য কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস বলেছে, 'ট্রাম্প যদি এই আদেশ বাস্তবায়নের চেষ্টা করেন, তাহলে তারা আদালতে চ্যালেঞ্জ করার বিষয়টি বিবেচনা করবে।'

হামাসের হামলা এবং পরবর্তী সময়ে গাজার ফিলিস্তিনি অবরুদ্ধ উপত্যকায় ইসরায়েলি হামলার জেরে, টানা কয়েক মাস মার্কিন কলেজ ক্যাম্পাসগুলো ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছিল। 

নাগরিক অধিকার গোষ্ঠীগুলো জানিয়েছে, দেশটিতে ইহুদি, মুসলিম, আরব এবং মধ্য প্রাচ্যের অন্যান্য অধিবাসীদের বিরুদ্ধে ঘৃণামূলক অপরাধ এবং হামলার ঘটনা বেড়েছে।

ফ্যাক্ট শিট অনুসারে, এই আদেশে সব এজেন্সি এবং বিভাগের নেতাদের ৬০ দিনের মধ্যে হোয়াইট হাউসকে ইহুদিবিদ্বেষ মোকাবিলায় ব্যবহার করা যেতে পারে এমন সমস্ত অপরাধের নথি এবং বেসামরিক কর্তৃপক্ষের সুপারিশ সরবরাহ করতে বলা হয়েছে।

এতে কে-১২ স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সম্পৃক্ত সব আদালতের মামলা এবং ক্যাম্পাসে ফিলিস্তিনপন্থী বিক্ষোভের মাধ্যমে নাগরিক অধিকার লঙ্ঘনের অভিযোগের একটি তালিকা করা এবং এসব ঘটনা বিশ্লেষণের আহ্বান জানানো হয়েছে। এগুলো সম্ভবত 'বিদেশি শিক্ষার্থী এবং কর্মীদের' অপসারণের কাজে ব্যবহার করা হতে পারে।

এদিকে, ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ করা অনেকেই হামাসকে সমর্থন করা বা ইহুদিবিদ্বেষী কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছেন।

তারা বলেছেন, তারা গাজায় ইসরায়েলের সামরিক হামলার বিরুদ্ধে বিক্ষোভ করছেন।

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলের হামলায় দেশটির ৪৭ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে।

আরব আমেরিকান ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মায়া বেরি বলেন, 'কথিত ইহুদিবিদ্বেষের সঙ্গে ইসরায়েলের সমালোচনাকে এক পাল্লায় বিচার করতে দেখে তারা গভীরভাবে উদ্বিগ্ন।'

বেরি বলেন, 'এই আদেশ যুক্তরাষ্ট্রজুড়ে বাকস্বাধীনতার ওপর ভয়ঙ্কর প্রভাব ফেলবে।'

Related Topics

টপ নিউজ

যুক্তরাষ্ট্র / ডোনাল্ড ট্রাম্প / ইহুদি বিদ্বেষ / ফিলিস্তিন / হামাস / ইসরায়েল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • ছবি: রয়টার্স
    বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • টিবিএস কোলাজ
    এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার
  • ছবি: স্ক্রিনগ্র‍্যাব
    সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা
  • ফাইল ছবি: রয়টার্স
    অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

Related News

  • সস্তা ড্রোন বদলে দিচ্ছে আকাশযুদ্ধের ধরন
  • যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরান যুদ্ধ বন্ধের আহ্বান ইউরোপীয় ইউনিয়নের
  • ইরানের খার্গ দ্বীপ ট্রাম্পের কাছে আকর্ষণীয় লক্ষ্য, তবে ঝুঁকিও ব্যাপক
  • অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে
  • কে এই জো কেন্ট? ট্রাম্পের কাউন্টার-টেররিজম প্রধানের পদত্যাগের কারণ কী?

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

3
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

4
টিবিএস কোলাজ
বাংলাদেশ

এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার

5
ছবি: স্ক্রিনগ্র‍্যাব
বাংলাদেশ

সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা

6
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net