Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 18, 2026
সামুদ্রিক কচ্ছপের স্ট্যু খেয়ে ফিলিপাইনে ৩ জনের মৃত্যু, ৩২ জন হাসপাতালে ভর্তি

আন্তর্জাতিক

বিবিসি
03 December, 2024, 09:45 am
Last modified: 03 December, 2024, 09:53 am

Related News

  • ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর হামলায় নিহত ৩, আহত ৮
  • আসিয়ানকে আরও শক্তিশালী করতে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
  • ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার
  • সুন্দরবনের নদীতে ধরা পড়ল ১০ কেজি ওজনের বিরল কচ্ছপ
  • ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্প, অন্তত ১৯ জন নিহত; তিন দেশে সুনামি সতর্কতা জারি

সামুদ্রিক কচ্ছপের স্ট্যু খেয়ে ফিলিপাইনে ৩ জনের মৃত্যু, ৩২ জন হাসপাতালে ভর্তি

স্থানীয় কর্মকর্তারা জানান, ফিলিপাইনের উপকূলীয় ডাটু ব্লাহ সিংসুয়াত শহরে আদিবাসী টেডুরাই সম্প্রদায়ের লোকজন কচ্ছপের মাংস দিয়ে তৈরি খাবার খাওয়ার পর ডায়রিয়া, বমি এবং পেটের ব্যথায় আক্রান্ত হন।
বিবিসি
03 December, 2024, 09:45 am
Last modified: 03 December, 2024, 09:53 am
ফিলিপাইনে সামুদ্রিক কচ্ছপ ধরা, ক্ষতি করা বা হত্যা করা আইনত নিষিদ্ধ হলেও, কিছু সংস্কৃতিতে কচ্ছপের মাংস ও ডিম সংগ্রহ করা হয়। ছবি: সংগৃহীত

ফিলিপাইনের মাগুইন্দানাও দেল নর্তে প্রদেশের একটি উপকূলীয় শহরে বিপন্ন প্রজাতির সামুদ্রিক কচ্ছপ দিয়ে রান্না করা স্ট্যু খেয়ে তিনজনের মৃত্যু হয়েছে এবং অন্তত ৩২ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্থানীয় কর্মকর্তারা জানান, উপকূলীয় ডাটু ব্লাহ সিংসুয়াত শহরে আদিবাসী টেডুরাই সম্প্রদায়ের লোকজন কচ্ছপের মাংস দিয়ে তৈরি খাবার খাওয়ার পর ডায়রিয়া, বমি এবং পেটের ব্যথায় আক্রান্ত হন।

পরিবেশ সুরক্ষা আইন অনুযায়ী, ফিলিপাইনে সামুদ্রিক কচ্ছপ শিকার করা বা খাওয়া নিষিদ্ধ। তবে কিছু সম্প্রদায়ের মধ্যে এটি এখনও ঐতিহ্যবাহী খাবার হিসেবে প্রচলিত। বিশেষজ্ঞরা বলছেন, দূষিত শৈবাল খাওয়া কচ্ছপ রান্না করে খাওয়ার পর এমন বিষক্রিয়ার ঘটনা ঘটতে পারে।

কচ্ছপটি আদোবো নামে জনপ্রিয় ফিলিপাইনি পদ্ধতিতে রান্না করা হয়েছিল, যেখানে ভিনেগার এবং সয়া সসে মাংস বা সবজি স্ট্যু হিসেবে প্রস্তুত করা হয়।

স্থানীয় কর্মকর্তা আইরিন দিল্লো জানিয়েছেন, কচ্ছপের মাংস খেয়ে কেবল মানুষ নয়, একই খাবার খাওয়া কুকুর, বিড়াল এবং মুরগিও মারা গেছে। এই মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে বলে তিনি জানান।

রান্না করে খাওয়া কচ্ছপটির খোলস। ছবি: আইরিন দিল্লো

ডাটু ব্লাহ সিংসুয়াত শহর সাদা বালির সৈকত এবং পরিষ্কার পানির জন্য পরিচিত। এখানকার বাসিন্দারা সাধারণত সাগর থেকেই খাবার সংগ্রহ করেন। "তাদের গ্রামে লবস্টার ও মাছসহ নানা ধরনের খাবার থাকা সত্ত্বেও এমন দুর্ঘটনা দুঃখজনক," মন্তব্য করেন দিল্লো।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, হাসপাতালে ভর্তি হওয়া বেশিরভাগ মানুষ ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে মৃত তিনজনকে স্থানীয় ঐতিহ্য মেনে দ্রুত দাফন করা হয়েছে।

স্থানীয় কাউন্সিলর ডাটু মোহাম্মদ সিংসুয়াত জুনিয়র জানিয়েছেন, তিনি কর্মকর্তাদের কড়া নির্দেশ দিয়েছেন যেন এ অঞ্চলে সামুদ্রিক কচ্ছপ শিকার সম্পূর্ণরূপে বন্ধ করা হয়। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, "এ ধরনের খাদ্য বিষক্রিয়ার ঘটনা আর কখনও ঘটতে দেওয়া হবে না।"

বেশিরভাগ সামুদ্রিক কচ্ছপ প্রজাতি বিপন্ন হিসেবে চিহ্নিত। ফিলিপাইনে এসব কচ্ছপ ধরা, ক্ষতি করা বা হত্যা করা আইনত নিষিদ্ধ। তবে কিছু সংস্কৃতিতে কচ্ছপের মাংস ও ডিম সংগ্রহ করা হয়, যেগুলোকে চিকিৎসাগত গুণমানসম্পন্ন বলে মনে করা হয়।

এর আগেও ফিলিপাইনে কচ্ছপ খেয়ে এমন অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে। ২০১৩ সালে পূর্ব সামার প্রদেশে একটি কচ্ছপ খেয়ে ৬৮ জন অসুস্থ হয়ে পড়েন, যার মধ্যে চারজন মারা যান।
 
Related Topics

টপ নিউজ

সামুদ্রিক কচ্ছপ / কচ্ছপ / ফিলিপাইন / খাদ্যে বিষক্রিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
    সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
  • ছবি: রয়টার্স
    ২ বছরের মধ্যে রেকর্ড ছাড়াতে পারে সোনার দাম, বলছেন বিনিয়োগকারীরা
  • ছবি: টিবিএস
    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ১০
  • শক্তি ঔষধালয়।
    ১২৫ বছর আগে ঢাকায় শুরু হয়েছিল ‘শক্তি ঔষধালয়’; শাখা ছিল মাদ্রাজ, রেঙ্গুন, লক্ষ্ণৌ
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি
    মুসলিমদের মধ্যে ‘মোহাম্মদ’ নামের জনপ্রিয়তা নিয়ে ট্রাম্পের উপহাস; সমালোচনা
  • কেটি যাকারায়া ও ডোনাল্ড ট্রাম্প। ছবি: সিকিউ-রোল কল
    দায়িত্ব নেওয়ার ৫ দিন পরই বরখাস্ত হলেন ট্রাম্পের নতুন প্রেস সচিব—ভাঙল আগের সব রেকর্ড

Related News

  • ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর হামলায় নিহত ৩, আহত ৮
  • আসিয়ানকে আরও শক্তিশালী করতে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
  • ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার
  • সুন্দরবনের নদীতে ধরা পড়ল ১০ কেজি ওজনের বিরল কচ্ছপ
  • ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্প, অন্তত ১৯ জন নিহত; তিন দেশে সুনামি সতর্কতা জারি

Most Read

1
সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
বাংলাদেশ

সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

২ বছরের মধ্যে রেকর্ড ছাড়াতে পারে সোনার দাম, বলছেন বিনিয়োগকারীরা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ১০

4
শক্তি ঔষধালয়।
ফিচার

১২৫ বছর আগে ঢাকায় শুরু হয়েছিল ‘শক্তি ঔষধালয়’; শাখা ছিল মাদ্রাজ, রেঙ্গুন, লক্ষ্ণৌ

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি
আন্তর্জাতিক

মুসলিমদের মধ্যে ‘মোহাম্মদ’ নামের জনপ্রিয়তা নিয়ে ট্রাম্পের উপহাস; সমালোচনা

6
কেটি যাকারায়া ও ডোনাল্ড ট্রাম্প। ছবি: সিকিউ-রোল কল
আন্তর্জাতিক

দায়িত্ব নেওয়ার ৫ দিন পরই বরখাস্ত হলেন ট্রাম্পের নতুন প্রেস সচিব—ভাঙল আগের সব রেকর্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net