Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 04, 2026
বাংলাদেশিদের ভিসা বন্ধ, ভারতের মেডিক্যাল ট্যুরিজম খাতের আয়ে বড় ধাক্কা

আন্তর্জাতিক

বিজনেস স্ট্যান্ডার্ড
12 November, 2024, 10:05 am
Last modified: 12 November, 2024, 10:06 am

Related News

  • ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৬০৮
  • ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, এক দিনে সর্বোচ্চ ২,১৫৮ জন হাসপাতালে ভর্তি
  • চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশির সংখ্যায় ধস, চিন্তিত কলকাতার হাসপাতালগুলো, বাংলাদেশে পাঠাচ্ছে প্রতিনিধি দল
  • ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট: অ্যাম্বুলেন্সেই প্রাণ গেল রোগীর
  • কুমিল্লায় ডাক্তারদের ‘স্যার-ম্যাডাম’ ডাকার নির্দেশ দিয়ে হাসপাতালে নোটিশ

বাংলাদেশিদের ভিসা বন্ধ, ভারতের মেডিক্যাল ট্যুরিজম খাতের আয়ে বড় ধাক্কা

ভারতের শীর্ষ চিকিৎসা প্রতিষ্ঠানগুলো জানায়, চলতি অর্থবছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশটিতে বাংলাদেশি রোগীর সংখ্যা ২৫-৪০ শতাংশ পর্যন্ত কমে আসায় তাদের আয়ে বড় ধরনের প্রভাব পড়েছে।
বিজনেস স্ট্যান্ডার্ড
12 November, 2024, 10:05 am
Last modified: 12 November, 2024, 10:06 am
প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাস তাদের কর্মীদের ফিরিয়ে নেয় এবং সাময়িকভাবে ভিসা প্রদান বন্ধ করে দেয়। এর নেতিবাচক প্রভাব পড়েছে ভারতের মেডিক্যাল ট্যুরিজম বা চিকিৎসা পর্যটন খাতে।

ভারতের শীর্ষ চিকিৎসা প্রতিষ্ঠানগুলো জানায়, চলতি অর্থবছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ের মধ্যে দেশটিতে বিদেশি রোগীর সংখ্যা কমেছে। বিশেষ করে বাংলাদেশি রোগীর সংখ্যা ২৫-৪০ শতাংশ পর্যন্ত কমে আসায় তাদের আয়ে বড় ধরনের প্রভাব পড়েছে।

কেয়ারএজ রেটিংস-এর সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের চিকিৎসা নিতে আসা বিদেশি রোগীর মধ্যে প্রায় ৫০-৬০ শতাংশই আসেন বাংলাদেশ থেকে। এই বিপুল প্রবাহের ওপর নির্ভরশীল শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম অ্যাপোলো হসপিটালস এন্টারপ্রাইজ (এএইচইএল)।

এএইচইএল জানিয়েছে, বছরের প্রথমার্ধে তাদের বিদেশি রোগীদের থেকে মোট আয় ১৫ শতাংশ কমে গেছে, কারণ বাংলাদেশি রোগীদের থেকে আয় ২৭ শতাংশ কমেছে।

অ্যাপোলো হসপিটালস-এর প্রেসিডেন্ট ও সিইও মধু শশীধর বলেন, "বাংলাদেশে অস্থিরতার চূড়ান্ত সময়ে রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যায়, বিশেষত যেসব রোগী সাধারণ স্বাস্থ্য পরীক্ষা বা অন্যান্য সেবার জন্য আসতেন। এখন এই সংখ্যা অনেকটা ফিরে এসেছে। তবে গত বছরের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়নি।"

বর্তমানে ভারত সরকার বাংলাদেশি নাগরিকদের শুধু জরুরি ভিসা দিচ্ছে । কেয়ারএজ রেটিংস-এর প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ থেকে রোগীর সংখ্যা ১০-১৫ শতাংশ পর্যন্ত কমতে পারে। অন্যান্য হাসপাতালগুলোর ক্ষেত্রেও একই প্রবণতা লক্ষ্য করা গেছে।

মণিপাল হাসপাতালের মোট আয়ের প্রায় ১০ শতাংশ আসে আন্তর্জাতিক রোগীদের থেকে। হাসপাতালটির কলকাতা ও বেঙ্গালুরু কেন্দ্রগুলোতে বাংলাদেশি রোগী প্রায় ৪০-৪৫ শতাংশ আন্তর্জাতিক রোগীর মধ্যে অন্তর্ভুক্ত। 

মণিপাল হাসপাতালের চিফ অপারেটিং অফিসার কার্তিক রাজাগোপাল বলেন, "আমাদের কলকাতা ও বেঙ্গালুরু কেন্দ্রগুলোতে বাংলাদেশ থেকে প্রচুর রোগী আসে। জুলাই পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক ছিল, তবে এর পর থেকে অবনতি শুরু হয়। সেপ্টেম্বর মাসে সবচেয়ে বেশি ক্ষতি হয়, কারণ রোগীর সংখ্যা ৫০-৬০ শতাংশ পর্যন্ত কমে যায়।" 

তিনি আরও বলেন, "অক্টোবর মাসে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে এবং নভেম্বর মাসটি সবে শুরু হয়েছে। বর্তমানে আমরা বাংলাদেশ থেকে স্বাভাবিক আন্তর্জাতিক রোগী প্রবাহের ৬০ শতাংশ পর্যায়ে আছি।"

অন্যদিকে, ম্যাক্স হেলথকেয়ারের মোট আয়ের ৯ শতাংশ আসে আন্তর্জাতিক ব্যবসা থেকে। চলতি অর্থবছরের প্রথমার্ধে তাদের আন্তর্জাতিক ব্যবসায় বছরে ১৮ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে, যেটি মূলত অন্যান্য বাজার থেকে রোগীর প্রবাহ বৃদ্ধির কারণে। তবে, বাংলাদেশি বাজার থেকে তাদের আয়ে উল্লেখযোগ্য পতন ঘটেছে।

ম্যাক্স হেলথকেয়ারের সিনিয়র ডিরেক্টর ও প্রধান বিক্রয় ও মার্কেটিং কর্মকর্তা আনাস আবদুল ওয়াজিদ বলেন, "বাংলাদেশি বাজার ম্যাক্স হেলথকেয়ারের মোট আন্তর্জাতিক আয়ের প্রায় ৫ শতাংশ জোগান দেয়। তবে সাম্প্রতিক রাজনৈতিক সংকটের কারণে এই বাজার থেকে আয়ে ৫০ শতাংশ কমে গেছে। বাংলাদেশে আমাদের একটি স্থায়ী অফিস রয়েছে, যা চিকিৎসার জন্য আমাদের হাসপাতালে আসা রোগীদের সহায়তা প্রদান করে।"

গত মাসে ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা গণমাধ্যমকে জানান, জনবল সংকটের কারণে শুধু জরুরি ভিত্তিতে ভিসা প্রদান করা হচ্ছে।

তবে, এটি ভারতের সামগ্রিক হাসপাতাল খাতে বড় প্রভাব ফেলবে না বলে মনে করা হচ্ছে, কারণ এই খাতে চিকিৎসা পর্যটনের অবদান মোটে প্রায় ৩-৫ শতাংশ।

অভিবাসন ব্যুরোর তথ্য অনুসারে, ২০২৩ সালে প্রায় ৬ লাখ ৩৫ হাজার চিকিৎসা পর্যটক ভারত সফর করেছেন, যেখানে ২০২২ সালে সংখ্যাটি ছিল ৪ লাখ ৭৫ হাজার। এর মধ্যে প্রায় ৩ লাখ থেকে ৩ লাখ ৫০ হাজার চিকিৎসা পর্যটক বাংলাদেশ থেকে এসেছিলেন।
 

Related Topics

টপ নিউজ

মেডিক্যাল ট্যুরিজম / চিকিৎসা পর্যটন / ভারতীয় দূতাবাস / ভিসা বন্ধ / বাংলাদেশি পর্যটক / রোগী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বিজনেস ইনসাইডার
    ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস
  • ছবি: বলিউড হাঙ্গামা
    চীনকে ‘ইতিবাচকভাবে’ উপস্থাপনের পর সরকারের সবুজ সংকেত পেল সালমানের আটকে থাকা সিনেমা
  • ছবি: সংগৃহীত
    ‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী
  • ফাইল ছবি/সংগৃহীত
    রামপাল বিদ্যুৎকেন্দ্রে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 
  • ছবি সৌজন্যে: হোয়াইট হাউস
    ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের ছবি প্রকাশ
  • ছবি: সংগৃহীত
    ৩ হাজার কোটি টাকার এলইডি বাল্বের বাজারের অর্ধেকই মান-সনদহীন, চাপে নিয়ম মেনে চলা উৎপাদকরা

Related News

  • ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৬০৮
  • ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, এক দিনে সর্বোচ্চ ২,১৫৮ জন হাসপাতালে ভর্তি
  • চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশির সংখ্যায় ধস, চিন্তিত কলকাতার হাসপাতালগুলো, বাংলাদেশে পাঠাচ্ছে প্রতিনিধি দল
  • ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট: অ্যাম্বুলেন্সেই প্রাণ গেল রোগীর
  • কুমিল্লায় ডাক্তারদের ‘স্যার-ম্যাডাম’ ডাকার নির্দেশ দিয়ে হাসপাতালে নোটিশ

Most Read

1
ছবি: বিজনেস ইনসাইডার
আন্তর্জাতিক

ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস

2
ছবি: বলিউড হাঙ্গামা
বিনোদন

চীনকে ‘ইতিবাচকভাবে’ উপস্থাপনের পর সরকারের সবুজ সংকেত পেল সালমানের আটকে থাকা সিনেমা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী

4
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

রামপাল বিদ্যুৎকেন্দ্রে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 

5
ছবি সৌজন্যে: হোয়াইট হাউস
বাংলাদেশ

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের ছবি প্রকাশ

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ হাজার কোটি টাকার এলইডি বাল্বের বাজারের অর্ধেকই মান-সনদহীন, চাপে নিয়ম মেনে চলা উৎপাদকরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net