Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 15, 2026
১৭ বছর আগের ‘কুকুর কাণ্ডে’ ফের মার্কেলের কাছে ক্ষমা চাইলেন পুতিন

আন্তর্জাতিক

আরটি
30 November, 2024, 10:25 am
Last modified: 30 November, 2024, 12:24 pm

Related News

  • পুতিনের ‘পোড়ামাটি নীতি’: ইউক্রেনকে কঠিন আঘাতে জর্জরিত করছে, ঘটাচ্ছে ধ্বংসযজ্ঞ 
  • রাশিয়া ও ইউক্রেন জ্বালানি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে: দাবি ট্রাম্পের
  • রাশিয়ার নির্বাচনে রেকর্ড ৩৫৫ আসনে জিতল পুতিনের দল
  • ব্রিকস সম্মেলনের আগে পুতিন-মোদির বৈঠক; বাণিজ্য, প্রতিরক্ষা ও জ্বালানি খাতে সহযোগিতা নিয়ে আলোচনা
  • পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনার কথা জানাল মস্কো

১৭ বছর আগের ‘কুকুর কাণ্ডে’ ফের মার্কেলের কাছে ক্ষমা চাইলেন পুতিন

মঙ্গলবার (২৬ নভেম্বর) অ্যাঙ্গেলা মার্কেলের স্মৃতিকথা ‘ফ্রিডম’- প্রকাশিত হয়েছে। সেখানে তিনি ১৭ বছর আগের ওই ‘কুকুর–কাণ্ড’ এর কথা উল্লেখ করেছেন।
আরটি
30 November, 2024, 10:25 am
Last modified: 30 November, 2024, 12:24 pm
২০০৭ সালে রাশিয়ার সোচিতে দুই নেতার মধ্যে বৈঠকের সময় হঠাৎই সেখানে হাজির হয় পুতিনের পোষা কুকুর। ছবি: স্পুটনিক / দিমিত্রি আস্তাখভ

১৭ বছর আগের এক ঘটনায় জার্মানির সাবেক চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের কাছে আবারও ক্ষমা চেয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

২০০৭ সালে রাশিয়ার সোচিতে দুই নেতার মধ্যে বৈঠকের সময় হঠাৎই সেখানে হাজির হয় পুতিনের পোষা কুকুর। সেই কুকুর দেখে অস্বস্তিতে পড়েছিলেন মার্কেল; দাবি করেছিলেন, তাকে অস্বস্তি বোধ করাতেই নাকি ইচ্ছে করে কুকুরটিকে বৈঠকে আনা হয়েছিল বৈঠকে। যদিও মার্কেলের সে দাবি ভুল বলে মন্তব্য করে, ফের তার কাছে ক্ষমা চেয়েছেন রুশ প্রেসিডেন্ট। 

প্রতিবেদন থেকে জানা যায়, ১৯৯৫ সালে দুর্ঘটনাবশত কুকুরের কামড়ের শিকার হন সাবেক জার্মান চ্যান্সেলর। এরপর থেকেই কুকুর ভয় পান তিনি। পরে তিনি বলেছিলেন, বৈঠকের সময় হঠাৎ করেই কক্ষে কুকুর নিয়ে এসে তাকে অস্বস্তিতে ফেলেছিলেন পুতিন। 

মঙ্গলবার (২৬ নভেম্বর) অ্যাঙ্গেলা মার্কেলের স্মৃতিকথা 'ফ্রিডম'- প্রকাশিত হয়েছে। সেখানে তিনি ১৭ বছর আগের ওই 'কুকুর–কাণ্ড' এর কথা উল্লেখ করেছেন।

তিনি লিখেছেন, 'পুতিন এবং আমি আমাদের বৈঠকের শুরুতে ফটোগ্রাফার ও ক্যামেরাম্যানদের সামনে বসে পোজ দিচ্ছিলাম; যতটা সম্ভব আমি কুকুরটিকে উপেক্ষা করারই চেষ্টা করছিলাম। কিন্তু কুকুরটি আমার আশপাশ দিয়েই ঘুরঘুর করছিল।'

'পুতিনের মুখের অভিব্যক্তি দেখে মনে হয়েছিল, তিনি সেই পরিস্থিতি উপভোগ করছিলেন,' লেখেন মার্কেল।

এর আগে, ২০১৬ সালে জার্মান ট্যাবলয়েড বিল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন জানিয়েছিলেন, এ ঘটনার জন্য ইতোমধ্যেই মার্কেলের কাছে ক্ষমা চেয়েছেন তিনি।

পরে গত বৃহস্পতিবার (২৮ নভেম্বর) কাজাখস্তান সফরের সময় পুতিনকে সাংবাদিকরা আবারও একই ঘটনা নিয়ে প্রশ্ন করলে, পুতিন নিজের অবস্থান ফের পরিষ্কার করেন। সাংবাদিকদের তিনি জানান, মার্কেল যে কুকুর ভয় পান, সেটি তিনি জানতেন না।

"যদি আমি (তখন) এ বিষয়ে জানতাম, আমি এটি কখনই করতাম না," বলেন পুতিন। 

"বরং আমাদের সংলাপের জন্য আমি একটি সুন্দর ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশ তৈরি করতে চেয়েছিলাম।"

"আমি ভেবেছিলাম তিনি (মার্কেল) এটি উপভোগ করবেন। কিন্তু পরে আমি জানতে পারি, তিনি কুকুর ভয় পান। বিষয়টি জানতে পেরে, আমি তার কাছে ক্ষমা চেয়েছি," যোগ করেন পুতিন।

কাজাখস্তানে সাংবাদিকদের মাধ্যমে আরও একবার মার্কেলের কাছে সরাসরি ক্ষমা চেয়েছেন রুশ নেতা। 

বলেছেন, "অ্যাঙ্গেলা, আমাকে ক্ষমা করবেন। আমি আপনাকে কোনোভাবেই কষ্ট দিতে চাইনি। আপনি যদি কখনও (রাশিয়ায়) আসেন— আমি জানি, সে সম্ভাবনা যদিও কম—  আমি কোনো অবস্থাতেই আর এমন কিছু করব না।"

Related Topics

টপ নিউজ

ভ্লাদিমির পুতিন / অ্যাঞ্জেলা মার্কেল / কুকুর কাণ্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ২৩,৯৪৩ কোটি টাকা রাজস্ব বিএসআরএম গ্রুপের দুই প্রতিষ্ঠানের
    ২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ২৩,৯৪৩ কোটি টাকা রাজস্ব বিএসআরএম গ্রুপের দুই প্রতিষ্ঠানের
  • কেটি যাকারায়া। ছবি: সিএনপি
    ‘আমার প্রেসিডেন্ট, দুঃখিত আমার স্বামী’: প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব
  • প্রতীকি ছবি: সংগৃহীত
    বাংলাদেশ, পাকিস্তানসহ ২৯ দেশের বিমানকর্মীদের ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা মেনে চলবে এয়ার ফ্রান্স
  • ছবি: টিবিএস
    ফায়ার সার্ভিসের ২১ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে টঙ্গীর ওষুধ কারখানার আগুন
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    কুতুবজোমে ১৩ হাজার কোটি টাকার ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাবে সায় দেয়নি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি
  • বাংলাদেশের একটি গ্রামের মাঠে সোলার প্যানেল। ফাইল ছবি: রেহমান আসাদ/টিবিএস
    সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে অর্থবিভাগ ও পিকেএসএফের ৫০০ কোটি টাকার চুক্তি সই

Related News

  • পুতিনের ‘পোড়ামাটি নীতি’: ইউক্রেনকে কঠিন আঘাতে জর্জরিত করছে, ঘটাচ্ছে ধ্বংসযজ্ঞ 
  • রাশিয়া ও ইউক্রেন জ্বালানি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে: দাবি ট্রাম্পের
  • রাশিয়ার নির্বাচনে রেকর্ড ৩৫৫ আসনে জিতল পুতিনের দল
  • ব্রিকস সম্মেলনের আগে পুতিন-মোদির বৈঠক; বাণিজ্য, প্রতিরক্ষা ও জ্বালানি খাতে সহযোগিতা নিয়ে আলোচনা
  • পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনার কথা জানাল মস্কো

Most Read

1
২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ২৩,৯৪৩ কোটি টাকা রাজস্ব বিএসআরএম গ্রুপের দুই প্রতিষ্ঠানের
অর্থনীতি

২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ২৩,৯৪৩ কোটি টাকা রাজস্ব বিএসআরএম গ্রুপের দুই প্রতিষ্ঠানের

2
কেটি যাকারায়া। ছবি: সিএনপি
আন্তর্জাতিক

‘আমার প্রেসিডেন্ট, দুঃখিত আমার স্বামী’: প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

3
প্রতীকি ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশ, পাকিস্তানসহ ২৯ দেশের বিমানকর্মীদের ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা মেনে চলবে এয়ার ফ্রান্স

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফায়ার সার্ভিসের ২১ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে টঙ্গীর ওষুধ কারখানার আগুন

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কুতুবজোমে ১৩ হাজার কোটি টাকার ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাবে সায় দেয়নি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি

6
বাংলাদেশের একটি গ্রামের মাঠে সোলার প্যানেল। ফাইল ছবি: রেহমান আসাদ/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে অর্থবিভাগ ও পিকেএসএফের ৫০০ কোটি টাকার চুক্তি সই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net