Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 22, 2026
জন এফ কেনেডি, রবার্ট কেনেডি, মার্টিন লুথার কিং হত্যাকাণ্ডের গোপন নথি প্রকাশ করবেন ট্রাম্প

আন্তর্জাতিক

রয়টার্স
20 January, 2025, 10:50 am
Last modified: 20 January, 2025, 10:55 am

Related News

  • তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ন্যাটো মিত্ররা ‘কাপুরুষ’, হরমুজ প্রণালি খুলতে দেশগুলো সহায়তা করছে না: ট্রাম্প
  • ইরানের খার্গ দ্বীপ ট্রাম্পের কাছে আকর্ষণীয় লক্ষ্য, তবে ঝুঁকিও ব্যাপক
  • কে এই জো কেন্ট? ট্রাম্পের কাউন্টার-টেররিজম প্রধানের পদত্যাগের কারণ কী?
  • খুব শিগগিরই হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আবার স্বাভাবিক হবে: ট্রাম্প

জন এফ কেনেডি, রবার্ট কেনেডি, মার্টিন লুথার কিং হত্যাকাণ্ডের গোপন নথি প্রকাশ করবেন ট্রাম্প

প্রথম মেয়াদে ট্রাম্প কিছু নথি প্রকাশ করেছিলেন। তবে জাতীয় নিরাপত্তার অজুহাতে সিআইএ এবং এফবিআইয়ের চাপের মুখে গুরুত্বপূর্ণ অনেক নথি তখন গোপন রাখা হয়।
রয়টার্স
20 January, 2025, 10:50 am
Last modified: 20 January, 2025, 10:55 am
ছবি: রয়টার্স

জন এফ কেনেডি, রবার্ট কেনেডি এবং মার্টিন লুথার কিং জুনিয়রের হত্যাকাণ্ড সম্পর্কিত গোপন নথি প্রকাশ করবেন, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ নিতে যাওয়ার একদিন আগেই এমন ঘোষণা দিয়েছেন তিনি। 

৩৫তম মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডিকে ১৯৬৩ সালে এবং রবার্ট কেনেডি ও মার্টিন লুথার কিংকে ১৯৬৮ সালে হত্যা করা হয়েছিল।

ট্রাম্প অবশ্য আগেই বলেছিলেন, নির্বাচনে জিতলে তিনি জন এফ কেনেডি হত্যার সঙ্গে সম্পর্কিত গোপন নথি প্রকাশ করবেন।

এর আগেও, ২০১৭ থেকে ২০২১ সালের প্রথম মেয়াদে ট্রাম্প কিছু নথি প্রকাশ করেছিলেন। তবে জাতীয় নিরাপত্তার অজুহাতে সিআইএ এবং এফবিআইয়ের চাপের মুখে গুরুত্বপূর্ণ অনেক নথি তখন গোপন রাখা হয়।

ওয়াশিংটন ডিসির এক সমাবেশে রোববার ট্রাম্প বলেন, 'আগামী কয়েক দিনের মধ্যে আমরা জন এফ কেনেডি, তার ভাই রবার্ট কেনেডি, এবং মার্টিন লুথার কিং জুনিয়রের হত্যাকাণ্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে অবশিষ্ট নথি প্রকাশ করব।'

তবে তিনি স্পষ্ট করেননি কোন নথিগুলো প্রকাশিত হবে এবং এ বিষয়ে সম্পূর্ণরূপে গোপনীয়তা তুলে নেওয়ার প্রতিশ্রুতিও দেননি। 

জন এফ কেনেডির হত্যাকাণ্ড এখনও যুক্তরাষ্ট্রে আগ্রহ ও রহস্যে ঘেরা একটি বড় বিষয়। ট্রাম্পের স্বাস্থ্য ও মানবসেবা মন্ত্রী হিসেবে মনোনীত রবার্ট এফ কেনেডি জুনিয়র—যিনি রবার্ট কেনেডির ছেলে এবং জন এফ কেনেডির ভাতিজা—মনে করেন, সিআইএ কেনেডি হত্যায় জড়িত ছিল। তবে সিআইএ এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।

রবার্ট এফ কেনেডি জুনিয়র আরও দাবি করেছেন যে, তার বাবাকে একাধিক বন্দুকধারী হত্যা করেছে। তবে সরকারি তদন্তে বলা হয়েছে, একক বন্দুকধারী লি হার্ভি অসওয়াল্ডকে হত্যাকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে। 

এছাড়া জনমত জরিপেও দেখা গেছে, অনেক আমেরিকান মনে করেন, এই হত্যাকাণ্ড একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ।

Related Topics

টপ নিউজ

ডোনাল্ড ট্রাম্প / মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প / জন এফ কেনেডি / মার্টিন লুথার কিং / রবার্ট এফ কেনেডি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সিএনএন
    ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ
  • ছবি: এপি
    রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • ফাইল ছবি
    ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
    'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
  • ছবি: রয়টার্স
    জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের
  • ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

Related News

  • তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ন্যাটো মিত্ররা ‘কাপুরুষ’, হরমুজ প্রণালি খুলতে দেশগুলো সহায়তা করছে না: ট্রাম্প
  • ইরানের খার্গ দ্বীপ ট্রাম্পের কাছে আকর্ষণীয় লক্ষ্য, তবে ঝুঁকিও ব্যাপক
  • কে এই জো কেন্ট? ট্রাম্পের কাউন্টার-টেররিজম প্রধানের পদত্যাগের কারণ কী?
  • খুব শিগগিরই হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আবার স্বাভাবিক হবে: ট্রাম্প

Most Read

1
ছবি: সিএনএন
আন্তর্জাতিক

ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ

2
ছবি: এপি
আন্তর্জাতিক

রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 

3
ফাইল ছবি
বাংলাদেশ

৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

4
ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের

6
ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net