Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
ট্রাম্পের জয়ের পর ইসরায়েলে হামলার পরিকল্পনা স্থগিত ইরানের: নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
30 November, 2024, 10:05 pm
Last modified: 30 November, 2024, 10:31 pm

Related News

  • মধ্যস্থতার আলোচনায় মার্কিন প্রতিনিধিদের প্রত্যাখ্যান, বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ইরানের
  • প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ ‘সর্বপ্রথম’ ইরান যুদ্ধের বিষয়ে সমর্থন দিয়েছিলেন: ট্রাম্প
  • ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান
  • হঠাৎ কেন ইরানের সঙ্গে আলোচনায় আগ্রহী হয়ে উঠলেন ট্রাম্প?
  • ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান হলেন আইআরজিসির কমান্ডার বাকের জোলকাদর

ট্রাম্পের জয়ের পর ইসরায়েলে হামলার পরিকল্পনা স্থগিত ইরানের: নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন

এদিকে মধ্যপ্রাচ্যে সংঘাত ও ইউক্রেন যুদ্ধ শেষ করার বিষয়ে ট্রাম্প যে পরিকল্পনার কথা জানিয়েছেন, তা ইরানকে আকৃষ্ট করেছে বলেও জানান কর্মকর্তারা।
টিবিএস রিপোর্ট
30 November, 2024, 10:05 pm
Last modified: 30 November, 2024, 10:31 pm
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খোমেনি (বাঁয়ে) ও নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের পর ইরান এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে। এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে মার্কিন গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস।

ইরানের রেভল্যুশনারি গার্ডের এক সদস্যসহ দেশটির সাবেক ও বর্তমান শীর্ষ পাঁচ কর্মকর্তার দ্য নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছেন, ট্রাম্প বিজয়ী হওয়ার পর ইসরায়েলে হামলার পরিকল্পনা স্থগিত করেছে ইরান। কারণ, তারা নতুন মার্কিন প্রশাসনের সঙ্গে উত্তেজনা বা দ্বন্দ্ব বাড়াতে চান না।

এদিকে মধ্যপ্রাচ্যে সংঘাত ও ইউক্রেন যুদ্ধ শেষ করার বিষয়ে ট্রাম্প যে পরিকল্পনার কথা জানিয়েছেন, তা ইরানকে আকৃষ্ট করেছে বলেও জানান তারা। 

লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের সুবিধা করতে না পারা, অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকটসহ বেশ কিছু বিষয় যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সুসম্পর্ক তৈরির সিদ্ধান্তের আরেকটি কারণ।

নাম প্রকাশ না করার শর্তে বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট ইরানি এক কর্মকর্তা বলেন, একসঙ্গে এতগুলো চ্যালেঞ্জ ইরানকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক তৈরির সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, এর আগে কিছু মার্কিন গোয়েন্দা কর্মকর্তা দাবি করেছিলেন যে ট্রাম্পকে গুপ্তহত্যার পরিকল্পনা করা হচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ইরান জো বাইডেনের প্রশাসনকে স্পষ্ট জানিয়ে দেয় যে ট্রাম্পকে হত্যার কোনো পরিকল্পনা তাদের নেই।

গত বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘছি বলেছেন, ইরান হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতিকে স্বাগত জানায়। তিনি আরও বলেন, যদিও তেহরান এখনও গত মাসে ইসরায়েলের বিমান হামলাগুলোর জবাব দেওয়ার অধিকার রাখে, তবে তারা লেবাননে যুদ্ধবিরতির মতো আঞ্চলিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এ বিষয়ে পদক্ষেপ নেবে।

মার্কিন নির্বাচনের মাত্র কয়েকদিন পরে, জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত, আমির সাইদ ইরাভানি, ট্রাম্পের কান আছে এমন বিলিয়নিয়ার উদ্যোক্তা এলন মাস্কের সাথে নিউইয়র্কে রাষ্ট্রদূতের বাসভবনে আগত ট্রাম্প প্রশাসনের সাথে উত্তেজনা কমানোর বিষয়ে আলোচনা করতে দেখা করেছিলেন। ইরানের দুই কর্মকর্তা বৈঠককে আশাব্যঞ্জক বলে বর্ণনা করেছেন।

যুক্তরাষ্ট্রের নির্বাচনের কয়েকদিন পর জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি নিউইয়র্কে তার বাসভবনে ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু ইলন মাস্কের সঙ্গে সাক্ষাৎ করেন। তারা আসন্ন ট্রাম্প প্রশাসনের সঙ্গে উত্তেজনা কমানোর বিষয়ে আলোচনা করেন। ইরানের দুই কর্মকর্তা এ বৈঠককে আশাব্যঞ্জক বলে অভিহিত করেছেন।

ইরানে সংস্কারপন্থী ও মধ্যপন্থী দলগুলো এ খবরে উচ্ছ্বাস প্রকাশ করলেও রক্ষণশীলরা এর তীব্র সমালোচনা করেন এবং রাষ্ট্রদূতকে বিশ্বাসঘাতক বলে আখ্যায়িত করেন।  

উল্লেখ্য, আগেরবার মার্কিন প্রেসিডেন্ট থাকাকালীন ট্রাম্প ২০১৮ সালে পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে গিয়ে ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ ও ২০২০ সালে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল কাসিম সুলাইমানিকে হত্যার আদেশ দিয়েছিলেন।


অনুবাদ: রেদওয়ানুল হক

 

Related Topics

টপ নিউজ

ইরান / যুক্তরাষ্ট্র / হামলা / পরিকল্পনা / ইসরায়েল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    বাংলাদেশে চীনের বিওয়াইডির গাড়ি উৎপাদন করবে রানার
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর পথে আরব আমিরাত, সৌদিসহ উপসাগরীয় মার্কিন মিত্ররা
  • আলোচিত সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি: সংগৃহীত
    মানব পাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

Related News

  • মধ্যস্থতার আলোচনায় মার্কিন প্রতিনিধিদের প্রত্যাখ্যান, বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ইরানের
  • প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ ‘সর্বপ্রথম’ ইরান যুদ্ধের বিষয়ে সমর্থন দিয়েছিলেন: ট্রাম্প
  • ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান
  • হঠাৎ কেন ইরানের সঙ্গে আলোচনায় আগ্রহী হয়ে উঠলেন ট্রাম্প?
  • ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান হলেন আইআরজিসির কমান্ডার বাকের জোলকাদর

Most Read

1
ছবি: রয়টার্স
অর্থনীতি

বাংলাদেশে চীনের বিওয়াইডির গাড়ি উৎপাদন করবে রানার

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর পথে আরব আমিরাত, সৌদিসহ উপসাগরীয় মার্কিন মিত্ররা

4
আলোচিত সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানব পাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

6
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net