Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 10, 2026
রাশিয়ায় রোলস-রয়েসের বিক্রিতে রমরমা

আন্তর্জাতিক

আরটি
15 November, 2024, 12:45 pm
Last modified: 15 November, 2024, 12:50 pm

Related News

  • রাশিয়া-ইউক্রেন আকাশযুদ্ধে দীর্ঘতর হচ্ছে বেসামরিক প্রাণহানির মিছিল
  • মার্কিন সিনেটে রুশ নিষেধাজ্ঞা বিল পাশ, ১০০ শতাংশ শুল্কারোপ হতে পারে ভারত-চীনের ওপর
  • কয়েক সপ্তাহের মধ্যে ন্যাটোভুক্ত দেশে হামলা চালাতে পারে রাশিয়া, মার্কিন গোয়েন্দা সংস্থার সতর্কবার্তা
  • আরামকো ট্রেডিং সিঙ্গাপুর থেকে এক কার্গো এলএনজি কিনবে সরকার
  • ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ইউনিট মোতায়েন করেছে রাশিয়া, দাবি কিয়েভের

রাশিয়ায় রোলস-রয়েসের বিক্রিতে রমরমা

রাশিয়ায় বিলাসবহুল দ্রব্যের সরবরাহ সীমিত করতে পশ্চিমা বিশ্বের চেষ্টা অব্যাহত থাকলেও এরই মধ্যে ব্রিটিশ ব্র্যান্ডের গাড়ির বিক্রির হার বেড়ে চলেছে। 
আরটি
15 November, 2024, 12:45 pm
Last modified: 15 November, 2024, 12:50 pm
রোলস-রয়েসের ফ্যান্টম সিরিজের একটি গাড়ি। ছবি: রোলস-রয়েস।

রাশিয়ায় রোলস-রয়েস গাড়ি বিক্রি গত বছরের তুলনায় ৩৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এবার বছরের প্রথম ৯ মাসেই এতবেশি সংখ্যক গাড়ি বিক্রি হয়েছে। গত মঙ্গলবার শিল্প বিষয়ক সংবাদমাধ্যম অটো মেইল এ তথ্য জানিয়েছে।

রাশিয়ায় বিলাসবহুল দ্রব্যের সরবরাহ সীমিত করতে পশ্চিমা বিশ্বের চেষ্টা অব্যাহত থাকলেও এরই মধ্যে ব্রিটিশ ব্র্যান্ডের গাড়ির বিক্রির হার বেড়ে চলেছে। 

জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত রাশিয়ানরা মোট ৯৯টি রোলস-রয়েস গাড়ি কিনেছে। তবে রাশিয়ায় গাড়ির সবচেয়ে জনপ্রিয় মডেল হল কালিনান এসইউভি। রাশিয়ার ধনীদের মধ্যে এই বিলাসবহুল গাড়ির বিক্রি ২৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অটো মেইল জানিয়েছে, এ বছর রাশিয়ায় ৫৯টি কালিনান এসইউভি গাড়ি বিক্রি হয়েছে।

রাশিয়ান ধনকুবেরদের কাছে দ্বিতীয় জনপ্রিয় গাড়ি হলো রোলস-রয়েসের স্পেক্টর মডেলটি। এ স্পেক্টর মডেলটি রোলস-রয়েসের প্রস্তুত করা প্রথম বৈদ্যুতিক গাড়ি। এটি বাজারে আসার পর রাশিয়াতেই মোট ২২টি স্পেক্টর মডেলের গাড়ি বিক্রি হয়েছে। এসব গাড়িগুলোর গড় মূল্য প্রায় ৯ লাখ ডলার। 

অটো মেইলের প্রতিবেদন অনুসারে আরও জানা যায়, রাশিয়ায় তৃতীয় জনপ্রিয় গাড়ি হলো রোলস-রয়েসের ঘোস্ট সেডান মডেলটি। এ গাড়িটির মূল্য প্রায় ৬ লাখ ডলার। ২০২৪ সালের প্রথম ৯ মাসে এই মডেলের মোট ১২টি গাড়ি বিক্রি হয়েছে।

তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে রোলস-রয়েসেরই আরেকটি গাড়ি ফ্যান্টম লিমোজিন। জানুয়ারি থেকে এ গাড়ি বিক্রি হয়েছে ছয়টি। রাশিয়ায় এই বিশেষ লিমোজিনের প্রাথমিক মূল্য প্রায় ১০ লাখ ডলার।

রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও এসব গাড়ির আমদানি কিন্তু থেমে নেই। সমান্তরাল আমদানি স্কিমের মাধ্যমে এসব বিলাসবহুল গাড়ি আমদানি করছে রাশিয়া। বিশেষত বেলারুশ থেকে গাড়িগুলো রাশিয়ায় পুনঃরপ্তানি করা হচ্ছে।

ট্রেড ডেটা মনিটরের পরিসংখ্যান ও ফিনানশিয়াল টাইমসের প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ২০২২ সালে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জোরদারের পর বেলারুশে ইউরোপীয় ইউনিয়নের গাড়ি রপ্তানি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালের শুরুতেই এ রপ্তানি আয় ২৬৮ মিলিয়ন ডলারে পৌঁছেছিল।

Related Topics

টপ নিউজ

রোলস রয়েস / রাশিয়া / পশ্চিমা নিষেধাজ্ঞা / বিক্রি / আমদানি / গাড়ি / বিলাসবহুল গাড়ি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/রয়টার্স
    হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প
  • সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক (বায়ে) ও চট্টগ্রামের সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন (ডানে)। ছবি: সংগৃহীত
    আমাদের যেটা মারা গেছে, সেটার জানাজা-টানাজা করেন; ওইটাকে ইস্যু করেন: নাছিরকে ফোনালাপে নানক
  • ফাইল ছবি: সংগৃহীত
    হাসিনা দল বা সরকারের কাউকে বিশ্বাস করতেন না, এনটিএমসি’র মাধ্যমে ফোনকল নজরদারি করতেন: প্রসিকিউশন  
  •  ফাইল ছবি/সংগৃহীত
    পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের রুদ্ধদার বৈঠক, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সোমবার
  • ভর্তুকি কমাতে লাভজনক পণ্যের ব্যবসায় নামছে টিসিবি; বিক্রি করবে সাবান, চা, লবণ, আটা, ভোজ্য তেল 
    ভর্তুকি কমাতে লাভজনক পণ্যের ব্যবসায় নামছে টিসিবি; বিক্রি করবে সাবান, চা, লবণ, আটা, ভোজ্য তেল 
  • বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফ (বায়েঁ) এবং ২০১২ সালে নিখোঁজ হওয়া বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী। কোলাজ: টিবিএস
    ইলিয়াস আলী গুম: উইং কমান্ডার সাইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

Related News

  • রাশিয়া-ইউক্রেন আকাশযুদ্ধে দীর্ঘতর হচ্ছে বেসামরিক প্রাণহানির মিছিল
  • মার্কিন সিনেটে রুশ নিষেধাজ্ঞা বিল পাশ, ১০০ শতাংশ শুল্কারোপ হতে পারে ভারত-চীনের ওপর
  • কয়েক সপ্তাহের মধ্যে ন্যাটোভুক্ত দেশে হামলা চালাতে পারে রাশিয়া, মার্কিন গোয়েন্দা সংস্থার সতর্কবার্তা
  • আরামকো ট্রেডিং সিঙ্গাপুর থেকে এক কার্গো এলএনজি কিনবে সরকার
  • ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ইউনিট মোতায়েন করেছে রাশিয়া, দাবি কিয়েভের

Most Read

1
ফাইল ছবি/রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

2
সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক (বায়ে) ও চট্টগ্রামের সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন (ডানে)। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আমাদের যেটা মারা গেছে, সেটার জানাজা-টানাজা করেন; ওইটাকে ইস্যু করেন: নাছিরকে ফোনালাপে নানক

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা দল বা সরকারের কাউকে বিশ্বাস করতেন না, এনটিএমসি’র মাধ্যমে ফোনকল নজরদারি করতেন: প্রসিকিউশন  

4
 ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের রুদ্ধদার বৈঠক, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সোমবার

5
ভর্তুকি কমাতে লাভজনক পণ্যের ব্যবসায় নামছে টিসিবি; বিক্রি করবে সাবান, চা, লবণ, আটা, ভোজ্য তেল 
অর্থনীতি

ভর্তুকি কমাতে লাভজনক পণ্যের ব্যবসায় নামছে টিসিবি; বিক্রি করবে সাবান, চা, লবণ, আটা, ভোজ্য তেল 

6
বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফ (বায়েঁ) এবং ২০১২ সালে নিখোঁজ হওয়া বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

ইলিয়াস আলী গুম: উইং কমান্ডার সাইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net