Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 14, 2026
কৃষিতে নেতিবাচক প্রভাব ফেলা ১২০,০০০ সবুজ ইগুয়ানা হত্যার পরিকল্পনা করেছে তাইওয়ান

আন্তর্জাতিক

সিএনএন
24 January, 2025, 03:05 pm
Last modified: 24 January, 2025, 03:10 pm

Related News

  • ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করছে সরকার
  • ২০৩১ সালের মধ্যে তাইওয়ানের নিকটবর্তী দ্বীপে ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে জাপান
  • ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণের তথ্য চেয়েছে বাংলাদেশ ব্যাংক, জানেন না গভর্নর 
  • কৃষি অর্থনীতির বন্ধু মেছো বিড়াল: এক জীবনে ৫০ লক্ষ টাকার ফসল রক্ষাকারী এক নীরব প্রহরী
  • তাইওয়ান যুদ্ধে জিততে কত ক্ষেপণাস্ত্র লাগবে, তার হিসাব কষছে চীন

কৃষিতে নেতিবাচক প্রভাব ফেলা ১২০,০০০ সবুজ ইগুয়ানা হত্যার পরিকল্পনা করেছে তাইওয়ান

বিশেষভাবে নিয়োগপ্রাপ্ত শিকারি দল গত বছরে প্রায় ৭০ হাজার ইগুয়ানা হত্যা করেছে। প্রতি ইগুয়ানার জন্য ১৫ ডলার পর্যন্ত পুরস্কার দেওয়া হয়েছিল।
সিএনএন
24 January, 2025, 03:05 pm
Last modified: 24 January, 2025, 03:10 pm
২১ জানুয়ারি তাইওয়ানের পিন্টাং কান্ট্রিতে শিকারিদের হাতে ধরা পরা সবুজ ইগুয়ানা। ছবি: এপি

কৃষি খাতে ক্ষতিকর প্রভাব ফেলা ১ লাখ ২০ হাজার সবুজ ইগুয়ানা হত্যার পরিকল্পনা করেছে তাইওয়ান। তবে, প্রাণীগুলোর জনসংখ্যা নিয়ন্ত্রণে মানবিক পদ্ধতি ব্যবহারের আহ্বান জানিয়েছেন সচেতন ব্যক্তিরা।

বন ও প্রাকৃতিক সংরক্ষণ সংস্থার চিউ কু-হাও এর মতে, প্রায় ২ লাখ ইগুয়ানা দক্ষিণ এবং কেন্দ্রীয় তাইওয়ান অঞ্চলে বাস করে। এই অঞ্চল কৃষির ওপর নির্ভরশীল।

বিশেষভাবে নিয়োগপ্রাপ্ত শিকারি দল গত বছরে প্রায় ৭০ হাজার ইগুয়ানা হত্যা করেছে। প্রতি ইগুয়ানার জন্য ১৫ ডলার পর্যন্ত পুরস্কার দেওয়া হয়েছিল।

স্থানীয় সরকার জনগণকে ইগুয়ানার বাসা চিহ্নিত করতে সাহায্য করতে বলেছে এবং তারা প্রাণী হত্যা করার জন্য মাছ ধরার তীরকে সবচেয়ে মানবিক পদ্ধতি হিসেবে সুপারিশ করেছে।

পিংতুং জেলার কৃষি বিভাগের লি চি-য়া বলেন, "অনেকেই এই প্রাণীগুলোকে ছোট পোষা প্রাণী হিসেবে কিনেছিল। কিন্তু তারা জানতো না যে এগুলো কতটা বড় হবে এবং দীর্ঘায়ু হবে। ফলে তারা সেগুলো বনে ছেড়ে দেয়। সেগুলো তাইওয়ানের পরিবেশে যথেষ্ট দ্রুত বৃদ্ধি পেয়েছে।"

লি চি-য়া আরও বলেন, "এটি তাদের দ্রুত বংশবৃদ্ধি করতে সাহায্য করেছে। আমাদের জন্য তাদের শিকার করা এবং প্রকৃতির ভারসাম্য পুনরুদ্ধার করা অপরিহার্য হয়ে উঠেছে।"

তাইওয়ানে সবুজ ইগুয়ানার কোনো প্রাকৃতিক শিকারি নেই। প্রাণীগুলো এমন জায়গায় বসবাস করতে শুরু করেছে বন এবং শহরের প্রান্তবর্তী অঞ্চলগুলোতে বসবাস করায়, সেগুলোকে সহজে ধরা যায় না।

পুরুষ সবুজ ইগুয়ানা ২ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এদের ওজন ৫ কেজির কাছাকাছি হয় এবং ২০ বছর পর্যন্ত বাঁচতে পারে। নারী সবুজ ইগুয়ানা একবারে ৮০টি ডিম দিতে পারে।

সবুজ ইগুয়ানা সাধারণত মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের প্রাণী। আক্রমণাত্মক না হলেও, এদের ধারালো লেজ এবং শক্তিশালী দাঁত থাকে।

তাইওয়ান রেপটাইল কনসার্ভেশন অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল হু শুয়ে-চিয়েহ বলেন, তাদের সংগঠন চায় কৃষকদের কীভাবে নিরাপদে থাকবেন, তাদের সম্পত্তি রক্ষা করবেন এবং ইগুয়ানাদের মানবিকভাবে আচরণ করবেন তা শেখাতে।

তিনি বলেন, "আমরা এখানে আছি যাতে এই প্রকল্পটি সুষ্ঠুভাবে বাস্তবায়িত হয়।" 

পিংতুংয়ের শাকসবজি চাষি সাই পো-ওয়েন বলেন, তাদের প্রশিক্ষণ কাজে আসছে। তিনি বলেন, "আমরা আগে এগুলোকে আক্রমণ করতাম, কিন্তু তা কোনো কাজে আসত না। এখন আমরা আরও কার্যকর এবং নিরাপদ পদ্ধতি শিখছি।" 

Related Topics

টপ নিউজ

তাইওয়ান / ইগুয়ানা / সবুজ ইগুয়ানা / কৃষি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
    ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে রাষ্ট্রপতির হারিয়ে যাওয়া কণ্ঠস্বর!
  • ছবি: ফোকাস বাংলা
    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫
  • ছবি: সংগৃহীত
    বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা
  • বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও প্রধানমন্ত্রী'র রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত
    উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে
  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা

Related News

  • ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করছে সরকার
  • ২০৩১ সালের মধ্যে তাইওয়ানের নিকটবর্তী দ্বীপে ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে জাপান
  • ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণের তথ্য চেয়েছে বাংলাদেশ ব্যাংক, জানেন না গভর্নর 
  • কৃষি অর্থনীতির বন্ধু মেছো বিড়াল: এক জীবনে ৫০ লক্ষ টাকার ফসল রক্ষাকারী এক নীরব প্রহরী
  • তাইওয়ান যুদ্ধে জিততে কত ক্ষেপণাস্ত্র লাগবে, তার হিসাব কষছে চীন

Most Read

1
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
অর্থনীতি

ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
মতামত

সংসদে রাষ্ট্রপতির হারিয়ে যাওয়া কণ্ঠস্বর!

3
ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা

5
বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও প্রধানমন্ত্রী'র রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে

6
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net