Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 26, 2026
ট্রাম্পের ফেডারেল তহবিল বন্ধের আদেশ সাময়িকভাবে আদালতে স্থগিত

আন্তর্জাতিক

রয়টার্স
29 January, 2025, 12:15 pm
Last modified: 29 January, 2025, 12:19 pm

Related News

  • ট্রাম্পের ক্ষমতা খর্ব করে মার্কিন সিনেটে ইরান যুদ্ধ-সংক্রান্ত প্রস্তাব পাস
  • হরমুজ প্রণালিতে কোনো জাহাজ থেকে টোল নিচ্ছে না ইরান: দাবি ট্রাম্পের
  • ‘ইহুদিরা তোমার ওপর বিরক্ত, বিবি’: গাজা শান্তি চুক্তির আগে নেতানিয়াহুকে ধমক দেন ট্রাম্প
  • ইরান আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন ভ্যান্স, মাঝপথে বিঘ্ন ঘটাচ্ছেন ট্রাম্প
  • সুইজারল্যান্ডে শান্তি আলোচনার মাঝেই ইরানে হামলার হুমকি দিলেন ট্রাম্প

ট্রাম্পের ফেডারেল তহবিল বন্ধের আদেশ সাময়িকভাবে আদালতে স্থগিত

হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, ফেডারেল তহবিলের এই পুনর্বিন্যাস ট্রাম্পের নীতিমালার সাথে সামঞ্জস্য আনতে প্রয়োজনীয়।
রয়টার্স
29 January, 2025, 12:15 pm
Last modified: 29 January, 2025, 12:19 pm
ছবি: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফেডারেল অনুদান এবং ঋণ বন্ধের পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত করেছেন একজন মার্কিন বিচারক। মঙ্গলবার (২৮ জানুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যা ৫টায় (বাংলাদেশ সময় রাত ৪টা) এই নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা থাকলেও, ঠিক তার কিছুক্ষণ আগে মার্কিন জেলা আদালতের বিচারক লরেন আলি খান এটি সাময়িকভাবে স্থগিত করেন। 

বিভিন্ন নাগরিক অধিকার সংগঠন আদালতে যুক্তি দেয় যে, এই তহবিল স্থগিতের ফলে স্বাস্থ্যসেবা থেকে শুরু করে সড়ক নির্মাণ পর্যন্ত অসংখ্য সরকারি কর্মসূচি ক্ষতিগ্রস্ত হবে।

ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ ফেডারেল সরকারের কাঠামো পুনর্গঠনের বড় উদ্যোগের অংশ হিসেবে দেখা হচ্ছে। এর আগে তিনি বিদেশি সাহায্য বন্ধ, সরকারি নিয়োগ স্থগিত এবং সরকারি দপ্তরগুলোতে বৈচিত্র্য ও অন্তর্ভুক্তি বিষয়ক কর্মসূচি বাতিলের নির্দেশ দেন। পাশাপাশি সরকারি কর্মচারীদের সংখ্যা কমানোর জন্য স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাবও দেওয়া হয়েছে।

ডেমোক্রেটদের বিরোধিতা, রিপাবলিকানদের সমর্থন

ডেমোক্রেটরা এই পদক্ষেপকে সংসদের বাজেট অনুমোদনের ক্ষমতার ওপর 'বেআইনি হস্তক্ষেপ' হিসেবে আখ্যা দিয়েছেন। তারা বলছেন, এতে চিকিৎসক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অর্থপ্রদান ব্যাহত হচ্ছে। তবে রিপাবলিকানরা এই পদক্ষেপকে ট্রাম্পের বাজেট নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি রক্ষার অংশ হিসেবে সমর্থন করছেন।

ট্রাম্প প্রশাসন বলছে, যেসব কর্মসূচি সাধারণ আমেরিকানদের সরাসরি সহায়তা প্রদান করে, সেগুলোতে এর কোনো প্রভাব পড়বে না। তবে ডেমোক্র্যাট সিনেটর রন ওয়াইডেন জানিয়েছেন, মেডিকেডের অর্থপ্রদান বন্ধ থাকায় ৫০টি অঙ্গরাজ্যের চিকিৎসকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। মেডিকেড যুক্তরাষ্ট্রের ৭ কোটি নিম্নআয়ের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করে।

এ বিষয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, মেডিকেড পেমেন্ট পোর্টালের সাময়িক কারিগরি সমস্যার কারণে কিছু বিলম্ব হয়েছে, তবে কোনো অর্থপ্রদান স্থগিত হয়নি।

তবে স্বাস্থ্য খাতের বিশেষজ্ঞরা বলছেন, এই বিঘ্নের দীর্ঘমেয়াদি প্রভাব পড়তে পারে। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান নোমি হেলথের কর্মকর্তা সারা র‍্যাটনার সতর্ক করে বলেন, 'ফেডারেল সরকার যদি রাজ্য পর্যায়ের মেডিকেড ঠিকাদারদের অর্থায়ন বন্ধ করে দেয়, তাহলে চিকিৎসা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি থাকবে।'

হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, ফেডারেল তহবিলের এই পুনর্বিন্যাস ট্রাম্পের নীতিমালার সাথে সামঞ্জস্য আনতে প্রয়োজনীয়। এর মধ্যে বৈচিত্র্য, অন্তর্ভুক্তি ও সমতার প্রচেষ্টা বন্ধ করার মতো নির্বাহী আদেশও রয়েছে।

আগামী সোমবার আদালতে এই বিষয়ে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

Related Topics

টপ নিউজ

ডোনাল্ড ট্রাম্প / মার্কিন ফেডারেল আদালত / তহবিল বরাদ্দ / অনুদান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশের ২৩ বিলিয়ন ডলারের টেক্সটাইলখাত কি ধসের মুখে?
    বাংলাদেশের ২৩ বিলিয়ন ডলারের টেক্সটাইলখাত কি ধসের মুখে?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    লক্ষ্মীপুরে ঘরে ঢুকে মা ও ২ মেয়েকে গলা কেটে হত্যা, গণপিটুনিতে ‘ঘাতক’ নিহত
  • প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। ছবি: সৌজন্যে
    তারেক রহমান ও লি কিয়াং বৈঠক: সম্পর্ক জোরদারে বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ১২ দিনেই ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক, কারণ কী?
  • ছবি: সংগৃহীত
    ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ফের চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা 
  • ছবি: আনাদোলু এজেন্সি
    ইরানের পক্ষে যুদ্ধে জড়াতে প্রস্তুত ছিল তুরস্ক: ট্রাম্প  

Related News

  • ট্রাম্পের ক্ষমতা খর্ব করে মার্কিন সিনেটে ইরান যুদ্ধ-সংক্রান্ত প্রস্তাব পাস
  • হরমুজ প্রণালিতে কোনো জাহাজ থেকে টোল নিচ্ছে না ইরান: দাবি ট্রাম্পের
  • ‘ইহুদিরা তোমার ওপর বিরক্ত, বিবি’: গাজা শান্তি চুক্তির আগে নেতানিয়াহুকে ধমক দেন ট্রাম্প
  • ইরান আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন ভ্যান্স, মাঝপথে বিঘ্ন ঘটাচ্ছেন ট্রাম্প
  • সুইজারল্যান্ডে শান্তি আলোচনার মাঝেই ইরানে হামলার হুমকি দিলেন ট্রাম্প

Most Read

1
বাংলাদেশের ২৩ বিলিয়ন ডলারের টেক্সটাইলখাত কি ধসের মুখে?
অর্থনীতি

বাংলাদেশের ২৩ বিলিয়ন ডলারের টেক্সটাইলখাত কি ধসের মুখে?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে মা ও ২ মেয়েকে গলা কেটে হত্যা, গণপিটুনিতে ‘ঘাতক’ নিহত

3
প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

তারেক রহমান ও লি কিয়াং বৈঠক: সম্পর্ক জোরদারে বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

4
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

১২ দিনেই ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক, কারণ কী?

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ফের চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা 

6
ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

ইরানের পক্ষে যুদ্ধে জড়াতে প্রস্তুত ছিল তুরস্ক: ট্রাম্প  

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net