Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 15, 2026
শার্লক হোমসের চিরপ্রতিদ্বন্দ্বী, শত্রুর পরিচয়-রহস্য কি সমাধান হয়েছে? তিনি কি হোমসের ভাই?

আন্তর্জাতিক

ডেইলি মেইল
31 December, 2024, 01:40 pm
Last modified: 31 December, 2024, 01:35 pm

Related News

  • সৈয়দ মুজতবা আলী ও তাঁর আশ্চর্য দুনিয়া
  • শরণার্থী থেকে সিআইএ-র গোয়েন্দা হয়েও এখন আইসের কবলে পড়ে মার্কিন জেলে
  • এআই: লেখালেখি যন্ত্রই করে দেবে তাহলে?
  • নিউইয়র্ক টাইমসের জরিপে একুশ শতকের সেরা ৫০ থ্রিলার—দেখে নিন কয়টি পড়েছেন
  • যুদ্ধে আমরা কী বহন করি? || আমি ফরিদউদ্দিন আত্তারের কথা বলতে চাই

শার্লক হোমসের চিরপ্রতিদ্বন্দ্বী, শত্রুর পরিচয়-রহস্য কি সমাধান হয়েছে? তিনি কি হোমসের ভাই?

ডেইলি মেইল
31 December, 2024, 01:40 pm
Last modified: 31 December, 2024, 01:35 pm
ছবি: সংগৃহীত

প্রফেসর মরিয়ার্টি। স্কটিশ লেখক আর্থার কোনান ডয়েলের শার্লক হোমস সিরিজে রহস্যময় ও নির্মম এই মানুষটি ছিল 'অপরাধজগতের নেপোলিয়ন'। 

শার্লক হোমসের জাতশত্রু এই প্রফেসর মরিয়ার্টির প্রকৃত পরিচয় নিয়ে নতুন এক তত্ত্ব হাজির করেছেন একজন শীর্ষস্থানীয় স্কটিশ গবেষক ও লেখক।

লেখক রবার্ট জে হ্যারিসের দাবি, শার্লক হোমসের ভয়ানক প্রতিদ্বন্দ্বী মরিয়ার্টি আসলে এই গোয়েন্দার আপন ভাই মাইক্রফট হোমস। 

২২১বি বেকার স্ট্রিটের বিখ্যাত বাসিন্দা শার্লক হোমস স্বয়ং কয়েকবার মাইক্রফটকে তার চেয়েও অনেক বেশি প্রতিভাধর বলে প্রশংসায় ভাসিয়েছে। 

হোমসকে নিয়ে নতুন উপন্যাসও লেখেন রবার্ট জে হ্যারিস। হোমসকে নিয়ে তিনি 'আ স্টাডি ইন স্কারলেট' ও 'দ্য ডেভিলস ব্লেজ' নামে দুটি উপন্যাস লিখেছেন। তিনি প্রফেসর মরিয়ার্টির পরিচয় নিয়ে নতুন এ তত্ত্ব উপস্থাপন করেছেন 'শার্লক হোমস ম্যাগাজিন'-এ।

হ্যারিস লিখেছেন, মরিয়ার্টির প্রকৃত পরিচয়ের ব্যাপারে শার্লকের বন্ধু, তদন্তে সহায়তাকারী ও তার কেসের গল্পকার ডা. জন ওয়াটসন 'অজস্র সূত্র' দিয়ে রেখেছেন। মরিয়ার্টির সঙ্গে অবশ্য ওয়াটসনের কখনও সরাসরি সাক্ষাৎ হয়নি।

'দ্য ফাইনাল প্রবলেম' গল্পে ওয়াটসন দূর থেকে এক ঝলকের জন্য মরিয়ার্টিকে দেখে, যখন শার্লক ও এই খলনায়ক সুইজারল্যান্ডের একটি ঝর্ণার ধারে মরণপণ লড়াই করছিল। ওই লড়াইয়ে শার্লক ও মরিয়ার্টি দুজনেরই মৃত্যু হয়। তবে পরে জানা যায়, শার্লক হোমস আসলে বেঁচে গিয়েছিল, 'দি অ্যাডভেঞ্চার অভ দি এম্পটি হাউজ'-এ তার প্রত্যাবর্তন হয়।

আর্থার কোনান ডয়েল। ছবি: সংগৃহীত

রবার্ট হ্যারিসের মতে, মরিয়ার্টি আসলে 'একটি বিশাল অপরাধচক্রের স্রেফ একজন সিনিয়র সদস্য ছিল', যা শার্লক হোমস উন্মোচন করেন। 

এই লেখক লিখেছেন, 'এই হতবুদ্ধিকর সত্যটি ঢাকতে ওয়াটসন তার বর্ণনায় মরিয়ার্টি নামের মধ্যে দুজন আলাদা ব্যক্তির সংমিশ্রণ ঘটিয়েছে'—এর মধ্যে একজন 'তুলনামূলক নিরীহ' অধ্যাপক, এবং 'অপরজন সব অপরাধের মূল নাটের গুরু: মাইক্রফট হোমস'।

মাইক্রফটের নাম প্রথম আসে 'দি অ্যাডভেঞ্চার অভ দ্য গ্রিক ইন্টারপ্রেটার'-এ। এই গল্পে শার্লক অনেকটা 'অনিচ্ছাকৃতভাবে' তার ভাইয়ের অস্তিত্ব সম্পর্কে জানিয়ে দেয়। 

ওয়াটসন যখন শার্লকের প্রতিভাকে প্রশিক্ষণের ফলাফল বলে উল্লেখ করে, তখন এই গোয়েন্দা বলে—সম্ভবত দাদির কাছ থেকে বংশানুক্রমে এই গুণ পেয়েছে সে।

হোমস কী করে নিশ্চিত হলো যে এই প্রতিভা বংশগত—এ প্রশ্নের উত্তর পাওয়ার জন্য ওয়াটসন চাপাচাপি শুরু করলে হোমস বলে: 'কারণ, আমার ভাই মাইক্রফটের মধ্যে আমার চেয়েও বেশি পরিমাণে এই প্রতিভা আছে।'

এই গোয়েন্দা বলে, হিসাবপত্রে মাইক্রফট অসাধারণ দক্ষ। সরকারের কয়েকটি বিভাগের হিসাব অডিটের কাজ করে সে।

হ্যারিস লিখেছেন, সূক্ষ্মভাবে লক্ষ করলে দেখা যায়, মাইক্রফটের এই ক্ষমতা ও দক্ষতার সঙ্গে মরিয়ার্টির বৈশিষ্ট্যের মিল অনেক বেশি। 

শার্লক পরে বলে, মাইক্রফট তর্কযোগ্যভাবে সরকারের অন্দরে সবচেয়ে শক্তিশালী ব্যক্তি, তার অসাধারণ মস্তিষ্কে সবকিছু 'কবুতরের খুপরির মতো করে সুবিন্যস্তভাবে অনুযায়ী সাজানো' এবং যেকোনো সময় যেকোনো তথ্য সেখান থেকে উপস্থাপন করা সম্ভব।

হ্যারিস লিখেছেন, মাইক্রফট যেভাবে 'রাষ্ট্রের বিভিন্ন নীতি ঠিক করে', একইভাবে 'অপরাধজগতের নেপোলিয়ন' মরিয়ার্টিও সিদ্ধান্ত নেয় 'কোন অপরাধ সংঘটিত হবে এবং কোনটি হবে না'।

হোমসের ভাইকে নিয়ে লেখা দ্বিতীয় এবং শেষ গল্প 'দ্য ব্রুস-পার্টিংটন প্ল্যানস'-এ মাইক্রফট একটি চুরি যাওয়া নথি খুঁজে বের করার তদন্তে সক্রিয় ভূমিকা নেন। হ্যারিসের মতে, সে এতে যুক্ত হয় শার্লকের কাজের ওপর নজর রাখার জন্য।

হ্যারিসের মতে, এই কেসের বর্ণনায় 'ওয়াটসন খুব সম্ভব অনেক সত্য লুকিয়ে রেখেছে'। কাহিনির শেষে হোমস তার ভাই মাইক্রফটের অপরাধমূলক কর্মকাণ্ড উন্মোচন করে, তা-ও 'চেপে গেছে' ওয়াটসন।

উপসংহারে হ্যারিস বলেন, 'আমরা ধারণা করতে পারি, শার্লক তার ভাইকে সরকারি পদ থেকে ইস্তফা দেওয়ার এবং গ্রামে অবসর জীবন কাটানোর সুযোগ দিয়েছিল।'

Related Topics

টপ নিউজ

শার্লক হোমস / আর্থার কোনান ডয়েল / সাহিত্য / গোয়েন্দা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: টিবিএস
    এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন
  • ২১ ব্যাংকের মূলধন ঘাটতি পৌঁছেছে প্রায় ৩ লাখ কোটি টাকায়
    ২১ ব্যাংকের মূলধন ঘাটতি পৌঁছেছে প্রায় ৩ লাখ কোটি টাকায়
  • ছবি: ওয়াশিংটন পোস্ট
    গণিতের বড় এক আবিষ্কারের দ্বারপ্রান্তে ছিলেন এই গণিতবিদ, এরপরই কৃতিত্ব ছিনিয়ে নিল এআই
  • ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। ছবি: এএফপি
    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যযুদ্ধ: ইইউ-র ‘সদস্য’ হতে চায় কানাডা, ইউরোপের নেতাদের সঙ্গে চলছে আলোচনা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আগামী সপ্তাহে ঢাকাসহ ১৫ জেলায় ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হতে পারে: আইইডিসিআর
  • একের পর এক ফল জালিয়াতির অভিযোগ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন কর্মী সাময়িক বরখাস্ত
    একের পর এক ফল জালিয়াতির অভিযোগ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন কর্মী সাময়িক বরখাস্ত

Related News

  • সৈয়দ মুজতবা আলী ও তাঁর আশ্চর্য দুনিয়া
  • শরণার্থী থেকে সিআইএ-র গোয়েন্দা হয়েও এখন আইসের কবলে পড়ে মার্কিন জেলে
  • এআই: লেখালেখি যন্ত্রই করে দেবে তাহলে?
  • নিউইয়র্ক টাইমসের জরিপে একুশ শতকের সেরা ৫০ থ্রিলার—দেখে নিন কয়টি পড়েছেন
  • যুদ্ধে আমরা কী বহন করি? || আমি ফরিদউদ্দিন আত্তারের কথা বলতে চাই

Most Read

1
ফাইল ছবি: টিবিএস
আন্তর্জাতিক

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন

2
২১ ব্যাংকের মূলধন ঘাটতি পৌঁছেছে প্রায় ৩ লাখ কোটি টাকায়
অর্থনীতি

২১ ব্যাংকের মূলধন ঘাটতি পৌঁছেছে প্রায় ৩ লাখ কোটি টাকায়

3
ছবি: ওয়াশিংটন পোস্ট
আন্তর্জাতিক

গণিতের বড় এক আবিষ্কারের দ্বারপ্রান্তে ছিলেন এই গণিতবিদ, এরপরই কৃতিত্ব ছিনিয়ে নিল এআই

4
ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। ছবি: এএফপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যযুদ্ধ: ইইউ-র ‘সদস্য’ হতে চায় কানাডা, ইউরোপের নেতাদের সঙ্গে চলছে আলোচনা

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

আগামী সপ্তাহে ঢাকাসহ ১৫ জেলায় ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হতে পারে: আইইডিসিআর

6
একের পর এক ফল জালিয়াতির অভিযোগ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন কর্মী সাময়িক বরখাস্ত
বাংলাদেশ

একের পর এক ফল জালিয়াতির অভিযোগ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন কর্মী সাময়িক বরখাস্ত

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net