Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
বন্যাকবলিত এলাকা পরিদর্শনে যাওয়া রাজাকে দুয়ো দিল স্পেনের বিক্ষুব্ধ জনতা, ছুড়ে মারল ডিম

আন্তর্জাতিক

সিএনএন
04 November, 2024, 10:55 am
Last modified: 04 November, 2024, 11:00 am

Related News

  • স্পেনের বিরুদ্ধে কর যুদ্ধে জয় শাকিরার, ফেরত পাচ্ছেন ৫৫ মিলিয়ন ইউরো
  • মার্কিন এফ-৩৫ এর বদলে তুরস্কের 'কান' ফাইটার জেট কিনতে আগ্রহী স্পেন
  • হাওরের নিম্নাঞ্চলে বন্যার পূর্বাভাস, বোরো ধান ঘরে তোলা নিয়ে শঙ্কায় কৃষকেরা 
  • সদস্য বহিষ্কারের 'বিধান নেই'; স্পেনকে বরখাস্তে যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রসঙ্গে ন্যাটো
  • অকাল বন্যার শঙ্কায় হাওরের কৃষক, দ্রুত ধান কাটার আহ্বান, শ্রমিক ও ডিজেল সংকট

বন্যাকবলিত এলাকা পরিদর্শনে যাওয়া রাজাকে দুয়ো দিল স্পেনের বিক্ষুব্ধ জনতা, ছুড়ে মারল ডিম

স্পেনের ভ্যালেন্সিয়া অঞ্চলে ভয়াবহ বন্যা মোকাবিলায় কর্তৃপক্ষের ধীর এবং সমন্বয়হীন পদক্ষেপ জনগণের মধ্যে ক্ষোভ উসকে দিয়েছে।
সিএনএন
04 November, 2024, 10:55 am
Last modified: 04 November, 2024, 11:00 am
স্পেনের ভ্যালেন্সিয়া অঞ্চলে দেশটির রাজা ফিলিপেকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারা হয়। ছবি: এএফপি

স্পেনের ভ্যালেন্সিয়া অঞ্চলে ভয়াবহ বন্যার পর সফরে গিয়ে দেশটির রাজা ফিলিপে ও রানি লেতিসিয়া বিক্ষুব্ধ জনতার কাছ থেকে দুয়োধ্বনি শুনেছেন। এসময় তাদের লক্ষ্য করে ডিম ছুড়ে মারা হয়। সম্প্রতি ভয়াবহ বন্যায় ভ্যালেন্সিয়ায় দুই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে।

রাজা ফিলিপে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ও আঞ্চলিক গভর্নর কার্লোস মাথোনকে নিয়ে ভ্যালেন্সিয়া শহরের উপকণ্ঠে ক্ষতিগ্রস্ত পাইপোর্তা এলাকা পরিদর্শন করেন। তখন তাকে লক্ষ্য করে জনতা "খুনি" স্লোগান দেয়। স্থানীয়রা অভিযোগ করেন, দুর্যোগ মোকাবিলায় কর্তৃপক্ষ উদাসীন ছিল।

তারা ছবি তোলার জন্য দাঁড়াতেই জনতা রাজা, মাথোন এবং সানচেজের দিকে তীব্র অপমানসূচক মন্তব্য করা শুরু করেন। নিরাপত্তা বাহিনী জনতার ছুড়ে মারা ডিম থেকে তাদের রক্ষা করতে ছাতা খুলে তা ঠেকানোর চেষ্টা করেন।

একজন ক্ষুব্ধ বাসিন্দার মুখোমুখি হলে রাজা ফেলিপে শান্তভাবে ছাতা নামিয়ে মনোযোগ দিয়ে তার কথা শোনেন। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে অনেক সংগ্রাম করতে হয়েছে।

রানি লেতিসিয়াও বিক্ষুব্ধ জনতার সাথে কথা বলেন। এসময় রানিকে মাথায় হাত দিয়ে হতবাক হয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

এই প্রতিবাদের পর রাজপরিবারের সামাজিক যোগাযোগমাধ্যমে চ্যানেলে একটি ভিডিও প্রকাশিত হয়েছে। ভিডিওতে দেখা যায় রাজা ও রানি ভ্যালেন্সিয়ার শোকাহত বাসিন্দাদের সান্ত্বনা দিচ্ছেন।

রাজা ফিলিপে ও রানি লেতিসিয়া বিক্ষুব্ধ জনতার কাছ থেকে দুয়োধ্বনি শুনেছেন। ছবি: এএফপি

স্পেনের রাজা সাধারণত এমন তীব্র ক্ষোভের সম্মুখীন হন না। তুলনামূলকভাবে জনপ্রিয় রাজা ফেলিপে তার পিতার সিংহাসন ত্যাগের পর সিংহাসনে আরোহণ করেন।

তবে এই সফরে জনগণের ক্রোধের প্রধান লক্ষ্য ছিলেন আঞ্চলিক গভর্নর কার্লোস মাথোন এবং প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।

রাজা ফেলিপে উপস্থিত থাকার সিদ্ধান্ত নিলেও, নিরাপত্তা প্রটোকল অনুযায়ী সানচেজকে এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়।

এ বিষয়ে সানচেজের দপ্তর থেকে জানানো হয়, নিরাপত্তা প্রটোকল অনুসারে প্রধানমন্ত্রীর সরে যাওয়া জরুরি ছিল। 

অন্যদিকে, মাথোন এক বিবৃতিতে জানান, তিনি জনগণের ক্ষোভকে সম্মান করেন এবং রাজা ফেলিপের "উদাহরণযোগ্য" আচরণের প্রশংসা করেন।

ভয়াবহ বন্যায় ভ্যালেন্সিয়া অঞ্চলে এখন পর্যন্ত অন্তত ২১৪ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। সর্বশেষ একজন ৭০ বছর বয়সী নারীর মৃতদেহ তার বাড়ি থেকে ১২ কিলোমিটারেরও বেশি দূরে পাওয়া গেছে।

ভ্যালেন্সিয়ায় এই সংকট মোকাবিলায় কর্তৃপক্ষের ধীর এবং সমন্বয়হীন পদক্ষেপ জনগণের মধ্যে ক্ষোভ উসকে দিয়েছে। আবহাওয়া দপ্তর থেকে বন্যা সতর্কতা দেওয়ার কয়েক ঘণ্টা পর জরুরি বার্তা পাঠানো হয়েছে। এতে অনেকেই ক্ষুব্ধ হয়েছেন।

সম্প্রতি ভয়াবহ বন্যায় ভ্যালেন্সিয়ায় দুই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। ছবি: রয়টার্স

শনিবার (২ নভেম্বর) প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বন্যাকবলিত এলাকায় উদ্ধারকাজের জন্য ৫ হাজার অতিরিক্ত সৈন্য পাঠানোর নির্দেশ দেন। তিনি এই ঝড়কে দেশের ইতিহাসে "সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়" হিসেবে উল্লেখ করেন। দেরিতে প্রতিক্রিয়া জানানোর জন্য দুঃখ প্রকাশ করে বলেন, কর্তৃপক্ষের পদক্ষেপ "যথেষ্ট ছিল না"।

এই সংকটের একটি অংশ রাজনৈতিক কারণে তৈরি হয়েছে। মাথোন ও সানচেজ ভিন্ন রাজনৈতিক দলের। এদিকে, স্পেনের ফেডারেল সরকার আঞ্চলিক সরকারের অনুমোদন ছাড়া জরুরি তহবিল এবং সম্পদ ছাড় দিতে পারে না। বন্যা শুরু হওয়ার চার দিন পর শনিবার সেই অনুমতি আসে।

রোববার (৩ নভেম্বর) স্প্যানিশ আবহাওয়া সংস্থা উপকূলীয় ভ্যালেন্সিয়া এলাকায় আরও বৃষ্টির পূর্বাভাস দিয়ে সর্বোচ্চ লাল সতর্কতা জারি করে। স্থানীয় কর্তৃপক্ষ জনগণকে নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বান জানিয়েছে।

স্থানীয়রা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও পোস্ট করেছেন। এসব ভিডিওতে পূর্ব স্পেনের আলদাইয়া শহরে পুলিশের গাড়ি থেকে সবাইকে ঘরে ফিরে যেতে এবং স্থানীয় খাদের পাশের এলাকা এড়িয়ে চলতে মাইকিং করতে শোনা গেছে।

আলদাইয়ার মেয়র গিয়ের্মো লুহান সর্বশেষ সতর্কতার পরিপ্রেক্ষিতে বাসিন্দাদের কর্মস্থল ছেড়ে রাস্তাঘাট থেকে দূরে থাকার অনুরোধ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন।

ছবি: রয়টার্স

দক্ষিণাঞ্চলে মুরসিয়া আঞ্চলিক সরকার মাথারোন এলাকার বাসিন্দাদের কিছু এলাকা এড়িয়ে চলতে এসএমএস-এর মাধ্যমে সতর্কতা পাঠিয়েছে। বৃষ্টির কারণে এই এলাকায় পানির স্তর বাড়ছে।

এদিকে, বন্যার ধ্বংসাবশেষ পরিষ্কারে সহায়তার জন্য প্রাদেশিক সরকারের আহ্বানে হাজার হাজার স্বেচ্ছাসেবক সাড়া দিয়েছেন। তবে কর্তৃপক্ষের পর্যাপ্ত প্রস্তুতি না থাকায় দ্রুত সরবরাহ ফুরিয়ে যায়। এর ফলে স্বেচ্ছাসেবকদের পরিবহণের জন্য বাস জোগাড় করতে কর্তৃপক্ষকে হিমশিম খেতে হয়।

অনেক স্বেচ্ছাসেবক ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও ফিরে যেতে বাধ্য হন। এতে তারা হতাশ হয়েছেন।

১৮ বছর বয়সী পেদ্রো হুয়ান বলেন, এমন দৃশ্য তিনি কেবল সিনেমাতেই দেখেছেন। কিন্তু সকাল ৭টার আগেই তিনি স্বেচ্ছাসেবকদের বাসে উঠতে হাজির হন।

অপেক্ষার সময় সিএনএনকে তিনি বলেন, "সরকার বলছে, হ্যাঁ, এটি আমাদের দোষ নয়; অন্য কারও দোষ। কিন্তু এই মুহূর্তে আমাদের একে অপরের পাশে দাঁড়াতে হবে।"

তিনি আরও বলেন, "সেনাবাহিনী এবং পুলিশ সহায়তা করছে। তবে আমাদের প্রত্যাশার তুলনায় তাদের সহায়তা অনেক কম এবং তারা বেশ কয়েকদিন দেরি করেছেন।"

 


অনুবাদ: তাসবিবুল গনি নিলয়

Related Topics

টপ নিউজ

স্পেন / বন্যা / দুয়োধ্বনি / ডিম ছুড়ে মারা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
    চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • ছবি: সিএনপি
    আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড
  • ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
    ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

Related News

  • স্পেনের বিরুদ্ধে কর যুদ্ধে জয় শাকিরার, ফেরত পাচ্ছেন ৫৫ মিলিয়ন ইউরো
  • মার্কিন এফ-৩৫ এর বদলে তুরস্কের 'কান' ফাইটার জেট কিনতে আগ্রহী স্পেন
  • হাওরের নিম্নাঞ্চলে বন্যার পূর্বাভাস, বোরো ধান ঘরে তোলা নিয়ে শঙ্কায় কৃষকেরা 
  • সদস্য বহিষ্কারের 'বিধান নেই'; স্পেনকে বরখাস্তে যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রসঙ্গে ন্যাটো
  • অকাল বন্যার শঙ্কায় হাওরের কৃষক, দ্রুত ধান কাটার আহ্বান, শ্রমিক ও ডিজেল সংকট

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
আন্তর্জাতিক

চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ

4
ছবি: সিএনপি
আন্তর্জাতিক

আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প

5
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

6
ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net