Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 15, 2026
'ভয়াবহ' বায়ুদূষণে শ্বাসরুদ্ধপ্রায় ভারতের দিল্লি

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
13 November, 2024, 09:45 pm
Last modified: 16 November, 2024, 04:49 pm

Related News

  • প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকা থেকে কোনো বার্তা পায়নি দিল্লি
  • আসিফ নজরুলের সিদ্ধান্তে বিশ্বকাপ খেলেনি বাংলাদেশ: তদন্ত প্রতিবেদন
  • ২ হাজার রুপি পর্যন্ত ইউপিআই লেনদেনে কোনো চার্জ না নেওয়ার নির্দেশ ভারতের
  • নয়াদিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনারের নিয়োগে এখনো আনুষ্ঠানিক সম্মতি দেয়নি ভারত: দ্য প্রিন্ট
  • রাশিয়া নিষেধাজ্ঞা বিল: ১০০% শুল্ক আরোপের তালিকায় ভারতের নাম চান মার্কিন আইনপ্রণেতারা

'ভয়াবহ' বায়ুদূষণে শ্বাসরুদ্ধপ্রায় ভারতের দিল্লি

বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান এয়ার কোয়ালিটি ইনডেক্স (আইকিউএয়ার)- এর তথ্যানুসারে, বুধবার সকালে দিল্লির বেশ কিছু অংশে দূষণের মাত্রা ৫০০ পয়েন্টে পৌঁছেছিল।
টিবিএস ডেস্ক
13 November, 2024, 09:45 pm
Last modified: 16 November, 2024, 04:49 pm
৪ নভেম্বর, ২০২৪ ভারতের রাজধানী নয়াদিল্লি বিষাক্ত ধোঁয়াশার পুরু স্তরে ঢেকে গিয়েছিল। ফাইল ছবি: রয়টার্স

শহরের বাতাসের মান এত খারাপ হয়ে পড়েছে যে ধোঁয়াশার পুরু আস্তরণে ঢেকে গেছে ভারতের দিল্লি। বর্তমানে দেশটির রাজধানী এবং এর আশেপাশের শহরগুলোতে দূষণের মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্ধারিত নিরাপদ মাত্রার চেয়ে অন্তত ৩০-৩৫ গুণ বেশি। খবর বিবিসির

প্রতিবছর অক্টোবর থেকে জানুয়ারি মাসে শীতকালজুড়ে দিল্লি এবং উত্তরাঞ্চলীয় রাজ্যগুলো ভয়াবহ বায়ু দূষণের শিকার হয়। এর কারণ- তাপমাত্রা অনেক কমে যাওয়া, ধোঁয়া, ধূলিকণা, বাতাসের গতি কমে যাওয়া, যানবাহনের দূষণ এবং ফসলের অবশিষ্টাংশ পোড়ানো প্রভৃতি।

বিশেষজ্ঞরা বলছেন, এই বছর সামনের দিনগুলোতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান এয়ার কোয়ালিটি ইনডেক্স (আইকিউএয়ার)- এর তথ্যানুসারে, বুধবার সকালে দিল্লির বেশ কিছু অংশে দূষণের মাত্রা ৫০০ পয়েন্টে পৌঁছেছিল।

প্রতিমুহূর্তের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বায়ু কতটুকু নির্মল বা দূষিত হচ্ছে, সে সম্পর্কে মানুষকে তথ্য দিয়ে থাকে। একিউআই বায়ুতে থাকা ক্ষুদ্র কণার (পিএম ২.৫) পরিমাণ পরিমাপ করে। এই ক্ষুদ্র কণা ফুসফুসে প্রবেশ করে বিভিন্ন রোগ সৃষ্টি করতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর নির্দেশিকা অনুযায়ী, একিউআই স্কোর ১০০ এর নিচে থাকলে ওই বাতাস মানুষের জন্য নিরাপদ বলে বিবেচিত হয়। আর স্কোর ৪০০-৫০০ এর মাঝামাঝি থাকা মানে ওই অঞ্চলে দূষণের মাত্রা 'ভীষণ বিপজ্জনক' পর্যায়ে রয়েছে।

দিল্লির স্যাটেলাইট শহরগুলো- যেমন নয়ডা ও গুরগাঁও-তেও দূষণের মাত্রা ৫০০ পয়েন্টে পৌঁছেছিল।

গত কয়েক সপ্তাহ ধরে বেশ কয়েকটি উত্তরাঞ্চলীয় রাজ্যে বিষাক্ত বায়ু ও ধোঁয়াচ্ছন্নতা বিরাজ করছে। এমনকি এর পরিপ্রেক্ষিতে দিল্লিতে ফ্লাইট বাতিল বা বিলম্ব হওয়ার খবরও এসেছে।

ধোঁয়াশা এতটাই ঘন যে তা মহাকাশ থেকেও দেখা যায়।

কয়েকদিন আগে নাসা স্যাটেলাইট ইমেজ শেয়ার করেছিল, যেখানে দেখা যাচ্ছে উত্তর ভারত ও প্রতিবেশী পাকিস্তানের কিছু অংশে ধোঁয়াশার চাদর ঢেকে গেছে।

বিষাক্ত বায়ু মানুষের স্বাস্থ্যেও প্রভাব ফেলছে।

দিল্লি ও পার্শ্ববর্তী শহরগুলোতে অনলাইন কমিউনিটি প্ল্যাটফর্ম 'লোকাল সার্কেলস'-এর একটি সমীক্ষায় দেখা গেছে, গত তিন সপ্তাহে দূষণের কারণে ৮১ শতাংশ পরিবারের কমপক্ষে একজন সদস্য স্বাস্থ্য সমস্যায় ভুগছেন।

এছাড়া, এক তৃতীয়াংশেরও বেশি অংশগ্রহণকারী বলেছেন, তারা এই সময়ে কাশির সিরাপ খেয়েছেন।

দিল্লি কর্তৃপক্ষ বাসিন্দাদের যতটা সম্ভব বাড়ির ভিতরে থাকার এবং যানবাহনের ধোঁয়া নির্গমন কমাতে গণপরিবহন ব্যবহার করার আহ্বান জানিয়েছে।

আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ২০২৩ সালে বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানী ছিল দিল্লি।

আইকিউএয়ার জানিয়েছে, প্রতিবেশী বাংলাদেশ ও পাকিস্তানের পর বিশ্বের তৃতীয় দূষিত দেশ ভারত।

ভারতের বেশ কয়েকটি শহরে বায়ু দূষণ একটি গুরুতর সমস্যায় পরিণত হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত শিল্পায়নের পাশাপাশি; পরিবেশ আইনের দুর্বল প্রয়োগ দেশটিতে দূষণ বৃদ্ধির অন্যতম কারণ।

ভাবানুবাদ: তাবাসসুম সুইটি

Related Topics

টপ নিউজ

ভারত / দিল্লি / বায়ুদূষণ / ধোঁয়াশা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ওয়াশিংটন পোস্ট
    গণিতের বড় এক আবিষ্কারের দ্বারপ্রান্তে ছিলেন এই গণিতবিদ, এরপরই কৃতিত্ব ছিনিয়ে নিল এআই
  • এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ফাইল ছবি/সংগৃহীত
    এস-৪০০ দিয়ে ৩১৪ কিলোমিটার দূরে পাকিস্তানি বিমান ধ্বংসের দাবি ভারতের
  • একের পর এক ফল জালিয়াতির অভিযোগ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন কর্মী সাময়িক বরখাস্ত
    একের পর এক ফল জালিয়াতির অভিযোগ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন কর্মী সাময়িক বরখাস্ত
  • ছবি: টিবিএস
    ব্রাহ্মণবাড়িয়ায় কওমি ছাত্র ঐক্যের আপত্তির মুখেই নবীনবরণ কনসার্ট, মানুষের ঢল
  • ছবি: টিবিএস
    ডাকসুতে জিন্নাহর ছবির প্রতিবাদে গোলাম আজমকে জুতাপেটার ছবি টাঙাল ছাত্র ফেডারেশন
  • ব্রিকস সম্মেলনের নৈশভোজে সম্পূর্ণ নিরামিষ আয়োজন করা হয়। ছবি: এনডিটিভি
    ‘ভারতের ৮০% মানুষ আমিষভোজী’: ব্রিকস সম্মেলনে শুধু নিরামিষ খাওয়ানো নিয়ে তুমুল বিতর্ক

Related News

  • প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকা থেকে কোনো বার্তা পায়নি দিল্লি
  • আসিফ নজরুলের সিদ্ধান্তে বিশ্বকাপ খেলেনি বাংলাদেশ: তদন্ত প্রতিবেদন
  • ২ হাজার রুপি পর্যন্ত ইউপিআই লেনদেনে কোনো চার্জ না নেওয়ার নির্দেশ ভারতের
  • নয়াদিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনারের নিয়োগে এখনো আনুষ্ঠানিক সম্মতি দেয়নি ভারত: দ্য প্রিন্ট
  • রাশিয়া নিষেধাজ্ঞা বিল: ১০০% শুল্ক আরোপের তালিকায় ভারতের নাম চান মার্কিন আইনপ্রণেতারা

Most Read

1
ছবি: ওয়াশিংটন পোস্ট
আন্তর্জাতিক

গণিতের বড় এক আবিষ্কারের দ্বারপ্রান্তে ছিলেন এই গণিতবিদ, এরপরই কৃতিত্ব ছিনিয়ে নিল এআই

2
এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ফাইল ছবি/সংগৃহীত
আন্তর্জাতিক

এস-৪০০ দিয়ে ৩১৪ কিলোমিটার দূরে পাকিস্তানি বিমান ধ্বংসের দাবি ভারতের

3
একের পর এক ফল জালিয়াতির অভিযোগ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন কর্মী সাময়িক বরখাস্ত
বাংলাদেশ

একের পর এক ফল জালিয়াতির অভিযোগ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন কর্মী সাময়িক বরখাস্ত

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় কওমি ছাত্র ঐক্যের আপত্তির মুখেই নবীনবরণ কনসার্ট, মানুষের ঢল

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ডাকসুতে জিন্নাহর ছবির প্রতিবাদে গোলাম আজমকে জুতাপেটার ছবি টাঙাল ছাত্র ফেডারেশন

6
ব্রিকস সম্মেলনের নৈশভোজে সম্পূর্ণ নিরামিষ আয়োজন করা হয়। ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

‘ভারতের ৮০% মানুষ আমিষভোজী’: ব্রিকস সম্মেলনে শুধু নিরামিষ খাওয়ানো নিয়ে তুমুল বিতর্ক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net